Author: নিউজ ডেস্ক :

ইসলামের সোনালী যুগ থেকেই ইলমের জন্য সফরের ধারা অব্যাহত রয়েছে। সেই ধারা অনুসরণ করে ইলমপিপাসু শিক্ষার্থীরা সম্প্রতি বিশ্নজুড়ে ইসলামি শিক্ষা-সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার লক্ষ্যে বিভিন্ন দেশে ছুটে চলেছেন। এক্ষেত্রে জ্ঞানপিপাসু বাংলাদেশি কওমি শিক্ষার্থীরাও পিছিয়ে নেই। তারাও বিশ্বের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জ্ঞান অর্জনের জন্য ছুটে যাচ্ছেন। মেধা ও কৃতিত্বের অনন্য সাক্ষর রেখে দেশের মুখ উজ্জ্বল করছেন। এরই ধারাবাহিকতায় কা’বাতুল ইলম খ্যাত হাজার বছরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আল আজহার বিশ্ববিদ্যালয়েও দলে দলে ছুটে আসছেন কওমি মাদরাসার শিক্ষার্থীরা। পৃথিবীর প্রাচীনতম এ বিশ্ববিদ্যালয়টি বলা যায়, বর্তমানে কওমি শিক্ষার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কিন্তু কিভাবে আসবেন বা আসার পূর্বে কী কী প্রস্তুতি নিবেন অথবা আসার পরে…

Read More

ময়মনসিংহের ত্রিশালে হত্যার পর গর্তে পুঁতে রাখা তিন মরদেহের পরিচয় মিলেছে। নিহত নারী আমেনা বেগম (৩০) এবং দুই ছেলে আবু বক্কর (৪) ও আনাস (২)। ঘটনার পর থেকে আমেনার স্বামী আলী হোসেন পলাতক রয়েছেন। ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া গ্রামের আলী হোসেনের স্ত্রী আমেনা বেগম। দুই শিশু সন্তানসহ স্ত্রীকে হত্যার পর আলী হোসেন নির্জন স্থানে পুঁতে রেখে যায় এমন তথ্য পেয়েছে পুলিশ। আলী হোসেন ওই গ্রামের আবদুল হামিদের ছেলে। আমেনা খাতুন সাখুয়া ইউনিয়নের বাবুপুর গ্রামের আবদুল খালেকের মেয়ে। জানা গেছে, গত ৬ বছর আগে আলী হোসেনের সঙ্গে বিয়ে হয়েছিল ফুফাতো বোন আমেনার। এলাকার একটি বাড়িতে গৃহকর্মীর কাজ করে সংসার…

Read More

সাধারণ নাগরিকই নয়, আওয়ামী লীগের সংসদ সদস্যরাও সরকারের বন্ধুরাষ্ট্রের কাছে নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২২ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি। ভারতে এমপি হত্যার পেছনে দুর্নীতি বা অন্য কোনো ঘটনা থাকতে পারে বলে জানান মির্জা ফখরুল। এ সময় তিনি আরও বলেন, জবরদখলকারী সরকার জিয়ার নাম ইতিহাস থেকে মুছে ফেলতে চায়। তাই জিয়াকে খলনায়ক বানাতে ইতিহাস বিকৃত করছে সরকার। এ সময় অভিযোগ করে তিনি আরও বলেন, বরাবরই আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বলে। অথচ এরাই দেশের গণতন্ত্রকে ধ্বংস করে সাধারন মানুষের অধিকারকে হরণ করছে।

Read More

লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে নাফিজা মোবারক মাদিহা (৮) ও মো. ওমর (৫) নামের দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কামালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাফিজা স্থানীয় ফাতেমা আইডিয়াল স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ও ওমর প্লে শাখার ছাত্র ছিল। তারা কামালপুর গ্রামের ব্যবসায়ী রাজু আহমেদের সন্তান। স্থানীয় সূত্রে জানা যায়, পুকুর ঘাটে গেলে পা পিছলে পানিতে পড়ে যায় শিশু ওমর। এ সময় ভাইকে বাঁচানোর জন্য নাফিজাও পানিতে নামে। এতে দুজনই পানিতে ডুবে যায়। পরে ওমর ও নাফিজাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।…

Read More

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ানসহ তার ছয় সফরসঙ্গীর নিহতের ঘটনায় ইরানের জনগণকে সান্ত্বনা ও তাদের পাশে থাকার বার্তা দিয়ে শোক প্রকাশ করেছে বিশ্বের বিভিন্ন দেশ। ইব্রাহিম রাইসির মৃত্যুর জন্য কেউ কেউ ইসরায়েলকে সন্দেহ করছেন। কেউ আবার দুষছেন যুক্তরাষ্ট্রকে। তবে ইরানের চিরবৈরী আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইসরায়েল বলছে রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার সাথে তারা জড়িত নয়। নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলের একজন কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, দুর্ঘটনার পেছনে আমরা নেই। তবে ইসরায়েল সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া হয়নি। ইসরায়েলের পাশাপাশি রাইসির মৃত্যুর জন্য দায়ী করা হচ্ছে যুক্তরাষ্ট্রকেও। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ গতকাল বলেন, যুক্তরাষ্ট্রের…

Read More

ভারতে চিকিৎসা করাতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ কলকাতায় পাওয়া গেছে। বুধবার (২২ মে) নগরীর নিউটাউন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছে কলকাতা পুলিশ। গত ১২ মে দুপুর ২টা ৪০ মিনিটে দর্শনা-গেদে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন এমপি আনার। নদীয়া সীমান্ত অতিক্রম করার পর সন্ধ্যায় কলকাতার অদূরে ব্যারাকপুর কমিশনারেট এলাকার বরাহনগর থানার ১৭/৩ মন্ডলপাড়া লেনের স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের বাড়িতে পৌঁছান।    পরদিন (সোমবার) দুপুর ১টা ৪০ নাগাদ ওই বাড়ি থেকে কিছুটা হেঁটে বিধানপার্ক কলকাতা পাবলিক স্কুলের সামনে গিয়ে একটি গাড়িতে উঠেন।…

Read More

অস্ট্রেলিয়ার সিডনিতে কুরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ‘ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার’ কিশোর ফারহান জাহিন। স্থানীয় সময় শনিবার (১৮ মে) সিডনির ব্যাংকসটাউনের ব্রায়ান ব্রাউন থিয়েটারে দেশটির ছয়টি রাজ্য থেকে আগত বিপুল সংখ্যক স্কুলশিক্ষার্থীদের মধ্যে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিকেলে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ী হয়ে  তিন হাজার ডলারসহ ন্যাশনাল চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড অর্জন করেছেন ফারহান জাহিন। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন ভিক্টোরিয়া স্টেটের হাফসা বতুল এবং তৃতীয় হয়েছেন সালমান মোহাম্মদ। কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বয়সভিত্তিক বিভিন্ন গ্রুপে প্রায় দুই হাজার প্রতিযোগী অংশ নেয়। একই প্রতিযোগিতায় দুই পারা কুরআন মুখস্ত করায় অংশ নেয় ৩৫০ জনেরও বেশি প্রতিযোগী। অস্ট্রেলিয়ায় প্রায় ৫০টি ইসলামিক শিক্ষাপ্রতিষ্ঠান এবং ৩০টি মসজিদ এ প্রতিযোগিতায় যুক্ত…

Read More

ট্রান্সজেন্ডার বিষয়ে ফতোয়া প্রকাশ করলো কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি শিক্ষাবোর্ড  আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ। গতকাল মঙ্গলবার (২১ মে/ ১২ যিলকদ ১৪৪৫ হিজরী) আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ এর কার্যালয়ে জাতীয় মুফতি বোর্ডের উদ্যোগে অনুষ্ঠিত এক সভায় ‘শরীয়তের দৃষ্টিতে ট্রান্সজেন্ডার মতবাদ: একটি প্রামাণ্য ফতোয়া’ শিরোনামে এই ফতোয়া প্রকাশ করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ‘র অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান। জানা গেছে, সভায় সভাপতিত্ব করেন জাতীয় মুফতি বোর্ডের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান। সভায় উপস্থিত ছিলেন আল-হাইআতুল উলয়ার কো-চেয়ারম্যান হযরত মাওলানা সাজিদুর রহমান, হযরত মাওলানা মাহফুজুল হক, হযরত মাওলানা মুফতি মোহাম্মাদ আলী, হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ, হযরত মাওলানা…

Read More

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে চারজন পুরুষ ও একজন নারী অংশ নেন। দোয়াত কলম প্রতীকে নার্গিস বেগম, হেলিকপ্টার প্রতীকে ফিরোজ চৌধুরী, ঘোড়া প্রতীকে মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু, মোটরসাইকেল প্রতীকে আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎ ও আনারস প্রতীকে তাহেরুল ইসলাম তোতা ভোট যুদ্ধে নামেন। শেষমেশ আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎ ও তাহেরুল ইসলাম তোতা নির্বাচন থেকে সরে দাঁড়ালেও তাদের প্রতীক রয়ে যায়। নির্বাচনে বর্তমান চেয়ারম্যান নার্গিস আক্তার (দোয়াত কলম) ৩০ হাজার ৩৬৪ ভোট পেয়ে পুনরায় বেসরকারিভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফিরোজ চৌধুরী (হেলিকপ্টার) পান ৫ হাজার ৮৩৯ ভোট। এছাড়াও মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু…

Read More

শরীয়তপুরে উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান পদপ্রার্থী ভোটারদের জন্য খাবারের বিরাট আয়োজন করেছেন। গত ২৫ দিন ধরে ভোটারদের গরুর খিচুড়ি রান্না করে খাওয়াচ্ছেন তিনি। বিস্তারিত আসছে…

Read More