Author: নিউজ ডেস্ক :

আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা জীব হিসাবে। মানুষকে কেন্দ্র করেই প্রকৃতি-পরিবেশ ও সমাজ গঠিত হয়েছে। মানুষ ছাড়া প্রকৃতি টিকে থাকতে পারে ঠিকই, কিন্তু প্রকৃতি ছাড়া মানুষের টিকে থাকা অসম্ভব। আল্লাহ মানুষের আবাসের উপযোগী পরিবেশ সৃষ্টি করেছেন। মানুষের কল্যাণ ও জীবন ধারণের প্রয়োজনে পরিবেশে বিদ্যমান যাবতীয় উপাদান নিয়ামত হিসাবে দান করেছেন। আল্লাহ বলেছেন, ‘জমিনে যা কিছু আছে সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে।’ (সূরা বাকারা-২৯)। কিন্তু আল্লাহ প্রদত্ত এসব নিয়ামত এখন ধ্বংসের মুখে। জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের পরিবেশ আজ চরম হুমকির মুখে। ফলে মানবজীবন আজ বিপর্যস্ত। এ বিপর্যয়ের জন্য প্রকৃতি যতটা না দায়ী তার চেয়েও বেশি দায়ী আমাদের মানবসমাজ।…

Read More

নাটোরের লালপুরে আওয়ামী লীগ নেতা মনজুর রহমানকে মাথা ও পেটে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গোপালপুর পৌরসভার আজিমনগর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনজুর রহমান উপজেলার বাহাদিপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে। তিনি গোপালপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি এবং নর্থ বেঙ্গল সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। মনজুর যুবলীগ নেতা জাহারুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি। ২০১৮ সালের ২৮ ডিসেম্বর গোপালপুর পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহারুল ইসলামকে নর্থ বেঙ্গল সুগার মিলের ১ নম্বর ফটকের সামনে হত্যা করে দুর্বৃত্তরা। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ১১টার দিকে মনজুর রহমান আজিমনগর…

Read More

দেশজুড়ে তীব্র দাবদাহ চলছে। এরই মধ্যেই সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর। বলা হয়েছে, আগামীকাল থেকে তাপদাহ কমবে এবং দু-তিন দিনের মধ্যে দেশজুড়ে বৃষ্টির হতে পারে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মে মাসের প্রথম সপ্তাহ দেশজুড়ে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট, চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে এই বৃষ্টির প্রকোপ বেশি থাকবে। সোমবার (২৯ এপ্রিল) সংবাদমাধ্যমকে এ তথ্য জানান আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। তিনি বলেন, গত ৭৬ বছরের রেকর্ড ভেঙেছে এবারের তাপপ্রবাহ। এপ্রিলের বাকি দুদিনও থাকবে তাপপ্রবাহের দাপট। তবে মে মাসের প্রথম সপ্তাহ দেশজুড়ে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা…

Read More

হজের ভিসার আবেদনের শেষ সময় আগামী ২৯ এপ্রিল থাকলেও সেটি বাড়িয়েছে সৌদি সরকার। ধর্ম মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সময় বাড়ানো হয়েছে। ফলে চলতি বছর হজে যেতে চূড়ান্ত নিবন্ধনকারী হজযাত্রীরা আগামী ৭ মে পর্যন্ত হজ ভিসার আবেদন করতে পারবেন। বিষয়টি নিশ্চিত করেছেন হজ এজেন্সি অ্যাসোসিয়েশনের বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম। তিনি জানান, ধর্মমন্ত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশি হাজিদের জন্য হজের ভিসা আবেদনের সময় ২৯ এপ্রিল থেকে আগামী ৭ মে পর্যন্ত বাড়িয়েছে। এসময়ের মধ্যে সবাইকে ভিসা আবেদন করার জন্য অনুরোধ জানান তিনি। এদিকে নানা জটিলতায় এখনো ৮০ শতাংশ হজযাত্রীই ভিসার জন্য আবেদন করেননি। এজন্য হজের ভিসা…

Read More

মানুষের দেহের সাধারণ তাপমাত্রা ৯৮.৬ ডিগ্রি ফারেনহাইট, অর্থাত্‍ ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা ছাড়িয়ে গেলেই জ্বর বলা হয়। সাধারণত মানব শরীর ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে। এর বেশি তাপমাত্রা হয়ে গেলে শরীরে প্রোটিনের ভারসাম্যতা নষ্ট হতে পারে, মস্তিষ্কের ক্ষতি হতে পারে। মোদ্দাকথা, মানব শরীর ডিম ভাজার মতো অবস্থা হবে। সারাদেশে বর্তমানে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী কয়েক দিনে অনেকটাই বাড়তে পারে। আজ সোমবার ঢাকায় ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে। কিন্তু আরেকটু বাড়লে তো বোধহয় মানুষ সহ্য করতেই পারবে না! ভালো বিষয় হল, মানুষ ঊষ্ণ-রক্তের প্রাণী। বেশি ঠান্ডা বা গরমে মানব শরীর নিজস্ব মেকানিজমে লড়াই করে, একে বলে হোমিওস্ট্যাসিস।…

Read More

সারাদেশে চলছে তীব্র তাপপ্রবাহ। পানিশূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। যারা অসুস্থ হচ্ছেন তাদের অনেকেই বুঝতে পারছেন না আসলে তারা কী কারণে অসুস্থ হয়ে পড়ছেন। তবে ছোট ছোট কিছু পদক্ষেপে সহজেই এ অসুস্থতার ঝুঁকি এড়ানো সম্ভব। সেইসঙ্গে সম্ভব আশপাশে গরমে অসুস্থ হয়ে পড়া কোনো মানুষের জীবন রক্ষাও। কীভাবে বুঝবেন আপনি ডিহাইড্রেশনে ভুগছেন? ১। ক্লান্তিবোধ করা ২। মাথাব্যথা হওয়া ৩। তৃষ্ণাবোধ ৪। মাথা ঝিম ঝিম করা ৫। দুর্বলতা অনুভব করা ৬। ঘুম ঘুম ভাব ৭। গলা শুকিয়ে যাওয়া ৮। প্রস্রাব কম হওয়া ৯। মাংসপেশির দুর্বলতা ১০। হজমে সমস্য হওয়া এ ছাড়াও শরীরে পানির ঘাটতি থাকলে আপনার ঠোঁট শুষ্ক হয়ে ফেটে যাবে।…

Read More

তীব্র গরমে নাজেহাল মানুষ। এই গরমে ডায়েটে নজর দেওয়া খুবই প্রয়োজন। এই সময় হালকা খাওয়া-দাওয়া খুবই জরুরি। গ্রীষ্মের তাপ থেকে রেহাই পেতে অনেকেই ডাবের পানি, বাটার মিল্ক, আখের রস এবং লেবুর শরবত খেয়ে থাকেন, যেগুলো শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে। অনেকে ফল বেশি খান। তবে এই গরমে উস্তেও আপনাকে শরীর ঠান্ডা রাখতে সহায়তা করতে পারে। এছাড়াও রয়েছে অনেক পুষ্টিগুণ। পুষ্টিগুণে ভরপুর : স্বাদে তেতো হলেও উস্তে পুষ্টিগুণে ভরপুর একটি সবজি। এটি ভিটামিন সি, ভিটামিন এ, পটাসিয়াম, জিংক, চর্বি, ফাইবার এবং আয়রন সমৃদ্ধ একটি খাদ্য উপাদান। শরীর হাইড্রেটেড রাখতে সহায়তা করে : উস্তের মধ্যে পানির পরিমাণ বেশি। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, গরমে এই সবজি…

Read More

গরমে অতিরিক্ত ঘামছেন? এমনকী আশেপাশের অনেকের থেকেই আপনার ঘাম বেশি হচ্ছে? এর পেছনে থাকতে পারে কিছু কারণ। বিশেষ করে দায়ী হতে পারে আপনার খাবার। কিছু খাবার রয়েছে যেগুলো অতিরিক্ত ঘামের কারণ হতে পারে। তাই গরমের সময়ে সেসব খাবার খেতে হবে বুঝেশুনে। নয়তো অতিরিক্ত ঘামের কারণে আপনি অস্বস্তিতে তো ভুগবেনই, সেইসঙ্গে অসুস্থ হয়ে যাওয়ারও ভয় থাকতে পারে। চলুন জেনে নেওয়া যাক কোন খাবারগুলো আপনার ঘাম বাড়িয়ে দিতে পারে- ১. কফি এক কাপ কফি অনেকের জন্য দিন শুরু করার একটি প্রধান জিনিস।  পুষ্টিবিদ লভনীত বাত্রার পরামর্শ অনুযায়ী, এই ক্যাফেইনযুক্ত আনন্দের ক্ষেত্রে সংযম গুরুত্বপূর্ণ। ক্যাফেইন আপনার অ্যাড্রিনাল গ্রন্থিগুলোকে পুনরুজ্জীবিত করতে পারে। এটি হাতের…

Read More

ইসলাম ধর্মের মূল স্তম্ভ হচ্ছে ৫টি। ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ইসলামের ভিত্তি ৫টি বিষয়ের ওপর। এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মাদ (সা.) আল্লাহর রাসূল। নামাজ প্রতিষ্ঠা করা, জাকাত আদায় করা, হজ করা ও রমজান মাসে রোজা রাখা। (সহিহ বুখারি, হাদিস: ৮) বান্দার যে কর্মের ফলে বৃষ্টি বন্ধ করে দেন আল্লাহ তাআলা আবদুল্লাহ বিন উমার (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) আমাদের দিকে এগিয়ে এসে বলেন, ‘হে মুহাজিরগণ! তোমরা ৫টি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে। তবে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যেন তোমরা তার সম্মুখীন না হও। যখন কোনো…

Read More

তীব্র তাপপ্রবাহে সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। উচ্চ আদালতের এ আদেশে সন্তুষ্ট নন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। হাইকোর্টের আদেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আবেদন করা হবে বলে জানিয়েছেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে এক ধরনের মানসিকতা তৈরি হচ্ছে। সব কিছুতেই কেন শিক্ষা মন্ত্রণালয়ের ওপর আদালতের নিদের্শনা নিয়ে আসতে হবে? সাংবিধানিকভাবে যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা পালন করা বাঞ্ছনীয়। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আমরা আপিল বিভাগে যাবো। সোমবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বিজ্ঞান কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর…

Read More