যোবায়ের আহমদ নোমান আমাকে কখনো যদি প্রশ্ন করা হয় জীবনের সবচেয়ে তরতাজা স্মৃতি কোনটি? অতীতের কোন গল্পটি চোখ বন্ধ করলেই ভেসে উঠে? এই দুরূহ প্রশ্নের উত্তরে আমি একমূহুর্তও না ভেবে বলবো ২০১৩ সালের ৬ ই এপ্রিল লংমার্চের কথা, ৫ ই মের ভয়াবহ কালো রাত্রির কথা। শাপলা চত্বরের স্মৃতি আজও আমায় তাড়া করে বেড়ায়! এক, সালটা ২০১৩। আমি তখন কিশোর। নবী প্রেমিক অতি জযবাতী এক কিশোর। দ্বীনের জন্য নিজেকে উৎসর্গ করতে পারাটাই ছিলো একমাত্র স্বপ্ন। ফেব্রুয়ারী জুড়ে শাহবাগে নাস্তিকদের আন্দলোন চলছিলো। আন্দোলনের নামে চলছিলো ইসলাম বিদ্বেষী আর নাস্তিকতা। সময় গড়িয়ে শাহবাগ হয়ে উঠে নাস্তিক ব্লগারদের আশ্রয়স্থল। নারী-বাজ নারীবাদীদের মিলনমেলা। পৃথিবীর সকল…
Author: নিউজ ডেস্ক :
আজ (৫ মে) রোববার, সকাল ১০ টায়, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, কাকরাইলে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর উদ্যোগে বর্তমান ‘জাতীয় শিক্ষা কারিকুলাম ও নতুন পাঠ্য পুস্তকের বাস্তবতা ও ভবিষ্যত’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন আমীরে হেফাজত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন হেফাজতের নায়েবে আমীর ড. আ ফ ম খালিদ হোসেন। এ সময় আমীরে হেফাজতের লিখিত বক্তব্য যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী পাঠ করেন। লিখিত বক্তব্যে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, ‘জাতীয় পাঠ্যবই নিয়ে একের পর এক বিতর্ক হচ্ছে। শিক্ষা জাতির মেরুদণ্ড। কোনো জাতিকে পরাজিত করতে হলে সেই জাতির শিক্ষাব্যবস্থা ধ্বংস করাই যথেষ্ট।’ তিনি আরও বলেন,…
ফিলিস্তিনের স্বীকৃতি ও নিরীহ মানুষের ওপর মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে বিশ্বজুড়ে শিক্ষার্থী, শিক্ষক ও সচেতন নাগরিকদের আন্দোলনে সংহতি প্রকাশ করছে বাংলাদেশ ছাত্রলীগ। এ ছাড়া দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র সংগঠনটি। শনিবার (৪ মে) দুপুরে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষর করা এক বিবৃতিতে এ সংহতি প্রকাশ করা হয়। এতে বলা হয়, ‘পৃথিবী আজ দুই ভাগে বিভক্ত। এক ভাগে শোষক শ্রেণি, আরেক ভাগে শোষিত। আমি শোষিতের দলে।’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ঘোষণাকে ধারণ করে আমরা বিশ্বব্যাপী চলমান এই ন্যায্যতার আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করি। বিবৃতিতে বলা হয়, নিরীহ ও নিরপরাধ ফিলিস্তিন নাগরিকদের সঙ্গে পরিচালিত জঘন্য হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে…
মতবিরোধ ভুলে ইসলামিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে হেফাজতের সাবেক নেতা মাওলানা মামুনুল হক বলেন, ‘বাংলাদেশের আলেমসমাজ, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিসসহ সকল ভাতৃপ্রতীম সংগঠন, সকল ধর্মপ্রাণ ইসলামপন্থী বিভিন্ন ছোট-খাটো মতবিরোধ, মতভেদ, মতপ্রার্থক্যের ঊর্ধ্বে উঠে যারা ‘এলায়ি কালিমাতুল্লাহ’র এক বাণীতে বিশ্বাসী, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই, আল্লাহর দ্বীনের ঝান্ড সমুন্নত করবার এই আন্দোলনে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি। আমি সকল ওলামায়েকেরামকে, ধর্মপ্রাণ সকল মুসলিম ভাইকে আল্লাহর দ্বীন কায়েমে উদ্যোগী হবার আহ্বান জানাই’। তিনি বলন, ‘নবী ইউসুফ আলাইহিস সালাম কারামুক্তির পর তাঁর প্রতি যারা অন্যায়কারী ছিল, তাদের স্বরূপ ও মুখোশ জাতির সামনে উম্মোচন হয়ে যাবার পর…
শ্রমিকের ন্যায্য অধিকারের বিষয়ে যদি লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো যে; ইসলামই শ্রমিকদের যথাযথ পাওনা পরিশোধপূর্বক তাদের সামাজিক মর্যাদা নিশ্চিতের ঘোষণা দিয়েছে। শ্রমিকদের মর্যাদা প্রসঙ্গে নবী কারিম (সা.) ঘোষণা করেন, ‘শ্রমিক হলো আল্লাহর বন্ধু।’ আল্লাহর রাসুল (সা.) দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেন, শ্রমিককে তার শরীরের ঘাম শুকানোর পূর্বেই তাকে ন্যায্য পারিশ্রমিক দিয়ে দাও। এ কথা হাদিসে স্পষ্টভাবে এসেছে যে, মানুষ হিসেবে আল্লাহর রাসুল (সা.) পারিবারিক কাজ কর্মসমূহ সম্পাদনে রত থাকতেন। যখন আজান হতো তখন তিনি নামাজ আদায়ের উদ্দেশ্যে বের হয়ে যেতেন। এ দৃষ্টিকোণ থেকে যদি আমরা বিচার করি তাহলে দেখতে পাবো যে, আল্লাহর রাসুল (সা.) কাজ করেছেন। নবী কারিম (সা.)-এর সাহাবিরাও…
আরাফাত নুর; তীব্র দাবদাহে উত্তরার দক্ষিণখানে যানবাহন চালক ও পথচারীদের বিশুদ্ধ খাবার পানির শরবত খাওয়াচ্ছেন মাদরাসার শিক্ষক ও ছাত্ররা। বুধবার (১ মে ) দুপুর ২টায় বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে দক্ষিণখান মুন্সিমার্কেট এলাকায় পথচারীদের মাঝে এ শরবত বিতরণ করা হয়। এ সময় বাস-ট্রাক পিকআপভ্যান চালকদের তীব্র দাবদাহের মধ্যে সচেতন হয়ে গাড়ি চালাতে পরামর্শ দেয়া হয়। যানবাহন চালকরা মহাসড়কে এমন মানবিক এই কর্মকাণ্ডকে স্বাগত জানান। রিক্সা চালক আবুল হোসেন জানান, তীব্র এই গরমে প্রচুর পানি পান করা দরকার হলেও সেই সুযোগ আমরা পাইনা। মাদ্রাসার হুজুরদের এই শরবত খাওয়ানোর উদ্যোগকে আমরা খুশি। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস দক্ষিণখান শাখার দায়িত্বশীল…
‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বুধবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিবি পুলিশের একটি দল ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করে। বিস্তারিত আসছে…
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকদের ওপর যে আক্রমণ হয় তা অত্যন্ত ন্যক্কারজনক। ভুল চিকিৎসার নাম করে চিকিৎসকদের মারধর, বিশেষ করে নারী চিকিৎসকদের ওপর আক্রমণ মেনে নেওয়া যায় না।আজ বুধবার (১ মে) সকালে ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সায়েন্সে অনুষ্ঠিত ১২তম আন্তর্জাতিক এবং দ্বিতীয় এসিএনএস-বিএসএনএস হাইব্রিড কনফারেন্স ও ক্যাডাভেরিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ কথা বলেন। সামন্ত লাল সেন বলেন, ‘ভুল চিকিৎসা বলার অধিকার আপনার বা আমার কারোরই নাই। ভুল চিকিৎসা বলার অধিকার রাখে শুধুমাত্র বিএমডিসি (বাংলাদেশ মেডিক্যাল ডেন্টাল কাউন্সিল)।’বাংলাদেশের চিকিৎসকদের সক্ষমতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি মনেপ্রাণে বিশ্বাস করি, আমাদের…
এপ্রিলজুড়ে টানা তাপপ্রবাহের পর অবশেষে দেশবাসীকে স্বস্তির বার্তা দিল আবহাওয়া অধিদফতর। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বুধবারও দেশজুড়ে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে বৃহস্পতিবার ঢাকাসহ দেশের চার বিভাগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দেশের পূর্বাঞ্চলে বৃষ্টি হতে পারে। আগামী দিনগুলোতে এই বৃষ্টি সারাদেশে ছড়িয়ে পড়বে। একই সঙ্গে ধীরে ধীরে তাপপ্রবাহের তীব্রতা ও আওতা কমবে। বুধবার আবহাওয়া অধিদফতর জানিয়েছে, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, পাবনা, রাজশাহী, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, নওগাঁ, সিরাজগঞ্জ, দিনাজপুর এবং খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত…
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যতবারই সরকারে এসেছি, ততবারই শ্রমিকদের মজুরি বৃদ্ধি করেছি। ১৯৯৬ সালে বিরোধী দলে থাকাকালে আমি শ্রমিকদের দেখেছি তাদের মজুরি ছিল মাত্র ৮০০ টাকা। তখন সরকারে এসে আমরা মজুরি বাড়িয়েছিলাম।’ আজ বুধবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মে দিবস উপলক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য। আমরা সব সময় সেই পদক্ষেপ নিই। জাতির পিতা যখন দেশটাকে গড়ে তুলেছেন, তখন যে সব মালিক বাংলাদেশে ছিল শিল্প কলকারখানা মালিক তারা হবেন। আর যেগুলো মালিকানাবিহীন সেগুলো সরকার চালাবে। সে ব্যবস্থাও তিনি করেছিলেন, সরকারি খাতকেও গুরুত্ব…