Author: নিউজ ডেস্ক :

চলমান তাপপ্রবাহের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর ১৮ জনের মৃত্যুর ঘটনায় প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ক্লাশ আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্ব-প্রণোদিত হয়ে সোমবার এ আদেশ দেন। ঈদের ছুটির পর এক সপ্তাহ বন্ধ রেখে শনিবার থেকে খুলেছে স্কুল কলেজ। দেশব্যাপী তীব্র তাপপ্রবাহের মধ্যে স্কুল খোলায় বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। বহু শিক্ষার্থী গরমে অসুস্থ হয়ে পড়ছে। বেশ কয়েকজন মারাও গেছে। এমতাবস্থায় তাপদাহের মধ্যে স্কুল কলেজ মাদ্রাসা খোলা রাখা নিয়ে প্রশ্ন উঠেছে। আজকের আদেশে আদালত বলেছেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) রয়েছে সেগুলোতে যথারীতি পাঠদান ও…

Read More

শাশুড়ি-বউমার মধ্যে বনিবনা না হওয়ায় অনেক বাড়িতেই ঝগড়া-অশান্তি লেগে থাকে। এ সমস্যার আঁচ করে অনেকেই বিয়ে করতেও ভয় পান। শাশুড়ির সঙ্গে বনিবনা না হওয়ার কারণে অনেকে মানসিক অবসাদেও ভোগেন। তবে একটু বুদ্ধি খরচ করলেই এই অশান্তি এড়িয়ে যেতে পারেন। জেনে নিন, কোন কোন বিষয় মাথায় রাখলে কর্মব্যস্ত জীবনে বাড়ির অশান্তি অনেকটাই দূরে থাকবে। আপনার স্বামী কিন্তু তার সন্তানও বটে, এই কথা ভুললে চলবে না। স্বামীকে নিয়ে শাশুড়ির সঙ্গে প্রতিযোগিতায় নামাটা বোকামি। আপনি শাশুড়ির থেকে সব দিকেই ভালো— বরের সামনে এমনটা দেখানোর কোনো প্রয়োজন নেই। তিনি আপনার থেকে বয়সে বড়, অভিজ্ঞতাও বেশি। তাই তিনি সংসার সামলাতে আপনার থেকে বেশি দক্ষ হবেন,…

Read More

টানা ৪ মাসের প্রচেষ্টায় ১৯ বছর বয়সী তরুণ সেলিম উদ্দিন রেজা হাতে পবিত্র কোরআন লিখেছেন। তিনি কোরআন শরিফের পুরো ৩০ পারাই হাতে লিখেছেন। জানা গেছে, মসজিদের ভেতরে বসেই ৪ মাস ধরে পবিত্র কোরআন লিখেছেন সেলিম ৷ সেলিম নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ব্রমত্তর গ্রামের ইমান আলীর ছেলে। দারউলুম মাদরাসার ছাত্র তিনি। বর্তমানে দক্ষিণ অসুরখাই সরকারি প্রাথমিক বিদ্যালয় জামে মসজিদে খাদেম হিসাবে কর্মরত। হাতে কোরআন লেখার ইচ্ছা কেন হলো প্রশ্নে সেলিম জানান, ছোটবেলায় তার হাতের লেখা একেবারেই ভালো ছিল না। এজন্য তাকে মাদরাসার হুজুরেরা অনেক সময় বকেছেন তাকে। মায়ের হাতে পিটুনিও খেতে হয়েছে তাকে। এক সময় হুট করেই সিদ্ধান্ত নেন পবিত্র…

Read More

মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের বিষয়টি আগে থেকেই জেনেছিলেন মদিনার আনসার সাহাবিগণ। মহানবী সা. মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার পর থেকে মদিনাবাসী সাহাবিরা প্রতিদিন ফজরের পর শহরের প্রান্তে গিয়ে আল্লাহর রাসূলের জন্য অপেক্ষা করতেন। রৌদ্রতাপ প্রখর ও তীব্র না হওয়া পর্যন্ত তারা অপেক্ষা করতেই থাকতেন। তাপপ্রবাহ সহ্যের বাইরে চলে গেলে সবাই নিজ নিজ ঘরে ও কাজে ফিরে যেতেন। নবীজির হিজরতের সময়কালটি ছিল গ্রীষ্ম মৌসুমে। তাই এ সময় রোদের তীব্রতা ছিল প্রচণ্ড। রাসূল সা. যেদিন হিজরতের সফর শেষে মদিনা উপকণ্ঠে উপস্থিত হয়েছিলেন সেদিন অন্যান্য দিনের মতো অপেক্ষা শেষে আনসার সাহাবিদের সবাই যার যার ঘর ও কাজে ফিরে গিয়েছিলেন। এ সময়…

Read More

তীব্র গরমে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। ফ্যান ছাড়া থাকার কোনো উপায়ই নেই। সবার বাড়ি-অফিসে এসি থাকে না, ফলে ফ্যানই ভরসা। আর এই গরমে যদি সিলিং ফ্যানটি ঠিকমতো হাওয়া না দেয়? টানা ফ্যান চলে বলে অনেক সময়ই গতি কমে যায়। ফ্যানের হাওয়া গায়েই লাগে না। ঠান্ডা হাওয়া তো দূরের কথা। গরম হাওয়াই যেন ঘুরপাক খাচ্ছে ঘরের ভেতরে। ঠিক কী করলে ফ্যানের স্পিড বাড়বে জানেন? এর জন্য ইলেকট্রিশিয়ান ডাকতে হবে না। করতে হবে কয়েকটি কাজ- অনেক জায়গায় পাওয়ার সাপ্লাই অতিরিক্ত ট্রিপ করে। যাক কারণে পাওয়ার সাপ্লাই ক্রমাগত বৃদ্ধি ও কমে যাওয়ার ফলে ফ্যানের স্পিডে তার প্রভাব পড়ে। সাধারণত ফ্যানে লাগানো ক্যাপাসিটর পুরোনো…

Read More

আজ (২৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে আর্ন্তজাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব ও মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী পঞ্চগড়ে মিথ্যা মামলায় কোর্টে হাজিরা দিতে আসা দশজন নিরীহ মুসলমানকে গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন, গতবছর ২০২৩ পঞ্চগড়ে কাদিয়ানী সম্প্রদায়ের সালানা জলসা বন্ধ করার দাবিতে আন্দোলনে অংশগ্রহণকারী নবী প্রেমিক জনতার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট একাধিক মামলা দায়ের করে হয়রানি করা হয়েছে। ইতোমধ্যে কয়েকটি মামলার চার্জশীটও দাখিল করা হয়েছে। আজ এক মামলার হাজিরা দিতে যাওয়া ১০ জনকে আদালত থেকে গ্রেফতার করা হয়েছে। আরো অনেকের নামে এসব মিথ্যা মামলায় ওয়ারেন্ট জারি করা হয়েছে।…

Read More

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বেশি গরম পড়ছে বলেই সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে এটার কোনো মানে নেই। কোনো জেলার তাপমাত্রা ৪২ ডিগ্রির উপরে গেলে ঐদিন সংশ্লিষ্ট এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হবে। রোববার ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, কিছু হলেই প্রথমেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে হবে এ ধারণা রাখা চলবে না। আমাদের নতুন কারিকুলাম শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্রিক, তাই শিক্ষার্থীদের স্কুল-কলেজে আসা জরুরি। উচ্চশিক্ষার ক্ষেত্রে অনলাইন ক্লাস করা যেতে পারে। তিনি আরো বলেন, শনিবার স্কুল খোলা রাখার সিদ্ধান্ত গরমে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে করা হয়েছে। ক্ষতি পুষিয়ে গেলে পরে আবারও…

Read More

আগামী ৯ মে শুরু হচ্ছে চলতি মৌসুমের হজ ফ্লাইট। হজযাত্রীদের নিয়ে ঢাকা থেকে ওইদিনই প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে রওনা দেবে। এরপর শিডিউল অনুযায়ী পরবর্তী ফ্লাইটগুলো ছাড়া হবে। তবে সব ফ্লাইটের সূচি এখনো চূড়ান্ত করা হয়নি। ৯ মে হজ ফ্লাইট শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করে ঢাকা হজ অফিসের পরিচালক মুহম্মদ কামরুজ্জামান বলেন, এখনো শিডিউল ঘোষণা করা হয়নি। দ্রুত শিডিউল ঘোষণা করে যাত্রীদের জানানো হবে। ধর্ম মন্ত্রণালয় বলছে, গত বছর এক লাখ ১৯ হাজার ৬৯৫ জন হজযাত্রী বহন করার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স (সৌদিয়া) ও সৌদির বেসরকারি এয়ারলাইন্স ফ্লাইনাস মোট ৩৩৫টি হজ ফ্লাইট ঘোষণা করেছিল। চুক্তি অনুযায়ী, মোট…

Read More

ময়মনসিংহে বিদ্যুতের ঘনঘন লোডশেডিং ও প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। বিভাগীয় শহরের তুলনায় উপজেলাগুলোতে লোডশেডিংয়ের মাত্রা বেশি। অভিযোগ রয়েছে, সব উপজেলার গ্রামগুলোতে বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে আসে। এতে মানুষের স্বাভাবিক জীবন বাধাগ্রস্ত হওয়াসহ শ্রমজীবীদের অবস্থা নাজুক হয়ে পড়ছে। বেশি লোডশেডিং হওয়ায় গ্রামগুলোতে নিয়মিত সেচ পাম্প চালাতে পারছেন না কৃষক। এমন অবস্থায় বোরো আবাদ ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ময়মনসিংহ নগরীতে গত বছরের চেয়ে এবার লোডশেডিং কম থাকলেও সদর উপজেলাসহ জেলার গ্রামগুলোর কোথাও কোথাও ৭ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং চলছে। এতে জনজীবন নাজেহাল হওয়ার পাশাপাশি বিঘ্নিত হচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়া। জমিতে চাহিদামতো সেচ দিতে না পারায়…

Read More

আবদুল্লাহিল বাকি: ১ বাংলাদেশ ইসলামি পুস্তকাদির সাম্প্রতিক যে ধারা বহমান, বিবর্তনের কতগুলো ধাপ পেরিয়ে এই অবস্থায় এসেছে— তা অনুধাবন করতে হলে আমাদেরকে পিছনে ফিরে তাকাতে হবে। বর্তমানে ইসলামিক পুস্তকাদির ধারা ধীরে ধীরে নান্দনিকতা ও শৈল্পিকতার দিকে যাত্রা করছে। ঐতিহ্য থেকে আমরা কখনোই বিমুখ হতে পারি না। আমাদের বর্তমানের বলয়ে অতীতের আলোকচ্ছটা পড়েছে। এর রসদেই আমাদের ধারা ক্রমাগ্রসরমান। মূলত বাংলাদেশে ইসলামী বই সংস্কৃতির সূচনা হয়, বাংলা সাহিত্যের ইতিহাসে মধ্যযুগের দ্বিতীয়ভাগ থেকে। ষোল শতক থেকে নিয়ে আঠারো শতক পর্যন্ত এই ধারা বিস্তৃত। সে যুগের বই সংস্কৃতি মূলত ছিল অন্তমিলযুক্ত পুঁথি সাহিত্য। আর বইগুলো ছিল অনুবাদ-প্রবণ। পুরোপুরি অনুবাদ বলা যায় না, পুরোপুরি আবার…

Read More