Author: নিউজ ডেস্ক :

তীব্র তাপদাহে জীবন অতিষ্ঠ। গরমে হাঁসফাঁস করছেন। ইচ্ছা করছে বরফের বাক্সে ঢুকে বসে থাকতে। তবে আপনি কতক্ষণ বরফের মধ্যে বসে থাকতে পারবেন? ১০ মিনিট, ২০ মিনিট? কিন্তু লুকাস সজপুনার বরফের বাক্সের মধ্যে ৪ ঘণ্টা বসে ছিলেন। এজন্য অবশ্য গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের তালিকায় না উঠেছে তার। ৫৩ বছর বয়সী পোল্যান্ডের বাসিন্দা লুকাস চার ঘণ্টারও বেশি সময় ধরে বরফের বাক্সে দাঁড়িয়ে প্রথম ব্যক্তি হয়ে ইতিহাস গড়েছেন। এই রেকর্ডটি অর্জনের জন্য, মাথা এবং ঘাড় ছাড়াও শরীরের সব অঙ্গ অবশ্যই বরফে ডুবে থাকতে হবে এবং সাঁতারের ট্রাঙ্ক ছাড়া অন্য কোনো পোশাক পরা যাবে না। লুকাস তার দাঁতগুলোকে ক্ষতি থেকে রক্ষা করতে একটি…

Read More

গাছ লাগানো নিয়ে বেশ আলোচনা হচ্ছে চারদিকে। তবে বাংলাদেশে জুন, জুলাই ও আগস্ট মাস গাছের চারা রোপণের উপযুক্ত সময়। তবে সঠিক স্থানে সঠিক চারা রোপণ করা প্রয়োজন। ফলদ ও ওষধি গাছের চারা লাগানোর প্রতি বেশি নজর দেওয়া উচিত। যারা ব্যক্তিগত উদ্যোগে গাছ লাগাবেন, তারা এই বর্ষাকাল অবধি অপেক্ষা করেন। কারণ সঠিক সময়ে লাগালে গাছ টিকে থাকার সম্ভাবনা অনেক বেশি হবে। কোথায় কী ধরনের গাছ লাগাবেন, সেই প্রস্তুতি শুরু হোক এখন থেকে। গাছ বাছাইয়ের পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি স্বাধীন। রাস্তার ধারে যেসব গাছ লাগানো উচিত: ১. নিম ২. রেইন ট্রি ৩. জারুল ৪. কদম ৫. সিলভার ওক ৬.সোনালু রাস্তার বিভাজকে…

Read More

ইতিহাসজুড়ে দেখা গেছে, মানুষ সবসময়ই তার প্রয়োজন মেটানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছে। কারণ মানুষ প্রকৃতিগতভাবে অভাব নিয়েই দুনিয়ায় এসেছে। দুইভাবে মানুষ বিপদগ্রস্ত হচ্ছে কিংবা বিপদে পড়ছে। এক. মানুষের প্রয়োজনীয় বিষয়গুলো ঠিকমতো চিহ্নিত না করা। দুই. ভুল পথে চাহিদা মেটানোর প্রবণতা। এই দুই বিপদজনক পথ সঠিকভাবে অতিক্রমের জন্যই আল্লাহতায়ালা যুগে যুগে নবী-রাসুলদেরকে পাঠিয়েছেন। আল্লাহর নির্দেশনা অনুযায়ী নবীরা মানুষকে শিক্ষা দিতেন। যেমন কোরআনের বক্তব্য যদি মানুষ বুঝতে পারে এবং সেই অনুযায়ী আমল করে তাহলে তার শক্তিসামর্থ্য যেমন বাড়বে তেমনি পরিত্রাণ পাবে এবং যেকোনো বিপদ বা ভুল পথে পরিচালিত হওয়া থেকে নাজাত পাবে। কোরআন মাজিদের সুরা হাদিদের ২০ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন,…

Read More

দেশে এখন চলছে তীব্র গরমকাল। যে কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তবে এমন সময়ে ইবাদত বন্দেগি সহজ করেছে ইসলাম। হাদিসে এসেছে- আবু জার রাদিয়াল্লাহু আনহু বলেন, এক সফরে আমরা আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে ছিলাম। একসময় মুয়াজ্জিন জোহরের আজান দিতে চেয়েছিল। তখন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গরম কমতে দাও। কিছুক্ষণ পর আবার মুয়াজ্জিন আজান দিতে চাইলে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বলেন, গরম কমতে দাও। এভাবে তিনি (নামাজ আদায়ে) এত বিলম্ব করলেন যে আমরা টিলাগুলোর ছায়া দেখতে পেলাম। এরপর নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গরমের প্রচণ্ডতা জাহান্নামের উত্তাপ হতে। কাজেই গরম প্রচণ্ড হলে উত্তাপ কমার পর নামাজ…

Read More

আল্লাহর সৃষ্টির মধ্যে একটি শিক্ষণীয় বিষয় হলো শীত, গ্রীষ্ম, বসন্ত ও শরৎ ঋতুগুলোর পালাক্রমে আগমন। সুতরাং প্রচণ্ড গরমের সময় বান্দা যেন জাহান্নামের গরমের কথা স্মরণ করে, এই দুনিয়ার প্রকৃত অবস্থা অনুধাবন করে। শীত ও গ্রীষ্মের ব্যাপারে নবীজি বলেন, শীত ও গ্রীষ্মের তীব্রতা আসে জাহান্নামের নিঃশ্বাস থেকে। হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রসুল সা. বলেন, জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করে বলে, হে রব, আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলেছে। মহান আল্লাহ তখন তাকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দেন। একটি নিঃশ্বাস শীতকালে, আরেকটি গ্রীষ্মকালে। বর্তমানে গরম পড়ছে অস্বাভাবিক। আবার এর মাঝে অনেক এলাকায় বিদুৎও থাকে না। এর মাঝে জনজীবন…

Read More

তীব্র রোদ আর প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। ঘরে বাইরে কোথাও শান্তি নেই, গরমের কারণে সবাই ঘামছে, পানিশূন্যতা দেখা দিয়ে অনেকেই অসুস্থ বোধ করছেন। এই তীব্র গরমে সুস্থ থাকতে চিকিৎসকরা পর্যাপ্ত পরিমাণ জীবাণুমুক্ত পানি পান করার পরামর্শ দিচ্ছেন। যেন মানুষ পানিবাহিত রোগ থেকে বেঁচে থাকে এবং পানি পান করে পূর্ণ তৃপ্তি লাভ করে। শারীরবৃত্তীয় কর্মকাণ্ড স্বাভাবিক রাখার জন্য সকলের পানি পান করা জরুরি। পানির অপর নাম জীবন। সমস্ত ধরনের প্রাণের বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য। মানবদেহের মোট ওজনের ৭০ শতাংশ পানি। শরীর সুস্থ থাকতে খাদ্য পরিপাক, পরিশোষণ, পরিবহন, বর্জ্য পদার্থ দূরীকরণ, দৈহিক তাপমাত্রার ভারসাম্য রক্ষায়, চুলের সমস্যা বা ত্বকের কিংবা…

Read More

তীব্র তাপপ্রবাহ থেকে শিক্ষার্থীদের সুরক্ষায় স্কুল-কলেজের পর এবার দেশের সব মাদরাসাও বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার (২০ এপ্রিল) মাদরাসা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) জাকির হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, তীব্র তাপপ্রবাহের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সাথে আলোচনা সাপেক্ষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশক্রমে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাভুক্ত সকল সরকারি ও বেসরকারি মাদরাসা প্রতিষ্ঠানের ছুটি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হলো। ২৬ ও ২৭ এপ্রিল শুক্রবার ও শনিবার হওয়ায় ২৮ এপ্রিল মাদরাসা যথারীতি খুলবে। তবে আবহাওয়ার উন্নতি বা অবনতি ঘটলে এ আদেশে পরিবর্তন আসতে পারে। এর আগে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত দেশের সব মাধ্যমিক…

Read More

কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের নামে একটি নোটিশ ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তি সম্বলিত একটি পেজের পিকচার ছড়িয়ে বলা হচ্ছে- ‘এতদ্বারা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর সাথে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তীব্র তাবদাহের কারণে আগামী ২৯ এপ্রিল, ২০২৪ ঈ, সোমবার পর্যন্ত বেফাকের আওতাধীন সকল মাদ্রাসা প্রতিষ্ঠান বন্ধ থাকিবে। ৩০ এপ্রিল, ২০২৪ ঈ, রোজ মঙ্গলবার হতে সমস্ত মাদ্রাসার ক্লাস শুরু হবে।’ এ বিষয়টি ভুয়া ও ফাতরামি বলে উড়িয়ে দিয়েছেন বোর্ডটির প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী। আওয়ার ইসলামকে তিনি বলেন, ‘কওমি মাদরাসাগুলোতে এখন ভর্তি চলছে। শিক্ষার্থীরা ভর্তি হয়ে অনেকে…

Read More

|| তাসনিফ আবীদ || ‘কাফিয়া’ জামাতের সমাপনী পরীক্ষা বেফাকে যুক্ত হওয়ার বিষয়টি বেশ কয়েকবছর ধরেই কওমি অঙ্গনে আলোচিত ছিল। অবশেষে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাক সিদ্ধান্ত জানিয়েছে, ‘১৪৪৬ হিজরি সনে অনুষ্ঠিতব্য বেফাকের ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষায় যুক্ত হবে সানাবিয়্যাহ-২ (কাফিয়া) জামাতের সমাপনী পরীক্ষা। বোর্ডটির এই সিদ্ধান্ত প্রকাশের পর থেকেই অনলাইন-অফলাইনে বিষয় নিয়ে তীব্র আলোচনা ও সমালোচনা চলছে। কেউ কেউ এই বোর্ড পরীক্ষার বিরোধিতা করছেন। কেউ আবার এর প্রয়োজনীয়তা অনুভব করছেন। কিন্তু বেফাক কেন এই সমাপনী পরীক্ষাকে তাদের তালিকায় যুক্ত করলো? এ বিষয়ে জানতে চেয়েছিলাম বোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হকের কাছে। তিনি বলেন, কাফিয়া জামাতের কেন্দ্রীয় পরীক্ষার বিষয়ে ২০১৮ সালের কাউন্সিলে প্রথম সিদ্ধান্ত…

Read More

গত চার বছরে দেশের সরকারি-বেসরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী কমেছে। এই সময়ে মাদ্রাসায় শিক্ষার্থী বেড়েছে কয়েক লাখ। সরকারের শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিষ্ঠানটির ‘শিক্ষা পরিসংখ্যান-২০২৩’-এর খসড়া প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা জায়গায় মুষ্টি কয়েকজন উদ্বেগ প্রকাশ করলেও সন্তোষ প্রকাশ করেছেন অনেকে। মাদরাসায় কেন দিন দিন শিক্ষার্থী বাড়ছে? কেন কমছে সরকারি-বেসরকারি বিদ্যালয়ে? বিষয়টি নিয়ে অভিভাবক, মাদরাসা পরিচালক, বিদ্যালয়ের শিক্ষক, বোর্ডের দায়িত্বশীলসহ অনেকের সঙ্গেই কথা হয়েছে। বনশ্রী ইকরা মডেল মাদরাসায় পড়াশোনা করছে বিন ইয়ামিন। আগে সে মেরাদিয়ার একটি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করতো। স্কুল থেকে ছেলে কেন মাদরাসায় নিয়ে এলেন জানতে…

Read More