Author: নিউজ ডেস্ক :

হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াহ শনিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন। ইরান ও গাজায় নতুন করে ইসরায়েলের হামলার প্রস্তুতির কথা জানানোর পর মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ার মধ্যেই তিনি এ বৈঠক করছেন। খবর এএফপি’র। এরদোয়ান ফিলিস্তিন সংঘাতে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। তিনি হামাস প্রধানের সঙ্গে তার বৈঠকের বিষয়ে আন্তরিক রয়েছেন। শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরদোয়ান বলেন, ‘আমরা আমাদের এবং হানিয়ার মধ্যে আলোচ্যসূচি রাখব।’ তবে কাতার বলেছে, তারা হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে তাদের ভূমিকা পুনর্বিবেচনা করবে। এরদোয়ান হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে চেয়ে নতুন ইঙ্গিত দিয়ে বুধবার তিনি…

Read More

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। দিনে আগুনে রোদ ও গরমে খাঁ খাঁ করে চারদিক। রাতেও কমছে না তাপমাত্রা। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। গরমের কারণে বাড়ছে হিটস্ট্রোকের মতো স্বাস্থ্যঝুঁকি। ডায়রিয়াতেও আক্রান্ত হচ্ছেন অনেকে। নগরবাসীরা বলছেন, তীব্র দাবদাহে নাকাল অবস্থা তাদের। পরিস্থিতি যখন এমন তখন স্বভাবতই প্রশ্ন উঠছে, কী করছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিন? গত বছরই বুশরা এ পদে নিয়োগ পেয়েছেন। তবে তিনি জানিয়েছেন, দায়িত্ব পেয়ে তিনি বসে নেই। চেষ্টা করে যাচ্ছেন কেন ঢাকায় তাপমাত্রা বাড়ছে তা খুঁজে বের করার। পরিস্থিতি মোকাবিলায় আরও কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়, সেটার চেষ্টা করছেন। তীব্র দাবদাহ মোকাবিলায়…

Read More

তীব্র তাপপ্রবাহের কারণে দেশের বিভিন্ন স্থানে হিট অ্যালার্ট জারি করা হয়েছে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় আগামী ২৭ এপ্রিল পর্যন্ত দেশের সব মাধ্যমিক স্কুল ও কলেজের ছুটি বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শনিবার (২০ এপ্রিল) মাউশির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জানা গেছে, আগামী ২৭ এপ্রিল পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, তাপপ্রবাহের কারণে মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় ও কলেজগুলো ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। ২৮ এপ্রিল থেকে নিয়মিত পাঠদান শুরু হবে। এর…

Read More

অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ সারা দেশে প্রচণ্ড দাবদাহ বয়ে যাচ্ছে। দেশের কোথাও কোথাও তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। সারা দেশেই গরমে হাঁসফাঁস অবস্থা, আর গরমের উৎপাতে দিশেহারা মানুষ এবং প্রাণীকুল। এছাড়া নানা রকম অসুখ-বিসুখে আক্রান্ত হচ্ছে অনেকেই। তবে কয়েক দিনে হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। হিট স্ট্রোক কী? গরমের সময়ের একটি মারাত্মক স্বাস্থ্যগত সমস্যার নাম হিট স্ট্রোক। চিকিৎসা শাস্ত্র অনুযায়ী, প্রচণ্ড গরম আবহাওয়ায় শরীরের তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা নষ্ট হয়ে শরীরের তাপমাত্রা ১০৫ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে গেলে ঘাম বন্ধ হয়ে যায় এবং আক্রান্ত ব্যক্তি অজ্ঞান হয়ে যেতে পারে, তাকে হিট স্ট্রোক বলে। স্বাভাবিক অবস্থায় রক্ত দেহের তাপমাত্রা…

Read More

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে দানবাক্স থেকে পাওয়া ২৭ বস্তা টাকা গণনায় এরইমধ্যে ৩ কোটি ছাড়িয়ে গেছে।শনিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় মসজিদের ৯টি লোহার দানবাক্স খুলে মসজিদের দোতলায় আনা হয় গণনার জন্য। টাকা গণনাকালে বেলা সাড়ে ১১টার আগেই ৩ কোটি ছাড়িয়ে গেছে। ধারণা করা হচ্ছে এবার ৭ কোটি ছাড়িয়ে যেতে পারে টাকার পরিমাণ। এছাড়াও বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গেছে। রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এই ৩ কোটি টাকা পুলিশি নিরাপত্তায় রূপালী ব্যাংক কিশোরগঞ্জ শাখায় পাঠানো হচ্ছে বলেও জানান তিনি। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ…

Read More

শীঘ্রই পাতানো নির্বাচনে গঠিত অবৈধ সরকারের পতন হবে বলে মন্তব্য করেছেন  যুবদল ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি  ও উত্তরায় প্রভাবশালী বিএনপি নেতা এস.এম জাহাঙ্গীর হোসেন। শুক্রবার সকালে দক্ষিনখান থানার অন্তর্গত মুন্সিমার্কেটে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, খুব শীঘ্রই পাতানো নির্বাচনে গঠিত অবৈধ সরকারে পতন হবে এবং জনগনকে সাথে নিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে এদেশের রুদ্ধ গনতন্ত্র মুক্ত হবে যার দরূন জনগনের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে শহীদ জিয়ার আদর্শে গড়া বিএনপি সরকার গঠন করবে, ইনসাল্লাহ পরে দক্ষিনখান থানার অন্তর্গত ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশনের ৫০ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাক আতাউর রহমানের অসুস্থ স্ত্রী-সন্তানকে দেখতে ও তাদের শারিরিক…

Read More

রাকিবুল হাসান: আপনি যখন ইমাম যাহাবি রহ. এর ‘সিয়ারু আলামিন নুবালা’ খুলবেন, নিবিষ্ট হয়ে যখন পড়তে শুরু করবেন ব্যবসায়ী আলেমদের জীবনী, ইলমচর্চা এবং ব্যবসার মাঝে ইতিহাসবিখ্যাত আলেমদের সমন্বয় দেখে চমকে উঠবেন। তাদের ব্যবসা কেবল ‘অন্যের কাছে চাইতে হবে না’ পরিমাণে সীমাবদ্ধ ছিল না; বরং তাদের ব্যবসা ছিল বিরাট, বিস্তৃত, আড়ম্বরপূর্ণ। লাভের পাল্লাটাও ছিলো অনেক বড় অঙ্কের। একজন ব্যবসায়ী আলেম বলেছিলেন, ‘ব্যবসার চেয়ে সহজ কোনো কাজ নেই। আমার বাড়ির চেয়ে উন্নত কোনো বাড়ি নেই।’ মৃত্যুর সময় এই ব্যবসায়ী আলেম রেখে গিয়েছিলেন তিনলাখ দিনার। বর্তমানের হিসেবে প্রায় ৫০ মিলিয়ন মার্কিন ডলার! ব্যবসায়ী আলেমদের এমন শতশত উদাহরণ মিলবে ইমাম আবু সাদ সামআনির ‘আল…

Read More

|| তাসনিফ আবীদ || নানা কারণে বর্তমানে রাজধানী ঢাকাসহ সারাদেশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। প্রাণ হারাচ্ছে অসংখ্য মানুষ। চিরতরে পঙ্গু হচ্ছে অনেকে। অনেকে হচ্ছে পথের ফকির। এসব ঘটনার জন্য অপরিকল্পিত নগরায়ন, স্থাপনা নির্মাণে নিয়মের তোয়াক্কা না করা, প্রয়োজনীয় অগ্নি নিরাপত্তা ব্যবস্থা না রাখাকে দায়ী করছেন অনেকে। সারা দেশের তুলনায় ঢাকায় আগুন লাগার ঘটনা তুলনামূলক বেশি। এদিকে ঢাকায় সাধারণ ভবনের তুলনায় মসজিদের পরিমাণও কম নয়। ঢাকাকে বলা হয় ‘মসজিদের শহর’। মসজিদের এই শহরের মসজিদগুলোসহ দেশের মসজিদগুলো কতটা নিরাপদ? এছাড়া ধর্মী শিক্ষাপ্রতিষ্ঠান মাদরাসাগুলোই বা কতটা প্রস্তুত অগ্নিকাণ্ডের ঘটনায় নিজেদের নিরাপদ রাখতে? ঢাকার কুড়িল বিশ্বরোডের মাতবরবাড়ি মসজিস একসময় টিনের তৈরি ঘরে ছিল। গত কয়েক…

Read More

নরসিংদীর রায়পুরা উপজেলার হাসনাবাদ এলাকার ছন্দা সিনেমা হলটি অবশেষে বন্ধ হয়ে যাচ্ছে। সিনেমা হলটি ভেঙে প্রতিষ্ঠা করা হবে ইদরিসিয়া দারুল কোরআন মাদরাসা নামে একটি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান। ইতোমধ্যে বিক্রির প্রক্রিয়া শেষ বলে জানিয়েছেন মালিকপক্ষ ও মাদরাসার জিম্মাদার মাওলানা মোকাররম হোসেন। সিনেমা হলের জমিটি ক্রয় করার জন্য ২০ লাখ টাকা বায়নাও করা হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, সিনেমা হলের সামনের রাস্তার পাশে প্রচারে ধর্মপ্রাণ মুসল্লিরা নামে একটি ব্যানার সাঁটানো রয়েছে। ব্যানারে লেখা রয়েছে, “আলহামদুলিল্লাহ ছন্দা সিনেমা হলটি মাদরাসার জন্য বায়না করা হয়েছে। চুক্তিমূল্য ১ কোটি ৩০ লাখ টাকা, বায়না মূল্য ২০ লাখ টাকা। সদকায়ে জারিয়ার এ মহৎ কাজে আপনাদের আন্তরিক দোয়া ও…

Read More

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী হুসাইন খামেনি রোববার এক অ্যাক্সবার্তায় বলেন, ‘পবিত্র আল-কুদস মুসলমানদের হাতেই থাকবে। অচিরেই মুসলিম বিশ্ব ফিলিস্তিনের মুক্তি উদযাপন করবে।’ তিনি হিব্রু ভাষায় ওই অ্যাক্সবার্তাটি লিখেছেন। এটি ছিল একটি ছবির ক্যাপশন। জেরুজালেমের টেম্পল মাউন্টের উপর আকাশে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ফুটেজের উপর ইরানের সর্বোচ্চ নেতা ওই ক্যাপশনটি লিখেছেন। গত রাতে ইরান থেকে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্রের কয়েক ডজন বাধা দেখা হয়। পটভূমিতে একটি অ্যালার্ম শব্দ শোনা যায়। ইসরাইলের বিরুদ্ধে ইরানের ঐতিহাসিক ব্যারাজের পর তিনি এই টুইটটি করেন। এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে চার দশকের প্রক্সি যুদ্ধের অবসান ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ব্যারেজে প্রায় ৩৫০টি ড্রোন এবং মিসাইল…

Read More