বিতর্কিত সংসদ ভেঙে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। তিনি বলেন, জনগণের রায়ের বিরুদ্ধে গিয়ে সরকার নির্বাচন করলে দেশ ভয়াবহ অর্থনৈতিক ঝুঁকিতে পরবে। গার্মেন্টস সেক্টর বন্ধ হবে, কোটি কোটি শ্রমিক বেকার হয়ে চুরি ডাকাতিসহ অনৈতিক কর্মকান্ডে ঝুঁকে পড়বে। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পাতানো প্রতিদ্বন্দ্বিতা, রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা, দেশের মানুষের নিরাপত্তাহীনতায় জনগণ উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। কাজেই সরকারের মনোবাসনা পুরণের চেয়ে দেশ বাচানো বড় বিষয়। আজ (২১ ডিসেম্বর) বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। মাওলানা ইউনুছ আহমাদ আরও বলেন, বিতর্কিত জাতীয় সংসদ বিলুপ্ত করে বিরোধী দলগুলোর সমন্বয়ে নতুন নির্বাচন অনুষ্ঠানের জন্য রাষ্ট্রপতি যেহেতু…
Author: নিউজ ডেস্ক :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থীর পোস্টের ‘জাতীয় পার্টির মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত’ লেখায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ আসনে জাতীয় পার্টির প্রার্থী দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে সমঝোতায় হয়। এতে কিশোরগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক নাসিরুল ইসলাম খান আওলাদ। তিনি করিমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর…
জামিয়াতুল মানহাল আল কওমিয়া ডিয়াবাড়ি উত্তরার বার্ষিক ইসলামী মহা সম্মেলন আগামী (২৩ ডিসেম্বর) শনিবার বাদ যোহর হতে মাদরাসা সংলগ্ন মাঠে শুরু হবে। প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর শাইখুল হাদীস মাওলানা শেখ আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ঢাকা-১৮ আসেনর সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ হাবিব হাসান এমপি। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, আল-হাইআতুল উলিইয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের কো চেয়ারম্যান ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা শায়খ সাজিদুর রহমান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাহফুজুল হক, জামিয়া কাসেমিয়া আশরাফুল উলূম সাভারের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা জুনাইদ আল…
কুদস কেন্দ্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল ফিলিস্তিনিদের মনোবল ভাঙতে পারবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে হামাস। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) জাবালিয়া শরণার্থী এলাকায় অবৈধ রাষ্ট্রটির নৃশংস হামলা প্রসঙ্গে এই প্রত্যয় ব্যক্ত করা হয়। হামাসের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয় যে, গণহত্যা পরিচালনা করে ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ড থেকে বের করে দেওয়ার পরিকল্পনায় সফল হবে না জায়োনিস্ট ইসরাইল। বাস্তুচ্যুতি নিশ্চিত করতে গাজ্জায় আমেরিকার প্রত্যক্ষ সহায়তায় ধারাবাহিক হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে তারা। এর অংশ হিসেবে জাবালিয়াতেও বেসামরিক ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালিয়েছে জায়োনিস্ট সন্ত্রাসীরা। তাদের বর্বরোচিত হামলায় জাবালিয়ায় ডজন ডজন ফিলিস্তিনি আহত ও শহীদ হয়েছেন। বিবৃতিতে আরো বলা…
ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরাইলের চলমান আগ্রাসনের জেরে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ। এ পরিস্থিতিতে মালয়েশিয়ায় ইসরাইলি জাহাজের প্রবেশ নিষিদ্ধ করেছে দেশটি। এমনকি তাদের বন্দরে ইসরাইলের পতাকাবাহী কোনো জাহাজ নোঙর করতে না দেয়ার ঘোষণাও দিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি। স্থানীয় সময় বুধবার এক সরকারি বিবৃতিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর আল জাজিরা। সরকারি বিবৃতিতে বলা বলেছে, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের আগ্রাসনের প্রতিক্রিয়ায় জিআইএম শিপিং কোম্পানির ওপর অবিলম্বে নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। একই সময়ে মালয়েশিয়া বলেছে, তারা এখন থেকে দেশে ইসরাইলের-পতাকাবাহী জাহাজ নোঙর করতে দেবে না। এছাড়াও ‘ইসরাইলগামী যেকোনো জাহাজের মালয়েশিয়ার বন্দরে পণ্য লোড করার ওপরও নিষেধাজ্ঞা’ আরোপ…
আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকাকে নূহ নবীর নৌকা হিসেবে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আগামী নির্বাচনে আমাদের মার্কা নৌকা। এই নৌকা নূহ নবীর নৌকা। এই নৌকায় কিন্তু মানবজাতিকে রক্ষা করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই নৌকায় ভোট দিয়ে এদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। আগামী ৭ জানুয়ারির নির্বাচনে উন্নয়নের জন্য নৌকার প্রার্থীদের ভোট দিয়ে বিপুল ব্যবধানে জয়যুক্ত করুন। নৌকা যখনই ক্ষমতায় এসেছে মানুষের আর্থ-সামাজিক উন্নতি হয়েছে। গতকাল সিলেট আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, ২০০১ সালের নির্বাচনে আমেরিকা আমাদেরকে ক্ষমতায় আসতে দিলো না। কেন দিলো না? কারণ- বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক গ্যাস ওই আমেরিকা প্রস্তাব করল…
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় ইশতেহার ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু এ ইশতেহার ঘোষণা করেন। ‘শান্তির জন্য পরিবর্তন, পরিবর্তনের জন্য জাতীয় পার্টি’ এ স্লোগান সামনে রেখে নির্বাচনের ইশতেহার ঘোষণা করে দলটি। এবারের ইশতেহারে প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তন, দুর্নীতি ও অর্থপাচার রোধ প্রভৃতি বিষয় উঠে এসেছে। এছাড়াও দেশের চলমান বাস্তবতায় কর্মসংস্থান, বিকেন্দ্রীকরণ, বিচারব্যবস্থা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ ও সুনির্দিষ্ট পদক্ষেপের ঘোষণা রয়েছে জাপার নির্বাচনী ইশতেহারে। উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণের চূড়ান্ত ঘোষণা দেয়। এবার দলটি এককভাবে…
পঞ্চগড়ে আবারও ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামল তাপমাত্রা। এ ছাড়া মেহেরপুর-চুয়াডাঙ্গায় তীব্র শীত আর কুয়াশায় বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। তাপমাত্রা বিবেচনায় মেহেরপুরে শৈত্যপ্রবাহ না থাকলেও কনকনে ঠাণ্ডা জবুথবু অবস্থার সৃষ্টি হয়েছে শ্রমজীবী মানুষের। মৃদু বাতাস আর কনকনে ঠাণ্ডায় শীতের তীব্রতা বাড়ছে কয়েকগুণ। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টায় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ আবহাওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার সকাল ৬টায় এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে সকাল ৯টায় কিছুটা কমতে পারে তাপমাত্রা বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। গতকাল বুধবার তাপমাত্রা…
বংশপরম্পরায় কাকর ভৈরবের পুজো করে আসছিলেন গ্রামবাসী। এ গ্রামের বাসিন্দাদের কুলদেবতা এ কাকর ভৈরব। তাদের বিশ্বাস শিলাকৃতির কাকর (যার অর্থ জমির সীমানা) ভৈরব (ঈশ্বর) জমি ও গবাদি পশুর রক্ষা করেন এবং দুর্দশা নির্মূল করেন। আদতে যা দেবতা নয়, ছিল ডাইনোসরের ডিম। ঘটনা ভারতের মধ্য প্রদেশের ধার জেলায়। এ জেলার ঐতিহাসিক পর্যটন কেন্দ্র হিসেবে খ্যাতি রয়েছে। ডিম সদৃশ গোলাকৃতি শিলাটি গ্রামবাসী নিজেদের চাষাবাদের জমির সীমানায় রেখে পুজো করতেন। গ্রামবাসী বলছেন, নিয়মিত তারা পুজো দিয়ে আসছিলেন। কোথাও কোথাও কাকর ভৈরবকে ভিলেট বাবা বলেও পুজো করা হতো। কিছুদিন আগেও তারা জনতেন না, এ শিলা আসলে ডাইনোসরের ডিমের জীবাশ্ম। নর্মদা ভ্যালি অঞ্চলে (ধার জেলা)…
ধর্ম, পরিবার, সমাজ কিংবা রাষ্ট্রীয় বিধিতে কঠোরভাবে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের যুবক রবিজুল ইসলাম (৩৮)-এর সাত বউ নিয়ে সুখের সংসার দাবিকে রীতিমতো সামাজিক শৃঙ্খলা লঙ্ঘন ও চরম ঔদ্ধত্যপূর্ণ অপরাধ মনে করছেন সমাজ বিশ্লেষক ও বিশেষজ্ঞরা। সেই সাথে বৈধ কাবিন ছাড়া একসঙ্গে ৭ নারীর একত্রে অবস্থানের অন্তরালে প্রতারণা ও নারী পাচারসহ আরও কোনো অভিসন্ধি থাকতে পারে এমন সন্দেহে দ্রুত তদন্ত দাবিও করেন তারা। স্ত্রীদের অভিযোগ—অসহায়ত্বের সুযোগে পূর্ব স্ত্রীর সম্মতি না নিয়ে বা পরবর্তী স্ত্রীদের বিবাহের পূর্বে আগের স্ত্রী সম্পর্কিত তথ্য গোপন করে সবগুলো বিয়ে করেছেন রবিজুল। তবে অভিযুক্ত রবিজুলের দাবি, বিধিসম্মত বিবাহ না হলেও কারো কোনো অভিযোগ…