Author: নিউজ ডেস্ক :

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে কারাবন্দি রাজনৈতিক নেতা ইমরান খান আসন্ন নির্বাচনে ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন ইমরানের আইনজীবী ব্যারিস্টার আলী জাফর। আলোচিত তোশাখানা দুর্নীতি মামলায় গত ৫ আগস্ট এক রায়ে ইমরান খানকে ৩ বছরের কারাদণ্ড এবং তার রাজনীতির ওপর ৫ বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছিলেন ইসলামাবাদের সেশন জজ আদালত। আদালত রায় ঘোষণার পর লাহোরের ব্যক্তিগত বাসভবন থেকে গ্রেপ্তার করে প্রথমে অ্যাটক এবং পরে আদিয়ালা কারাগারে নিয়ে যাওয়া হয় ইমরান খানকে। সেই আগস্ট মাসেই অবশ্য সেশন জজ আদালতের রায়ে স্থগিতাদেশ দিয়েছেন ইসলামাবাদ হাই কোর্ট (আইএইচসি)। তবে পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) চেয়ারম্যানের বিরুদ্ধে রাষ্ট্রের গোপন তথ্য…

Read More

আমিনুল ইসলাম কাসেমী বার্ষিক ওয়াজ মাহফিল প্রতিটি প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের সারা বছরের লালিত একটি আকাঙ্খা। একগুচ্ছ স্বপ্নের বাস্তবায়ন। মনের ভেতর জমিয়ে রাখা অনেক গল্পের সমারোহ। বছরঘুরে হাজির হয় কাঙ্খিত সেই দিনটি। মাদ্রাসার ছোট শিশুটি থেকে নিয়ে বড় হুজুর পর্যন্ত সকলেই এই দিনটির অপেক্ষায় থাকে। কলেজ- ভার্সিটিতে আছে যেমন নবীন -বরণ উৎসব, স্পোর্টস, বিভিন্ন ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান মাদ্রাসাতে তেমন কিছু নেই। শুধু বছরান্তে ঐ একবার ওয়াজ মাহফিলই তাদের সব। আর এই উপলক্ষ্যে ছাত্রদের দস্তারবন্দী, বার্ষিক পুরস্কার বিতরণ, হামদ- নাত, ক্বেরাত প্রতিযোগিতা পরিশেষে বিজয়ীদের হাতে পুরষ্কার। মোটকথা মাদ্রাসার ওয়াজ মাহফি্লের দিনটি সবার জন্য উৎসবমুখরতার চূড়ান্ত একটি দিন। তাছাড়া ওয়াজ মাহফিল তো আল্লাহর জন্য।…

Read More

আবদুর রহমান আদ দাখিল: বাংলাদেশের মুসলিম সংস্কৃতিতে ওয়াজ-মাহফিলের অবতারণা সুপ্রাচীন। বহিরাগত ও স্থানীয় সুফি-সাধকদের হাত ধরে যখন থেকে এই অঞ্চলে ইসলাম প্রচারের সূচনা হয়, ওয়াজ-মাহফিল সংস্কৃতির শুরুটা বলতে গেলে তখন থেকেই। ধীরে ধীরে সময়ের পরিক্রমায় এর রূপ ও ঢঙে পরিবর্তন এসেছে, এর সাথে নতুন নতুন আচার-নীতি যুক্ত হয়েছে, এর প্রভাব ও প্রতিক্রিয়া নানান আঙ্গিকে বিবর্তিত হয়েছে, আর এভাবেই তা গ্রাম বাংলার সংস্কৃতিতে এক আনন্দ মুখর উৎসবে পরিণত হয়েছে। বস্তুত বাংলাদেশের প্রান্তিক জনজীবনে ওয়াজ-মাহফিলের প্রভাব অপরিসীম ও সুদূরপ্রসারী। শহর ও মফস্বলে যেখানে সকালের মক্তব ও মসজিদের ইমাম সাহেবের সাধারণ বয়ান ও নসিহতের মাধ্যমে ধর্মের মর্মবাণী সাধারণ শ্রেণির মাঝে প্রোথিত হয়, প্রান্তিক…

Read More

২৬ নভেম্বরের আলোঝলমল সকাল। সবাই অবাক হয়ে দেখছে, দশম শ্রেণিতে অধ্যায়নরত এক স্কুলছাত্রের মাথায় পুরো কুরআন হিফজের স্বীকৃতিস্বরূপ পরানো হয়েছে পাগড়ি। হাতে তুলে দেয়া হয়েছে সনদ এবং ওমরার প্রতীকী টিকেট। আজকের অনুষ্ঠানের সৌন্দর্যই এটা৷ কেবল মাকতাবে পড়েও যে হাফেজ হওয়া যায়, তারই দৃষ্টান্ত ইউশা আমিন। কিশোরগঞ্জের দারুল আরকাম ইনস্টিটিউটের আফটার স্কুল মাকতাব শাখা সম্পন্ন করে হেফজ শাখায় পড়ে ইউশা ইয়ামিনের মতো হাফেজ হবার পথে এগুচ্ছে আরও অনেক স্কুল ছাত্র। স্কুল-কিন্ডারগার্ডেন কিংবা কোচিংয়ে পড়ার কারণে অনেকেই সকালবেলার মাকতাবে যেতে পারে না। নিতে পারে না ধর্মীয় শিক্ষার প্রথম পাঠ। পড়ে উঠতে পারে না কুরআন। স্কুল-কিন্ডারগার্ডেন কিংবা কোচিংয়ের টাইম-শিডিউলে সকালবেলার মাকতাব হারাচ্ছে গুরুত্ব।…

Read More

দখলকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জায় বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল পরিচালিত গণহত্যায় এখন পর্যন্ত ১৯ হাজার ৬৬৭ জন ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছেন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) গাজ্জা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ইহুদিবাদী দখলদার ইসরাইলের বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি শহীদের সংখ্যা বেড়ে ১৯ হাজার ৬৬৭ তে পৌঁছেছে ও আহতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ৫৮৬ তে। সূত্র: আনাদোলু

Read More

দেশের ঐতিহ্যবাহী দীনি প্রতিষ্ঠান জামিয়াতু ইবারাহীম মাহমূদনগর, সাইনবোর্ড ঢাকা এর উদ্যোগে বার্ষিক ইসলাহী জোড় অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শনিবার। ২৩ ডিসেম্বর  শনিবার সকাল থেকে অনুষ্ঠিত হবে আত্মশুদ্ধি মূলক এই মাহফিলটি। ইতোমধ্যে জোড়কে কেন্দ্র করে যাবতীয় প্রস্তুতি ও ব্যবস্থাপনার আয়োজন শেষ পর্যায়ে পোঁছেছে বলে নিশ্চিত করেছেন জামিয়া কর্তৃপক্ষের একটি সূত্র। সূত্র আরো জানিয়েছে, এবারের ইসলাহী জোড়ে শায়খুল হাদিস হযরত মাওলানা মাহমুদুল হাসান গাঙ্গুহী রহ. এর খলিফা ও দারুল উলুম দেওবন্দের শূরা সদস্য হযরত মাওলানা রহমতুল্লাহ কাশ্মীরী দা.বা. গুরুত্বপূর্ণ বয়ান করবেন। এছাড়াও মাহফিলে দেশের খ্যাতনামা ওলামা-মাশায়েখ উপস্থিত থেকে বয়ান করবেন বলে জানা গেছে। ইসলাহি জোড়ে প্রতিবছর দেশের বিভিন্ন এলাকা থেকে আলেম-ওলামা ও…

Read More

মোগল সাম্রাজ্য ভারতবর্ষে তিন শতাব্দীরও বেশি সময় ধরে স্থায়ী ছিলো। তৎকালীন মুসলিম বিশ্বের দুই প্রভাবশালী সাম্রাজ্য তুরস্কের উসমানি ও পারস্যের সাফাভি সাম্রাজ্যের চেয়েও আয়তন ও সম্পদের দিক থেকে বিশাল ও সমৃদ্ধ ছিলো মোগলরা। এসময় তারা উপমহাদেশে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক বিষয়াদিতে উন্নতি সাধন করে এবং ধর্মীয় অনুশাসনের চর্চায় ব্রতী হয়। এজন্য জায়াগায় জায়গায় গড়ে ওঠে শহর-নগর। মানুষজনও নগরমুখী হতে থাকে। আমরা তাই এই সাম্রাজ্যের নগরায়ণ সম্পর্কে আলোচনা করবো। মোগল সাম্রাজ্যের শহরগুলোর কাঠামো বিশ্লেষণ করে বোঝা যায়, এখানে শহরগুলোর নগরায়ণ বিশেষত চার শ্রেণির। ১. প্রশাসনিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠে মোগল সাম্রাজ্যের রাজধানী। ২. শিল্পপণ্যের উৎপাদনের জন্য বাণিজ্যিক নগরীর যাত্রা ।…

Read More

|| তাসনিফ আবীদ || ২০১৮ কওমি মাদরাসা ছয় বোর্ডের সমন্বয়ে গঠিত আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কাওমিয়া অধীনে কওমি মাদরাসা সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসের সনদকে সরকারী স্বীকৃতি প্রদান করা হয়। সময়ের ব্যবধানে এই স্বীকৃতি আদায়ের ৫ বছর পেরিয়েছে। প্রায় অর্ধ যুগের কাছাকাছি এই সময়ে ‘স্বীকৃতি’র কতটা সুফল ভোগ করতে পেরেছে কওমি মাদরাসার শিক্ষার্থীরা? কওমি সনদের স্বীকৃতি কতটাই বা বাস্তবে কার্যকর হয়েছে? এসব প্রশ্ন এখন বেড়েই চলছে। স্বকীয়তা বজায় রাখতে ৬ শর্তে কওমি সনদের স্বীকৃতি গ্রহণ করতে রাজি হয় হাইয়াতুল উলিয়া। সরকার সব শর্ত মেনে নিয়ে স্বীকৃতি প্রদান করে। কিন্তু প্রদত্ত এই স্বীকৃতির মাধ্যমে শিক্ষার্থীরা কী কী সুফল পেয়েছে জানতে চেয়েছিলাম…

Read More

নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলার অনন্তপুর এলাকায় পরকীয়া দেখে ফেলায় মেয়ে সুমাইয়া বিনতে আলম স্মৃতিকে (১৭) হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। এ ঘটনার আসামি মারজাহান আক্তার সুমিকে মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা আনসার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে আটক করে র‌্যাব-১১। গ্রেফতারকৃত মারজাহান আক্তার সুমি (৩২) উপজেলার কালিকাপুর গ্রামের আমির হোসেনের মেয়ে এবং উপজেলার কালিকাপুর গ্রামের আমির হোসেনের সাবেক স্ত্রী। এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১১ সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান। বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার ভিকটিম এমএ রশিদ বালিকা উচ্চ বিদ্যালয় স্কুলের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল। মেয়ের বাবা বিদেশে থাকায় তার মা (আসামি)…

Read More

‘একতরফা’ নির্বাচন বর্জনে ভোটারদের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি ভোট ঠেকানোর সর্বাত্মক আন্দোলনে যাচ্ছে বিএনপিসহ সরকারবিরোধী দলগুলো। নির্বাচনের দিনসহ এর আগের দুই সপ্তাহকে এজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। জানা গেছে, এই দুই সপ্তাহ সর্বোচ্চ সাংগঠনিক শক্তি প্রয়োগ করে কর্মসূচি নিয়ে মাঠে থাকার পরিকল্পনা নেয়া হয়েছে। এই সময়ে হরতাল-অবরোধ কর্মসূচি শক্তভাবে পালনের পাশাপাশি ভোটারদের এবং ভোট গ্রহণ প্রক্রিয়ার সাথে জড়িতদের বিতর্কিত নির্বাচনের সহযোগী না হওয়ার আহ্বান জানানো হবে। আন্দোলনের কর্মসূচি প্রণয়নের সাথে জড়িত বিএনপির নেতারা জানিয়েছেন, ৭ জানুয়ারির নির্বাচনে কার্যত নৌকা ছাড়া আর কোনো মার্কা নেই। অন্য যারা নির্বাচনে আছে, তারা মূলত আওয়ামী লীগের সহযোগী কিংবা ডামি প্রার্থী। সরকারি দল…

Read More