Author: নিউজ ডেস্ক :

তুরস্কের সঙ্গে অর্থনৈতিক, বাণিজ্যিক ও ট্রানজিট সম্পর্ক আরও সম্প্রসারণ এবং দেশটিতে থাকা আফগান অভিবাসীদের সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা করেছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের অর্থনৈতিক বিষয়ক উপপ্রধানমন্ত্রী মাওলানা আবদুল গনি বারাদার ও আফগানিস্তানে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত সাদিন আইয়্যিলদিজ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বৈঠকে মাওলানা বারাদার আফগানিস্তানের বিভিন্ন খাতে বিনিয়োগকারী তুরস্কের কোম্পানিগুলোর কার্যক্রমের প্রশংসা করেন। একই সঙ্গে তুরস্কের অন্যান্য বিনিয়োগকারীদেরও আফগানিস্তানে বিনিয়োগের আহ্বান জানান তিনি। মাওলানা বারাদার বলেন, তুরস্কের বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেবে ইমারাতে ইসলামিয়া। তুরস্কে থাকা আফগান অভিবাসীদের সমস্যার সমাধান এবং তাদের আরও বেশি সহায়তা ও সুযোগ-সুবিধা দেওয়ার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তিনি। এদিকে, আফগানিস্তান ও তুরস্কের মধ্যে বাণিজ্য বৃদ্ধি পাওয়াকে স্বাগত…

Read More

দেশের বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন না হলে যে-ই ক্ষমতায় আসুক, একসময় স্বৈরশাসকে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, বর্তমানে যে রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান, তার মধ্য দিয়ে লঙ্কায় গেলেই হনুমান হবে। যিনিই ক্ষমতায় যাবেন, পাঁচ-দশ বছর পর তিনিই ‘হাসিনা’য় পরিণত হবেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শরীয়তপুর পৌরসভার মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ খেলাফত মজলিসের শরীয়তপুর জেলা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। মাওলানা মামুনুল হক বলেন, রাষ্ট্রপতি পদটি বর্তমানে কেবল আলংকারিক বা ঠুঁটো জগন্নাথ হিসেবে রয়েছে। জুলাই বিপ্লবের স্পিরিট অনুযায়ী রাষ্ট্রপতির হাতে বাস্তবসম্মত কিছু প্রশাসনিক ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। প্রধানমন্ত্রীর একক কর্তৃত্ব…

Read More

ইয়েমেনের কৌশলগত বন্দরনগরী মোখার নিয়ন্ত্রণ নিয়েছে ইরান সমর্থিত হুথি বাহিনী। এর আগে শহরটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী ও তাদের মিত্রদের নিয়ন্ত্রণে ছিল। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইয়েমেনের সরকারি সামরিক কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানিয়েছে, কয়েক দিনের তীব্র লড়াইয়ের পর হুথি বাহিনী মোখায় প্রবেশ করে শহরটির নিয়ন্ত্রণ নেয়। অ্যাসোসিয়েটেড প্রেসও স্থানীয় বাসিন্দা ও চিকিৎসকদের বরাতে হুথিদের মোখায় প্রবেশের খবর জানিয়েছে। লোহিত সাগরের উপকূলে অবস্থিত মোখা সৌদি সমর্থিত বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ও লজিস্টিক কেন্দ্র ছিল। শহরটির নিয়ন্ত্রণ হারানোর পর তাদের বাহিনীর একটি অংশ আরও দক্ষিণে ধুবাবের দিকে সরে গেছে বলে জানিয়েছে রয়টার্স। মোখার নিয়ন্ত্রণ নেওয়াকে হুথি বাহিনীর জন্য বড়…

Read More

প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের জন্য ভারতের অবদান অস্বীকার করা হয় না। তবে ভারত খুনিদের আশ্রয় দেওয়ার পাশাপাশি তাদের রাজনৈতিক অপতৎপরতা চালানোর সুযোগ দিচ্ছে, যা বাংলাদেশকে ব্যথিত করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। জামায়াত আমীর বলেন, “তারা আমাদের সঙ্গে সৎ সম্পর্ক চান। আমরাও চাই। যদি আমরা সৎ প্রতিবেশী হতে চাই, তাহলে উভয় পক্ষেরই সদিচ্ছা ব্যক্ত করতে হবে।” তিনি বলেন, “আমরা আর সীমান্তে কাঁটাতারে ফেলানির লাশ দেখতে চাই না। নির্বিচারে আমাদের দেশের নাগরিকদের একটা ঘরে নিয়ে হত্যা করবে, এটা আমরা দেখতে চাই না।” তিনি আরও…

Read More

নারী সাংবাদিকদের পেশাগত কাজে বাধা দেওয়া হচ্ছে না, বরং তাদের শরিয়াহ মেনে চলার আহ্বান জানানো হচ্ছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নারী সাংবাদিকদের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে গিয়ে তিনি এ কথা বলেন। মুফতী ফয়জুল করীম বলেন, ‘নারী সাংবাদিকদের আমরা বাধা দিচ্ছি না, শরিয়াহ পালনের আহ্বান করছি।’ নারী সাংবাদিকদের নিয়ে ইসলামী আন্দোলনের অবস্থান সম্পর্কে বিভিন্ন সময়ে আলোচনা তৈরি হয়েছে। এরই প্রেক্ষাপটে দলটির সিনিয়র নায়েবে আমীর স্পষ্ট করলেন, নারী সাংবাদিকদের সাংবাদিকতা বা পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া তাদের উদ্দেশ্য নয়। তাদের আহ্বান হচ্ছে শরিয়াহর বিধান মেনে দায়িত্ব পালন করা।

Read More

ইসলামি বইমেলায় ম্যাগাজিনের কোনো প্রয়োজন নেই এমন ধারণা তরুণদের সাহিত্য ও সৃজনশীল উদ্যোগকে অবমূল্যায়ন করার শামিল বলে মন্তব্য করেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী। তিনি বলেন, জায়গার সীমাবদ্ধতা থাকলেও ম্যাগাজিনের জন্য একটি নির্দিষ্ট পরিসর দেওয়ার ব্যবস্থা করা সম্ভব। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এমন মন্তব্য করেন তিনি। রিদওয়ান মাযহারী বলেন, লিটল ম্যাগের জন্য একটি নির্দিষ্ট কর্নার রাখা হলে একদিকে যেমন নতুন লেখক ও চিন্তকদের প্রকাশের সুযোগ তৈরি হবে, অন্যদিকে ইসলামি সাহিত্যচর্চার এই ঐতিহ্যও আরও সমৃদ্ধ হবে। ছাত্র জমিয়ত সভাপতি বলেন, লিটল ম্যাগ তরুণদের চিন্তা, সাহিত্যচর্চা ও…

Read More

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, একটি দেশের বড় সম্পদ সেদেশের জনসংখ্যা। দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে। তিনি বলেন, জনমিতিক লভ্যাংশের সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। উন্নয়ন শুধু অর্থের পরিবর্তন নয়; মানুষের জীবনমানের পরিবর্তনের মাধ্যমে উন্নয়ন নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের শপথকক্ষে ইউএনএফপিএ-এর কারিগরি সহায়তায় এসপিসিপিডি প্রকল্পের আওতায় আয়োজিত বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের বাস্তবায়নাধীন ‘থ্রি ডিভিডেন্ডস, ওয়ান উইন্ডো: আ পার্লামেন্টারি ডায়ালগ অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক পলিসি ডায়ালগে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার…

Read More

আমেরিকার সামরিক বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ ও পাল্টা পদক্ষেপ হিসেবে হরমুজ প্রণালীর কাছে ১০টি আমেরিকান জাহাজ এবং জর্ডানে থাকা আমেরিকান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। হামলায় প্রথমবারের মতো ইলেক্ট্রো-অপটিক্যাল ট্র্যাকিং প্রযুক্তিসম্পন্ন নতুন ‘ধ্বংসকারী-বিরোধী’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) টাইমস নাউ প্রকাশিত এক প্রতিবেদনে দ্য টেলিগ্রাফ ও সেন্টকমকে উদ্ধৃত করে এ তথ্য জানানো হয়েছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নবনিযুক্ত সচিব মহসিন রেজাই জানান, আমেরিকান যুদ্ধজাহাজের বিরুদ্ধে এই বিশেষ ক্ষেপণাস্ত্র ব্যবহারের পর আমেরিকানদের জন্য জাহান্নাম তৈরি হয়েছিল এবং তারা পালিয়ে গেছে। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের নীতি পরিবর্তনের পর ইরান তাদের সামরিক কৌশল ‘প্রতিরোধমূলক’ অবস্থান থেকে…

Read More

ফিলিপাইনের পশ্চিমাঞ্চলীয় পালাওয়ান দ্বীপের কাছে একটি ফেরিতে ভয়াবহ আগুনের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এখনো ৮০ জনের বেশি মানুষের কোনো সন্ধান পাওয়া যায়নি। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে দেশটির কোস্ট গার্ডসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো। বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে পালাওয়ানের কোরন উপকূলের জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর ৪৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফিলিপাইনের কোস্ট গার্ড। কোস্ট গার্ডের প্রকাশিত ভিডিও ফুটেজে ফেরিটির বিভিন্ন অংশ আগুনে পুড়ে যেতে দেখা যায়। উদ্ধারকারীদের কয়েকজন নিহতের মরদেহ বডি ব্যাগে করে সরিয়ে নিতে দেখা গেছে। কোস্ট গার্ডের মুখপাত্র কমোডর নোমি কায়াবায়াব ডি-জেড-এক্স-এল রেডিওকে বলেন, ফেরিটির যাত্রী তালিকায় ১১৭ জন যাত্রী ও…

Read More

সরকারি চাকরির ভাইভা পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রস্তাবের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, কোটা ইস্যু নিয়ে ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা এখন দিল্লিতে আছেন, আর ভাইভা ইস্যু আপনাদের কোথায় পাঠাবে, তা আপনারা নিজেরাও টের পাবেন না। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে ‘বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের রাজনৈতিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় ছাত্রশক্তি বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা এ সভার আয়োজন করে। নাহিদ ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আশির দশক নিয়ে একটি ট্রেন্ড শুরু হয়েছে। এ সরকারও মনে হয় আশির দশকে ফিরে যাবে। কারণ তারা গ্যাস-বিদ্যুৎ…

Read More