রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ (শুক্রবার, ১১ সেপ্টেম্বর) বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। আবহাওয়া অধিদফতরের শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। গতকাল বৃহস্পতিবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা…
Author: নিউজ ডেস্ক :
বিদেশের বিভিন্ন দেশের কারাগারে বর্তমানে প্রায় ১০ হাজার ৬৬ জন বাংলাদেশি নাগরিক বন্দি রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এসব নাগরিককে দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দেশগুলোর আইনি প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থেকে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে যশোর-৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হকের এক প্রশ্নের লিখিত জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। ড. খলিলুর রহমান বলেন, বিদেশস্থ বাংলাদেশি মিশনগুলোর কাছ থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বিভিন্ন দেশের কারাগারে বর্তমানে প্রায় ১০ হাজার ৬৬ জন বাংলাদেশি নাগরিক বন্দি রয়েছেন। কোনো দেশে গ্রেপ্তার হয়ে কারাভোগ করা বাংলাদেশি নাগরিকরা ওই দেশের আইনি প্রক্রিয়ার অধীন থাকেন। তাই সংশ্লিষ্ট দেশের…
হরমুজ প্রণালিতে একটি মার্কিন চালকবিহীন নজরদারি নৌযানে আঘাত করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী। তবে ইরানের এই দাবি স্বাধীনভাবে নিশ্চিত হয়নি। আমেরিকার সামরিক বাহিনীও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, তারা হরমুজ প্রণালিতে একটি মার্কিন চালকবিহীন নজরদারি নৌযানকে লক্ষ্যবস্তু করেছে। নৌযানটির নাম ‘সেইলড্রোন’ এবং এর গায়ের নম্বর ৫৮৩৮ বলে জানানো হয়েছে। ইরানি বাহিনী নৌযানটিতে কোন অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে, এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা ঘটনাটি ঠিক কখন ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি। তবে তারা বলেছে, নৌযানটিকে লক্ষ্যবস্তু করার মাধ্যমে এর কার্যক্রম বাধাগ্রস্ত করা…
বরিশালের বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে নাদিয়া বেগম নামে এক গৃহবধূকে আটকের পর পুলিশ হেফাজতে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর স্বামীর অভিযোগ, নাদিয়াকে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে। নাদিয়া (৩৮) উপজেলার ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠি গ্রামের সাবেক ইউপি সদস্য এনামুল হক মন্টু গাজীর স্ত্রী। গত মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে নিজ বাড়ি থেকে নাদিয়াকে আটক করে পুলিশ। পরদিন বুধবার বিকেলে তাঁর মৃত্যু হয়। পুলিশ বলছে, বুধবার বিকেলে বরিশাল কারাগারে পাঠানোর সময় নাদিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নাদিয়ার আড়াই বছরের একটি কন্যা ও ১১ বছরের এক ছেলে শিশু রয়েছে। নাদিয়ার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে…
একদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে বাড়ছে গরম, অন্যদিকে যান্ত্রিক ত্রুটিতে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল হয়ে পড়ছে। সর্বশেষ ভারত থেকে আসা আদানি বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট এবং দেশের আরএনপিএলের একটি ইউনিট বন্ধ হয়ে গেছে। এতে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দেশে বিদ্যুতের লোডশেডিং আরও বেড়েছে। বিদ্যুৎ পরিস্থিতির বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ৩টার প্রতিবেদনে দেখা যায়, ওই সময় দেশে বিদ্যুতের ঘাটতি ছিল ৩ হাজার ৫৫৭ মেগাওয়াট। এ সময় বিদ্যুতের চাহিদা দেখানো হয়েছে ১৬ হাজার ৩৪৫ মেগাওয়াট। তবে এটি দিনের সর্বোচ্চ চাহিদার তুলনায় অন্তত ১ হাজার মেগাওয়াট কম। অন্যদিকে, একই সময়ে দেশে বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল ১২ হাজার ৭৮৮ মেগাওয়াট। ফলে চাহিদা ও উৎপাদনের মধ্যে বড় ধরনের…
দেশের বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন না হলে যে-ই ক্ষমতায় আসুক, একসময় স্বৈরশাসকে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, ‘বর্তমানে যে রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান, তার মধ্য দিয়ে লঙ্কায় গেলেই হনুমান হবে। যিনিই ক্ষমতায় যাবেন, পাঁচ-দশ বছর পর তিনিই হাসিনায় পরিণত হবেন।’ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শরীয়তপুর পৌরসভার মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ খেলাফত মজলিসের শরীয়তপুর জেলা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়নের দাবি, তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। মাওলানা মামুনুল হক বলেন, বর্তমানে রাষ্ট্রপতির পদটি অনেকটা আলংকারিক বা ‘ঠুঁটো…
২০২২ সালের যুদ্ধবিরতির পর ইয়েমেনে বড় ধরনের সংঘাত ফিরে আসার ঝুঁকি এখন সবচেয়ে বেশি বলে সতর্ক করেছেন ইয়েমেনবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গ। তিনি বলেছেন, আগে যে আশঙ্কার কথা জানিয়েছিলেন, সাম্প্রতিক পরিস্থিতিতে সেটিই বাস্তবে রূপ নেওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে গ্রুন্ডবার্গ বলেন, মাত্র এক মাস আগেও তিনি নিরাপত্তা পরিষদকে সতর্ক করেছিলেন যে ২০২২ সালের যুদ্ধবিরতির পর ইয়েমেন বড় ধরনের সংঘাতে ফিরে যাওয়ার সবচেয়ে বড় ঝুঁকির মুখে রয়েছে। এখন সেই আশঙ্কাই বাস্তবে রূপ নেওয়ার দিকে যাচ্ছে। দীর্ঘদিন ধরেই ইয়েমেনের পরিস্থিতি নিয়ে এমন আশঙ্কার কথা বলে আসছেন গ্রুন্ডবার্গ। তিনি বলেন, সংঘাত আরও তীব্র হলে দেশটির বেসামরিক…
বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে বিশেষ কোনো দেশের স্বার্থ রক্ষা করতে বঙ্গোপসাগর থেকে গ্যাস উত্তোলনের উদ্যোগ নেওয়া হয়নি বলে অনেকের মধ্যে ধারণা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে দেশের চলমান জ্বালানি সংকট ও গ্যাস অনুসন্ধান প্রসঙ্গে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, অনেকে বলে থাকেন, বিশেষ কোনো দেশের স্বার্থে বিগত ফ্যাসিস্ট সরকার বঙ্গোপসাগরে গ্যাস উত্তোলনের উদ্যোগ নেয়নি। দেশের বর্তমান গ্যাস ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারের নীতির সমালোচনা করে তারেক রহমান বলেন, দীর্ঘদিন ধরে পর্যাপ্ত গ্যাস অনুসন্ধান না করা এবং আমদানিনির্ভরতা বাড়ানোর ফলে বর্তমান সংকট তৈরি হয়েছে। এর আগেও সংসদে প্রধানমন্ত্রী বলেছিলেন, ফ্যাসিস্ট…
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় জানিয়েছেন, ১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চ অনুষ্ঠিত হবে। এসময় জামায়াত আমির বলেন, ‘জাতির সাথে দেওয়া ওয়াদা সরকার পালন করেনি। জনগণের গণরায় সরকার উপেক্ষা করেছে।’ তিনি বলেন, ‘বিল পাসের সময় আমরা আমাদের মতামত দিয়েছি কয়েকটি বিষয় ছাড়া তারা আমাদের মতামত আমলে নেয়নি। রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য যদি এমন হয় যে ভোটের জন্য তারা প্রতিশ্রুতি দিয়েছে তাহলে তা প্রতারণার সামিল।’ ডা. শফিকুর রহমান বলেন, ‘নির্বাচনের ফলাফল পাকিস্তানের শাসক গোষ্ঠী মেনে না নেওয়ায় ৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছিল জনগণের ভোটের রায় সরকার উপেক্ষা করলে আমরা তা মেনে…
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতীক কারকি উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতে নেপালে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, ভূমিধস ও পাহাড়ধসে শোক প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। এ সময় তিনি নেপালের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রদূতের কাছে জানতে চান। নেপালের রাষ্ট্রদূত সহানুভূতি প্রকাশ করায় বিরোধীদলীয় নেতার প্রতি কৃতজ্ঞতা জানান। প্রাকৃতিক দুর্যোগের শুরু থেকেই ডা. শফিকুর রহমানের আন্তরিক তৎপরতা…