Author: নিউজ ডেস্ক :

যেই ক্ষমতায় যায়, সেই শেখ হাসিনা হতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, ‌‘যিনিই ক্ষমতায় যাবেন, পাঁচ-দশ বছর পর তিনিই হাসিনায় পরিণত হবেন। তাই শুধু সরকার পরিবর্তন করলেই হবে না, রাষ্ট্র পরিচালনার কাঠামোগত পরিবর্তন করতে হবে।’ গতকাল ‎‎বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় শরীয়তপুর পৌরসভা মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের শরীয়তপুর জেলা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ‎গণভোটের রায় বাস্তবায়ন, তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ নাগরিক সমাবেশের আয়োজন করে দলটি। ‎মামুনুল হক বলেন, “বর্তমানে যে রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান, তার মধ্য দিয়ে লঙ্কায় গেলেই হনুমান হবে। যেই…

Read More

আসন্ন ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ‘পূর্ণমাত্রায়’ আক্রমণ চালাচ্ছে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১১ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে ফক্স নিউজকে দেওয়া ট্রাম্পের সাক্ষাৎকারের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ফক্স নিউজের সাক্ষাৎকারে পূর্ণশক্তিতে আক্রমণ চালানোর বিষয়ে ট্রাম্প বলেন, আসন্ন নির্বাচনের কারণেই সম্ভবত তিনি তা করছেন না। তিনি পুনরায় ভবিষ্যদ্বাণী করেন, ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পরপরই অথবা তার আগেও এই যুদ্ধ শেষ হয়ে যেতে পারে। ইরান কীভাবে এখনো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে জানতে চাইলে ট্রাম্প জানান, তাদের বেশিরভাগ সক্ষমতা ধ্বংস করা হলেও কিছু ক্ষেপণাস্ত্র এখনো তাদের কাছে রয়ে গেছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ…

Read More

ইয়েমেনের বন্দরনগরী মোখা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। এর ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌবাণিজ্যপথ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার আরও কাছাকাছি পৌঁছে গেছে গোষ্ঠীটি। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হানিশ দ্বীপপুঞ্জেও হুতিরা হামলা চালাচ্ছে বলে ইয়েমেনের সামরিক কর্মকর্তারা জানিয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইয়েমেনের চার সামরিক কর্মকর্তা মোখা হুতিদের নিয়ন্ত্রণে যাওয়ার তথ্য জানান। তাদের ভাষ্য, মোখা দখলের মাধ্যমে লোহিত সাগরের দক্ষিণ প্রবেশদ্বার বাব আল-মান্দেব প্রণালির ওপর প্রভাব বিস্তারের ক্ষেত্রে হুতিরা কৌশলগত সুবিধা পেয়েছে। বাব আল-মান্দেব লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্ত করেছে। আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি ও পণ্য পরিবহন হয়ে থাকে। ফলে অঞ্চলটিতে হুতিদের সামরিক…

Read More

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিদ্রোহী নিয়ন্ত্রিত বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৯ শিশু নিহত হয়েছে। আগুনে দুটি স্কুল ও আশপাশের প্রায় ৩০০টি কাঠের ঘর পুড়ে গেছে। স্থানীয় হাসপাতাল সূত্রে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দক্ষিণ কিভু প্রদেশের রাজধানী বুকাভুর চিমপুন্ডা এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় সময় সকাল ৮টার দিকে উজামা প্রাথমিক বিদ্যালয়, ফুরাহা মাধ্যমিক বিদ্যালয় এবং পাশের একটি বসতিতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীসহ আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। রেডিও ওকাপির সর্বশেষ প্রতিবেদনে হাসপাতাল সূত্রের বরাতে জানানো হয়েছে, আগুন ও পরে শিক্ষার্থীদের মধ্যে সৃষ্ট হুড়োহুড়িতে ২৯ শিশু নিহত…

Read More

চোর-লুটেরা পালায়, সৎ মানুষ পালায় না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘দোষী পালায়, অপরাধী পালায়, চোর পালায়, লুটেরা পালায়। কোনো সৎ মানুষ পালায় না। সৎ মানুষ দেশে থাকে।’ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ‘দেশে দুর্নীতির মাত্রা আগের চেয়ে বেড়েছে এবং মধ্যস্বত্বভোগী, সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।’ এছাড়া জ্বালানি সংকটের কারণে কোনো কোনো শিল্প কারখানার উৎপাদন ৫০ শতাংশ পর্যন্ত নেমে এসেছে বলে দাবি করেছেন তিনি। জামায়াত আমির বলেছেন, ‘জ্বালানি ও বিদ্যুৎ সংকটের কারণে শিল্পের উৎপাদন আরও কমতে থাকলে…

Read More

২৫ বছর আগে যুক্তরাষ্ট্রে চারটি যাত্রীবাহী জেট বিমান ছিনতাই করে আঘাত হানা হয় নিউইয়র্কের দুটি আকাশচুম্বী ভবনে, যে ঘটনায় নিহত হয় কয়েক হাজার মানুষ। শুধু মার্কিনিরাই নয়, পুরো বিশ্ব চমকে গিয়েছিল এ ঘটনায়। দিনটি ছিল ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর, মঙ্গলবার। এর পর বিশ্বরাজনীতির গতিপথ বদলে যায়। লক্ষ্যবস্তু কী ছিল ছিনতাইকারীরা ছোট ছোট দলে পূর্ব আমেরিকার আকাশপথ দিয়ে ওড়া চারটি বিমান একইসাথে ছিনতাই করে। তারপর বিমানগুলো তারা ব্যবহার করে নিউইয়র্ক আর ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ ভবনে আঘাত হানার জন্য বিশাল ও নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র হিসাবে। দুটি বিমান বিধ্বস্ত করা হয় নিউইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ার ভবনে। প্রথম বিমানটি আঘাত হানে নর্থ টাওয়ারে যুক্তরাষ্ট্রের…

Read More

বিভিন্ন দেশের কারাগারে বর্তমানে প্রায় ১০ হাজার ৬৬ জন বাংলাদেশি নাগরিক বন্দি রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এসব বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দেশগুলোর আইনি প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থেকে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। বৃহস্পতিবার জাতীয় সংসদে যশোর-৫ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য কাজী এনামুল হকের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান। মন্ত্রী বলেন, বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলো থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, বিভিন্ন দেশের কারাগারে বর্তমানে প্রায় ১০ হাজার ৬৬ জন বাংলাদেশি নাগরিক বন্দি বা কারাগারে রয়েছেন। কোনো দেশে গ্রেপ্তার হয়ে কারাভোগ করা বাংলাদেশি নাগরিকরা ওই দেশের আইনি প্রক্রিয়ার অধীন থাকেন। তাই ওই দেশের আইনি…

Read More

ইয়েমেনে ইরান-সমর্থিত গোষ্ঠীর বড় জয় হয়েছে। বাব আল-মান্দাব প্রণালির কাছে অবস্থান শক্তিশালী হয়েছে। লোহিত সাগরের কৌশলগত বন্দরনগরী মোখা দখল হুথিদের বড় ধরনের কৌশলগত সাফল্য হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ একটি নৌপথে চলাচলকারী জাহাজের ওপর চাপ সৃষ্টির সক্ষমতা বাড়তে পারে, প্রভাব বিস্তারের সুযোগ করে দিতে পারে এবং জ্বালানি বাজারে নতুন পরিস্থিতি তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ইয়েমেন বিষয়ক গবেষক ফারেয়া আল-মুসলিমি বলেন, মোখা দখলের ফলে যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও তাদের মিত্ররা আরো কঠিন পরিস্থিতির মুখে পড়বে। নিউ আমেরিকার ইয়েমেন বিষয়ক ফেলো অ্যাডাম ব্যারনও ঘটনাটিকে সাম্প্রতিক বছরগুলোর ইয়েমেন সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বর্ণনা করেছেন। মোখা লোহিত সাগরের দক্ষিণ…

Read More

বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে বরগুনার তালতলী উপজেলার ‘এফবি মায়ের দোয়া’ নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারে থাকা ১৪ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ডুবে যাওয়া ট্রলারটির সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ফকিরহাট এলাকা থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে সাগরে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার হওয়া জেলেদের মধ্যে ১৩ জন তালতলীর এবং একজন সাতক্ষীরার বাসিন্দা। তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, বুধবার নিদ্রা এলাকার জাফর মিয়ার মালিকানাধীন ট্রলারটি ১৪ জন জেলে নিয়ে সাগরে মাছ শিকারে যায়। বৃহস্পতিবার আবহাওয়া খারাপ হয়ে সাগর উত্তাল হলে…

Read More

নির্বাচনী দায়িত্ব পালনের জন্য সাংবাদিকদের কার্ড ইস্যু প্রক্রিয়া আরো স্বচ্ছ ও কার্যকর করতে সফটওয়্যার তৈরির উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন বা এসআরএস প্রণয়নের জন্য ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ পরিচালক আব্দুল মমিন সরকার গণমাধ্যমকে বিষয়টি জানান। ইসি সচিব আখতার আহমেদের গঠন করে দেওয়া কমিটির আদেশে বলা হয়েছে, অনলাইন নিবন্ধন থেকে শুরু করে কার্ড ইস্যু পর্যন্ত পুরো কার্যক্রমের বিষয়ে সুপারিশ প্রণয়ন করবে কমিটি। সাংবাদিকদের নির্বাচনী দায়িত্ব পালনের জন্য কার্ড ইস্যুর লক্ষ্যে সফটওয়্যার ডেভেলপমেন্টের অংশ হিসেবে এসআরএস প্রণয়নের জন্য এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে নির্বাচন কমিশনের অতিরিক্ত…

Read More