সরকারি চাকরির ভাইভা পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রস্তাবের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, কোটা ইস্যু নিয়ে ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা এখন দিল্লিতে আছেন, আর ভাইভা ইস্যু আপনাদের কোথায় পাঠাবে, তা আপনারা নিজেরাও টের পাবেন না। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে ‘বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের রাজনৈতিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় ছাত্রশক্তি বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা এ সভার আয়োজন করে। নাহিদ ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আশির দশক নিয়ে একটি ট্রেন্ড শুরু হয়েছে। এ সরকারও মনে হয় আশির দশকে ফিরে যাবে। কারণ তারা গ্যাস-বিদ্যুৎ…
Author: নিউজ ডেস্ক :
ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ স্লোভেনিয়ায় দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রথম স্থায়ী দূতাবাস উদ্বোধনের প্রতিবাদে রাজধানী লুবলিয়ানায় হাজারো মানুষ বিক্ষোভ ও মিছিল করেছেন। ইসরাইলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিরোধিতা করে ফিলিস্তিনের পক্ষে অবস্থান জানান বিক্ষোভকারীরা। বুধবার (৯ সেপ্টেম্বর) দূতাবাস উদ্বোধনের সময় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা নতুন দূতাবাসের কাছে জড়ো হয়ে উদ্বোধনী অনুষ্ঠানস্থল হিসেবে ব্যবহৃত একটি হোটেলের দিকে মিছিল করেন। তাদের হাতে থাকা ব্যানারে ‘শান্তি ও ফিলিস্তিনের জন্য আমরা একসঙ্গে’ এবং ‘গণহত্যা আত্মরক্ষা নয়’সহ বিভিন্ন স্লোগান লেখা ছিল। বিক্ষোভটি আয়োজন করে ফিলিস্তিনের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ও শিক্ষার্থীদের সংগঠন। স্থানীয় সংবাদমাধ্যম দেলো জানিয়েছে, ইসরাইলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক…
জর্ডানের মুওয়াফাক সালতি বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আমেরিকার একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি এ-১০ থান্ডারবোল্ট যুদ্ধবিমান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় আটটি এফ-১৫ যুদ্ধবিমান সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরে জর্ডানের ওই মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়। সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় ক্ষতিগ্রস্ত প্রায় আটটি এফ-১৫ যুদ্ধবিমান পরে মেরামত করে আবার কাজে ফেরানো হয়েছে। একটি এ-১০ থান্ডারবোল্ট যুদ্ধবিমানের একটি ডানা ভেঙে গেছে। সিবিএস নিউজের সাংবাদিক জেনিফার জ্যাকবসের বরাতে রয়টার্স জানিয়েছে, হামলার সময় জর্ডানে থাকা আমেরিকার বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে ৩০টির বেশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর আগে মঙ্গলবার আমেরিকা দাবি করে, ইরান একটি মার্কিন নৌযানে ক্ষেপণাস্ত্র…
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া র্যাবকে ‘কিলিং স্কোয়াড’ আখ্যা দিয়ে বাহিনীটি বিলুপ্তির দাবি জানিয়েছিলেন বলে সংসদে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। ২০১৯ সালেও খালেদা জিয়া র্যাবকে ‘ক্যান্সার’ আখ্যা দিয়ে বাহিনীটি বিলুপ্তির দাবি জানিয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি। বৃহস্পতিবার জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে নাজিবুর রহমান এ কথা বলেন। তিনি বলেন, ২০১৪ সালের মে মাসে নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনার পর র্যাবকে ‘কিলিং স্কোয়াড’ আখ্যা দিয়েছিলেন খালেদা জিয়া। সে সময় তিনি র্যাবের সংস্কার নয়, সরাসরি বাহিনীটি বিলুপ্তির দাবি জানিয়েছিলেন। নাজিবুর রহমান বলেন, ২০১৯ সালেও খালেদা জিয়া র্যাবকে ‘ক্যান্সার’ হিসেবে আখ্যায়িত করেন এবং তখনও বাহিনীটি বিলুপ্তির…
হেবা আইন সংশোধনের মাধ্যমে ইসলামী শরিয়াহর বিধানে হস্তক্ষেপ করা হয়েছে দাবি করে সংশোধিত আইনটি অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনের আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম এ দাবি জানান। সংবাদ সম্মেলনে ‘হেবা আইনের বিতর্কিত সংশোধন প্রসঙ্গে শরিয়াহ ও আমাদের অবস্থান’ শীর্ষক লিখিত বক্তব্য উপস্থাপন করা হয়। এতে বলা হয়, গত ৮ সেপ্টেম্বর সংসদে ১৮৮২ সালের সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী হিসেবে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) আইন-২০২৬’ পাস হয়েছে। ইসলামী আন্দোলনের দাবি, এই সংশোধনীর মাধ্যমে কুরআনে বর্ণিত ইসলামের একটি অকাট্য বিধানে পরিবর্তন আনা হয়েছে। মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন,…
|| মাওলানা মুহাম্মাদ বুরহানুদ্দীন বিন সা‘দ || মানুষ পৃথিবীতে আসে এবং সময়ের স্রোতে হারিয়ে যায়। তবে কিছু মানুষ ব্যতিক্রম-তাঁরা শুধু নিজের জীবনকেই আলোকিত করেন না। তাঁদের ইলম, আমল, আদর্শ ও কর্মের আলোয় আলোকিত হয় একটি জনপদ, একটি সমাজ; কখনোবা প্রজন্মের পর প্রজন্ম। তাঁরা দুনিয়া থেকে বিদায় নিলেও তাঁদের চিন্তা-চেতনা, শিক্ষা ও আদর্শ মানুষের হৃদয়ে বেঁচে থাকে। আল্লামা এনায়েতুল্লাহ বদরপুরী রহ. ছিলেন তেমনই একজন আলোকিত মনীষী। তিনি ছিলেন দক্ষিণ কুমিল্লার গর্ব, অসংখ্য আলেমের উস্তাদ, দক্ষ শিক্ষক, প্রাজ্ঞ সমাজসংস্কারক এবং বাতিল ও ইসলামবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে আপসহীন এক সাহসী আলেমে দ্বীন। তাঁর জীবন ছিল ইলম, আমল, ত্যাগ, সাহসিকতা ও সমাজকল্যাণের এক অনন্য সমন্বয়।…
ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুর জেলা কালেক্টরেট চত্বরে অবস্থিত শতবর্ষী মসজিদ ভেঙে ফেলার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের (এআইএমপিএলবি) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি মসজিদটি ভেঙে ফেলার পেছনে আইনগত ও প্রশাসনিক পরিস্থিতি, জমির মালিকানা, ওয়াক্ফের অবস্থান এবং পরবর্তী আইনি পদক্ষেপ নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তি ও আইনজীবীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছে। প্রতিনিধি দলে ছিলেন বোর্ডের সম্পাদক মাওলানা ড. ইয়াসিন আলী উসমানি বদায়ুনি, মুখপাত্র ড. সৈয়দ কাসিম রাসুল ইলিয়াস, ড. আবদুল মালিক মুঘিসি, অ্যাডভোকেট মুহাম্মদ জাহিদ ফালাহি এবং মুহাম্মদ আরিফ আখলাক। সফরকালে প্রতিনিধি দলটি জেলা পর্যায়ে মামলার সঙ্গে যুক্ত আইনজীবী, হাইকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী, মসজিদের মোতাওয়াল্লি…
বাবা-মায়ের সুরক্ষার নামে প্রণীত ‘সম্পত্তি হস্তান্তর বিল, ২০২৬’ সংসদে পাসের প্রতিবাদে আগামী শুক্রবার (১১ সেপ্টেম্বর) দেশব্যাপী বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম)। কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে ঢাকা মহানগর বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হবে। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভা থেকে এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি সভায় সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন। সভায় মাওলানা মামুনুল হক বলেন, বাবা-মায়ের সুরক্ষার কথা বলে এমন একটি বিল সংসদে পাস করা হয়েছে, যা মুসলিম…
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দীর্ঘদিন চলবে না বলে মন্তব্য করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরান আর বেশিদিন এ যুদ্ধ চালিয়ে যেতে পারবে না। বুধবার (৯ সেপ্টেম্বর) ডালাসে রিপাবলিকানদের সম্মেলনে যোগ দিতে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ট্রাম্প বলেন, তার ধারণা আগামী নভেম্বরে আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের পরপরই যুদ্ধ শেষ হবে। তিনি অভিযোগ করেন, ইরান নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে এবং সে কারণেই যুদ্ধ টেনে নিচ্ছে। ট্রাম্প বলেন, “তারা আর বেশি দিন টিকে থাকতে পারবে না।” ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনাও পুরোপুরি নাকচ করেননি ট্রাম্প। তবে বর্তমানে কূটনৈতিক আলোচনা আমেরিকার অগ্রাধিকারে নেই বলে জানান তিনি। যুদ্ধ শেষ…
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খামিস মুশাইত ও আবহা শহরে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কতা জারি করেছিল দেশটির সিভিল ডিফেন্স। তবে সতর্কতা জারির কয়েক মিনিটের মধ্যেই তা প্রত্যাহার করে নেওয়া হয়। কেন সতর্কতা জারি করা হয়েছিল এবং পরে কেন তা প্রত্যাহার করা হলো, সে বিষয়ে কর্তৃপক্ষ কোনো ব্যাখ্যা দেয়নি। খামিস মুশাইত ও আবহা সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত। শহর দুটি ইয়েমেন সীমান্তের কাছাকাছি। এরআগে, মঙ্গলবার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। এসব হামলায় অন্তত ৭৩ জন আহত হয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র এ তথ্য জানান। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালিকি বলেন, সর্বশেষ উত্তেজনা ‘বিপজ্জনক’ পর্যায়ে পৌঁছেছে। কারণ, হুথিরা…