Author: নিউজ ডেস্ক :

গাজ্জায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ইসরাইল আইসিসির এখতিয়ার স্বীকার না করলেও এবং নেতানিয়াহু ও গ্যালান্ট আত্মসমর্পণ করবেন না বলে জানালেও তাদের চলাচলের সুযোগ সংকুচিত হয়ে গেছে। আইসিসির প্রতিষ্ঠাতা চুক্তি রোম সংবিধির আওতায় ১২৪টি দেশ রয়েছে। আদালতের গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে এসব দেশ বাধ্য। আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী জোনাথন কুটাব বলেছেন, আইন তৈরি হয় এ ধারণার ওপর ভিত্তি করে যে মানুষ তা মেনে চলবে। যারা আইন অমান্য করে, তারা নিজেরাই অপরাধ করছে। কুটাব আরও বলেন, ইসরাইলের মিত্র দেশগুলোর মধ্যে অনেকেই, বিশেষ করে…

Read More

আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত সংস্থা ইক্বরা’র উদ্যোগে ও পিএইচপি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘২৩তম ইক্বরা আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাংলাদেশ-২০২৪’। আগামী শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনে অংশগ্রহণ করবেন মিসরের শাইখ কারি ইয়াসির শারক্বউঈ, ইরানের কারি হামীদ রেজা আহমাদী ওয়াফা, পাকিস্তানের কারি হাম্মাদ আনোয়ার নাফীসী এবং মরক্কোর ক্বারি ইলিয়াস আল-মিহয়াউঈ। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। আরও উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা। সম্মেলনে সভাপতিত্ব করবেন আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত সংস্থা ইক্বরা’র সভাপতি, বাংলাদেশের শাইখুল কুররা, শাইখ আহমাদ…

Read More

আবারও দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে। দেশি-বিদেশি প্রভুদের নিয়ে পতিত আওয়ামী লীগ সরকার দেশবিরোধী ষড়যন্ত্র করছে। তাই দ্রুত নির্বাচন প্রয়োজন। সব সমস্যার সমাধান একমাত্র নির্বাচন। নির্বাচন, নির্বাচন এবং নির্বাচন। এর বিকল্প নেই। বুধবার (২৩ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া জানিয়ে তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারগুলো টেকসই করতে নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রয়োজন। সংসদে বসেই জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন। বিএনপির লড়াই এখনো শেষ হয়নি জানিয়ে নেতাকর্মীদের সতর্ক…

Read More

গতকাল, ২২ নভেম্বর, রোজ শুক্রবার অর্ধশতাধিক লিটলম্যাগ নিয়ে অনুষ্ঠিত হলো লিটলম্যাগ আন্দোলনের ‘ম্যাগাজিন উৎসব’। উৎসবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সাহিত্যিক, সম্পাদক, সংস্কৃতি কর্মী এবং বিভিন্ন লিটলম্যাগের সম্পাদকবৃন্দ, যারা তাদের মূল্যবান চিন্তা, অভিজ্ঞতা এবং অভিজ্ঞান শেয়ার করেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব্বই দশকের খ্যাতিমান সম্পাদক, ইতিহাস গবেষক মনযূর আহমাদ। তাঁর বক্তব্যে তিনি লিটলম্যাগ কর্মীদের সাহসিকতাকে সাধুবাদ জানিয়ে, সৃজনশীলতা এবং সাহিত্যে নতুন পথ খোলার জন্য উৎসাহ প্রদান করেন। আড়ম্বরপূর্ণ উৎসবটি উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি, খ্যাতিমান কবি ও সম্পাদক মুনিরুল ইসলাম। মুহাম্মদ যায়েদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নয়া প্রভাতের সম্পাদক এনায়েতুল্লাহ ফাহাদ। সমাপনী বক্তব্য প্রদান করেন শিশু…

Read More

ভারত ও বাংলাদেশের আলেমদের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী মাওলানা আব্দুল গণি বারাদার। বৈঠকে, আফগানিস্তানের ধর্মীয় শিক্ষা, রাজনৈতিক ও অর্থনৈতিক উদ্দেশ্য সমূহ আলেমদের মাঝে তুলে ধরেন মাওলানা বারাদার। মঙ্গলবার (১৯ নভেম্বর) ডেপুটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন আফগানিস্তানের ডেপুটি মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত। প্রতিনিধি দলটির উদ্দেশ্যে ডেপুটি প্রধানমন্ত্রী বলেন, কুসংস্কার পরিহার করে আফগান জনগণের কাছে সর্বদা সঠিক ইসলাম পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। এই লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে শিক্ষা প্রতিষ্ঠানের উপর জোর দিয়েছে আফগান সরকার। যার মধ্যে রয়েছে নতুন একাডেমি প্রতিষ্ঠা ও পাঠক্রমে উল্লেখযোগ্য সংস্কার নিয়ে আসা। মাওলানা বারাদার আরো বলেন,…

Read More

|| তাসনিফ আবীদ || ভারতের দারুল উলুম দেওবন্দ কওমি শিক্ষক-শিক্ষার্থীদের প্রাণকেন্দ্র। সেখানে পড়াশোনার স্বপ্ন দেখে দেশের লাখো কওমি শিক্ষার্থী। কিন্তু পাকিস্তান-বাংলাদেশ বিভক্তির পর থেকে বাংলাদেশের শিক্ষার্থীদের দেওবন্দে পড়ার বিষয়টি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে কিছুটা সুযোগ সৃষ্টি হলেও নানা কারণে এ পথও বন্ধ করে দেয় ভারত সরকার। যার ফলে অবৈধ পথ পাড়ি দিয়েই তাদের ভারতে যেতে হয়। এর ফলে নানা সময়ে সীমান্ত পাড়ি দেওয়ার সময় ভারতের সীমান্তরক্ষীদের হাতে গ্রেফতার হয় বাংলাদেশের কওমি শিক্ষার্থীদের অনেকে। পোহাতে হয় নানা দুর্ভোগ। প্রাণের দেওবন্দে বৈধভাবে গিয়ে যেন পড়াশোনা করা যায়, সেজন্য কম কাঠখড় পোড়ায়নি কওমি সংশ্লিস্টরা! মানববন্ধনসহ নানা কর্মসূচী পালন, প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি, সোশ্যাল মিডিয়ায়…

Read More

হারাম কাজে জড়িত হওয়ার চেয়ে চারটি বিয়ে করা ভালো বলে মন্তব্য করেছেন পাকিস্তানি অভিনেত্রী হীরা সুমরো। সম্প্রতি একটি পডকাস্টে এই কথা বলেন এই অভিনেত্রী। হীরা সুমরো বলেন, ‘একজন পুরুষের জন্য হারাম কোনো কাজ বা সম্পর্কে জড়ানোর চেয়ে চারটি বিয়ে করা ভালো। কারণ আল্লাহও তাদের সেটির অনুমতি দিয়েছেন। এতে নারীদের সমস্যা হওয়ার কথা নয়। এ জন্য একজন পুরুষের যদি টাকা-পয়সা ও স্বাতন্ত্র্য থাকে এবং তিনি সবার অধিকার নিশ্চিত করতে পারেন, তাহলে তার অবশ্যই চারজনকে বিয়ে করা উচিত। এই অভিনেত্রী আরও বলেন, “যদি একজন পুরুষের স্বাস্থ্য, শরীর এবং আর্থিক অবস্থা ভালো হয় এবং তিনি মনে করেন যে তিনি সবার সঙ্গে ন্যায়বিচার করতে…

Read More

সমাজের প্রায় ৮০ শতাংশ বিবাহিত পুরুষ নির্যাতনের শিকার হচ্ছেন বলে দাবি করেছে বাংলাদেশ ম্যানস রাইটস ফাউন্ডেশন। সংস্থাটির পরিসংখ্যার অনুযায়ী, বিগত ৯ বছরে সারা দেশে ৪ হাজার ২৬৮ জন ও নারায়ণগঞ্জ জেলায় ২ হাজার ৩২৮ জন পুরুষ নির্যাতনের শিকার হয়েছেন। তবে প্রকৃত পুরুষ নির্যাতনের সংখ্যা আরও অনেক বেশি। মঙ্গলবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে বাংলাদেশ ম্যানস রাইটস ফাউন্ডেশনের (বিএমআরএফ) চেয়ারম্যান শেখ খায়রুল আলম সোহেল এ তথ্য জানান। নির্যাতনের সত্যতা পায়নি পুলিশ। তবুও আমাকে হয়রানির শিকার হতে হয়েছে। আমার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে। তখন উপলব্ধি করতে পারি, আমার মতো হাজার হাজার পুরুষ এভাবে হয়রানির শিকার হয়ে আসছে। ফলে মামলার ওয়ারেন্ট মাথায় নিয়ে…

Read More

|| তাসনিফ আবীদ || ‘মাদরাসা’ শব্দটি শুনলে অনেকের মনে নানা কারণে পিছিয়ে পড়া এক জনগোষ্ঠীর চিত্র ভেসে উঠলেও তা সম্পূর্ণরূপে পাল্টে দিতে সক্ষম হয়েছে পাকিস্তান ‘জামিয়াতুর রশিদ’। বিখ্যাত ফাতাওয়ার কিতাব ‘আহসানুল ফাতাওয়া’র রচয়িতা, গবেষক আলেমেদ্বীন মুফতি রশিদ আহমদ লুধিয়ানভি রহ. ১৯৭৭ সালে পাকিস্তানের করাচির আহসানাবাদের প্রতিষ্ঠা করেন জামিয়াতুর রশিদ । বিশ্বময় ইসলামের শুদ্ধ চর্চা বাড়ানো, গবেষক দাঈ তৈরি ও যুগের চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো আলেম তৈরির লক্ষ্যে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান পর্যায়ক্রমে মাদরাসা থেকে এখন একটি ইসলামি বিশ্ববিদ্যালয়। পাকিস্তান সরকারের স্বীকৃত ইসলামি বিশ্ববিদ্যালয়গুলোর এটিও একটি। প্রতিষ্ঠার পর থেকে ২০২১ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটি পাকিস্তান বেফাক বোর্ডের অধীনে চললেও লেখাপড়ার মান বৃদ্ধি, শিক্ষার্থীদেরকে…

Read More

|| শিবলী আহমাদ || সময় ২০১২ সালের ডিসেম্বর মাস। কওমি মাদরাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষা হচ্ছে। চারদিকে থমথমে অবস্থা বিরাজ করছে। বিশেষ করে ওলামায়ে কেরামের ওপর। কেউ গ্রেফতার, কেউ হামলা-মামলার শিকার, কেউ গুম, কেউ গৃহবন্দী। এমনই এক পরিবেশে মুফতি ফজলুল হক আমিনী রহ. গৃহবন্দী হয়ে আছেন দীর্ঘদিন ধরে। গৃহবন্দী থাকা অবস্থায় সম্ভবত প্রতি বুধবার লালবাগ শাহী জামে মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করতেন। আসর থেকে মাগরিবের নামাজের পর পর্যন্ত। আমিও কোন একদিন সে দোয়ায় অংশগ্রহণ করতে লালবাগ জামিয়ায় উপস্থিত হলাম। সেখানে চাচাতো ছোট ভাই শিহাব উদ্দীন পড়তো। ওর সাথে যোগাযোগ করেই যাই। আসরের নামাজ পড়লাম। কিছু মামুলাত আদায় করলাম। তারপর হুজুর দোয়া…

Read More