Author: নিউজ ডেস্ক :

পবিত্র কাবা ঘরের নতুন চাবি সংরক্ষণের দায়িত্ব পেয়েছেন শায়খ আবদুল ওয়াহাব আল-শাইবি। তিনি সদ্য বিদায়ি চাবিরক্ষক ও সিনিয়র তত্ত্বাবধায় ড. শায়খ সালেহ বিন জয়নুল আবেদিন আল-শায়বির ভাই। সোমবার (২৪ জুন) আনুষ্ঠানিকভাবে তার হাতে পবিত্র কাবাঘরের চাবি তুলে দেয়া হয়। মসজিদুল হারাম ও মসজিদে নববী ভিত্তিক ওয়েব পোর্টাল হারামাইন শরিফাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। শনিবার (২২ জুন) ইন্তেকাল করেন পবিত্র কাবাঘরের চাবি রক্ষক ড. শায়খ সালেহ আল শাইবা। তার ইন্তেকালের পর কাবাঘরের নতুন অভিভাবক মনোনীত করা হয়েছে তারই ভাই ৭৮ বছর বয়সী শায়েখ আবদুল ওয়াহাব বিন জাইন আল-আবিদিন আল-শাইবিকে। দায়িত্ব পাওয়ার পর তার প্রথম কাজ হলো- আগামী মহররমের ১…

Read More

বাংলাদেশ কারও সঙ্গে আগ বাড়িয়ে যুদ্ধ করতে যাবে না। তবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুতি থাকতে হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য সশস্ত্র বাহিনীকে দেশ রক্ষার প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার (২৬ জুন) দুপুরে স্পেশাল সিকিউরিটি ফোর্স-এসএসএফের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী বলেন, যেকোনোভাবে দেশকে রক্ষা করা, বহিঃশত্রুর আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে হবে। আমরা কারও সঙ্গে যুদ্ধে করতে যাবো না, কিন্তু আক্রান্ত হলে যেন নিজেদের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে পারি, সেভাবেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে। সেভাবেই লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি।

Read More

ভারতের ১৮তম লোকসভার প্রথম অধিবেশন শুরু হয়েছে সোমবার (২৪ জুন) থেকে। অধিবেশনের প্রথম দিনে শপথ নিয়েছেন লোকসভার নবনির্বাচিত অনেক সদস্য। তবে অধিবেশনের দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবার (২৫ জুন) ক্ষমতাসীন ও বিরোধী দলগুলোর মধ্যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেয়া পাল্টাপাল্টি স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সংসদ। ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, বিরোধী ইন্ডিয়া জোটের সংসদ সদস্যরা শপথ নেয়ার সময় ক্ষমতাসীন বিজেপির এমপিরা ‘জয় শ্রীরাম’ বলে স্লোগান দিতে শুরু করেন। এর জবাবে বিরোধী সাংসদরা ‘জয় হিন্দ’, ‘বন্দে মাতরম’ এবং ‘জয় বাংলা’ স্লোগান দেন। তবে ব্যতিক্রম এক ঘটনা ঘটান পশ্চিমবঙ্গ তৃণমূলের একজন সাংসদ। তিনি বিজেপির ‘জয় শ্রীরাম’ স্লোগানের জবাবে ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করে…

Read More

নবম শ্রেণির জীবন ও জীবিকা বই থেকেস সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের আলোচিত ‘শরীফ থেকে শরীফা’ হওয়ার গল্প নিয়ে সারাদেশে তোলপাড় শুরু হয়েছিল। ইতোমধ্যে সপ্তম শ্রেণির পাঠ্যবই থেকে আলোচিত ‘শরীফার গল্প’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এমন সিদ্ধান্তের মধ্যেই সামনে এলো আরও এক বড় ধরনের অসঙ্গতি। দেখা গেছে, নবম শ্রেণির ‘জীবন ও জীবিকা’ বইয়ে অন্তর্বাস বিক্রির ওয়েবসাইটের ঠিকানাযুক্ত কিউআর কোড সংযুক্ত করা হয়েছে। জীবন ও জীবিকা বইটি রচনা ও সম্পাদনা করেছেন মো. মুরশীদ আকতার, মোসাম্মৎ খাদিজা ইয়াসমিন, হাসান তারেক খাঁন, মোহাম্মদ কবীর হোসেন, মো. সিফাতুল ইসলাম, মো. রুহুল আমিন, মো. তৌহিদুর রহমান, মো. মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ আবুল…

Read More

ভারতের সঙ্গে বাংলাদেশের ১০ সমঝোতা প্রসঙ্গে হেফাজত ইসলাম বাংলাদেশ বলছে, স্বদেশের স্বার্থ না দেখে ভারতের স্বার্থকে প্রাধান্য দেয়া বন্ধুত্ব নয়, বরং দাসত্বের শামিল। অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য এমন দাসত্বের নজির আমরা অতীতেও দেখেছি। কিন্তু দাসত্বের পরিণতি কখনো সম্মানজনক হয় না। ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হতে হবে। মঙ্গলবার (২৫ জুন) হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব বলেন। বিবৃতিতে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, আমরা স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের নাগরিক। অথচ ভারতকে রেল-ট্রানজিট দেয়ার ব্যাপারে দেশের সার্বভৌমত্বের অধিকারী জনগণের সম্মতি আছে কি নেই তা দেখা হয়নি। আমাদের বুকের ওপর দিয়ে ভারতের রেল আসা-যাওয়া করবে, কিন্তু এর বিনিময়ে ভারতের সাথে…

Read More

হেফাজতে ইসলামের সাবেক নেতা ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী একেএম ওমর ফারুক বলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় করা ধর্ষণ মামলায় আদালত এ পরোয়ানা জারি করেছেন।

Read More

শপথ নিতে না নিতেই একের পর এক ধাক্কা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। অটল সেতুর ফাটলের পর এবার ছাদ ফেটে অঝোরে পানি পড়ছে অযোধ্যার রামমন্দিরে! এখনও ছয় মাসও হয়নি রামমন্দির উদ্বোধনের। জানা গেছে, এবছরের প্রথম বৃষ্টিতেই ছাদ ফুটো হতে শুরু করেছে রাম মন্দিরে। যার ফলে মন্দিরের ভেতরে এবং আশপাশের কমপ্লেক্সে পানি জমেছে। ফলে মন্দিরের পানি নিষ্কাশন ব্যবস্থা দাঁড়িয়েছে প্রশ্নের মুখে। রামলালার জমকালো অভিষেক অনুষ্ঠান চলতি বছরের ২২ জানুয়ারি হয়েছিল। বিনোদন জগৎ থেকে শুরু করে ভারতের হেভিওয়েট ব্যক্তিত্ব হাজির ছিলেন সেদিন। তবে এখনও তার নির্মাণ চলছে। মন্দির প্রতিষ্ঠার আগে থেকেই জানা গিয়েছিল এর সুবিশাল নির্মাণের কথা। ২.৭ একর জমির উপরে দাঁড়িয়ে রয়েছে এই…

Read More

আখাউড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড পূর্ব কলেজ পাড়ায় জাহাঙ্গীর মিয়ার মালিকানাধীন  একটি ৩ তলা বিল্ডিং এর ২টি ভাড়া বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গতকাল রাতের কোন এক সময় এই চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে। জাহাঙ্গীর মিয়ার ৩ তলা বাড়ীটি রাজিব কটেজ এর বাড়ীর উত্তর পাশে এবং বিএনপির আহবায়ক নারায়ণপুর গ্রামের মো. জয়নাল আবেদীন আব্দুর বাড়ীর পশ্চিম পাশে অবস্থিত। ঈদের ছুটি উপলক্ষে বাসার লোকজন সবাই তাদের নিজ নিজ বাড়িতে চলে যান ঘর তালা দিয়ে। এসময় চোরে রা তালা ভেঙ্গে  এই সুযোগে একটি মুসলিম পরিবারের  বাসার ফ্রিজে থাকা কোরবানির মাংসসহ স্বর্নলংকার ও মালামাল নিয়ে যায়। এসময় একই বিল্ডিং এর পাশের আরেকটি বাসায় ভাড়া থাকেন…

Read More

মাওলানা মুহাম্মাদ মামুনুল হক নূরানী তা’লীমুল কুরআন নামে কারী বেলায়েত হুসাইন রহ. আধুনিক যুগোপযোগী যে শিক্ষাপদ্ধতির উদ্ভাবন করেছেন, সে সম্পর্কে গভীর পর্যবেক্ষণ করলে এ কথা বলতে হবে যে, তিনি বাংলাদেশে এক নীরব বিপ্লব সাধন করেছেন। তাঁর এ বিপ্লবের মূল হাতিয়ার হলো দুটি- প্রথমটি হলো-কলমের ব্যবহার। দ্বিতীয়টি হলো- নূরানী মক্তব শিক্ষার সাথে নিজস্ব পদ্ধতিতে সাধারণ শিক্ষার অপূর্ব সমন্বয়। বিভিন্ন অর্থনৈতিক প্রলোভনের ফাঁদে ফেলে দরিদ্র অঞ্চলগুলোতে খ্রিস্টান এনজিওগুলো সুকৌশলে ঈমান বিধ্বংসী কার্যক্রম চালাচ্ছে। এক্ষেত্রে তাদের অন্যতম ব্যবস্থাপনা হলো স্কুলপ্রোগ্রাম। আলহামদুলিল্লাহ ! কারী বেলায়েত হুসাইন রহ. প্রণীত তৃতীয় শ্রেণী পর্যন্ত সাধারণ শিক্ষা সমন্বিত নূরানী মক্তব প্রোগ্রাম এনজিও যড়যন্ত্রের বিরুদ্ধে বিপ্লবী ভূমিকা পালন করে…

Read More

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পবিত্র ঈদুল আজহার উষ্ণ শুভেচ্ছা জা‌নি‌য়ে‌ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়ে মোদির শু‌ভেচ্ছা জানা‌নোর তথ‌্য রোববার (১৬ জুন) এক বার্তায় জানায় ঢাকায় ভারতীয় হাইক‌মিশন। হাইক‌মিশন জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে উষ্ণ শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে প্রধানমন্ত্রী মোদি জোর দিয়ে উল্লেখ করেছেন, এই উৎসবটি আমাদের ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। যা একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়তে অপরিহার্য। তিনি ঈদুল আজহাকে বহু-সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবেও বর্ণনা করেছেন।

Read More