আহসান জাইফ প্রেম বিষয়ক প্রবন্ধ লেখার সবচে বড় সংকট হচ্ছে অন্যান্য বিষয়ের মতো একে কাঠামোবদ্ধ আকারে ব্যাখ্যা করা যায় না। বড় কথা হচ্ছে, প্রেম ব্যাখ্যা করার ব্যাপার নয়। সাহিত্যে আমরা প্রেমকে ব্যাখ্যা করার চেয়ে অনুভব ও তার নতুনত্ব খোঁজার চেষ্টাকে বেশি দেখতে পাই। নর–নারীর মধ্যকার এই রসায়ন একটি প্রাকৃতিক তাড়না, স্বভাবজাত।কিন্তু একে নিছক যৌনতা হিসেবে ব্যাখ্যার কিছু সংকট আছে। তার আগে নিশ্চিত হওয়া প্রয়োজন বৈধ যৌনাচার একটি পবিত্র বিষয়, এর দ্বারা পৃথিবীতে প্রাণসঞ্চার হয়, প্রত্যেকেই আসে আল্লাহর খলিফা হওয়ার মহাগৌরব নিয়ে, প্রত্যেকেই এর মাধ্যমে আল্লাহর কালাম তথা আদেশ বহনের ভেতর দিয়ে রুহের সন্ধান পায়। এখন নারী–পুরুষের এই যে পারস্পরিক টান,…
Author: নিউজ ডেস্ক :
ঢাকায় বিচ্ছিন্ন কয়েকটি জায়গা ছাড়া তেমন কোথাও এখন দীর্ঘ সময় জলাবদ্ধতা থাকে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেছেন, প্রতিবছর বর্ষা মৌসুমের আগে সূচি অনুযায়ী বক্স কালভার্ট, খাল ও নর্দমাগুলো পরিষ্কার করে থাকি। কারণ যাতে করে বর্ষার সময় পানি প্রবাহ স্বাভাবিক থাকে। এছাড়া ঢাকা শহরে আমরা ব্যাপকভাবে নর্দমা অবকাঠামো উন্নয়নের কাজ চলমান রেখেছি। বুধবার (১৭ এপ্রিল) সকালে পান্থকুঞ্জ পার্কের ভেতর পান্থপথ বক্স কালভার্টের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। শেখ ফজলে নূর তাপস বলেন, আমরা লক্ষ্য করেছি ২০২০ সালের আগে যেখানে অল্প বৃষ্টিতে ৭০ ভাগ ঢাকা প্লাবিত হয়ে…
ইন্তেকাল করলেন ৪০ বছর যাবত মদিনায় আগত হাজ্বিদের নিজ হাতে চা,কফি, গাওয়া ও খেজুর দিয়ে আপ্যায়ন করানোর জন্য পরিচিত মুখ শায়েখ ইসমাইল আল-জায়ীম আবুস সিবা’। মঙ্গলবার (১৬ এপ্রিল) এই সিরিয়ান শায়েখের ইন্তেকাল হয়। মদিনা মুনাওয়ারায় ৯৬ বছর বয়সে তার ইন্তেকাল হয়। তিনি আরবদের কাছে শায়েখ আবুস সিবা’ আস-সুরী নামে প্রসিদ্ধ ছিলেন। সংবাদমাধ্যমের তথ্যমতে, শুধুমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে মসজিদে নববীতে আগত হাজ্বি ও রওজা যিয়ারতকারীদের ৪০ বছর যাবত তিনি চা, কফি, গাওয়া ও খেজুর দিয়ে নিজেই আপ্যায়ন করে আসছিলেন। সূত্র: আল জাজিরা
দেশের কওমি মাদরাসাগুলোর শিক্ষাবর্ষ শুরু হয় রমজান পরবর্তী মাস শাওয়াল থেকে। শেষ হয় রমজানের আগে শাবান মাসে। আরবি মাসকে প্রাধান্য ধরে চলে কওমি মাদরাসার শিক্ষা কার্যক্রম। পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ছুটি শেষে সারা দেশের লাখ লাখ শিক্ষার্থী কওমি মাদরাসায় ভর্তি হয়। বিশেষ কওমি মাদরাসাগুলোর ভর্তি কখন থেকে শুরু হবে নিম্নে তুলে ধরা হলো:- দেশের শীর্ষ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় ৭ শাওয়াল ১৪৪৫ হিজরী মোতাবেক ১৭ এপ্রিল ২০২৪ইং বুধবার হতে জামিয়ার সকল বিভাগ খোলা হবে। একই দিন থেকে নতুন শিক্ষাবর্ষ ১৪৪৫-৪৬হি. সনের ভর্তি কার্যক্রম শুরু হবে বলে জানায় মাদরাসা কর্তৃপক্ষ। যোগাযোগ: 01814-472030। মোহাম্মদপুর বছিলায় অবস্থিত জামিয়া রাহমানিয়া…
রাজধানীর পাটুয়াটুলি ঘি পট্টিতে একটি প্রেসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আর ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার রাত ৯টা ৩৮ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এই তথ্য নিশ্চিত করে বলেন, আজ রাত ৯টা ৩৮ মিনিটে রাজধানীর পাটুয়াটুলি ঘি পট্টিতে একটি প্রেসে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো সংবাদও পাওয়া যায়নি।
দীর্ঘ পাঁচ মাসের বেশি সময় ধরা চলা ইসরায়েলি নৃশংস আগ্রাসনে ফিলিস্তিনের গাজায় চরম মানবিক সংকট দেখা দিয়েছে। ইসরায়েলি অবরোধের ফলে ওই উপত্যকায় খাদ্য সংকট প্রকট আকার ধারণ করেছে। এতদিন পশুখাদ্য খেয়ে জীবন নির্বাহ করলেও এখন তাও ফুরিয়ে গেছে। ফলে বর্তমানে বন্য লতাপাতা খেয়ে জীবন বাঁচানোর চেষ্টা করছেন গাজার মানুষ। গণমাধ্যমের প্রতিবেদেনে উঠে এসেছে গাজাবাসীর দুর্বিসহ জীবনের এই গল্প। জানা গেছে, চলতি মাসের (মার্চ) শুরু থেকে গাজার উত্তরাঞ্চলের বাসিন্দা হাজেম সাঈদ আল-নাইজির পরিবার পশুপাখির খাবার খেয়ে কোনওমতো জীবন বাঁচিয়ে রাখছিল। কিন্তু দুই সপ্তাহ পর সেই খাবারও শেষ হয়ে গেছে। এখন তার পরিবার বন্য লতাপাতা খেয়ে বেঁচে থাকার সংগ্রাম করছে। গণমাধ্যমকে হাজেম…
রাজধানীর হাতিরপুলের রাজ কমপ্লেক্স নামের ৬ তলা ভবনে লাগা আগুন প্রায় আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আনোয়ারুল হক। এর আগে সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন। তিনি বলেন, হাতিরপুল কাঁচাবাজার এলাকায় একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
পাটজাত রপ্তানিপণ্যে সরকারি প্রণোদনার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাট এমন এক পণ্য যার চাহিদা শেষ হওয়ার নয়। দেশের সম্পদ খুবই সীমিত। কাজেই এটিকে কাজে লাগাতে হবে। তিনি বলেন, পরিবেশবান্ধব পাটজাত পণ্যের ব্যবহার আরও বাড়াতে হবে। পাটশিল্প রপ্তানির জন্য বিশ্বে নতুন নতুন বাজার খুঁজে বের করার উদ্যোগ নিতে হবে। সোনালি আঁশ, সোনালি দিনের হাতছানি দিচ্ছে। তাই রপ্তানিপণ্য বহুমুখীকরণে পাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাট থেকে অনেক সম্ভাবনা রয়েছে, সেই সুযোগটা কাজে লাগাতে হবে। পাট থেকে উৎপাদিত রপ্তানিপণ্যে প্রণোদনা দেবে সরকার। বৃহস্পতিবার (১৪ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় পাট দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ২০০৯…
বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী বলেছেন, রমজান মাসের পবিত্রতা নষ্ট করে একদল ইসলামবিরোধী উগ্র শক্তি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরীর পায়তারা চালাচ্ছে। এদের এখনি রুখে দিতে হবে। না হয় দেশের স্বাধীনতা, সাম্প্রদায়িক সম্প্রীতি হুমকির মুখে পরবে। আজ সংগঠনের কেন্দ্রীয় খাসের জরুরি বৈঠকে তিনি একথা বলেন। তিনি বলেন, রাষ্ট্রীয় খরচে সকল উৎসব নিয়মিত পালন হচ্ছে। কয়েকদিন পূর্বে ঘটা করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে পুজা উদযাপন হলেও রমজান মাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইফতার মাহফিলের বাজেট বন্ধ করা হয়েছে। দায়িত্বশীলদের মাঝে ঘাপটি মেরে থাকা ইসলামবিরোধী অতিউৎসাহি একটি অংশ ভার্সিটি প্রাঙ্গনে একত্রে ইফতার নিষিদ্ধের নোটিস জারি করেছে। গতকাল ঢাবিতে “প্রোডাক্টিভ রমজান”…
নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কানো প্রদেশে পবিত্র রমজান মাসে রোজা না রাখা মুসলমানদের গ্রেপ্তার করছে দেশটির ইসলামিক পুলিশ। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। বিশ্বের বিভিন্ন দেশে মুসলিম সম্প্রদায়ের মানুষ এ সময় রোজা পালন করেন। ইতিমধ্যে নাইজেরিয়া পুলিশ ১১ জনকে গ্রেপ্তার করেছে। তাদের রমজানের রোজার সময় খাবার খেতে দেখা গেছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, কানোতে সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনসংখ্যা রয়েছে এবং এখানে ধর্মনিরপেক্ষ আইনের পাশাপাশি ইসলামী আইনি ব্যবস্থা অর্থাৎ শরিয়া আইনও কার্যকর রয়েছে। ইসলামিক পুলিশ ‘হিসবাহ’ নামে পরিচিত এবং প্রতিবছর রমজান মাসে তারা খাবারের দোকান এবং বাজারে তল্লাশি চালিয়ে থাকে। হিসবাহের মুখপাত্র লওয়াল ফাগে বলেছেন, অনুসন্ধান…