Author: নিউজ ডেস্ক :

মালদ্বীপের কাছে একটি দ্বীপে সামরিক ঘাঁটি চালু করতে যাচ্ছে ভারত। এই দ্বীপকে কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ দাবি করে এ ঘোষণা দিয়েছে ভারতের নৌবাহিনী। এদিকে ভারতীয় সেনাদের দেশে ফেরত পাঠাতে যাচ্ছে মালে। এর কয়েক দিন আগেই নতুন ঘাঁটি নির্মাণের ঘোষণা দিল ভারত। খবর রয়টার্সের খবরে জানানো হয়, মালদ্বীপের কাছাকাছি অবস্থিত লাক্ষাদ্বীপে ওই ঘাঁটি চালু করছে ভারত। নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ৬ মার্চ চালু হচ্ছে এ ঘাঁটি। এটি নৌবাহিনীর একটি স্বাধীন ইউনিট হিসেবে পরিচালিত হবে। মালদ্বীপ থেকে মাত্র ১৩০ কিলোমিটার উত্তরে অবস্থিত হবে এটি। ভারতের যদিও কাভারাতি দ্বীপে একটি সামরিক ঘাঁটি রয়েছে। তবে নতুন ঘাঁটিটি মালদ্বীপের দিকে আরও ২৫৮ কিলোমিটার…

Read More

দেশের অর্থনীতি ভালোর দিকে দাবি করে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, দেশের মানুষ ভালো আছে। আজ রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেছেন। অর্থনীতি কি ভালো অবস্থায় আছে, মানুষ কি ভালো আছে- এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘দেশের মানুষকে জিজ্ঞেস করেন। আমি মনে করি ভালো আছে। বাজারে জিনিসপত্রের দাম কমে আসছে, এটা আরো কমবে। ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আসছে ভারত থেকে। এগুলো এলে দাম আরো কমে যাবে।’ এ সময় উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব পাওয়া ওয়াসিকা আয়শা খান। অর্থমন্ত্রী বলেন, ‘নতুন একজন প্রতিমন্ত্রী পেয়ে ভালো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের কাজের গতি আরো বাড়বে।’

Read More

ইমারাতে ইসলামীয়া আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক উন্নয়নে আলেম-ওলামাদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন দেশটির ডেপুটি প্রধানমন্ত্রী মাওলানা আব্দুল কাবির। পাশাপাশি প্রতিটি দেশের সাথেই সুসম্পর্ক গড়ে তুলতে চায় আফগানিস্তান বলেও জানান তিনি। এছাড়াও আফগান ভূখন্ড কোন দেশের জন্যই হুমকিস্বরূপ নয় বলেও আশ্বাস দিয়েছেন মাওলানা কাবির। বুধবার (২৮ ফেব্রুয়ারি) জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের অন্যতম নেতা মাওলানা হামিদ উল হকের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন তিনি। আর্গের একটি বিবৃতি অনুযায়ী এই বৈঠকে মাওলানা কাবির বলেন, দেশের মধ্যে যে কাউকে ধংসাত্মক কার্যক্রম পরিচালনা করার অনুমতি দেয় না আফগানিস্তান। আর্গের বিবৃতি অনুযায়ী, এই বৈঠকে কাবুল ও ইসলামাবাদের মধ্যে বৃহত্তর সহযোগিতার উপর জোর দিয়েছেন…

Read More

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শেহবাজ শরিফ। রবিবার দেশটির জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে দেশের ২৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তিনি। এ নিয়ে দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এই দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন প্রভাবশালী শরিফ পরিবারের এই সদস্য। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, পিএমএল-এন সভাপতি শেহবাজ শরিফ ২০১ ভোট পেয়ে পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বলে জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক ঘোষণা করেছেন। অন্যদিকে পিটিআইয়ের প্রধানমন্ত্রী পদে প্রার্থী ওমর আইয়ুব খান পেয়েছেন ৯২ ভোট। এরপর আয়াজ সাদিক শেহবাজকে সংসদ নেতার আসনে ডেকে নেন। ঘোষণার পর বড় ভাই নওয়াজকে জড়িয়ে ধরেন শেহবাজ। দলীয়ভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদের জন্য শেহবাজ শরিফকে…

Read More

প্রখ্যাত মোফাসসিরে কুরআন মাওলানা লুৎফুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ রোববার দুপুর ২টা ৪৫ মিনিটে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।। গত ১৪ ফেব্রুয়ারি সকাল পৌনে ১০টায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নিজবাড়িতে অসুস্থ হয়ে পড়েন মাওলানা লুৎফুর রহমান। লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয় তাকে। মাওলানা লুৎফুর রহমান ১৯৪০ সালে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বদরপুর গ্রামের জন্মগ্রহন করেন। কর্মজীবনে রাজখালি আলিয়া মাদরাসার অধ্যক্ষ ছিলেন। পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন তিনি। মাওলানা লুৎফর রহমানের নামাজে জানাজা আজ রোববার…

Read More

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমবলেছেন, সরকার দেশে বাকশাল কায়েমের চক্রান্ত করছে। দেশে একদলীয় বাকশাল কায়েমের জন্যই খোড়া অজুহাতে বায়তুল মোকাররম এলাকায় মিছিল-মিটিং নিষিদ্ধের পাঁয়তারা করছে। বায়তুল মোকারম মসজিদ গেটে যে সকল ইসলামী দল মিছিল মিটিং করেন, তারা মূলত মসজিদের সম্মান ও আদব রক্ষা করে এবং মুসল্লিদের যেন কোন সমস্যা না হওয়া সেদিকে দৃষ্টি রেখেই সভা সমাবেশ করে থাকেন। কাজেই নামাজে আসা মুসল্লিরা আতঙ্কিত হওয়ার অজুহাতে জাতীয় মসজিদ এলাকায় মিছিল মিটিং নিষিদ্ধের পাঁয়তারা করলে তা সরকারের জন্য সুখকর হবে না। চরমোনাই পীর আরও বলেন, প্রহসনের নির্বাচনী বৈতরনী পার হওয়ার পর সরকার বিরোধী দলের রাজনীতি…

Read More

১১ ফেব্রুয়ারি (রোববার) থেকে শাবান মাস শুরু করা বেশিরভাগ মুসলিম দেশ ১০ মার্চ রমজানের চাঁদ দেখার প্রস্তুতি নিচ্ছে। আর তাই ১১ মার্চ (সোমবার) থেকে রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টারের বরাত দিয়ে গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিম বিশ্বের প্রায় সব অঞ্চলে ১০ মার্চ সূর্যাস্তের পরে চাঁদ দেখা যাবে না বলে আশা করা হচ্ছে। তবে বৈজ্ঞানিক গবেষণায় বর্ণিত দৃশ্যমানতার বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে ১০ মার্চ কিছু অঞ্চলে অর্ধচন্দ্র দেখা না যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসএএও ও গবেষক ইয়ালপ এবং ওদেহের মতো বেশ কয়েকটি পণ্ডিত এবং জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ সংস্থার মতে, ১০ মার্চ খালি চোখে বা টেলিস্কোপ ব্যবহার করে আরব…

Read More

‘কাফিয়া’ জামাতের সমাপনী পরীক্ষা বেফাকে যুক্ত হওয়ার বিষয়টি বেশ কয়েকবছর ধরেই কওমি অঙ্গনে আলোচিত ছিল। অবশেষে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাক সিদ্ধান্ত জানিয়েছে, ‘১৪৪৬ হিজরি সনে অনুষ্ঠিতব্য বেফাকের ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষায় যুক্ত হবে সানাবিয়্যাহ-২ (কাফিয়া) জামাতের সমাপনী পরীক্ষা। বোর্ডটির এই সিদ্ধান্ত প্রকাশের পর থেকেই অনলাইন-অফলাইনে বিষয় নিয়ে তীব্র আলোচনা ও সমালোচনা চলছে। কেউ কেউ এই বোর্ড পরীক্ষার বিরোধিতা করছেন। কেউ আবার এর প্রয়োজনীয়তা অনুভব করছেন। কিন্তু বেফাক কেন এই সমাপনী পরীক্ষাকে তাদের তালিকায় যুক্ত করলো? এ বিষয়ে জানতে চেয়েছিলাম বোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হকের কাছে। তিনি বলেন, কাফিয়া জামাতের কেন্দ্রীয় পরীক্ষার বিষয়ে ২০১৮ সালের কাউন্সিলে প্রথম সিদ্ধান্ত আসে। এরপরে এটা পর্যায়ক্রমে…

Read More

ভারতের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররেসিন, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি ও আমিরুল হিন্দ মাওলানা সাইয়্যেদ আরশাদ মাদানি আগামীকাল সোমবার সন্ধ্যায় সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসছেন। এ সফরে তিনি রাজধানী ঢাকাসহ আশেপাশের কয়েকটি উল্লেখযোগ্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের মাহফিলে সহিহ বোখারীর শেষ সবক, নসিহত ও দোয়া পরিচালনা করবেন। মারকাজুশ শাইখ আরশাদ আল মাদানী ঢাকার প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি ইমরানুল বারী সিরাজী এ বিষয়টি নিশ্চিত করেছেন। আল্লামা সাইয়্যেদ আরশাদ মাদানি সোমবার রাতে জামিয়া মাদানিয়া বারিধারায় বুখারীর শেষ সবক ও নসিহত প্রদান করবেন। আগামী মঙ্গলবার সকাল ১০ টায় বসুন্ধরাস্থ ইসলামিক রিসার্চ সেন্টারে বুখারীর শেষ সবক ও নসিহত প্রদান করবেন। বাদ জোহর জামিয়া শরইয়্যাহ…

Read More

তাবলিগ জামাতের কাজের সূচনা হয়েছিল গত শতাব্দীর দ্বিতীয় দশকে ১৯২৪ সালে। ভারতের দিল্লির নিকটবর্তী মেওয়াত নামক স্থানে এর সূচনা করেন মাওলানা ইলিয়াস রহিমাহুল্লাহ। সাধারণ মুসলমানদের যারা ধর্মীয় প্রতিষ্ঠান এবং আলেমদের কাছে গিয়ে ধর্মীয় বিষয়ে জানার সুযোগ পান না, তাদের কাছে সহজেই ধর্মীয় মৌলিক বিষয়ের ধারণা পৌঁছিয়ে দিতে তাবলিগ জামাতের সূচনা করেন তিনি। তাবলিগের সূচনা লগ্নে তিনি মেওয়াতে একটি ইসলাহি ইজতেমার আয়োজন করেন। সেখান থেকে তিনি তাদের জামাত নিয়ে আশপাশের গ্রামে বের হওয়ার আহ্বান করেন। এর এক মাস পর মেওয়াতের পার্শ্ববর্তী গ্রামে প্রথম জামাত বের হয়। এরপর ধীরে ধীরে উপমহাদেশ, উপমহাদেশ থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে দাওয়াতে তাবলিগের কাজ। বাংলাদেশে তাবলিগ জামাতের…

Read More