আরাফাত নুর আমরা মুসলমান। আমাদের গর্বের ধর্ম ইসলাম। ইসলাম শান্তির ধর্ম। যুগে যুগে নবি-রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই শান্তির বাণী সর্বত্র ছড়িয়ে দিয়েছেন। বর্তমান তাবলিগ জামাতও এ কাজটি করছে। বিশ্বব্যাপী ইসলামের শান্তির বাণী ছড়িয়ে দিচ্ছে। মহান আল্লাহর অপার অনুগ্রহে প্রতি বছরের ন্যায় এ বছরও সুষ্ঠ-সুন্দরভাবে টঙ্গির তুরাগ তীরে জমেছে আলোর খেলা। পুণ্যের মেলা। ৫৬তম বিশ্ব ইজতেমা। তাওহিদ ও রিসালাতের চিরসত্য-সুন্দরের আহ্বান নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এ ইজতেমা। আর তাইতো আল্লাহ প্রেমিকগণ দিকদিগন্ত থেকে আকুল প্রাণ ও ব্যকুল হৃদয়ে হাজির হয়েছেন ইজতেমার মাঠে। মনজিলে মাকসাদ যাদের আখেরাত, পৈত্রিকবাস্থান যাদের জান্নাত, অন্তরের চাওয়া যাদের মুসলিম উম্মাহর হেদায়াত। এমন এক কাফেলায় কে না…
Author: নিউজ ডেস্ক :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশন) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের (লাঙ্গল)। আগে এ আসনের সংসদ সদস্য ছিলেন তার ভাতিজা এরশাদপুত্র রাহগীর আল মাহি সাদ। রোববার (৭ জানুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান এই আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন। রাত ৯টার দিকে ঘোষিত ফলাফলে দেখা যায়, জাতীয় পার্টির প্রার্থী জিএম কাদের ৮১ হাজার ৮৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃতীয় লিঙ্গের আলোচিত স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী (ঈগল) পেয়েছেন ২৩ হাজার ৩২৬ ভোট। রংপুর-৩ আসনে মোট ভোটার ৪ লাখ ৯৪ হাজার ৭৬৮ জন। এর মধ্যে…
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ কার্যক্রম শেষ হয় বিকেল ৪টায়। ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট টানা চতুর্থবার এবং পঞ্চম মেয়াদে জয়ী হয়ে শেখ হাসিনার নেতৃত্বে আবারও সরকার গঠন করবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। প্রতিবেদন প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান, এসোসিয়েট প্রেস, আল জাজিরা, বিবিসি, টাইমস অব ইন্ডিয়ার মতো প্রভাবশালী সংবাদমাধ্যমগুলো। বাংলাদেশের নির্বাচন নিয়ে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন শিরোনামে বলা হয়েছে- বিরোধীদের নির্বাচন বয়কটের মধ্যেই ভোটগ্রহণ শুরু হয়েছে বাংলাদেশে। ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবেদনে আরও বলা হয়েছে, নির্বাচন বর্জন…
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, প্রত্যাশার চেয়ে অনেক ভালো নির্বাচন হয়েছে। আমি এতটা আশা করিনি। রোববার (৭ জানুয়ারি) রাতে নির্বাচন ভবনে ফলাফল সংগ্রহ ও বুথ পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। সিইসি বলেন, আমরা সেটিসফাইড কী সেটিসফাইড না সেটা বলছি না। শুধু বলছি কোনো সহিংসতা হয়নি এ জন্য আমরা সেটিসফাইড। আল্লাহর রহমতে একজনও মারা যাননি। আর মারামারির যে সহিংসতা সেটা খুব একটা হয়নি। দ্যাট ইজ অ্যা গুড নিউজ। তিনি বলেন, নির্বাচনে বিরোধিতা ছিল। দ্যাট ওয়াজ অ্যা বিগ চ্যালেঞ্জ। সেটাকে অতিক্রম করে ৪০ শতাংশ ভোট পড়েছে, সহিংসতা তেমন হয়নি, মৃত্যু হয়নি এবং যেখানে কিছু…
ভোট পর্যবেক্ষণ শেষে রাশিয়ার নির্বাচন কমিশনার আন্দ্রে ওয়াই শুটব বলেছেন, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটাভুটি অবাধ ও স্বচ্ছ হয়েছে। বিশ্বাসযোগ্য উপায়েই নির্বাচনটি সম্পন্ন হয়েছে। ভোটের পরিবেশ এবং আয়োজন চমৎকার ছিল বলেও মন্তব্য করেন তিনি। রোববার সন্ধ্যায় পররাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এভাবেই ভোট পরবর্তী প্রতিক্রিয়া ব্যক্ত করেন মস্কোর ওই প্রতিনিধি। রাজসিক আয়োজনে ভোট পর্যবেক্ষণ করেন আমন্ত্রিত বিদেশি পর্যবেক্ষকরা। তারকা হোটেলে তাদের থাকা-খাওয়া এবং যাতায়াতের সমুদয় ব্যয় রাষ্ট্রীয় কোষাগার থেকে নির্বাহ করা হচ্ছে। পর্যবেক্ষকদের সেবায় নিয়োজিত রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়োগ করা হোস্ট অফিসাররা। রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনের অভিজ্ঞতা শেয়ার করে রুশ নির্বাচন…
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ আসনে ট্রাক প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ মোঃ আবদুর রশীদ। হেরেছেন আরেক স্বতন্ত্র প্রার্থী ডা. মুরাদ হাসান। নৌকা নিয়েও জয়ের স্বাদ পায়নি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান হেলাল। জানা যায়, উক্ত আসনে বেসরকারিভাবেপ্রাপ্ত ফলাফল অনুযায়ী আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মাহবুবুর রহমান হেলাল পেয়েছেন ৪৭,৬৩৮ ভোট, তার প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডা. মুরাদ হাসান পেয়েছেন ৩৭,৪৩৩ ও আরেক স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মো. আব্দুর রশিদ পেয়েছেন ৫০,৬৭৮ ভোট। এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৯ হাজার ২৬১ জন। এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে নির্বাচনে অংশ…
শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। ভোটগ্রহণ শেষে সারা দেশে শুরু হয়েছে গণনার কাজ। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে একযোগে ভোট গ্রহণ করা হয়। নওগাঁ-২ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন বন্ধ রাখা হয়েছে। ভোটগ্রহণ চলাকালে যশোর, লালমনিরহাট, বগুড়া, রাজধানীর হাজারীবাগসহ কিছু জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় শিশুসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। এছাড়া চট্টগ্রাম, জামালপুর, ফরিদপুরসহ আরও কয়েকটি জেলায় বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আহত হয়েছেন ২২ জন। এদিকে ময়মনসিংহ-১০ আসনে প্রকাশ্যে নৌকায় সিল মারা ও ভোটারদের নৌকায় ভোট দিতে বাধ্য করার অভিযোগে প্রিসাইডিং অফিসারসহ তিনজনকে প্রত্যাহার করা হয়েছে।…
পবিত্র শহর মক্কা ও মদিনায় ৩৩০টি হোটেল ও অ্যাপার্টমেন্ট বন্ধ করে দিয়েছে সৌদি আরব। অনিয়মের অভিযোগে দেশটির পর্যটনবিষয়ক মন্ত্রণালয় এসব হোটেল ও অ্যাপার্টমেন্ট বন্ধ করে দিয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, মুসলমানদের অন্যতম গন্তব্য হিসেবে পরিচিত মক্কা ও মদিনায় আইন লঙ্ঘনের অভিযোগে এসব প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। সেবার মান উন্নত করতেও পদক্ষেপ নিয়েছে দেশটি। সৌদি আরবের পর্যটনবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এসব প্রতিষ্ঠান বন্ধ করার আগে দুই শহরেই তদন্ত দল পরিদর্শন করেছে। পরিদর্শনে মক্কা নগরীতে ২ হাজারের বেশি আইন লঙ্ঘন হয়েছে। এছাড়া ২৮০ প্রতিষ্ঠান লাইসেন্স পাওয়ার আগেই কার্যক্রম শুরু করেছে। সেগুলোকে অভিযানে বন্ধ করে দেয়া হয়েছে। অন্যদিকে,…
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন বলেছেন, নির্বাচনের আগে ও নির্বাচনের মধ্যে আতঙ্ক ছিল। আমরা বলেছিলাম আতঙ্কের তেমন কিছু নেই। আমার দেখা ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের চেয়ে এবার সুন্দর পরিবেশে নির্বাচন হচ্ছে। মানুষ নির্বিঘ্নে ভোট দিচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজধানীর বিভিন্ন নির্বাচন কেন্দ্র পরিদর্শন এবং কেন্দ্রসমূহে গৃহীত নিরাপত্তা ব্যবস্থাদি ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। রোববার (৭ জানুয়ারি) রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এম খুরশীদ হোসেন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বেশ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরলাম। অত্যন্ত সুন্দর শান্তিপূর্ণ…
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তবে চূড়ান্তভাবে সেটি বাড়তে বা কমতে পারে বলে জানান তিনি। রোববার (০৭ জানুয়ারি) বিকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। সিইসি বলেন, সকালে আমরা শান্তিপূর্ণ অবস্থা দেখেছি। পরে টিভিতে তথ্য থেকে মনে হয়েছে সহিংসতার মতো গুরুতর ঘটনা ঘটেনি। তারপরও যা ঘটেছে আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা গ্রেফতার করেছি, মামলা করেছি। শেষ মুহু দুজন নির্বচনী কর্মকর্তা মারা গেছে। হৃদরোগে আক্রান্ত হয়ে তারা মৃত্যুবরণ করেছেন। সেজন্য তাদের প্রতি সমবেদনা জানাই। নির্বাচনী সহিংতায় কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। কিছু কিছু অভিযোগ এসেছি, ব্যালটে সিল মারার। আমাদের…