বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে “জুলাই-আগস্ট গণহত্যার বিচার দাবি” শীর্ষক বিক্ষোভ সমাবেশ ও মিছিল আজ ১৮ জুলাই শুক্রবার বাদ জুমা, বাইতুল মোকাররম উত্তর গেইটে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ রাকীবুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ। মাওলানা জালালুদ্দিন আহমদ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে গত জুলাই-আগস্টে শত শত নিরীহ মানুষকে হত্যা করেছে। আজ এক বছর পার হলেও খুনিদের বিচার হয়নি। জনগণ খুনি হাসিনার ফাঁসি চায়। তার দোসররা এখনও দেশব্যাপী অরাজকতা করছে। সম্প্রতি এনসিপি’র শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার মাধ্যমে সেটি আবার…
Author: নিউজ ডেস্ক :
বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তরের ২৫-২৬ সালের মজলিসে শূরার প্রথম অধিবেশন অনুষ্ঠিত আজ ১৮ জুলাই রোজ শুক্রবার বিকেলে সাভার আফরোজা প্লাজাস্থ মজলিস মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তরের ২৫-২৬ সনের মজলিসের শূরার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে৷ জেলা সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন কাসেমীর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মুফতি ফারুক হোসাইন এর পরিচালনায় উক্ত মজলিসে শূরার অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লা আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম৷ উক্ত মজলিসের শূরার অধিবেশনে উপস্থিত ছিলেন। জেলা সহসভাপতিস মাওলানা নুর মোহাম্মদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২৩টি আসনে প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ অংশগ্রহণের লক্ষ্যে প্রথম ধাপে মোট ২২৩টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দলটির কেন্দ্রীয় কার্যালয়, ৫৯/৩/৩, পুরানা পল্টন, ঢাকা-তে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের আমীর, শায়খুল হাদীস আল্লামা মুহাম্মাদ মামুনুল হক। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন ও মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজি, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা ফয়সাল…
জাতীয় নেতৃত্ব বিকাশের দৃষ্টিভঙ্গি নিয়ে “জাতীয় উলামা কাউন্সিল” গঠনের লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা মুহাম্মাদ মামুনুল হক এর আহবানে গুরুত্বপূর্ণ এক পরামর্শ সভা অনুষ্ঠিত হলো আজ। আলোচনা হয়েছে একটি শক্তিশালী জাতীয় উলামা কাঠামো গঠনের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে। দেশের গ্রহণযোগ্য উলামায়ে কেরামদের নিয়ে একটি জাতীয় কমিটি গঠনের লক্ষ্যে ১৭ সদস্য বিশিষ্ট একটি প্রস্তুতি কমিটির নাম ঘোষণা করেন আল্লামা মা-মু-নু-ল হক। কমিটির সদস্যরা হলেন মাওলানা আতাউল্লাহ আমীন (সমন্বয়ক) মাওলানা আখতারুজ্জামান মাওলানা আব্দুল কাইয়ুম মুফতী নোমান কাসেমী মাওলানা আব্দুর রহিম আল মাদানি মুফতী কামালুদ্দীন মাওলানা আব্দুল্লাহ ইহইয়া মাওলানা আবু মুহাম্মাদ রহমানী মাওলানা রাশেদ বিন নূর মাওলানা শাহেদ জহেরী মাওলানা আদনান…
গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী ও ছাত্রলীগের হামলায় হেফাজতের তীব্র নিন্দা ও প্রতিবাদ গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সন্ত্রাসীদের দফায়-দফায় বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান। আজ (১৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, এই ন্যাক্কারজনক হামলা গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকারের সরাসরি লঙ্ঘন। এদেশে ফ্যাসিবাদের শেকড় উপড়ে ফেলাই এখন সময়ের দাবি। বিবৃতিতে বলা হয়, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচার পলায়ন করতে বাধ্য হয়। কিন্তু আজ সেই পতিত স্বৈরাচারের মদদপুষ্ট…
বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা দক্ষিণের কমিটি পুনর্গঠন আজ ১৪ জুলাই বাদ জোহর নবাবগঞ্জের ছোট্ট বক্সনগর জামে মসজিদে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা দক্ষিণের মজলিসে শূরার অধিবেশন শাখা উপদেষ্টা মাওলানা মিজানুর রহমান কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, যুব মজলিসের মহানগর নেতা মাওলানা মিজানুর রহমান । শূরায় মুফতি ফরহাদ হুসাইনকে সভাপতি ও মাওলানা আলী আহমদ মাতববরকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটি পুনর্গঠন করা হয়।
মিডফোর্ডে ব্যবসায়ীকে পাথর মেরে হত্যার তীব্র নিন্দা হেফাজতের 🔹 রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান ঢাকা, ১২ জুলাই ২০২৫ পুরান ঢাকার মিডফোর্ড এলাকায় প্রকাশ্যে দিবালোকে এক ভ্রাম্যমাণ ব্যবসায়ীকে পাথর দিয়ে নির্মমভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনের আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান আজ এক যুক্ত বিবৃতিতে বলেন— “এ ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং তা রাজনৈতিক দুর্বৃত্তায়নের চরম প্রকাশ।” বিবৃতিতে বলা হয়, “চাঁদা না দেওয়ার কারণে একজন নিরীহ ব্যবসায়ীকে রাজধানীর মত ঘনবসতিপূর্ণ এলাকায় দিনদুপুরে পাথর দিয়ে হত্যা করা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির করুণ চিত্র তুলে ধরেছে। পুলিশি ব্যর্থতা এবং রাজনৈতিক ছত্রছায়ায়…
জামিয়া ইসলামিয়া পটিয়ার ঢাকা শাখার উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন আজ ১২ জুলাই (শুক্রবার) অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে অনুষ্ঠিত হলো জামিয়া ইসলামিয়া পটিয়ার ঢাকা শাখার উদ্বোধনী অনুষ্ঠান। রাজধানীর উত্তরা আজমপুর কাঁচাবাজার সংলগ্ন মাদরাসার নিজস্ব জায়গায় আয়োজিত এ মহতী অনুষ্ঠানে দেশবরেণ্য ওলামায়ে কেরাম এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে মাদরাসা প্রাঙ্গণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়া ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক, শায়খুল ইসলাম আল্লামা মুফতি আবু তাহের কাসেমী নদভী (দা.বা.)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উস্তাযুল আসাতিযা, জামিয়া পটিয়া সদর ক্যাম্পাসের মুহতামিম ও শায়খুল হাদীস, আল্লামা হাফেজ আহমদুল্লাহ (দা.বা.)। এছাড়াও উপস্থিত ছিলেন— 🔹 হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী…
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে সোহাগ হত্যাকাণ্ড ও চাঁদাবাজির বিরুদ্ধে তীব্র নিন্দা।। চাঁদাবাজদের দৌরাত্ম্যে জাতি আতঙ্কগ্রস্ত, আইনের শাসন প্রতিষ্ঠায় আমূল সংস্কার প্রয়োজন।। ঢাকা, ১২ জুলাই ২০২৫: বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নিয়মিত মাসিক বৈঠকে রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী মোঃ সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে সারাদেশে ভয়াবহভাবে বিস্তৃত চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে দলটি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতির বক্তব্যে দলের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেন, ব্যবসায়ী সোহাগকে শত শত মানুষের সামনে পাথর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা—এটি শুধু…
“নতুন বাংলাদেশে রাষ্ট্র সংস্কার ও নির্বাচনী পদ্ধতির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত” ঢাকা | ১২ জুলাই ২০২৫, শনিবার আজ রাজধানীর এক অভিজাত সম্মেলনকক্ষে “অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং জাতীয় নির্বাচনের পদ্ধতি” শীর্ষক এক গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর, মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। তিনি তাঁর সভাপতির বক্তব্যে বলেন— “জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের একমাত্র রক্ষাকবচ হলো পিআর ভিত্তিক নির্বাচন ব্যবস্থা। বর্তমান ব্যবস্থায় ভোট ও আসনের চরম অসামঞ্জস্য, রাজনৈতিক অস্থিরতা ও বিভাজনকে প্রশ্রয় দেয়। জুলাই অভ্যুত্থান ব্যর্থ হতে দেওয়া যাবে না। রাষ্ট্র সংস্কার, নির্বাচনী…