আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানের মাতার ইন্তেকালে বাংলাদেশ খেলাফত মজলিসের গভীর শোক।। আমার দেশ পত্রিকার নির্ভীক সম্পাদক ড. মাহমুদুর রহমানের শ্রদ্ধেয়া মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক এবং মহাসচিব মাওলানা জালালুদ্দীন। রোববার (৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন— মরহুমা অধ্যাপিকা মাহমুদা বেগম ছিলেন একজন আদর্শ মা, ধার্মিক, ও দৃঢ়চেতা নারীর প্রতিচ্ছবি। তাঁরই সুশিক্ষা, আদর্শিক লালন ও দু’আর বদৌলতে জনাব মাহমুদুর রহমান আজ দেশ ও জাতির পক্ষে নির্ভীক ভূমিকা পালন করে চলেছেন। এমন মহিয়সী নারীর ইন্তেকাল নিঃসন্দেহে একটি অপূরণীয় ক্ষতি। নেতৃদ্বয় আরও বলেন, এই শোক…
Author: নিউজ ডেস্ক :
বিপ্লবের ছায়ায়—এক নিরন্তর ফিরে আসা দিগন্ত পেরিয়ে আসছে তারা—কেউ হাতে হাল, কেউ হাতে কলম, কেউবা শ্রমের ঘামে রঞ্জিত। কৃষক, শ্রমিক, আলেম, ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী—সবাই যেন শাপলার আহ্বানে সাড়া দিয়ে ফিরে আসছেন দ্বীনের ডাকে, খেলাফতের ছায়ায়। এই তো কিছুদিন আগেও যারা ছিলেন নীরব দর্শক, আজ তারা মঞ্চে উঠে বলছেন—”আমরাও আছি এই কাতারে!” জুলাই-আগস্ট বিপ্লবের এক বছর—এ যেন এক সজীব স্মৃতি, অবিনাশী চেতনার শিখা। এই বিপ্লব উন্মোচন করেছে নতুন দিগন্ত—বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদানের দরজা খুলে দিয়েছে সর্বস্তরের মানুষের জন্য। প্রতিদিন, প্রতি প্রহর, দেশের প্রতিটি প্রান্ত থেকে মানুষ দলবেঁধে আসছেন, হৃদয়ে দীপ্ত একটিই স্বপ্ন নিয়ে: খেলাফতের সমাজ ব্যবস্থা কায়েম করা। এইসব ছবি শুধুই…
অবহেলিত জগন্নাথপুরবাসীর দাবী আবারও সংসদে তুলতে চান মাওলানা শাহীনুর পাশা চৌধুরী জগন্নাথপুর (সুনামগঞ্জ), ৫ জুলাই: “অবহেলিত, বঞ্চিত প্রবাসী অধ্যুষিত জনপদ জগন্নাথপুরের অধিকার আজও নিশ্চিত হয়নি। আমি আপনাদের সন্তান হিসেবে আবারও জাতীয় সংসদে আপনাদের দাবী-দাওয়ার কথা তুলতে চাই।” — এমনই দৃপ্ত উচ্চারণে বক্তব্য রাখলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী। সম্প্রতি বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলার ৯নং পাইলগাঁও ইউনিয়ন শাখার উদ্যোগে স্থানীয় পল্লীগঞ্জ (কাতিয়া) বাজারে অনুষ্ঠিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, > “আমি সংসদ সদস্য থাকাকালীন সময়ে বেগমপুর-জগন্নাথপুর সড়ক উন্নয়নের কাজ করেছিলাম। দুঃখজনক হলেও…
বাংলাদেশ খেলাফত মজলিস সালথা উপজেলা শাখার কমিটি পুনর্গঠন সালথা (ফরিদপুর), ৫ জুলাই: বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলার সালথা উপজেলা শাখার পুনর্গঠিত কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। শনিবার (৫ জুলাই) বিকাল ৩টায় সালথা মাদরাসার হলরুমে আয়োজিত উপজেলা শুরা অধিবেশনে এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বর্তমান উপজেলা শাখার সভাপতি মুফতি মফিজুর রহমান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুফতি কামরুজ্জামান। শুরা সদস্যদের মতামতের ভিত্তিতে উপদেষ্টা পরিষদে স্থান পান—মুফতি আব্দুস সত্তার, মুফতি মাসউদুর রহমান, মাওলানা আবুল হোসাইন, হাফেজ লুৎফর রহমান ও ক্বারী শামসুল হক। পরবর্তী পর্যায়ে সর্বসম্মতিক্রমে মুফতি মফিজুর রহমান-কে সভাপতি, মুফতি কামরুজ্জামান-কে সাধারণ সম্পাদক এবং মাওলানা দেলোয়ার হোসাইন-কে সাংগঠনিক…
বাংলাদেশ খেলাফত মজলিস নেতার উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সুনামগঞ্জ, ৫ জুলাই ২০২৫: বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি আজিজুল হকের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করাকে কেন্দ্র করে দলটির এক নেতার উপর ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সদর উপজেলা শাখার সহ-প্রচার সম্পাদক ও সুলতানা পারভীন হাফিজিয়া মাদ্রাসার মুহতামীম মাওলানা রইছ উদ্দিনকে নিজ প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক তুলে নিয়ে অতর্কিতভাবে হামলা চালানো হয়। হামলায় তিনি গুরুতর আহত হয়ে বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই বর্বরোচিত ঘটনার প্রতি বাংলাদেশ খেলাফত মজলিস গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দলটির পক্ষ থেকে বলা হয়, হামলাকারীরা একটি চিহ্নিত রাজনৈতিক দলের অনুসারী, যারা নিজেদেরকে প্রাচীন…
বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় খুলতে দেওয়া হবে না — হেফাজত আমীর বাবুনগরী 📍 নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের প্রস্তাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, “বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় খুলতে দেওয়া হবে না।” আজ ৫ জুলাই, শাপলা ও ২৪ জুলাইয়ের ফ্যাসিবাদবিরোধী শহীদদের স্মরণে আয়োজিত দেশব্যাপী দোয়া মাহফিল ও আলোচনা সভার অংশ হিসেবে, হেফাজতে ইসলাম ঢাকা মহানগর আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় জামিয়া মাদানিয়া বারিধারা মিলনায়তনে, যেখানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর সভাপতি ও হেফাজতের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব।…
জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সব ধরনের সম্পর্ক ও সহযোগিতা স্থগিতের ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর ফলে সংস্থাটির সঙ্গে সহযোগিতা চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল তেহরান। বুধবার (২ জুন) দেশটির গণমাধ্যম মেহের নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পরমাণু সংস্থাটির সঙ্গে তার সরকারের সম্পর্ক স্থগিত করার জন্য আইন অনুমোদন করেছেন। এর আগে গত সপ্তাহে আইএইএ’র সঙ্গে সহযোগিতা স্থগিত করার জন্য আইন পাস হয় ইরানের পার্লামেন্টে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সামরিক সংঘর্ষ ও উত্তেজনার পর ইরানের পারমাণবিক নিরাপত্তা নিয়ে সংস্থাটির উল্লেখযোগ্য ভূমিকা না থাকায় এই পদক্ষেপ নিয়েছে তেহরান। এছাড়া দেশটির…
ইসরাইলে সাইরেন, একটি মিসাইল, আর হঠাৎ যুদ্ধ উত্তেজনা,নতুন করে ইয়েমেনকে হামলার ছুঁতো তৈরি করছে তেলআবিব? আজ সন্ধ্যার দিকে হঠাৎ করে ইসরাইলের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। গণমাধ্যমে প্রচার হতে থাকে—ইয়েমেন থেকে আসছে ভয়াবহ আক্রমণ, আকাশভর্তি মিসাইল, নতুন এক যুদ্ধ পরিস্থিতি। কিন্তু পরে ইসরাইল নিজেই জানায়—মাত্র একটি মিসাইল এসেছিল, সেটাকেও সফলভাবে ভূপাতিত করা হয়েছে। এক মিসাইলে এত হইচই কেন? এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানাতে শুরু করে ইসরাইল-বিরোধীরা। কিন্তু তাতেও যেন ইন্ধন পড়ে আরও বড় কিছুতে। হঠাৎই যুক্তরাষ্ট্রের ইসরাইলে নিযুক্ত রাষ্ট্রদূত “B-2 বোমারু বিমান দিয়ে ইয়েমেনকে আঘাত করার” আহ্বান জানান এক্স (টুইটার)-এ। এরপর ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী…
জাতিসংঘ অধিবেশনে নেতানিয়াহু-আল-শারা বৈঠকের সম্ভাবনা, সিরিয়া আপাতত গোলান হাইটস ছাড়ার দাবি তুলবে না আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনে (সেপ্টেম্বর ২০২৫) ইসরায়েল ও সিরিয়ার শীর্ষ নেতাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যমগুলো। বিশ্বব্যাপী আলোচিত এই বৈঠকে অংশ নিতে পারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সিরিয়ার প্রধানমন্ত্রী আহমেদ আল-শারা। যদি বৈঠকটি সত্যি হয়, তবে এটি হবে দুই দেশের মধ্যে বহু বছর পর সরাসরি উচ্চ পর্যায়ের রাজনৈতিক সংলাপ। প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনায় দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রক্রিয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে। তবে আশ্চর্যজনকভাবে, সিরিয়া এই পর্বে ইসরায়েল অধিকৃত গোলান হাইটস ফেরতের দাবি তুলবে না বলে ধারণা করা হচ্ছে।…
কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে মহাসমাবেশ সফল করার আহ্বান পীর সাহেব মধুপুরের খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির উদ্যোগে আগামী ১৫ নভেম্বর,রোজ শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। আজ সোমবার বার (৩০ জুন) রাজধানীর আফতাবনগর মাদ্রাসায় মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির মিটিংয়ে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির আমীর পীরে কামেল আল্লামা আবদুল হামিদ পীর সাহেব মধুপুর প্রধান অতিথির বক্তব্যে এ মহাসমাবেশকে সফল করার জন্য দেশব্যাপী তৌহিদী জনতা, ওলামায়ে কেরাম, ছাত্র-তরুণ, ঈমানদার জনগণকে ব্যাপকভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও জাতীয় মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা রশিদ আহমাদের সভাপতিত্বে এবং জাতীয় মহাসমাবেশ…