পাবনার সুজানগরে মোবাইলে কথা বলাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হন উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফসহ ১০ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের বহিষ্কার করা হয়। শুক্রবার (১১ জুলাই) দুপুরে সুজানগর উপজেলা বিএনপির আহ্বায়ক তৌফিক হাসান বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। বহিষ্কৃতরা হলেন- সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ (৫২), ছাত্রদল নেতা শেখ কাউছার (২৮), যুবদল নেতা মনজেদ শেখ (৪৫), সুজানগর পৌর বিএনপির ১নং যুগ্ম সাধারণ…
Author: নিউজ ডেস্ক :
বাংলাদেশ খেলাফত মজলিস কচুয়া উপজেলার ১-৪ নং ইউনিয়নের দায়িত্বশীল সভা অনুষ্ঠিত, ২৬ জুলাই শহীদ স্মরণে দোয়া ও আলোচনা কর্মসূচি ঘোষণা চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ১, ২, ৩ ও ৪ নং ইউনিয়নের দায়িত্বশীলদের সমন্বয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের একটি গুরুত্বপূর্ণ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদারকরণসহ বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উপস্থিত দায়িত্বশীলরা পরামর্শক্রমে আগামী ২৬ জুলাই ২০২৫, শনিবার বিকাল ৩টায় সাচার বাজারে “জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা” আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেন। এ উপলক্ষে স্থানীয় কর্মী-সমর্থকদের অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করেন—মুফতি আনিছুর রহমান কাসেমী, বাংলাদেশ…
প্রকাশ্য দিবালোকে পাথর মেরে মানুষ হত্যার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছে জমিয়ত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ মিটফোর্ড হাসপাতাল চত্বরে প্রকাশ্য দিবালোকে একজন নিরীহ ব্যক্তিকে পাথর মেরে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলেছেন,এই নির্মম হত্যাকাণ্ড কোন ভাবেই মেনে নেওয়া যায়না। আমরা বর্বরোচিত এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এর সাথে জড়িত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দাবী করছি। অপরাধী যেই হোক এবং তার দলীয় পরিচয় যাই হোক তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার কোন বিকল্প নেই। প্রশাসনকে অনতিবিলম্বে আসামীদেরকে দ্রুত গ্রেফতার করে যথোপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। আজ শুক্রবার (১১…
ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল এলাকায় ভাঙাড়ি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলার আসামি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকিকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (১১ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনও ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। উক্ত বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে কোনোরূপ শৈথিল্য না দেখিয়ে প্রয়োজনীয়…
নাগরিক কোয়ালিশন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মতবিনিময় অনুষ্ঠিত আজ ১০ জুলাই,২০২৫, বৃহস্পতিবার বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে নাগরিক কোয়ালিশনের নেতৃবৃন্দের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় নাগরিক কোয়ালিশনের পক্ষে নেতৃত্ব দেন বিখ্যাত আলোকচিত্রী শহিদুল আলম। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ। মতবিনিময় সভার শুরুতে নাগরিক কোয়ালিশন এর সাত দফা সংস্কার প্রস্তাব তুলে ধরেন জনাব ফাহিম মাসরুর। এর মধ্যে পিআর পদ্ধিতে উচ্চকক্ষ প্রতিষ্ঠা, সাংবিধানিক নিয়োগে সাংবিধানিক সংস্থা প্রতিষ্ঠা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, প্রধানমন্ত্রীর মেয়াদ, সংসদীয় স্থায়ী কমিটিতে বিরোধীদের অবস্থান, নারীদের সরাসরি নির্বাচন এবং জুলাই সনদের বিষয় তুলে ধরেন। …
জুলাই আন্দোলনে উলামায়ে কেরামের ঐতিহাসিক অবদান স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত “বৈষম্যমুক্ত, দুর্নীতিমুক্ত, জুলুমমুক্ত রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে জুলাই বিপ্লবে ছাত্র-জনতার কাতারে এসে মাদরাসার ছাত্র-শিক্ষকরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে।” — মুফতি নেয়ামতুল্লাহ আমিন গতকাল ৮ জুলাই মঙ্গলবার বাদ মাগরিব বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে উত্তরা উত্তরখান থানায় “জুলাই আন্দোলনে উলামায়ে কেরামের অবদান” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুফতি সাইফুল ইসলাম, সহসভাপতি, খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর। সঞ্চালনা করেন নির্বাহী সদস্য মাওলানা গাজী মাসুদুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মুফতি নেয়ামতুল্লাহ আমিন। তিনি বলেন, > “একশোরও…
হেফাজত সিলেট মহানগর পরিচিতি সভা অনুষ্ঠিত বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপন বাংলাদেশের জনগণ মেনে নেবে না : মাওলানা আজিজুল হক ইসলামাবাদী হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বাংলাদেশে কার্যালয় স্থাপনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা নিয়ে আমরা গভীর উদ্বেগ ও আশঙ্কা প্রকাশ করছি। অতীতে আমরা দেখেছি, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ‘মানবাধিকারের’ নামে ইসলামি শরিয়াহ, পারিবারিক আইন এবং ধর্মীয় মূল্যবোধে হস্তক্ষেপের অপচেষ্টা করেছে। এসব হস্তক্ষেপ একদিকে যেমন জাতীয় সার্বভৌমত্বের উপর আঘাত, অন্যদিকে মুসলিম সমাজের ধর্মীয় অনুভূতিরও পরিপন্থী। তাই বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপন এদেশের মেনে নেবে না। অবিলম্বে এ হীন সিদ্ধান্ত থেকে…
বাংলাদেশ খেলাফত মজলিস তারাকান্দা উপজেলা শাখার নতুন কমিটি গঠন তারাকান্দা, ৭ জুলাই ২০২৫ বাংলাদেশ খেলাফত মজলিস তারাকান্দা উপজেলা শাখার নতুন কমিটি গঠন উপলক্ষে আজ ৭ জুলাই সোমবার বিকাল ৩টায় তারাকান্দা জামান মার্কেটের নিচতলা প্রেসক্লাবে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা সভাপতি মুফতী রফিকুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন জেলা সাধারণ সম্পাদক মুফতী শামসুল ইসলাম রাহমানি। কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অধিবেশনে উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মীদের পরামর্শক্রমে নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে মাওলানা ফজলুর রহমান সভাপতি, হাফেজ আব্দুস সবুর খান সিনিয়র সভাপতি, মাওলানা মোফাজ্জল হোসাইন সাধারণ সম্পাদক এবং মাওলানা আশরাফুল ইসলাম পাঠান সাংগঠনিক সম্পাদক হিসেবে…
আমারদেশ পত্রিকার সম্মানিত সম্পাদক জনাব মাহমুদুর রহমানের মাতার ইন্তিকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান এক যুক্ত শোকবার্তায় বলেন, “মা একজন সন্তানের জীবনের শ্রেষ্ঠ আশ্রয়স্থল, পরম মমতার উৎস, এবং আল্লাহর এক বিশেষ নিয়ামত। তাঁর ইন্তিকাল শুধুমাত্র একটি ব্যক্তিগত ক্ষতিই নয়, বরং একটি পরিবার, সমাজ ও জাতির জন্যও এক গভীর শোক ও বেদনাবিধুর ঘটনা। মরহুমা ছিলেন একজন আদর্শ অধ্যাপিকা। দীর্ঘ সময় সময় শিক্ষকতার জীবন অনেক ছাত্র ছত্রীকে গড়ে তুলেছেন। তিনি ফ্যাসিবাদী হাসিনা সরকারের ষড়যন্ত্রের কারণে মিথ্যা মামলা ও হয়রানীর শিকার হয়েছেন। তার ছেলে দেশান্তরিত হয়েছে।…