Author: নিউজ ডেস্ক :

আজ ১৪ অক্টোবর, মঙ্গলবার সকাল ১১টায় বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী আয়োজিত মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন যাত্রাবাড়ী জোনের উদ্যোগে যাত্রাবাড়ী চৌরাস্তা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি ও যাত্রাবাড়ী জোনের পরিচালক মুফতি আনিসুর রহমান কাসেমী এবং পরিচালনা করেন মহানগর দক্ষিণের সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ রিজওয়ান হুসাইন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণের সভাপতি মুফতি সানাউল্লাহ আমিনী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণের সহ-সভাপতি মাওলানা আবুল কালাম, হাফেজ শামসুল আলম, বায়তুলমাল সম্পাদক মাওলানা ওবায়েদুর রহমান এবং খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় পরিষদ সদস্য…

Read More

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সীমান্ত উত্তেজনায় মধ্যপ্রাচ্যের প্রধান আঞ্চলিক শক্তিগুলো তাদের প্রতিাক্রয়া জানিয়েছে। রোববার (১২ অক্টোবর) ইরান, সৌদি আরব ও কাতার উভয় পক্ষকে সংযম প্রদর্শন এবং শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ‘আমাদের অবস্থান পরিষ্কার—উভয় পক্ষকে সংযম দেখাতে হবে। ইসলামাবাদ ও কাবুলের মধ্যে স্থিতিশীলতা পুরো অঞ্চলের শান্তির জন্য গুরুত্বপূর্ণ।’ তিনি বলেন, আফগান-পাকিস্তান সম্পর্কের স্থিতিশীলতাই আঞ্চলিক নিরাপত্তার চাবিকাঠি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকার বরাত এ খবর জানিয়েছে সামা টিভি। এদিকে কাতার তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানায়, ‘বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। উত্তেজনা এড়াতে উভয় দেশকেই সংলাপ ও কূটনীতিকে…

Read More

দিনাজপুর প্রতিনিধি: বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে দিনাজপুরের বিরামপুর পাইলট স্কুল মাঠে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম, জেলা সাধারণ সম্পাদক মাওলানা জোবায়ের সাঈদ, হাকিমপুর থানা সভাপতি মুফতি নুরুল কারীম। গণসমাবেশে দিনাজপুর জেলার বিভিন্ন সংসদীয় আসনের মনোনীত প্রার্থীদের উপস্থিতিতে আমীরে মজলিস তাঁদের হাতে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রতীক “রিকশা” তুলে দেন। এর মধ্যে ছিলেন— দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারুল) আসনের প্রার্থী মাওলানা মোশাররফ হোসেন, দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের প্রার্থী মাওলানা জোবায়ের সাঈদ, দিনাজপুর-৩ (সদর) আসনের প্রার্থী হাফেজ মাওলানা রেজাউল করিম, দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা)…

Read More

চট্টগ্রামে খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রাম প্রতিনিধি │ বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্র ঘোষিত জুলাই সনদের আইনি ভিত্তি ও পাঁচ দফা দাবিতে জনমত গঠনের লক্ষ্যে চট্টগ্রামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১০ অক্টোবর ২০২৫) বিকেলে চট্টগ্রাম জামালখান প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সোহাইল। সভা সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ ও নির্বাহী সদস্য মাওলানা আনাস বিন আব্বাস। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর শায়খুল হাদীস আল্লামা আলী উসমান। বিশেষ অতিথি ছিলেন যুব মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আল আবিদ শাকির ও সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মোল্লা খালেদ…

Read More

বিশ্বরাজনীতির এক চমৎকার বাস্তবতা হলো, দুনিয়া সবসময় শক্তির দিকেই ঝুঁকে পড়ে! যার হাতে ক্ষমতা, তার কাছেই সবাই ছুটে যায়; আর যার হাতে কিছু নেই, তার কণ্ঠস্বরকেই ‘অপরাধ’ বানিয়ে ফেলা হয়। ভারতের উদাহরণই ধরুন: তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের আলেম-উলামাদের বিরুদ্ধে “জঙ্গি” বলে চিৎকার করে আসছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসব আলেমদের দমন করেছে, কখনো কখনো সরকারের হাত ধরে কারাগারে পাঠিয়েছে। কিন্তু আজ সেই ভারতই দেখা যাচ্ছে ভিন্ন এক রূপে।যাদের আকিদা, চেতনা ও ইসলামী আদর্শ বাংলাদেশের আলেমদের সঙ্গে এক,সেই আ’ফ’গা’নি’স্তা’নের মোল্লাদের সঙ্গেই তারা আজ হাসিমুখে বৈঠক করছে! করমর্দন করছে, কৃতজ্ঞতার শ্বাস ফেলছে— কারণ এখন আ’ফ’গা’ন মোল্লাদের হাতে আছে রাষ্ট্রক্ষমতা, আছে শক্তি ও প্রভাব।…

Read More

নিজস্ব প্রতিবেদক | দক্ষিণখান ঢাকা, ৮ অক্টোবর ২০২৫ (বুধবার রাত): দক্ষিণখান সরদার বাড়ি আল কাসিম মাদ্রাসায় বৃহত্তর উত্তরা উলামা পরিষদ দক্ষিণখান থানার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “আদর্শ সমাজ গঠনে উলামায়ে কেরামের ভূমিকা ও মতবিনিময় সভা”। সভায় সভাপতিত্ব করেন বৃহত্তর উত্তরা উলামা পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ও দক্ষিণখান থানা সভাপতি মাওলানা হারুন অর রশিদ। সঞ্চালনা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সোহাইল সাদী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর উত্তরা উলামা পরিষদের সম্মানিত প্রধান উপদেষ্টা আল্লামা শেখ আজিমুদ্দীন হাফিজাহুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন জামিয়া আশরাফিয়া বারিধারা নূরের চালার মুহতামিম ও পীরে কামেল মাওলানা বশির আহমাদ দা.বা. এবং বসুন্ধরা উইজডম একাডেমির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ…

Read More

আজ (০৯ অক্টোবর ২০২৫ ইং) বৃহস্পতিবার বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের আওতাধীন গুলশান জোনের উদ্যোগে অগ্রসর সদস্যদের নিয়ে এক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হুসাইন রাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে সূরার সদস্য ও ঢাকা-১১ আসনের সংগঠন মনোনীত প্রার্থী হাফেজ মুজিবুর রহমান, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদ সিদ্দিকী এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা নেয়ামতুল্লাহ আমিন। গুলশান জোনের তত্ত্বাবধায়ক মাওলানা নুরুল আলম কাসেমীর সভাপতিত্বে ও বাড্ডা থানার সাধারণ সম্পাদক মাওলানা কেফায়েতুল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ সভায় উপস্থিত ছিলেন মহানগর উত্তরের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম, অফিস সম্পাদক…

Read More

রাজধানীর মোহাম্মদপুরস্থ হলি উম্মাহ মিলনায়তনে আজ (৯অক্টোবর) বৃহস্পতিবার শাপলা স্মৃতি সংসদের নির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিগত সময়ের কর্মকাণ্ড পর্যালোচনার পাশাপাশি আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়। সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, সিলেট ও চট্টগ্রাম বিভাগে শাপলা স্মৃতি সংসদের উদ্যোগে “শাপলা স্মৃতি কনফারেন্স ও ডকুমেন্টারি প্রদর্শনী” অনুষ্ঠিত হবে। সভায় আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি চূড়ান্ত করা হয়, যার মধ্যে রয়েছে— শাপলার শহীদদের কবর সংরক্ষণ, শহীদদের নামফলক স্থাপন, শহীদ পরিবারের চিকিৎসা ও মাসিক ভাতা নিয়মতান্ত্রিক করা এবং শাপলা শহীদ গার্ডিয়ান ফোরাম-এর সদস্য সংগ্রহ কার্যক্রম জোরদার করা। বৈঠকে সভাপতিত্ব করেন শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান মাওলানা মা /মুনুল হক। তিনি…

Read More

জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের নির্বাহী পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত ঢাকা, ৮ অক্টোবর (বুধবার): রাজধানীর মোহাম্মদপুরস্থ জামিয়া রাহমানিয়া আরাবিয়ায় আজ বাদ যোহর জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের নির্বাহী পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন জামিয়া রাহমানিয়ার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক। সভায় সংগঠনের নীতিনির্ধারক ও নির্বাহী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন জামিয়া রাহমানিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মামুনুল হক, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা কেফায়েতুল্লাহ আযহারী, মাওলানা হাসান জামীল, মাওলানা আব্দুল কাইয়ূম, মাওলানা আবু মোহাম্মদ রাহমানী, মাওলানা রিজওয়ান রফিকী, মাওলানা আদনান মাসউদ, মাওলানা ওয়াজেদ আলী, মাওলানা রাশেদ বিন নুর, মাওলানা আব্দুল্লাহ ইয়াহইয়া, মাওলানা আবুল কাসেম আশরাফী,…

Read More

রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশের সঙ্গে সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক: আগামী ১৫ নভেম্বর ২০২৫ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত খতমে নবুওয়াত মহাসমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আজ ৮ অক্টোবর (বুধবার) বাদ জোহর রাজধানীর জামিয়া রাহমানিয়া আরাবিয়ায় রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশ ও সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদের যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মাওলানা মামুনুল হক। প্রধান অতিথি ছিলেন সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর আল্লামা আব্দুল হামীদ পীর সাহেব মধুপুর। বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদের সদস্যসচিব মাওলানা মহিউদ্দিন রাব্বানী। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বেফাকুল…

Read More