আজ (২০ অক্টোবর) রোজ সোমবার সকাল ১০টায় মোহাম্মদপুরস্থ জামিয়া রাহমানিয়া আরাবিয়ায় জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশ নির্বাহী পরিষদের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের সভাপতি মাওলানা মাহফুজুল হক। উক্ত বৈঠকে আগামী ২০ নভেম্বর রোজ বৃহস্পতিবার রাজধানী ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশ এর আত্মপ্রকাশের তারিখ নির্ধারিত হয়। আত্মপ্রকাশ অনুষ্ঠানে দেশবরেণ্য ওলামা-মাশায়েখ এবং সর্বস্তরের প্রতিনিধিত্বশীল আলেমদের উপস্থিতিতে উলামা সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ লক্ষ্যে সম্মেলন বাস্তবায়ন কমিটিকে গুরুত্বপূর্ণ পরামর্শ এবং নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি দ্রুততম সময়ে জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশ এর পূর্ণাঙ্গ জাতীয় পরিষদ গঠনের লক্ষ্যে একটি সাবকমিটিকে দায়িত্ব প্রদান করা হয়।…
Author: নিউজ ডেস্ক :
আমাদের ই মা রা তে ই স লা মি য়া আ ফ গা নি স্তা ন সফরটা মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টিকারী একটা সফর ছিল। এক দিক থেকে এটা একটা চ্যালেঞ্জিং বিষয়ও ছিল। তবে বরাবরই আলহামদুলিল্লাহ চ্যালেঞ্জ নিতে আমি বেশি একটা ভয় পাই না। আল্লাহ পাকের মেহেরবানি, আফগান সফরের ক্ষেত্রেও আমার মধ্যে কোনো দ্বিধা এবং জড়তা কাজ করেনি। আ ফ গা নি স্তা ন সফরের অভিজ্ঞতা খুব সংক্ষিপ্তভাবে বলাটা আসলে খুব কঠিন। কারণ সেখানে আমরা যা কিছু দেখেছি, যা কিছু বুঝেছি, অনুভব করেছি, তাতে একটা সমৃদ্ধ অভিজ্ঞতাই আমাদের হয়েছে। আ ফ গা নি স্তা নের মৌলিক যে অভিজ্ঞতাগুলো আমাদের হয়েছে, তার…
জুলাই আন্দোলনের আহত সৈনিকের ওপর বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ : বৃহত্তর উত্তরা উলামা পরিষদ আতিক গাজী! উত্তরার অধিবাসি,একজন সাহসী জুলাই যুদ্ধা, যিনি দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জুলাইয়ের আন্দোলনে অংশ নিয়ে নিজের মহামূল্যবান হাতটি হারিয়েছিলেন — আজ আবার সেই একই সরকারের শাসনে নিজের অধিকার আদায়ের দাবিতে আন্দোলনে অংশ নিতে গিয়ে রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হয়েছেন। আজ সংসদ ভবনের সামনে অধিকার অন্তর্ভুক্তির দাবিতে শান্তিপূর্ণভাবে অংশ নিতে গেলে আইনশৃঙ্খলা বাহিনী তার ওপর নির্মমভাবে হামলা চালায়। তার কৃত্রিম হাতটি ভেঙে ফেলা হয় এবং সাউন্ড গ্রেনেডের আঘাতে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এই ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এটি শুধু একজন প্রতিবাদীর…
বৃহত্তর উত্তরা উলামা পরিষদ গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় ১৩ বছর বয়সী এক মাদরাসা শিক্ষার্থীকে অপহরণ করে তিন দিন ধরে ধর্ষণের ঘটনায় গভীর ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে। পরিষদ জানায়, এ ঘটনা মানবতা ও ধর্ম উভয়ের পরিপন্থী এবং সমাজের জন্য লজ্জাজনক একটি অধ্যায়। বিবৃতিতে বলা হয়, এই বর্বরোচিত অপরাধের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবারকে চিকিৎসা, আইনি সহায়তা ও পর্যাপ্ত নিরাপত্তা প্রদানেরও দাবি জানানো হয়। পরিষদ জানায়, অভিযুক্ত ব্যক্তি ভিন্ন ধর্মাবলম্বী হলেও এই ঘটনাকে কোনোভাবেই সাম্প্রদায়িক রূপ দেওয়া যাবে না। অপরাধী ব্যক্তি হিসেবে বিচার পাবে—কোনো সম্প্রদায়কে নয়। গাজীপুরের আলেম সমাজকে সংযম…
আজ ১৬ অক্টোবর, বৃহস্পতিবার সকালে চীন দূতাবাসে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধির সাথে চীন দুতাবাসের ডেপুটি হেড অফ মিশন ডক্টর লিউ ইউয়ানের (Dr. Liu Yuyin) সাথে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আসন্ন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভাবনা, রাজনীতির গতিপথ, দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক বিনিময় ইত্যাদি নিয়ে আলোচনা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে চীনের ভুমিকার প্রশংসা করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব চীন সরকারকে রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশেষ ভূমিকা পালনের জন্য আহবান করেন। বংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য চীনা বিনিয়োগ বাড়ানোর অনুরোধ করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশকে বিনিয়োগ বান্ধব করে গড়ে তোলার অঙ্গিকার পুর্নব্যক্ত করা…
মুফতি নেয়ামতুল্লাহ আমিন : রাজধানীর মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন জ্যান্ত মানুষ আগুনে পুড়ে প্রাণ হারিয়েছেন। আগুনের তীব্রতায় অনেকে পুড়ে ছাই হয়ে যান—যা এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি করে। দুর্ঘটনার পর আবারও প্রশ্ন উঠেছে—ফায়ার সার্ভিসের প্রস্তুতি ও আধুনিকায়ন কবে হবে? প্রতিবারই এমন মর্মান্তিক ঘটনার পর সাময়িক আলোচনায় আসে নিরাপত্তা ও তদারকি, কিন্তু বাস্তবে কোনো স্থায়ী পদক্ষেপ দেখা যায় না। নগরবাসীর অভিযোগ, আবাসিক এলাকায় যেখানে সেখানে রাসায়নিক পদার্থের গুদাম স্থাপন ও ভাড়া দেওয়া বছরের পর বছর ধরে চলে আসছে। পর্যাপ্ত নজরদারি না থাকায় এসব বিপজ্জনক মজুদ জনজীবনের জন্য এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে নগর ব্যবস্থাপনায় একটি টেকসই,…
মিরপুরে অগ্নিকাণ্ডে ঘটনাস্থল পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন ইসলামী আন্দোলন বাংলাদেশ -এর মুখপাত্র ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় আজ (১৪ অক্টোবর, মঙ্গলবার) দুপুরে একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাইয়ের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের খোঁজখবর এবং নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি অগ্নিকাণ্ডের পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন এবং সরকারের পক্ষ থেকে দ্রুত ও কার্যকর সহায়তা প্রদানের আহ্বান জানান। তিনি ঘটনাটির সুস্ঠু তদন্ত ও ভবিষ্যতে…
ঢাকা-১৮ আসনের আওতাধীন উত্তরা ৫০ নং ওয়ার্ডের উলামা-মাশায়েখদের নিয়ে দক্ষিণখান কসাইবাজার রেললাইন সংলগ্ন আমের চাইনিজ রেস্তোরাঁয় এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আশরাফুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি নেয়ামতুল্লাহ আমিন, খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা সাইফুদ্দিন আহমেদ খন্দকার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ উত্তরা পূর্ব থানার সভাপতি মুফতি নুরে আলম সিদ্দিক। এছাড়াও সভায় অংশ নেন এতদাঞ্চলের বিশিষ্ট উলামা-মাশায়েখবৃন্দ। মতবিনিময় সভায় আলোচকরা বলেন, ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণই সময়ের দাবি। ওলামায়ে কেরামের বক্তব্যে ফুটে ওঠে— যদি সকল ইসলামী দল একটি প্রতীকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ…
আজ (সোমবার) দুপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে চলমান এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনে সংহতি জানাতে উপস্থিত হন। মহাসচিব শিক্ষকদের প্রতি শুভেচ্ছা ও সংহতি জানিয়ে বলেন, “শিক্ষক সমাজ জাতির বিবেক। তাদের প্রতি অবিচার মানে জাতির ভবিষ্যৎকে বিপন্ন করা। সরকারের উচিত অবিলম্বে শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়া এবং শিক্ষা খাতের প্রতি সম্মান ফিরিয়ে আনা।” তিনি আরও বলেন, “বর্তমান আন্দোলন কোনো দলীয় বা ব্যক্তিগত স্বার্থের নয়; এটি ন্যায় ও মর্যাদার আন্দোলন। বাংলাদেশ খেলাফত মজলিস সর্বস্তরের শিক্ষকদের পাশে রয়েছে এবং থাকবে।” পরশু দিন ঢাকা প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের উপর যে বর্বর হামলা হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ…