Author: নিউজ ডেস্ক :

মাওলানা মামুনুল হকের নেতৃত্বে আলেমদের প্রতিনিধিদলের পর এবার একটি বাণিজ্যিক প্রতিনিধিদল আফগানিস্তান সফরে যাচ্ছেন। আগামী ৩০ সেপ্টেম্বর প্রতিনিধি দলটি আফগানিস্তানের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। এ দিকে আলেমদের প্রতিনিধিদলটি ইতোমধ্যে সেখানে সফরকালে আফগানিস্তানের মন্ত্রী, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, ধর্মীয় ও একাডেমিক প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের নেতাদের সাথে সাক্ষাৎ করেছেন। গত ২০ সেপ্টেম্বর তারা আফগানিস্তানের ইসলামী আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী মাওলাওয়ী আমির খান মুত্তাকির সাথে আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে তিনটি মূল বিষয়ে আলোচনা হয়। এগুলো হলো- বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন, বাণিজ্য ও ব্যবসায়িক সহযোগিতা সম্প্রসারণ এবং দুই দেশের ওলামা ও ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক জোরদার করা। পররাষ্ট্রমন্ত্রী…

Read More

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক বিবৃতিতে আগামীকাল শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, দেশব্যাপী জেলা–উপজেলায় ঘোষিত বিক্ষোভ মিছিল সর্বাত্মকভাবে সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আজকের বাংলাদেশ এক দুঃসহ সংকটকাল অতিক্রম করছে। প্রতিশ্রুত সংস্কারের কোনো কাঙ্ক্ষিত অগ্রগতি নেই, পরাজিত শক্তির বিচারের কোনো দৃশ্যমান পদক্ষেপ হয়নি, বরং জনগণের ভোটাধিকার হরণে নতুন চক্রান্ত চলছে। জুলাই–আগস্ট বিপ্লবের হাজারো ছাত্র–জনতার রক্তস্নাত দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তির সংগ্রাম আজ এক ক্রান্তিলগ্নে দাঁড়িয়েছে। এ পরিস্থিতিতে জাতির মুক্তি ও কল্যাণের জন্য বাংলাদেশ খেলাফত মজলিস জনগণের প্রাণের দাবিকে পাঁচ দফায় উপস্থাপন করেছে। এগুলো শুধু রাজনৈতিক দলীয় দাবি নয়; বরং শহীদদের রক্তে লেখা অঙ্গীকার, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ…

Read More

মানিকগঞ্জ প্রতিনিধি ॥ ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি নাস্তিক ব্লগারদের মাধ্যমে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি অবমাননার প্রতিবাদে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামে শহীদের মর্যাদা লাভ করেন ঈমানের চার সেনানী— শহীদ মাওলানা নাছির উদ্দিন, শহীদ আলমগীর হোসেন, শহীদ হাফেজ শহিদুল ইসলাম ও শহীদ নাজিম উদ্দিন মোল্লা। আজ বুধবার শাপলা স্মৃতি সংসদের একটি প্রতিনিধি দল তাঁদের কবর জিয়ারত ও শহীদ পরিবারের খোঁজখবর নেয়। প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের নির্বাহী সভাপতি মাওলানা আবুল হাসানাত জালালী, সহ-সভাপতি মাওলানা ইলিয়াস হামিদী, সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামাল উদ্দীন ও ইব্রাহিম জুনায়েদ। এ সময় স্থানীয় আলেমদের মধ্যে উপস্থিত ছিলেন মুফতী আব্দুল্লাহ, মাওলানা মাসুদুর রহমান আউয়ুবী,…

Read More

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দলের শ্রীপুর থানা সভাপতি মাওলানা আব্দুস সাত্তারকে দেখতে যান। দীর্ঘদিন ধরে অসুস্থ আব্দুস সাত্তার বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। পরিদর্শনকালে মহাসচিব চিকিৎসকদের কাছ থেকে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেন। তিনি বলেন, “দল ও সংগঠনের জন্য মাওলানা আব্দুস সাত্তারের অবদান অনস্বীকার্য। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি এবং পরিবারকে ধৈর্য ধারণের আহ্বান জানাচ্ছি।” মহাসচিবের সঙ্গে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ ফয়সাল আহমাদ এবং ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি ও গাজীপুর-৩ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা এহসানুল হক।

Read More

আজ ২৪ সেপ্টেম্বর বুধবার দুপুর ১২টায় বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের প্রতিনিধিদল পর্যায়ক্রমে জেলা প্রশাসক জনাব জাহিদুল ইসলাম মিঞা ও নবাগত জেলা পুলিশ সুপার মোঃ জসীমউদ্দিন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। আগামী ১০ই অক্টোবর শুক্রবার বিকাল ৩টায় নগরীর ডিআইটি চত্বরে জুলাই সনদ বাস্তবায়ন, শাপলা চত্বরে গণহত্যা সহ সকল হত্যাকান্ডের বিচার, প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ ও খেলাফত প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমীরে মজলিস আল্লামা মামুনুল হক। এসময় দলের পক্ষ থেকে প্রতিনিধিগণ আহুত গণসমাবেশ বিষয়ে জেলা প্রশাসককে অবহিত করেন ও সার্বিক সহযোগিতা কামনা করেন। এসময় জেলা প্রশাসক তাদেরকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এছাড়াও প্রতিনিধিদল…

Read More

বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজ ২৪ সেপ্টেম্বর বুধবার দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল করিম। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস কাসেমী ও সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদির আল আমিন। প্রশিক্ষণ মজলিসে প্রধান অতিথি হিসেবে বিষয়ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লা আমিন। এছাড়া বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েতুল্লাহ হাদী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা মোহাম্মদ আলী। হেদায়াতি বক্তব্য রাখেন জেলা…

Read More

গতকাল রাতে (২৩ সেপ্টেম্বর, মঙ্গলবার) বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর -এর মিরপুর মডেল থানা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক দায়িত্বশীল সভা স্টেডিয়াম গেট সংলগ্ন হাংরি গেস্ট রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সংগ্রামী মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। মহাসচিব তাঁর বক্তব্যে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করেন এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে দেশের মানুষ একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। কিন্তু সেই নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। তিনি বলেন, আমরা নির্বাচন চাই—ফেব্রুয়ারি হোক কিংবা প্রয়োজনে আরও আগে হোক, কিন্তু নির্বাচন অবশ্যই জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমেই হতে হবে।…

Read More

কে এম মামুনকে অপহরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রাজধানীর তুরাগ থানাধীন কামারপাড়া হানিফ আলী মোড়ে অবস্থিত খাদেরমুল কোরআন মহিলা মাদরাসার পরিচালক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুব আহবায়ক কে এম মামুনকে অপহরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকাল ৩টায় মাদরাসা প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বৃহত্তর উত্তরা উলামা পরিষদ ও তার পরিবার। সংবাদ সম্মেলনে বৃহত্তর উত্তর উলামা পরিষদের সভাপতি মুফতি কামালুদ্দীন বলেন, কে এম মামুন দীর্ঘদিন ধরে সমাজে ইসলাম, শিক্ষা ও বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত। তিনি দেশ ও সমাজের জন্য নিবেদিতপ্রাণ একজন তরুণ সংগঠক। তাকে অপহরণের মাধ্যমে একটি কুচক্রী মহল দেশকে অস্থিতিশীল করতে চাইছে। বক্তারা অবিলম্বে কে এম…

Read More

আমেরিকাতে বাংলাদেশি রাজনীতিবিদদের উপর হামলা বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিবাদ বিবৃতি তারিখ: ২৩/০৯/২০২৫ আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সাথে লক্ষ্য করেছি যে, সম্প্রতি জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে যাওয়া বাংলাদেশের জুলাই বিপ্লবের সামনের সারির নেতা এনসিপি’র সদস্যসচিব জনাব আকতার, জনাব জারা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জনাব তাহের আমেরিকার মাটিতে প্রবাসী আওয়ামী উগ্রবাদীদের হামলার শিকার হয়েছেন। তাঁদের উদ্দেশ্যে ডিম নিক্ষেপ ও কটূক্তি করার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। আমেরিকার মতো একটি রাষ্ট্র, যারা গণতন্ত্র ও মানবাধিকারের বুলি আওড়ায়, সেখানে আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে যাওয়া বৈধ প্রতিনিধি ও অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারা দুঃখজনক এবং অগ্রহণযোগ্য। এটি কেবল ব্যক্তিগতভাবে নেতৃবৃন্দকে…

Read More

জাতিসংঘ সম্মেলনে অংশ নিতে যাওয়া বাংলাদেশি নেতাদের উপর আমেরিকায় প্রবাসী আওয়ামী লীগের উগ্রঅনুসারীদের হামলা — কোথায় গেল আয়োজক ও নিরাপত্তা প্রটোকল? জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে যাওয়া বাংলাদেশের নেতারা — এনসিপি সদস্যসচিব জনাব আকতার, জনাব জারা, বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ও জামাতনেতা জনাব আবু তাহেরসহ আরও অনেকে— আমেরিকার মাটিতে প্রবাসী আওয়ামী লীগের উগ্রপন্থীদের হামলার শিকার হয়েছেন। ঘটনার সময় তাঁদের উদ্দেশ্যে ডিম নিক্ষেপ, কটূক্তি ও আক্রমণাত্মক আচরণ করা হয়েছে। আন্তর্জাতিক মঞ্চে এমন অশোভন আচরণ দেখে প্রবাসী বাংলাদেশের বিভিন্ন মহলে, এবং ঘরে দেশে, ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। ঘটনাটি কী ছিল — সংক্ষেপে জাতিসংঘ সংশ্লিষ্ট একটি সম্মেলনে অংশ নিতে প্রধান উপদেষ্টা…

Read More