Author: নিউজ ডেস্ক :

স্বকীয়তা বহাল রেখে দাওরায়ে হাদীসের সনদের কার্যকর মূল্যায়নে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে, শায়খুল হাদীস পরিষদের গোলটেবিল বৈঠকে বক্তারা। আজ (২১ মার্চ) শুক্রবার, প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে শায়খুল হাদীস পরিষদের উদ্যোগে রাজনীতিবিদ, শিক্ষাবিদ, তরুণ আলেম ও ছাত্রনেতৃবৃন্দ নিয়ে দাওরায়ে হাদীস সনদের কার্যকর মূল্যায়ন: সমকালীন ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক পরিষদের সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাওলানা হাসান জুনাইদ ও সহসাধারণ সম্পাদক মাওলানা এহসানুল হকের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। গোলটেবিল বৈঠকে আলোচনায় অংশ নিয়ে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন, আজকের গোলটেবিল বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, তরুণ আলেম ও ছাত্র নেতৃবৃন্দের বক্তব্য গুরুত্বসহ শুনেছি।…

Read More

বৃহত্তর উত্তরা উলামা পরিষদ তুরাগ থানার উদ্যোগে ফিলিস্তিনে ইসরাইলি হামলার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বৃহত্তর উত্তরা উলামা পরিষদ তুরাগ থানা শাখা ও এলাকাবাসীর উদ্যোগে ফিলিস্তিনে ইসরাইলি হামলার বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই মিছিলটি আজ ২১শে মার্চ শুক্রবার বাদ জুমা উত্তরা তুরাগ থানার বিভিন্ন সড়ক দিয়ে প্রদক্ষিন করে। যেখানে এলাকার হাজারো মানুষ অংশগ্রহণ করেন। মিছিলে উপস্থিত ছিলেন স্থানীয় উলামা, মসজিদের ইমাম, ধর্মীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় জনগণ। তারা একত্রিত হয়ে ফিলিস্তিনের জনগণের প্রতি সহানুভূতি জানিয়ে এবং ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে স্লোগান দেন। “ফিলিস্তিন মুক্ত হোক”, “ইসরাইলি আগ্রাসন বন্ধ হোক”, “ইসলামি দেশ একতাবদ্ধ হোক” বয়কট বয়কট ইসরাইলি পণ্য এই ধরনের স্লোগান…

Read More

বৃহত্তর উত্তরা উলামা পরিষদ দক্ষিণখান থানা শাখার উদ্যোগে ফিলিস্তিনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ঢাকা, দক্ষিণখান: ফিলিস্তিনে চলমান বর্বর হামলার প্রতিবাদে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণখান থানার সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা ইসরায়েলের আগ্রাসনের তীব্র নিন্দা জানান এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন। বিক্ষোভ মিছিলটি দক্ষিণখান এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে উলামায়ে কেরাম, ধর্মপ্রাণ মুসল্লি, তরুণ সমাজসহ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বক্তারা বলেন, “ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর চালানো হত্যাযজ্ঞ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিশ্ববাসীকে এ গণহত্যা বন্ধে দ্রুত কার্যকর ভূমিকা নিতে হবে।” এসময়…

Read More

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে উত্তরা ওলামা পরিষদ উত্তরখান থানা শাখার বিক্ষোভ মিছিল উত্তরখান, ঢাকা: উত্তরা ওলামা পরিষদের উত্তরখান থানা শাখার উদ্যোগে সম্প্রতি ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে একটি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে বিপুলসংখ্যক মুসল্লি ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে এই হামলার তীব্র নিন্দা জানান। তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান, যাতে ফিলিস্তিনের নিরীহ মানুষ হত্যার এই বর্বরতা বন্ধ হয়। বক্তারা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। বিক্ষোভ মিছিলটি উত্তরখানের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এবং শান্তিপূর্ণভাবে শেষ হয়। উত্তরখান থানা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদুল্লাহ আড়াইহাজারির সঞ্চালনায় বিক্ষোভ…

Read More

গণবিপ্লবের মাধ্যমে ইসলামকে বিজয়ী করতে হবে — আমীরে মজলিস রাজনীতিবিদ, ওলামায়ে কেরাম ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আজ ১৯ মার্চ (বুধবার) বাংলাদেশ খেলাফত মজলিস, ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন রাজীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদ সিদ্দিকী ও সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ আব্দুল্লাহ নাটোরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মুহতারাম আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, “গণবিপ্লবের মাধ্যমে ইসলামকে বিজয় করতে হবে। আমাদের পূর্বসূরী দায়িত্বশীলগণ— বিশেষত, সংগঠনের অন্যতম রাহবার শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক (রহ.) সহ যারা…

Read More

সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের ইফতার মাহফিল সম্পন্ন। আজ ১৮ রামযান, ১৯ মার্চ, বুধবার, পানসী রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে ছাত্র জমিয়ত বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শাখা সভাপতি (ভারপ্রাপ্ত) সুহাইল আহমদ ইয়াহ্ইয়া’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউল করীম ও সহ-সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীনের যৌথ পরিচালনায় ছাত্র জমিয়তের সাবেক ও বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি, সুনামগঞ্জ ০৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশি জননেতা হাফিজ মাওলানা সৈয়দ সালিম কাসেমী। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশ বর্তমানে নানা সামাজিক ও প্রশাসনিক চ্যালেঞ্জের সম্মুখীন। এর মধ্যে ধর্ষণ একটি…

Read More

গাজার ধ্বংসস্তূপ থেকে জিহাদের আজান ভেসে আসছে-মাওলানা জাহিদুজ্জামান বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান ইসরাইলের সাম্প্রতিক বর্বর গণহত্যার কঠোর নিন্দা জানিয়ে বলেন, “গাজার ধ্বংসস্তূপ থেকে জিহাদের আজান ভেসে আসছে। মুসলিম উম্মাহকে আর বসে থাকলে চলবে না। আমাদের যুবক ও তরুণদের শাহাদাতের তামান্না নিয়ে এগিয়ে আসতে হবে। আজ ১৯ মার্চ, বুধবার ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরাইলি হামলা ও ভারতে মুসলমানদের ওপর চরমপন্থী আগ্রাসনের প্রতিবাদে টাঙ্গাইলে জেলা যুব মজলিসের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বলেন, “ফিলিস্তিনের মজলুমদের রক্ষায় যদি সৈন্য প্রেরণের উদ্যোগ গ্রহণ করা হয়, তাহলে আমরা যুব মজলিস থেকে মুজাহিদ…

Read More

ফিলিস্তিনের গাজায় ইসরাইল কর্তৃক বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমেদ খন্দকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব শাহাবুদ্দিন আহমেদ খন্দকার। ঢাকা মহানগর উত্তরের যুব বিষয়ক সম্পাদক মোঃ সালমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক হাসান, অর্থ সম্পাদক একে আজাদ, প্রশিক্ষণ সম্পাদক খন্দকারী ইব্রাহীম জসিম, প্রচার সম্পাদক মুফতি কাজী জহিরুল ইসলাম প্রমুখ। বিক্ষুব্ধ জনতা আজমপুর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে রাজউক উত্তরা মডেল কলেজ, নবাব হাবিবুল্লাহ স্কুল…

Read More

বিএনপি নেতা জনাব মির্জা আব্বাস অসত্য বলেছেন, তাকে তার বক্তব্য প্রমাণ করতে হবে নয়তো ক্ষমা চাইতে হবে – মাওলানা গাজী আতাউর রহমান। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান আজ এক বিবৃতিতে বলেছেন, “আওয়ামী লীগের সাথে মিলে চক্রান্ত করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিএনপির পতন ঘটিয়েছে এবং চরমোনাই পীর সাহেব নিজেই তা বলেছেন” মর্মে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ অসত্য ও মিথ্যাচার। তাকে তার বক্তব্য প্রমাণ করতে হবে অন্যথায় তাকে ক্ষমা চাইতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চক্রান্তের রাজনীতি করে না। বরং সর্বদাই দেশ-জাতি ও মানবতার…

Read More

বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত… আজ ১৭ রমজান, ১৮ মার্চ (মঙ্গলবার) বা’দ আসর বসুরহাট আজমেরী হোটেল ৩য় তলায় বাংলাদেশ খেলাফত মজলিস কোম্পানীগঞ্জ উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন ও সহঃ সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ ওবায়দীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী দক্ষিণ জেলার সভাপতি মাওলানা আবদুল কাইয়ুম মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী উত্তর জেলার সহ সভাপতি মাওলানা খালেদ মাহমুদ, বাংলাদেশ খেলাফত যুব মজলিস নোয়াখালী জেলার সভাপতি মাওলানা হাবিবুর রহমান, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস…

Read More