Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»জাতীয়»পুলিশের ফ্যাসিবাদী চরিত্রের পরিবর্তন হয়নি
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

পুলিশের ফ্যাসিবাদী চরিত্রের পরিবর্তন হয়নি

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জানুয়ারি ২৭, ২০২৫No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচিতে পুলিশী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

আজ ২৬ জানুয়ারি’২৫, রবিবার এক যৌথ বিবৃতিতে আমীরে মজলিস মাওলানা মুহাম্মাদ মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ বলেন, শিক্ষকদেরকে অবমূল্যায়ন করলে সুনাগরিক গঠন অসম্ভব। শিক্ষকদের জীবনমান উন্নত করা রাষ্ট্রের দায়িত্ব। ইবতেদায়ী শিক্ষকরা ৪০ বছর যাবত মানবেতর জীবন-যাপন করে আসছেন।

বিগত ১৬ বছরে ফ্যাসিবাদী সরকারের বৈষম্যের শিকার হ‌ওয়া ইবতেদায়ী শিক্ষকদের ন্যায্য দাবিতে শান্তিপূর্ণ মিছিলে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস নিক্ষেপ ও জলকামান ব্যবহার ফ্যাসিবাদকে মনে করিয়ে দেয়। পুলিশের ফ্যাসিবাদী চরিত্রের পরিবর্তন হয়নি। পুলিশকে আমূল সংস্কার করতে হবে। এ ন্যাক্কারজনক ঘটনায় দোষীদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই সাথে আহতদের চিকিৎসার ভার অন্তর্বর্তীকালীন সরকারকেই বহন করতে হবে।

নেতৃবৃন্দ আরো বলেন, ১৯ জানুয়ারি থেকে তারা আন্দোলন করে যাচ্ছে। গত ২১ জানুয়ারি তাদের অবস্থান কর্মসূচির তৃতীয় দিনে ইবতেদায়ী শিক্ষকদের যৌক্তিক দাবির প্রতি সংহতি জানিয়ে প্রেস ক্লাবে উপস্থিত হন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ। প্রায় এক সপ্তাহ শিক্ষকরা প্রেসক্লাবে অবস্থান করলেও কেন সরকারের দায়িত্বপ্রাপ্ত কোন কোন ব্যক্তি শিক্ষক নেতাদের সাথে আলোচনায় বসেনি। এটা রাষ্ট্রিয় কর্তৃপক্ষের সর্বোচ্চ অমনোযোগীতার উদাহরণ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

হাদি হত্যায় মমতার মন্তব্য নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য চায় জামায়াত

জুন ২৩, ২০২৬

‘দানব হাসিনা ফিরে এলে ফেসবুকে প্রোফাইল লালকারীদের জীবন কালো করে দেবে’

জুন ২৩, ২০২৬

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ সেপ্টেম্বর

জুন ২৩, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.