উপমহাদেশের সর্ববৃহৎ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার আজ ১৫৮ বছর চলছে। প্রতিষ্ঠানটি ১৮৬৬ সালের ৩০ মে ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দ শহরে অবস্থিত প্রতিষ্ঠিত হয়। ইতিহাস মতে, ১৮৫৭ সালের সিপাহি বিপ্লবের পর ভারতবর্ষের মানুষের মাঝে ইসলাম ও দেশপ্রেমের চেতনা বিস্তারের লক্ষ্যে মাওলানা কাসিম নানুতাবির (১৮৩২-৮০ খ্রি.) নেতৃত্বে দেওবন্দের সাত্তা মসজিদে এ শিক্ষাপ্রতিষ্ঠানটির কার্যক্রমের সূচনা হয়। ভারতের প্রখ্যাত স্কলার ইতিহাসবিদ অধ্যাপক ওয়াসি বলেন, দেড়শ বছর আগে ভারতে মুসলিম শাসনের অবসানের পরই কিন্তু দেওবন্দ স্থাপনের প্রয়োজন অনুভূত হয়েছিল। ভারতীয় মুসলিমরা তখন ভাবলেন ক্ষমতা হাতছাড়া হলেও নিজেদের ধর্মীয় পরম্পরা তো রক্ষা করতে হবে। সেই ভাবনা থেকেই ১৮৬৬ সালের ৩০ মে দেওবন্দের…
Author: নিউজ ডেস্ক :
মধ্যপ্রাচ্যের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ সৌদি আরবের পাঠ্যবইয়ে থাকা বেশিরভাগ মানচিত্র থেকে ফিলিস্তিনের নাম মুছে ফেলা হয়েছে। ইম্পেক্ট-সি নামের একটি ইসরায়েলি এনজিও ও পর্যবেক্ষক সংস্থা এই তথ্য জানিয়েছে। সৌদির পাঠ্যবই গুলোতে গত পাঁচ বছরে কী ধরনের পরিবর্তন আনা হয়েছে সেটি নিয়ে গবেষণা করেছে সংস্থাটি। সংস্থাটি জানিয়েছে, তারা ২০১৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রকাশ হওয়া ৩৭১টি পাঠ্যবই পর্যালোচনা করেছে এবং খুঁজে বের করেছে বইগুলো থেকে কী কী বাদ দেওয়া হয়েছে, পরিবর্তন করা হয়েছে এবং কোন বিষয়গুলো রাখা হয়েছে। এই গবেষণায় দেখা গেছে— দ্বাদশ শ্রেণির সামাজিক শিক্ষার একটি বই যেটিতে ‘ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন একটি বর্ণবাদ’ নামের বিষয় ছিল— সেই বইটি ২০২৩…
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তাঁর পরিবার জব্দের আগেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নিয়েছেন কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। দুদকের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ২৩ মে তাদের অ্যাকাউন্ট জব্দের আদেশ দেন আদালত। তবে এসব অ্যাকাউন্টে কী পরিমাণ টাকা ছিল, তা জানা যায়নি। ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরানোর মতো করে জমি, ফ্ল্যাট বা অন্য কোনো সম্পদ বিক্রি বা স্থানান্তর করেছেন কিনা, সে তথ্যও পাওয়া যায়নি। তিনি দেশে আছেন কিনা, তা নিয়েও ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। একটি সূত্র জানিয়েছে, পরিবার নিয়ে বেনজীর দুবাইয়ে অবস্থান করছেন। বেনজীরের সম্পদের বিষয়ে যেসব সরকারি সংস্থা খোঁজ রাখছে, তাদের মধ্যে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা…
উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপও শান্তিপূর্ণ, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।আজ বুধবার বিকেলে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ছোটখাটো ঘটনা ঘটলেও এ নির্বাচনে কোনো প্রাণহানি হয়নি। নির্বাচন ফেয়ার করতে কিছু কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশে দুর্যোগের পরও ভোটার উপস্থিত ছিল সন্তোষজনক। অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ভোটার উপস্থিতি ৩৫ শতাংশের কিছু বেশি। আগামীকাল চূড়ান্ত পরিসংখ্যান জানা যাবে। এই নির্বাচনে দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ব্যতীত উৎসবমুখর পরিবেশে নির্বাচন…
আজ (২৯ মে’২৪, বুধবার) বাদ আসর এসএসসি/দাখিল ও কওমী মাদরাসাসমূহের শিক্ষাবোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা শাখা। জেলা সভাপতি হাফিজ আল-আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ কামাল উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব মজলিস মৌলভীবাজার জেলার সভাপতি মাও: হুসাইন আহমদ আওয়াল, সহ-সভাপতি মাওলানা শাহ মিসবাহ, জেলা সংগঠন সম্পাদক মাও: শাহিদুল ইসলাম তালহা ও কেন্দ্রীয় সাহিত্য সংস্কৃতি ও গবেষণা সম্পাদক মুহাম্মাদ মাগফুর এজাজ। এছাড়াও ছাত্র মজলিসের বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজশাহীতে ভোটকেন্দ্রের বুথে প্রতীকে সিল দেওয়া ব্যালটের সঙ্গে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করেছেন ওমর ফারুক ফারদিন নামের সাবেক এক ছাত্রলীগ নেতা। তিনি জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘এলাকায় শ্বশুর দায়িত্বে, আমরা বাপের ভূমিকা পালন করছি। আল্লাহ ভরসা।’ খোঁজ নিয়ে জানা গেছে, ফারদিনের বাড়ি পবা উপজেলার পারিলা ইউনিয়নের মাড়িয়া গ্রামে। বুধবার (২৯ মে) সকালে তিনি কয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন। এরপর ফারদিন বুথেই সিল দেওয়া ব্যালট নিয়ে সেলফি তুলেন। পরে ফারদিন তার ফেসবুক আইডিতে ছবিটি পোস্ট করেন। ছবিতে দেখা যায়, ফারদিনের হাতে থাকা ব্যালটে আনারস প্রতীকে সিল দেওয়া। আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন…
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমামকে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে চাকরিচ্যুত করেছে জবি প্রশাসন। ঈদের আগে তাকে পরিবারসহ সরকারি বাসস্থান ছেড়ে যেতে বলা হয়েছে তবে ইমামের বিরুদ্ধে আনীত সকল অভিযোগই মিথ্যা বলে স্বীকার করেছেন ভুক্তভোগী ঐ মেয়ে নিজেই। ঘটনার সূত্রপাত, গত ১৮ই মে রাতে। শারীরিক অসুস্থতা থাকায় ভুলবশত এশার নামাজ আদায় শেষে একজন ছাত্রী জবির কেন্দ্রীয় মসজিদের মেয়েদের রুমে ঘুমিয়ে পড়ে। এমতাবস্থায় রাতে মসজিদের পাহারাদার তালা লাগাতে গেলে সেই মেয়েকে দেখতে পান। পরে মসজিদের পাহারাদারের স্ত্রী ভিতরে তাকে রুম থেকে বের করে নিয়ে আসেন। তবে ইমাম বা পাহারাদার কেউই ভিতরে প্রবেশ করেননি। এ ঘটনায় ইমামের সাথে মেয়েটিকে জড়িয়ে অনেক ধরনের…
ভারতে চিকিৎসা নিতে গিয়ে কলকাতার নিউ টাউনে রহস্যজনকভাবে খুন হন ঝিনাইদাহ-৪ আসনের এমপি আনোয়ারুর আজিম আনার ।এ ঘটনা গত ২১ মে রাজধানীর শেরেবাংলা নগর থানায় আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন (২৪) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। এদিকে হত্যার খবর ছড়িয়ে পড়লে নানা অনিয়ম, স্বেচ্ছাচারিতায় জড়িতের অভিযোগ এনে অনেকে স্ট্যাটাস দেন এমপি আজিমকে নিয়ে। শুধু তাই নয়, তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের ফেসবুক পোস্টের কমেন্টে বাজে বাজে মন্তব্য করতেও দেখা যায়। এ নিয়ে সোমবার বাজে মন্তব্য করা ফেসবুক আইডিগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়ে একটি স্ট্যাটাস দেন আনারকন্যা। এতে ডরিন লেখেন- আমি আইডিগুলো নিয়ে রাখছি, আইনের আওতায় নিয়ে…
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ৮৭ উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮ থেকে বগুড়ার ৩ উপজেলায় শুরু হয়েছে ভোট। তবে সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি খুবই কম। বগুড়া সদর উপজেলার চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত এক ঘণ্টা ভোট পড়েছে মাত্র ৩টি। কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মাহবুবর রহমান জানান, এ কেন্দ্রে ভোটার ৪ হাজর ৯০ জন। প্রথম এক ঘণ্টার ভোট পড়েছে ৩টি। কেন্দ্রে ভোটার নেই বললেও চলে। সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বদ্বিতা করছেন। এদিকে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ২২ উপজেলার ভোট স্থগিত করা…
সম্পদ নিয়ে বেশ আলোচনায় রয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি ও তার পরিবারের সম্পদের পরিমাণ দেখে বিস্মিত হয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা। তবে শুধুমাত্র বেনজীরের স্ত্রী জিশান মির্জার সম্পদ দেখে চোখ কপালে উঠেছে দুদক কর্মকর্তাদের। গণমাধ্যমে প্রকাশিত তথ্যের চেয়েও তাদের সম্পদের ফিরিস্তি অনেক বড়। জানা গেছে, বেনজীর আহমেদ নিজেকে ধরাছোঁয়ার বাইরে রাখতে স্ত্রী ও দুই মেয়ের নামে সম্পত্তির পাহাড় গড়ে তুলেছেন। স্ত্রী জিশান মির্জার নামে একাধিক কোম্পানি খুলে তাকে কোম্পানির চেয়ারম্যান পদে বসিয়ে অগাধ সম্পদ গড়েছেন তিনি। স্ত্রীর নামেই কিনেছেন প্রায় ১৪২ একর (৪৬৮ বিঘা) জমি। আর বেনজীর আহমেদ ও তার পরিবারের নামে এখন পর্যন্ত ২০৫…