ফরিদপুরে শহরের জনতা ব্যাংকের মোড়ের পাশে অবস্থিত ‘হোটেল গার্ডেন ভিউ’ নামে একটি আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১০ জন যুবতী ও ৬ জন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে তাদের গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশের একটি দল। শুক্রবার (৩১ মে) বিকাল সাড়ে তিন টার দিকে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা জানান, শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শহরের আবাসিক হোটেল গার্ডেন ভিউতে অভিযান পরিচালনা করা হয়। তিনি আরো জানান, অভিযানকালে অসামাজিক কার্যকলাপের দায়ে ১০ জন তরুণী ও ৪ জন…
Author: নিউজ ডেস্ক :
দোয়া অনেক অনেক শক্তিশালী। দোয়ার মাধ্যমে আল্লাহর আশ্রয়ে থাকে মানুষ। যেহেতু মানুষ ছাড়া পৃথিবীতে আরেকটা জাতি থাকে। তারা হলো জিন। জিনরা মানুষদের মতো আল্লাহ তাআলার সৃষ্টি। তাদেরকেও ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। তারা ভালো কাজ করলে জান্নাতে যাবে এবং মন্দ কাজ করলে জাহান্নামে যাবে। তারাও মানুষের মতো ভালো খারাপ হয়ে থাকে। একজন মানুষ যেমন অন্য মানুষের ক্ষতি করতে পারে তেমনই একজন জিনও মানুষের ক্ষতি করতে পারে। জিনদের বদনজর মানুষের ক্ষতির কারণ হতে পারে। জিনদের অশরীরি স্পর্শ মানুষের ক্ষতি করতে পারে। এছাড়া জিনরাও যাদু করতে পারে। মানুষদের জিনিসও চুরি করতে পারে। জিন কর্তৃক মানুষের অর্থ-সম্পদ চুরি করার পক্ষে আলেমগণ হজরত আবু…
পৃথিবীতে কে ভালো থাকতে না চায়? চারদিকে যাদের দিকে তাকাই না কেন দেখা যাবে তিনি যা করছেন সবই নিজে একটু ভালো থাকার চেষ্টা করছেন। দিনরাত সবাই ছুটছেন শুধু ভালো থাকার জন্যই। ভালো থাকতে চাওয়া অবশ্যই ভালো ইচ্ছা কিন্তু থাকবেন কীভাবে? ইসলামে এ বিষয়ে কী বলা আছে? ভালো থাকার কী কী উপায় আছে ইসলামে? পৃথিবীতে কে ভালো থাকতে না চায়? চারদিকে যাদের দিকে তাকাই না কেন দেখা যাবে তিনি যা করছেন সবই নিজে একটু ভালো থাকার চেষ্টা করছেন। দিনরাত সবাই ছুটছেন শুধু ভালো থাকার জন্যই। ভালো থাকতে চাওয়া অবশ্যই ভালো ইচ্ছা কিন্তু থাকবেন কীভাবে? ইসলামে এ বিষয়ে কী বলা আছে? ইসলামী…
অধিকৃত পশ্চিম তীরে গাড়িচাপায় দখলদার ইসরায়েলের দুই সেনা নিহত হয়েছে। ফিলিস্তিনি এক যুবক ইসরায়েলি সেনাদের চেকপয়েন্টে তার গাড়ি দিয়ে সজোরে ধাক্কা দিলে ওই দুই সেনা চাপা পড়ে। বৃহস্পতিবার (৩০ মে) টাইমস অব ইসরায়েল এ ঘটনা নিশ্চিত করেছে। গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর সহিংসতা বেড়েছে পশ্চিম তীরে। ইসরায়েলি সেনারা জঙ্গিবাদ দমনের নামে সেখানে নিয়মিত হামলা চালাচ্ছে। এসব হামলায় নিহত হয়েছে ৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, নাবলুস শহরের কাছে আওয়ার্তা চেকপয়েন্টে এ গাড়িচাপার ঘটনা ঘটে। ইসরায়েলি ওয়েবসাইট ওয়াল্লা জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তিকে আটকের জন্য দখলদার ইসরায়েল বিমান ও বিশেষ বাহিনী মোতায়েন করেছে। গাজাভিত্তিক ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস গাড়িচাপায়…
দুর্নীতির অভিযোগে নতুন করে আলোচনায় পুলিশের সাবেক আইজিপি আহমেদ। দায়িত্ব পালনের সময় অবৈধভাবে সম্পদের পাহাড় গড়েছেন বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তিনিসহ পরিবারের সদস্যদের দুর্নীতি দমন কমিশন তলবও করেছে। কিন্তু এরই মধ্যে সপরিবারে চলে গেছেন সিঙ্গাপুরে। গত ৪ মে রাতে সিঙ্গাপুর এয়ারলাইনেসের একটি ফ্লাইটে করে তিনি দেশত্যাগ করেন বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে। ওই সূত্র বলেছে, স্ত্রীর চিকিৎসার কথা বলেই তিনি দেশের বাইরে যাচ্ছেন বলে তার স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের বলেছেন। তবে প্রভাবশালী মহলের একাংশকে দেশ ত্যাগের বিষয়টি অবহিত করেই তিনি দেশ ছেড়েছেন। নাম প্রকাশ না করে বেনজীর আহমেদের ঘনিষ্ঠ এক পুলিশ কর্মকর্তা বলেন, দুদকে তলব করাসহ সবকিছুর বিষয়ে তিনি…
কারও হাত থেকে অনিচ্ছাকৃতভাবে কোরআন পড়ে গেলে কোরআন ওজন করে চাল, গম বা এ জাতীয় কিছু সদকা করা জরুরি এ রকম একটি প্রচলন আমাদের গ্রামাঞ্চল ও শহরের মানুষদের মধ্যেও রয়েছে। এটা ভুল প্রচলন। কোরআন হাত থেকে পড়ে গেলে ওজন করে সদকা করার নির্দেশ কোরআন-হাদিসে নেই। কোরআন ওজন করে সদকার পরিমাণ নির্ধারণের পদ্ধতিও শরিয়তে অভিনব ও মানুষের বানানো। অসতর্কতার কারণে কোরআন হাত থেকে পড়ে গেলে তওবা-ইস্তিগফার করতে হবে। ভবিষ্যতে যেন এমনটি না হয় মনে মনে এই অঙ্গীকার করতে হবে। সম্ভব হলে কিছু সদকাও করা যায়। সদকা যে কোনো পাপ মোচনের জন্যই সহায়ক। রাসুল (সা.) বলেছেন, الصَّدَقَةُ تُطْفِئُ الْخَطِيئَةَ؛ كَمَا يُطْفِئُ الْمَاءُ…
তামিলনাড়ুর কন্যাকুমারীতে অবস্থিত হিন্দুদের পবিত্র স্মারকস্থল বিবেকানন্দ রক মেমোরিয়ালে দুইদিনের জন্য ধ্যানে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আজ বৃহস্পতিবার (৩০ মে) মোদি সেখানে পৌঁছেছেন এবং শনিবার সন্ধ্যা পর্যন্ত তিনি সেখানে অবস্থান করবেন। মোদি যেখানে ধ্যান করছেন সেটি ধ্যান মন্দপাম নামে পরিচিত। ঠিক এই জায়গাটিতেই ১৮৯২ সালে ধ্যানে বসেছিলেন দার্শনিক-সাধু ও হিন্দু ধর্মগুরু স্বামী বিবেকানন্দ। তার উদ্দেশ্য ছিল ধ্যানের মাধ্যমে ভারতের ভবিষ্যৎ সম্পর্কে ধারণা অর্জন করা। এছাড়া এই জায়গাটিতে মিলিত হয়েছে ভারত মহাসাগর, বঙ্গোপসাগর এবং আরব সাগর। মোদি জানিয়েছেন, কন্যাকুমারীতে ধ্যানের মাধ্যমে ভারতীয়দের কাছে ঐক্যের বার্তা গেছে। ধ্যানে মগ্ন মোদির নিরাপত্তা নিশ্চিতে সেখানে ২ হাজার পুলিশ সদস্যকে…
ভারতের নির্বাচন নিয়ে বাংলাদেশ ‘সুপ্রতিবেশী’ সুলভ সম্পর্ক বজায় রাখছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পর বাংলাদেশের যাত্রাকে মসৃণ করতে ইউরোপীয় ইউনিয়নের জিএসপি প্লাস সুবিধা অব্যাহত রাখতে ফিনল্যান্ডের সহায়তাও চান তিনি। গণভবনে ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত কিম্মো লাহদেবির্তা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ ও ফিনল্যান্ডের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের কথা এসময় উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের জ্বালানি এবং তথ্য প্রযুক্তি খাত বিশেষ করে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বৈদ্যুতিক গ্রিড ব্যবস্থাপনায় বিনিয়োগে ফিনল্যান্ডের আগ্রহ প্রকাশ করেন। শিগগির একটি ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশে আসছে বলেও জানান দেশটির রাষ্ট্রদূত। এর আগে, আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের মহাসচিব…
প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন জ্যেষ্ঠ সাংবাদিক আমাদের নতুন সময় পত্রিকার এমেরিটাস সম্পাদক এবং আমাদের অর্থনীতির সাবেক সম্পাদক নাঈমুল ইসলাম খান। গত মঙ্গলবার (২৮ মে) তাকে চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়কে জানায় প্রধানমন্ত্রী কার্যালয়। যদিও চিঠিটির বিষয়ে আজ বৃহস্পতিবার (৩০ মে) জানা যায়। ওই চিঠিতে বলা হয়, দৈনিক আমাদের নতুন সময়ের এমিরেটাস এডিটর মো. নাইমুল ইসলাম খানকে মাননীয় প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) প্রেস সচিব পদে সচিব পদমর্যাদায় ৭৮,০০০/- নির্ধারিত বেতন ও সরকারি অন্যান্য সুবিধাদিসহ চুক্তিভিত্তিক নিয়োগের অনুমোদন হয়েছে। তাকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেও বলা হয় ওই চিঠিতে। এর আগে…
যাকাত এবং কোরবানির জন্য নেসাব পরিমাণ সম্পদ থাকা জরুরি। তবে যাকাত আদায়ের জন্য সম্পদ পুরো এক বছর থাকা আবশ্যক। কিন্তু কোরবানির নেসাবের ক্ষেত্রে বছর অতিক্রম করা শর্ত নয়। বরং জিলহজের ১০ তারিখ ফজর থেকে ১২ ই জিলহজ সূর্যাস্ত সময়ের মধ্যে যেকোনো সময় নিসাবের মালিক হলে তার ওপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। বছর অতিক্রম হয়েছে কি হয় নি; তা দেখা হবে না। (আহসানুল ফাতাওয়া ৭/৫০৬) নেসাব পরিমাণ সম্পদের মালিক যদি কোরবানির দিনগুলোতে সাময়িক ঋণগ্রস্ত থাকে, যা পরিশোধ করে দিলে তার কাছে প্রয়োজনের অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদ বাকি থাকে না তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে না। আর যদি ঋণ আদায় করে…