সর্বশেষ রাজনীতি বাংলাদেশ অপরাধ বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন Eng By using this site, you agree to our Privacy Policy. OK ভিডিও ভিডিও ভিডিও রাজনীতি জামায়াতে ইসলামীর রাজনীতি সমর্থন করি না: ফখরুল নিজস্ব প্রতিবেদকঢাকা আপডেট: ০২ জুন ২০২৪, ১৬: ০৮ ফলো করুন জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আজ রোববার রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আজ রোববার রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরছবি: প্রথম আলো এখনকার তরুণ প্রজন্ম পড়াশোনা করে না…
Author: নিউজ ডেস্ক :
রাজশাহীর তানোরে মাছ ধরা এবং মোবাইল ফোনের লোভ দেখিয়ে ১৩ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে রুস্তম আলী নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। বলাৎকারের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শনিবার (১ জুন) গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার রুস্তম আলী উপজেলার কামারগাঁ ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এবং ইউনিয়নের হরিপুর গ্রামের বাসিন্দা। এর আগে, শুক্রবার (৩১ মে) রাতে রাজশাহী রেলস্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে তানোর থানা পুলিশ। জানা গেছে, সম্প্রতি একই গ্রামের এক শিশুকে মাছ ধরা এবং মোবাইল ফোনের লোভ…
রাজধানীর ভাটারা এলাকা থেকে আরিফুল ইসলাম নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ পাওয়া গেছে। শনিবার (১ জুন) সন্ধ্যায় মাটি প্রপার্টিস থেকে মরদেহটি পুলিশ উদ্ধার করে। জানা যায়, মাটি প্রপার্টিস থেকে পুলিশের কাছে ফোন করা হয়। জানানো হয় দোতালার অ্যাপার্টমেন্টে একজনের মরদেহ পাওয়া গেছে। এমন খবর পেয়ে ভাটারা পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে যায়। সিআইডির ক্রাইম সিন পর্যবেক্ষণ করে জানায়, লাশের বুকে ও গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়াও মরদেহের পাশে একটি চিরকুট পড়েছিল। যেখানে লেখা রয়েছে, আমার জীবনের শান্তি নষ্ট করে দিছে এ রেপিস্ট। ব্লাকমেইলার। তার নিজের ইচ্ছায় আমার হাতে ধরা দিয়েছে।…
আজ রবিবার ২ জুন ২০২৪ টাঙ্গাইলে ‘প্রচলিত মিলাদ কিয়াম’ বিষয়ে বাহাস হওয়ার কথা রয়েছে। বাহাসটি মধুপুর মহিষপাড়া পশ্চিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মুফতি লুৎফর রহমান ফরায়েজী। তবে তিনি বিপক্ষ দলের উপস্থিতি নিয়ে শঙ্কায় আছেন। তিনি বাহাস প্রসঙ্গে বলেন, ‘টাঙ্গাইল মধুপুরের এক ইমাম বেশ কিছুদিন ধরে ‘মিলাদ-কেয়াম যারা করে না তারা নবীর দুশমন, কাফের’ বলে চ্যালেঞ্জ করে আসছে। এ বিষয়টা নিয়ে এলাকাবাসীর সঙ্গে টক্কর হলে বাহাসের একটা প্রাথমিক আলোচনা করে তারা আমার সঙ্গে। সময় নির্ধারণ হয়নি, এরই মধ্যে আলাউদ্দিন জিহাদী পোস্ট করে বসে বাহাস করবে বলে। তারা খুব দ্রুত তারিখ ঘোষণা করে, যাতে করে আমরা…
মায়ের মুখ থেকে পড়া শুনে মুখস্থ করে এসএসসিতে জিপিএ ৪.৬১ পেয়েছে দৃষ্টিপ্রতিবন্ধী ইমতিয়াজুল। রোববার (১২ মে) দুপুরে ফল প্রকাশের পর ইমতিয়াজুলের পাস করার খবরে মা-বাবাসহ বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরাও খুশি। মায়ের সহযোগিতায় বাসায় চলে ইমতিয়াজুল ইসলামের নিয়মিত পড়াশোনা, ইচ্ছে ছিল কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে, সে জন্য বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে ভর্তি হয়েছিল বিজ্ঞান বিভাগে, তবে দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় নানা ধরনের অসুবিধায় বিজ্ঞান বিভাগ পরিবর্তন করে মানবিক বিভাগে চলে যায় ইমতিয়াজুল ইসলাম। পরে একজন শ্রুতিলেখক দিয়ে এবারের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে অংশগ্রহণ করে জিপিএ ৪.৬১ পেয়েছে। জানা যায়, দৃষ্টিপ্রতিবন্ধী ইমতিয়াজুল ইসলাম বান্দরবান পৌর এলাকার বাসিন্দা খায়রুল বশরের ছেলে।…
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় দায়িত্বশীলদের নিয়ে ‘প্রাক্তন কেন্দ্রীয় দায়িত্বশীল পুনর্মিলনী’ অনুষ্ঠিত হয়েছে। আজ ১ জুন’২৪ শনিবার রাজধানীর একটি মিলনায়তনে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি, সভাপতি পরিষদ সদস্য ও নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বিগত সেশনের রিপোর্টের ভিত্তিতে গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন। কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ কামাল উদ্দীন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের অবিভাবক পরিষদের সম্মানিত সদস্য ও বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী ও কেন্দ্রীয় মজলিসে…
‘ব্যবসার পরিস্থিতি’ শিরোনামে একটি গান দিয়ে রাতারাতি আলোচনায় আসেন নারায়ণগঞ্জের তরুণ আলি হাসান। এরপর বেশ কিছু গানে কণ্ঠ দিতে দেখা যায় তাকে। সম্প্রতি কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের দ্বিতীয় গান ‘মা লো মা’তে অংশ নিয়েছেন আলী। যেখানেও নিজের র্যাপের তালে দর্শকদের মাতিয়েছেন এই গায়ক। আলি জানান, মাত্র ৭ দিনের প্রস্তুতিতে এই গানে কণ্ঠ দিয়েছেন তিনি। সবকিছুই ঠিকঠাক ছিল, তবে সম্প্রতি এক মন্তব্যের জন্য নতুন করে বিতর্কের মুখে পড়েছেন এই র্যাপার। একটি বেসরকারি টেলিভিশন সাক্ষাৎকারে ‘গানবাজনার টাকা হারাম’ বলে মন্তব্য করেছেন তিনি। ওই সাক্ষাৎকারে আলি হাসান বলেছেন, ‘গান বাজনার টাকা হারাম। এতে কোনো হাদিস চলব না, যেটা হারাম সেটা হারামই। আমার…
যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সবাই এখন আওয়ামী লীগ করতে চায়। কিন্তু আমাদেরকে হিসাব করে নৌকায় যাত্রী উঠাতে হয়। কারণ বেশি যাত্রী উঠলে নৌকা ডুবে যেতে পারে এটাও স্মরণ রাখতে হবে। বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যায় গুলশান টেরেসে নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে প্রবাসীদেরও সহযোগিতার প্রয়োজন। তাই স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহবান জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ৩০ মে বিএনপি দেশ-বিদেশে জিয়াউর রহমানের মৃত্যুদিবস পালন করছেন। জিয়ার মৃত্যুতে তার পরিবারই বেশি লাভবান হয়েছেন। তা…
নাটোরের বাগাতিপাড়া উপজেলার ক্ষিদ্র মালঞ্চি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মুনছুর রহমানকে সংবর্ধনার মধ্যে রাজকীয় বিদায় দিয়েছেন এলাকাবাসী। ৪১ বছর ইমামতি করার পর এলাকাবাসীর ভালোবাসায় মুগ্ধ মাওলানা মুনছুর রহমান। আর স্থানীয়দের দাবি বাগাতিপাড়ায় এ ঘটনা প্রথম। মসজিদের সব ইমামকে সম্মানের সঙ্গে বিদায় দেয়ার দাবি করেন এলাকাবাসী। শুক্রবার (৩১ মে) দুপুরে জুম্মার নামাজের পর ক্ষিদ্র মালঞ্চি কেন্দ্রীয় জামে মসজিদের ৭০ বছর বয়সী এ ইমামকে হাত ধরে ঘোড়ার গাড়িতে তুলেন এলাকাবাসী। ঘোড়ার গাড়িতে উঠার আগে শেষবারের মতো এলাকাবাসীর কাছে ভুল ত্রুটির ক্ষমা চান তিনি। ঘোড়ার গাড়ির আগে ও পেছনে মোটরসাইকেলের বহর নিয়ে ৫ কিলোমিটার দূরে ইসলামপুর গ্রামে ইমামের বাড়িতে তাকে নিয়ে যান।…
বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রেীয় প্রশিক্ষণ বিভাগের আওতায় অগ্রসর কর্মীদেরকে নিয়ে ৩০ ও ৩১ মে ২০২৪ ইং দুই দিনব্যাপী তরবিয়তী মজলিস অনুষ্ঠিত হয়েছে গাজীপুর মহানগরীর অস্থায়ী কার্যালয়ে। দুইদিন ব্যাপী তরবিয়তী মজলিসে ছিল দারসুল কোরআন, দারসুল হাদীস, বিষয়ভিত্তিক আলোচনা, প্রশ্নোত্তর পর্ব, লিখিত পরীক্ষা এবং উত্তীর্ণদের কর্মী থেকে সংগঠক মানে উন্নীতকরণ, এহতেসাব, হেদায়েতি বক্তব্য ও দোয়া। কেন্দ্রীয় প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা জহিরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত যুব মজলিস কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী। বিশেষ অতিথি হিসেবে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন যুব কেন্দ্রীয় সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা ফজলুর রহমান, অফিস সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম, বাংলাদেশ…