Author: নিউজ ডেস্ক :

ঘূর্ণিঝড় রেমাল চলে গেলেও রেখে গেছে তার ধ্বংসের চিহ্ন। এরই মধ্যে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব, মা ও শিশুকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, ভাঙা ঘরের টিনের চাল ভেদ করে অঝোরে বৃষ্টি ঝরছে। নিচে কাদা-মাটির ভেতর শিশু সন্তানকে আগলে শুয়ে আছেন মা! ছবিটি ভোলার চরফ্যাশনের এক মায়ের বলে দাবি করা হচ্ছে। কিন্তু ছবিটি ভোলার চরফ্যাশনের কোনো মা এবং তার সন্তানের নয়। যা পুরোটাই এআই প্রযুক্তির (কৃত্রিম বুদ্ধিমত্তা) সাহায্যে তৈরি করা একটি দৃশ্য। জানা গেছে, গত মার্চ-এপ্রিল মাস থেকে ইন্টারনেটে ছবিটি ছড়িয়ে পড়ে। গত মার্চ মাসে ভারতের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ‘নিউজমোবাইল’ও ছবিটিকে এআই প্রযুক্তি দিয়ে তৈরি বলে…

Read More

গওহরডাঙ্গা কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের  মহাসচিব মাওলানা শামছুল হক আর নেই। আজ মঙ্গলবার ২৮ মে ২০২৪ দুপুর ২.৩০ মিনিটে তিনি নিজ বাড়িতে ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, চার ছেলে ৪ মেয়ে সহ অসংখ্য ছাত্র, ভক্ত, গুনগ্রাহী রেখে গেছেন। তথ্যটি নিশ্চিত করেছেন বোর্ডটির যুগ্ম মহাসচিব মুফতি মোহাম্মদ তাসনীম। হজরতের জানাযা প্রসঙ্গে তিনি জানান, হযরতের জানাযা আগামীকাল আগামীকাল ২৯ মে বুধবার সকাল ৮.৩০ টায় ঐতিহ্যবাহী গ‌ওহরডাঙ্গা মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। মাওলানা শামছুল হকের মৃত্যুতে গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম, কওমি মাদরাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গা বাংলাদেশের সভাপতি, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব ও খাদেমুল ইসলাম বাংলাদেশের…

Read More

গাজায় গত ৭ অক্টোবর থেকে শুরু করা ইসরায়েলের যুদ্ধ ফিলিস্তিনিদের জন্য নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠার বৈশ্বিক দাবিকে পুনরুজ্জীবিত করে তুলেছে। মঙ্গলবার ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া সর্বশেষ দেশের তালিকায় যুক্ত হয়েছে নরওয়ে, স্পেন এবং আয়ারল্যান্ড। ইউরোপের তিন দেশের এই সিদ্ধান্ত পশ্চিমা শক্তিগুলোর ‌‘‘ফিলিস্তিনিরা কেবল ইসরায়েলের সাথে শান্তি আলোচনার অংশ হিসাবে রাষ্ট্রত্ব পেতে পারে’’ বলে দীর্ঘদিনের যে দৃষ্টিভঙ্গি রয়েছে তা ভেঙে দিয়েছে। যদিও নরওয়ে, স্পেন এবং আয়ারল্যান্ডের ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার এই পদক্ষেপ ইসরায়েলকে ক্ষুব্ধ করে তুলেছে। জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা ১৪৫টিতে দাঁড়িয়েছে। আর এসব দেশের মধ্যে মধ্যপ্রাচ্য, আফ্রিকান এবং এশিয়ান দেশও রয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা…

Read More

ঘনিয়ে আসছে পবিত্র ঈদুল আজহা। ঈদ উপলক্ষে এখনো পশুর হাট না বসলেও পছন্দের গরু কিনতে এখন থেকেই বিভিন্ন খামারে ভিড় করছেন ক্রেতারা। এদিকে ক্রেতাদের আকৃষ্ট করতে খামারে লালন-পালন করা গরুগুলো বিভিন্ন নামে নামকরণ করছেন খামার মালিকরা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ধনকুন্ডা গোদনাইল এলাকার আর কে এগ্রো ফার্মে এমনই দুটো গরুর নাম রাখা হয়েছে শাকিব খান ও জায়েদ খান। আকর্ষণীয় এই গরু দুটো দেখতে ভিড় করছেন ক্রেতা-দর্শনার্থীরা। গরুর সঙ্গে অনেকেই ছবি তুলছেন, ধারণ করছেন ভিডিও। আর কে এগ্রো ফার্মে গিয়ে দেখা গেছে, সাড়ে ৩ বছরের শাহীওয়াল জাতের ২৫ মণ ওজনের গরুর নাম রাখা হয়েছে শাকিব খান। সাদা ধুসর রঙের গরুটি লম্বায় প্রায় ১০…

Read More

১৭ ঘণ্টার বেশি সময় ধরে বিদ্যুৎ নেই বরিশাল শহরে। সন্ধ্যা হয়ে যাওয়ায় বিকল্প আলোর ব্যবস্থা করতে হচ্ছে মানুষজনকে। তবে বিকল্প আলোর ব্যবস্থা করতে গিয়ে বাড়তি অর্থ গুনতে হচ্ছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বরিশালজুড়ে বৈরি আবহাওয়া বিরাজ করছে। দমকা হাওয়ার সাথে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে।  অনেকের বাসাবাড়ির ভেতরেও পানি ঢুকে গেছে। গাছপালা পড়ে বাসাবাড়ির ক্ষতি হওয়ার পাশাপাশি দেয়াল ধসে ও গাছের ডাল পরে জেলায় তিনজনের মৃত্যু হয়েছে। বরিশাল নগরের দক্ষিণ আলেকান্দার বাসিন্দা আলী হায়দার জানান, বিদ্যুৎ না আসায় সন্ধ্যার আগে দোকানে মোমবাতি কিনতে গিয়ে দেখেন ৫ টাকার মোমবাতি ১০ টাকায় আর ১০ টাকার মোমবাতি ২০ টাকায় বিক্রি করছেন…

Read More

ময়মনসিংহের ভালুকায় ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে বাড়ির পাশের গর্তের পানিতে পড়ে ২ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ মে) সোয়াইল উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো সোয়াইল উত্তরপাড়া গ্রামের বিল্লাহ হোসেনের ছেলে বনকুয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র জুনায়েদ (১২) ও একই গ্রামের প্রবাসী রূপচানের মেয়ে নিঝুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী তাহমিনা (১০)। তারা একে অপরের চাচাতো ভাই-বোন। জানা যায়, সকালে ঝড়ের সময় জুনায়েদ ও তাহমিনা আম কুড়াতে গেলে হঠাৎ বাতাসের তাণ্ডবে বাড়ির কাছের একটি পানি ভর্তি গর্তে পড়ে সেখানেই তাদের মৃত্যু হয়। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পর গর্তে দুইজনের লাশ ভেসে থাকতে দেখলে স্থানীয়রা গর্ত থেকে তাদের…

Read More

আগে প্রথমবারের মতো রাজধানী রিয়াদে পাবলিক ক্লাব চালু করলো সৌদি আরব। ক্লাবটির নাম ‘বিস্ট হাউস’। তবে ক্লাবটির সদস্য হতে হলে মানতে হবে বেশ কিছু নিয়ম কানুন। সেইসঙ্গে গুনতে হবে মোটা অংকের টাকা। খবর সিয়াসাত ডেইলি। সৌদির এই পাবলিক ক্লাবে অত্যন্ত বিলাসবহুল ইন্টিরিয়র তৈরি করা হয়েছে। এ ছাড়া বিলাসবহুল সুযোগ সুবিধাও দেওয়া হয়েছে। য়ারা এটি তৈরি করেছেন তারা আশা করছেন, এটি ক্রমেই শিল্প ও সঙ্গীতের কেন্দ্র হয়ে উঠবে। এই পাবলিক ক্লাবটিতে অনেক স্টুডিও রয়েছে। একটি ডাইনিং এরিয়াও তৈরি করা হয়েছে। অনেক ডিজে এবং সঙ্গীত প্রয়োজকও এখানে উপস্থিত রয়েছেন। যা এই গোটা পাবলিক ক্লাবটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। সৌদি আরব পর্যটনের উন্নয়নে…

Read More

ফরিদপুরের ভাঙ্গা ও সদরপুর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ফরিদপুর-৪ আসনের (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। আজ সোমবার তাকে শোকজের নোটিশ পাঠিয়েছেন এ দুই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. জিয়াউল হক খান। আগামীকাল মঙ্গলবারের মধ্যে নিক্সন চৌধুরীকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, আপনি মজিবুর রহমান চৌধুরী, মাননীয় সংসদ সদস্য ২১৪ ফরিদপুর-০৪। সদরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. শহিদুল ইসলাম ‘আনারস’ প্রতীক কর্তৃক তার (মো. শহিদুল ইসলাম) বিপক্ষে আপনার একটি অডিও/ভিডিও ক্লিপের বক্তব্য হোয়াটসঅ্যাপে অবহিত করেছেন এবং এ সংক্রান্ত বিষয়ে…

Read More

EN  আন্তর্জাতিক চীনে কোনো মসজিদে আর গম্বুজ নেই আউটলুক ডেস্ক প্রকাশ: ২৬ মে ২০২৪, ০৪:৪৫ পিএম 79Shares চীনের বিরুদ্ধে উইঘুর মুসলিম নির্যাতন, মসজিদ বন্ধ ও রোজা রাখতে বাধা দেওয়াসহ ইসলাম বিরোধী নানা অভিযোগ প্রায়ই শোনা যায়। ইতিমধ্যে দেশটি শত শত মসজিদ বন্ধ করে দিয়েছে। আবার কোথাও কোথাও মসজিদের ব্যাপক অবকাঠামো ব্যাপক পরিবর্তন করেছে। এবার চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে আরব ধাঁচে নির্মিত একমাত্র অবশিষ্ট শাদিয়ান গ্র্যান্ড মসজিদের গম্বুজ ও মিনার অপসারণ করা হয়েছে। সেখানে যুক্ত করা হয়েছে চীনা ধাঁচের ছাদ। বিশেষজ্ঞরা বলছেন, এর মধ্যদিয়ে চীনে মুসলমানদের উপাসনালয়গুলোকে চাইনিজ স্টাইলে করার জন্য একটি সরকারি প্রচারণা সমাপ্ত হলো। সৌদি আরবের মদিনায় অবস্থিত মসজিদে…

Read More

শিরোনাম :  ঘূর্ণিঝড়ের সময় যে দোয়া পড়তেন নবীজি সা.  জেনে নিন, ঘূর্ণিঝড়ের কোন সতর্ক সংকেতের অর্থ কী  বিদ্যুতের ছেঁড়া তার দেখলে দ্রুত নিকটবর্তী অফিসে জানানোর আহ্বান  রিমালের প্রভাবে রাজধানীতে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি  দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে রেমাল  আশ্রয়কেন্দ্রে ফের ইসরায়েলি বোমা হামলা, নিহত ৩৫  ইরানের প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন আহমাদিনেজাদ  বরিশালে সব নদীর পানি বিপৎসীমার ওপরে, তলিয়ে গেছে শতাধিক গ্রাম  ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে সারাদেশে ৫ জনের মৃত্যু, নিখোঁজ শিশুসহ ২  গরমে স্মার্টফোনের সুরক্ষায় যা করবেন ইসলাম ঘূর্ণিঝড়ের সময় যে দোয়া পড়তেন নবীজি সা. প্রকাশ: ২৭ মে, ২০২৪, ১২:৪৬ দুপুর ঘূর্ণিঝড়ের সময় যে দোয়া পড়তেন নবীজি সা.  নিউজ ডেস্ক অ + অ – ফাইল…

Read More