আফগানিস্তানে বিদেশি পর্যটকের আগমন ৩০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রীয় কোম্পানিগুলোর মহাপরিদপ্তরের মুখপাত্র মাওলানা মুহাম্মাদ নবী বাহার। তিনি জানান, গত ছয় মাসে কাবুলসহ বিভিন্ন প্রদেশ ভ্রমণের জন্য ২ হাজার ৪৪ জন বিদেশি পর্যটককে আনুষ্ঠানিক অনুমতিপত্র দেওয়া হয়েছে। একই সময়ে ৯০১ জন পর্যটকের ভিসার মেয়াদ বৃদ্ধি ও দেশত্যাগসংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। বিদেশি পর্যটকদের আবাসনসেবা সুশৃঙ্খল করতে কাবুল ও বিভিন্ন প্রদেশের ৪৪টি হোটেল ও অতিথিশালার নিবন্ধন সম্পন্ন করে সনদ ও লাইসেন্স দেওয়া হয়েছে বলেও জানান মুহাম্মাদ নবী বাহার। তিনি বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আফগান ট্যুর বিদেশি পর্যটকদের প্রয়োজনীয় সেবা প্রদান এবং দেশের পর্যটন খাতের উন্নয়নে কাজ করছে। এর আগে বাদাখশান কর্তৃপক্ষ…
Author: নিউজ ডেস্ক :
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপান গেছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, সফরকালে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন সেনাপ্রধান। এ ছাড়া তিনি এশিয়ান গেমসের বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থাকার পাশাপাশি এশিয়ান গেমস ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।
সম্পত্তি হস্তান্তর আইন কার্যকর হলে মা-বাবার সম্পদের ওপর আগেভাগে মালিকানা পাওয়া সন্তানরা তাদের দীর্ঘ হায়াতের জন্য দোয়া করার বদলে মনে মনে মৃত্যু কামনা করবে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। মাওলানা আহমদ আলী কাসেমী বলেন, জীবদ্দশায় সম্পত্তি হস্তান্তরের মাধ্যমে সন্তানকে মালিকানা দিয়ে দিলে সে চাইতে পারে, মা-বাবা যেন দ্রুত মারা যান, যাতে নির্বিঘ্নে সম্পদের ভোগদখল করা যায়। বৃদ্ধ বয়সে মা-বাবার সুরক্ষার কথা বলে এই বিধান আনা হলেও আল্লাহ তায়ালা প্রত্যেকের অধিকার বিস্তারিতভাবে নির্ধারণ করে দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি। নতুন আইন করে শরিয়াহর বিধানকে উপেক্ষা করা যাবে না…
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো ধরনের সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। দ্রুততার সঙ্গে নির্বাচন আয়োজন করে জনগণের ক্ষমতা নির্বাচিত প্রতিনিধিদের কাছে বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা গাজী আতাউর রহমান বলেন, নির্বাচনে নয়-ছয় করার কারণেই পতিত ফ্যাসিস্টের বিরুদ্ধে জনরোষ ফুঁসে উঠেছিল। এরই পরিপ্রেক্ষিতে বিএনপি ক্ষমতায় এসেছে। কিন্তু নির্বাচন নিয়ে বিএনপি সরকারের মধ্যেও অনীহা দৃশ্যমান। শুরু থেকেই স্থানীয় সরকারে নির্বাচন না দিয়ে প্রশাসক বসানো হয়েছে। এখন নির্বাচন কমিশন ইউপি নির্বাচনের সম্ভাব্য তারিখ…
রাজধানীর তেজগাঁওয়ে চলন্ত ট্রেনের ছাদে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে সাজিদ (২২) নামে যুবক আহত হয়েছে। আহতের অভিযোগ ছিনতাইকারীরা তার কাছে থাকা নগদ ৮ হাজার টাকা ও মোবাইল নিয়ে তেজগাঁও এলাকায় নেমে পালিয়ে গেছে। সোমবার রাত সাড়ে ৭টায় জামালপুর গামী ব্রহ্মপুত্র ট্রেনের ছাদে ঘটনাটি ঘটে। পরবর্তীতে ট্রেনটি বিমানবন্দর স্টেশনে পৌঁছানোর পর, পানি বিক্রেতাসহ দুই হকার তাকে ছাদ থেকে উদ্ধার করে, পরে বিমানবন্দর ফাঁড়ির পুলিশ তাকে দ্রুত তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে তার স্বজন ও বন্ধু বান্ধবদের সংবাদ দিয়ে সেখান থেকে রাত সাড়ে ৯টায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন পুলিশের কনস্টেবল রুবেল। ছিনতাইকারীদের সাথে তার দস্তা দস্তি হয়েছিল, তারা…
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরা শহরের কেশব মোড় এলাকার বাড়িতে সংস্কারকাজ শুরু হয়েছে। কয়েক দিন ধরে দোতলা ভবনটির বাইরের অংশে ভাঙা জ্বানালার কাজ করছেন শ্রমিকেরা। গত ৬ আগস্ট রাতে বাড়িটির প্রধান ফটকে আগুন দেওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার প্রায় এক মাস পর সংস্কারকাজ শুরু হলো। হামলায় ভবনের কয়েকটি জানালা ও কাচ ক্ষতিগ্রস্ত হয়েছিল। সোমবার সরেজমিনে ওই বাড়িতে গিয়ে শ্রমিকদের কাজ করতে দেখা যায়। সংস্কারকাজে নিয়োজিত শ্রমিকেরা জানান, তারা শুধু ভবনের মেরামত ও রঙের কাজ করছেন। সাকিব আল হাসান দেশে ফিরবেন কিনা, কিংবা বাড়িতে পরিবারের কোনো সদস্য আসবেন কিনা, এ বিষয়ে কিছু জানেন…
দক্ষিণ সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে সাদিক কায়েমকে অভিনন্দন জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আসুন, ঢাকার জন্য প্রতিযোগিতা হোক, কে কতটা ভালো সেবা ও পরিবর্তন দিতে পারি। সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা লেখেন। পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মেয়র প্রার্থী হিসেবে আবু সাদিক কায়েমকে আন্তরিক স্বাগত ও অভিনন্দন। তিনি আরও লেখেন, গণতান্ত্রিক প্রতিযোগিতায় মতের ভিন্নতা থাকুক, তবে থাকুক সৌহার্দ্য, সৌজন্য ও ইতিবাচক প্রতিযোগিতা। আসুন, ঢাকার জন্য প্রতিযোগিতা হোক, কে কতটা ভালো সেবা ও পরিবর্তন দিতে পারি। এর…
নারীদের বিষয়ে আফগান সরকারের নীতিকে পশ্চিমা সংস্কৃতি ও মূল্যবোধের মানদণ্ডে বিচার না করার আহ্বান জানিয়েছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকী। একই সঙ্গে আফগানিস্তানের ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে অন্যায় উল্লেখ করে আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে স্বাভাবিক ও শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার আগ্রহের কথা জানিয়েছেন তিনি। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নারী শিক্ষা, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, নিরাপত্তা, আন্তর্জাতিক স্বীকৃতি, বৈদেশিক সম্পর্ক ও আমেরিকার সঙ্গে সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন মাওলানা আমির খান মুত্তাকী। নারী ও মেয়েদের শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক জীবনে অংশগ্রহণের বিষয়ে আফগান সরকারের নীতি নিয়ে প্রশ্ন করা হলে মুত্তাকী বলেন, আফগানিস্তানের নিজস্ব সংস্কৃতি, সামাজিক বাস্তবতা ও মূল্যবোধ বিবেচনা…
ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধর করার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার বেলা এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন তিতাস কমিউটার ট্রেনের টিকিট কাউন্টার ম্যানেজার মহিউদ্দিন আহমেদ সজীব ও বুকিং ক্লার্ক মো. কাউসার হোসেন। ভুক্তভোগীদের অভিযোগ, ব্রাহ্মণবাড়িয়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হুদা সানি দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে তিতাস কমিউটার ট্রেনের এজেন্টশিপ নেওয়ার জন্য চেষ্টা করছেন। কিন্তু ট্রেনের ইজারাদার প্রতিষ্ঠান তাতে সাড়া দিচ্ছে না। সোমবার সকালে যুবদল নেতা সানি বুকিং ক্লার্ক মো. কাউসার হোসেনকে ফোন করে তার পরিচিত এক ব্যক্তিকে দুটি টিকিট দেওয়ার কথা বলেন। পরে বুকিং ক্লার্ক কাউসার স্টাফ রুম…
মামলায় আরও ৯ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা শুনানি শেষে তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন সর্বশেষ গ্রেফতার ৯ জনকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের বক্তব্য শুনে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মোক্তার হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। কারাগারে পাঠানো ৯ জন হলেন বিল্লাল গাজী…