Author: নিউজ ডেস্ক :

তিন বছর কারাবন্দি থাকার পর গত শুক্রবার সকাল ১০টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে মুক্তি পেয়েছেন হেফাজতে ইসলামের নেতা মাওলানা মুহাম্মদ মামুনুল হক। মুক্তির পর তাকে স্বপদে বহাল করেছে সংগঠনটি। এতে উজ্জীবিত হয়েছেন হেফাজতের নেতাকর্মীরা। আসতে পারে নতুন কর্মসূচির ঘোষণাও। মামুনুল হক হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব ছিলেন। রবিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে (আইডিইবি) ‘বর্তমান জাতীয় শিক্ষা কারিকুলাম ও নতুন পাঠ্যপুস্তকের বাস্তবতা ও ভবিষ্যৎ’ শীর্ষক জাতীয় শিক্ষা সেমিনারে হেফাজত ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান যুগ্ম-মহাসচিব পদে মামুনুল হককে বহাল রাখার ঘোষণা দেন। এতে উপস্থিত নেতাকর্মীরা আনন্দে উদ্বেলিত হয়ে পড়েন। হেফাজত সূত্র বলছে, মামুনুল হক মুক্তি পাওয়ায়…

Read More

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বের সব মুসলিম দেশ একসঙ্গে কাজ করলে, ফিলিস্তিনিদের দুঃখ-কষ্ট লাঘবসহ মুসলিমদের জন্য আরও ভালো অবস্থানে পৌঁছানো সহজ হতো। তিনি বলেন, “আজকে যদি আমাদের সকল মুসলিম দেশগুলো এক হয়ে একযোগে কাজ করতে পারতো, তাহলে আমরা এ বিষয়ে আরো অগ্রগামী হতে পারতাম।” প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন আশকোনা হজক্যাম্পে ধর্ম মন্ত্রণালয় আয়োজিত ‘হজ কার্যক্রম ২০২৪’-এর উদ্বোধনকালে দেওয়া প্রধান অতিথির ভাষণে একথা বলেন। ওআইসিভুক্ত দেশগুলোর মধ্যে তিনি নিজেকে একমাত্র বোন (সরকার প্রধান) হিসেবে উল্লেখ করে- বলেন, “আমার এখানে একটাই কথা- সকলে এক হন এবং এ ধরনের অন্যায় অবিচার যেন আমাদের ওপর না হয়, সেজন্য…

Read More

দীর্ঘ ৩৭ বছর পর অবসরে যাওয়া ইমামকে রাজকীয় বিদায় দিয়েছেন মসজিদ কমিটি ও মুসল্লিরা। মঙ্গলবার (৭ মে) বাদ এশা মসজিদে অনাড়াম্বর এক বিদায় অনুষ্ঠান আয়োজন করা হয়। সংবর্ধনা শেষে হাফেজ আব্দুল মজিদকে ফুল দিয়ে সাজানো মাইক্রোবাসে করে বাড়িতে পৌঁছে দেয় কমিটি মসজিদ কমিটি জানায়, চুয়াডাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বেলগাছি এলাকার বাসিন্দা হাফেজ আব্দুল মজিদ দীর্ঘ ৩৭ বছর চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোডে অবস্থিত বায়তুল আমান জামে মসজিদের পেশ ইমাম ছিলেন। এমন অবস্থায় হাফেজ আব্দুল মজিদ বয়সের ভারে নুয়ে পড়ায় মসজিদ কমিটি তাকে সম্মানের সঙ্গে রাজকীয় বিদায় জানায়। কমিটি জানায়, ইমামকে মসজিদ কমিটির পক্ষ থেকে ওমরা হজ পালন করানোর খরচ বহনসহ…

Read More

আজকাল শহর, শহরতলি এবং গ্রামেও বৈদ্যুতিক ব্যবস্থা চালু রয়েছে। প্রতিদিন বিদ্যুতের নানা কাজে অংশ নিতেই হয় আমাদের। তাই সাবধানতা না নিলে এসব সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশংকা থেকেই যায়। বিদ্যুৎস্পৃষ্ট হওয়া একটি ভয়াবহ ব্যাপার। বিদ্যুৎপ্রবাহ আছে এমন কোনও খোলা তার বা বোর্ডের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হন অনেকেই। বিদ্যুতের প্রাবল্যের ওপর মানুষের বেঁচে থাকাও নির্ভর করে। খুব কম সময়ে শরীরে অনেকটা বিদ্যুৎ চলে গেলে সেই মানুষের তৎক্ষণাৎ মৃত্যুও অসম্ভব নয়। তীব্র গরমে ছাদ ঠান্ডা রাখবেন যেভাবেতীব্র গরমে ছাদ ঠান্ডা রাখবেন যেভাবে বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তির হৃদযন্ত্র, শ্বাসতন্ত্র ও মস্তিষ্কের প্রাথমিক অসাড়তার কারণে মৃত্যু ঘটে। বিদ্যুৎস্পৃষ্ট থাকাকালে ওই ব্যক্তিকে অন্য কেউ স্পর্শ করলে তারও একই…

Read More

পরকালে বিশ্বাস রাখা ইমানের অংশ। পরকালে রয়েছে জান্নাত ও জাহান্নাম। জান্নাতবাসীদের নিয়ামত কখনো শেষ হবে না। আর চিরস্থায়ী জাহান্নামিদের শাস্তিরও কোনো সমাপ্তি হবে না। হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘একদা জান্নাত ও জাহান্নামের মধ্যে বিবাদ হলো। জাহান্নাম বলল, আমার ভেতর উদ্ধত ও অহংকারী লোকেরা থাকবে। আর জান্নাত বলল, দুর্বল ও দরিদ্র ব্যক্তিরা আমার ভেতরে বসবাস করবে। অতঃপর আল্লাহতায়ালা তাদের মধ্যে ফায়সালা করলেন যে, জান্নাত আমার রহমত, জান্নাত দ্বারা আমি যার প্রতি ইচ্ছা অনুগ্রহ করব। আর জাহান্নাম আমার শাস্তি, জাহান্নাম দ্বারা আমি যাকে ইচ্ছা শাস্তি দেব। আর জান্নাত-জাহান্নাম উভয়কেই পরিপূর্ণ করা আমার দায়িত্ব। (সহিহ মুসলিম) জান্নাত : জান্নাত অর্থ…

Read More

ধনীদের সম্পদ বৃদ্ধির পাশাপাশি বাড়ছে দারিদ্র্য। এর ফলে বিশ্ব চলছে একদেশদর্শী নীতিতে। যা কাটিয়ে উঠতে পরামর্শ দিয়েছেন গবেষকরা। নেচার ডটকম অবলম্বনে সালাহ উদ্দিন শুভ্র প্রতি বছর আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিবেদনে জানা যায়, ধনী আরও ধনী হচ্ছে। এরসঙ্গে বিশ্ব জুড়ে বাড়ছে দারিদ্র্য। গত কয়েক দশকে এ চিত্র আরও স্পষ্ট হয়েছে। অথচ সভ্যতার শুরু থেকে ব্যক্তির সম্পদের সর্বোচ্চ সীমা নির্ধারণের কথা বলে আসছিলেন দার্শনিক ও রাষ্ট্রবিজ্ঞানীরা। ধর্মগ্রন্থগুলোতে ধনীদের সম্পদের পরিমাণ, আচরণবিধি নিয়ন্ত্রণের কথা বলা হয়। ধনী ও গরিবের মধ্যে সম্পদের সুষম বণ্টন ছাড়াও দাসপ্রথার বিলুপ্তি, ঋণ মওকুফের কথা বলা আছে সব ধর্মে। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজনে সম্পদের বৈষম্যকে নিয়ন্ত্রণে রাখার…

Read More

ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে উত্তর আফ্রিকার দেশ বাহামাস। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেশ কিছু রাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। শেষ রাষ্ট্র হিসেবে তারাও এই তালিকায় যোগ দিল। বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার এক বিবৃতিতে বাহামাসের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, তারা ‘এই বিষয়ে ক্যারিবিয়ান সম্প্রদায়ের ঐকমত্যে’ যোগ দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বাহামা ১৯৭৩ সালে স্ব-নিয়ন্ত্রণের একটি আইনের মাধ্যমে একটি স্বাধীন জাতি হয়ে উঠে। তাই বাহামা ফিলিস্তিনি জনগণের স্ব-নিয়ন্ত্রণের আইনি অধিকারকে সমর্থন করে। গত সপ্তাহে ত্রিনিদাদ ও টোবাগো সরকার ঘোষণা করেছে, তারা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। এদিকে মে মাসের শেষের দিকে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন…

Read More

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, ইসলামবিদ্বেষী কতিপয় এনজিওদের অপতৎপরতায় ইসলাম ও ইসলামী শিক্ষা, সংস্কৃতি ধ্বংসের চক্রান্ত চলছে। মুসলমান শিশুরা ভোরে মক্তবে কুরআন শিক্ষা করতো। শিশুদেরকে কুরআন বিমুখ করার লক্ষ্যে স্কুলগুলোকে ভোরে খোলে দিয়ে ইসলাম ও কুরআন শিক্ষা থেকে দূরে সরানোর জন্যে চক্রান্ত চলছে। এজন্য পীর সাহেব চরমোনাই রহ. ৬৮ হাজার গ্রামে ৬৮ হাজার কুরআনী মক্তব প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড গঠন করেছেন এবং ইতোমধ্যে প্রায় ১০ হাজার মাদরাসা প্রতিষ্ঠা করা হয়েছে। গতকাল রাতে রাজধানীর ঐতিহাসিক আরমানিটোলা খেলার মাঠে বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত বিশাল ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির…

Read More

তীব্র তাপপ্রবাহের পর বৃষ্টি নেমেছে দেশের বিভিন্ন স্থানে। এতে প্রাণচাঞ্চল্য ফিরেছে ব্যস্ত জীবনে। দীর্ঘদিন গরমের ধকল পোহানোর পর এমন বৃষ্টি উপভোগ করতে চান অনেকেই। আর বৃষ্টি উপভোগের উপলক্ষ্য হিসেবে খেয়ে থাকেন নানান খাবার। আসুন জেনে নেওয়া যাক বৃষ্টির দিনে কী খেতে পারেন। খিচুড়ি: মেঘ-বৃষ্টির দিনগুলো খিচুড়ি ছাড়া কি চলে? সঙ্গে বেগুন ভাজা, নানা রকম ভর্তাও করে নিতে পারেন। বর্ষার এ সময়ে বৃষ্টির সঙ্গে খিচুড়িটা জমে ভালো। চালে-ডালে নরম খিচুড়ি বা সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি রান্না করে খেতে পারেন। বাড়িতে যদি ইলিশ থাকে তবে তো ইলিশ-খিচুড়ি। তবে বৃষ্টির দিনে এক প্লেট গরম খিচুড়ির সঙ্গে ডিম ভাজিও কিন্তু মন্দ নয়। চা: ঝুম…

Read More

বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বাংলাদেশে অর্থনৈতিক মুক্তি এসেছে পোশাক শিল্পের হাত ধরে। বিশ্বের প্রায় ১৬০টি দেশের মানুষ মেইড ইন বাংলাদেশের পোশাক পরিধান করে। বাংলাদেশ আজকে বিশ্বের অন্যতম দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানি কারক দেশই নয়, নিরাপদ পোশাক প্রস্তুতকারী দেশও। বিশ্বের সবচেয়ে বেশি সবুজ পোশাক কারখানা আমাদের দেশে। মঙ্গলবার (৭ মে) দুপুরে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হল-৪ এ আয়োজিত ১৬তম বাংলাদেশ ডেনিম এক্সপোর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাহাঙ্গীর কবির নানক বলেন, বাংলাদেশ ডেনিম এক্সপো শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের ডেনিম মেলাগুলোর মধ্যে প্রশংসনীয় আয়োজন এটি। এবারের ডেনিম এক্সপোতে ১৩টি দেশ থেকে ৬০টির বেশি কোম্পানি অংশগ্রহণ করেছে।…

Read More