নবীগঞ্জে পাওনা টাকাকে কেন্দ্র করে ছোট বোন শাবানা বেগমকে (২৩) নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত ভাই শাহীন মিয়াকে (২৬) গ্রেপ্তার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেনের দিকনির্দেশনায় পুলিশের একটি চৌকস দল সিলেটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দীঘলবাক ইউনিয়নের মাধবপুর গ্রামের আফজল মিয়ার মেয়ে নিহত শাবানা বেগম দেনমোহর বাবদ প্রাপ্ত ৪০ হাজার টাকার মধ্যে ২০ হাজার টাকা তার ভাই শাহীন মিয়ার কাছে জমা রেখেছিলেন। সম্প্রতি এই পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে ঢাকার কর্মস্থল থেকে বাড়িতে আসেন রাজমিস্ত্রি শাহীন। পরে বাকবিতণ্ডার একপর্যায়ে শাহীন…
Author: নিউজ ডেস্ক :
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য মুসলিম আলেম ও সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি সতর্ক করে বলেছেন, প্রযুক্তিতে পিছিয়ে পড়লে মুসলিম সমাজ আবারও বাইরের শক্তির প্রভাব ও আধিপত্যের শিকার হতে পারে। দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের কোঝিকোড়ে শেখ আবুবকর ফাউন্ডেশনের দেওয়া প্রথম ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ গ্রহণ শেষে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন আনোয়ার ইব্রাহিম। ভারতের গ্র্যান্ড মুফতি ও বিশিষ্ট সুন্নি আলেম কান্থাপুরাম এ পি আবুবকর মুসলিয়ার তার হাতে এ সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে আনোয়ার ইব্রাহিম বলেন, “জ্ঞান ছাড়া আমরা ব্যর্থ হব। কৃত্রিম বুদ্ধিমত্তা বুঝতে না পারলে আমরা আবারও উপনিবেশে পরিণত হব।” তিনি আরও…
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় রাখা পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি ভেঙে ফেলেছেন ডাকসুর সাবেক ভিপি প্রার্থীআবু তৈয়ব হাবিলদার। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সংগ্রহশালায় গিয়ে ফ্রেম ভেঙে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলেন তিনি। ছবি ভাঙার কারণ ব্যাখ্যা করে আবু তৈয়ব বলেন, ‘ইতিহাসের খলনায়ক যারা, তাদেরকে ডাকসুতে রাখতে আমরা দেব না। এটা জিন্নাহর বাংলাদেশ নয়। এটা শেখ মুজিবের বাংলাদেশ, ভাসানীর বাংলাদেশ, জিয়াউর রহমানের বাংলাদেশ।’ তিনি আরও বলেন, ‘এখানে কোনো খলনায়কের ছবি থাকতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আজকে যারা কলঙ্কিত করেছে—তাদেরকে ইতিহাসের কাছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে এবং প্রজন্মের কাছে জবাবদিহি করতে হবে।’ ছবি ভাঙার আগে আবু তৈয়ব বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার…
কয়লাস্বল্পতার কারণে এক মাস ধরে সীমিত উৎপাদনে থাকা ভারতের ঝাড়খন্ডে নির্মিত আদানি বিদ্যুৎকেন্দ্রের বন্ধ ইউনিট চালু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ইউনিটটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে। তবে একই দিন কারিগরি ত্রুটির কারণে বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে গেছে। এতে কেন্দ্রটির উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্র জানায়, রোববার দুপুর ১২টার দিকে আদানির দ্বিতীয় ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে কারিগরি ত্রুটির কারণে রামপাল বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে যায়। ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিত রামপাল বিদ্যুৎকেন্দ্রটি…
সৌদি আরবে ইয়েমেনের সন্ত্রাসী গোষ্ঠী হুথি বিদ্রোহীদের হামলায় ইরানের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জানান, সৌদির সঙ্গে হুথিদের নিজস্ব সমস্যা রয়েছে, কিন্তু সৌদির বিরুদ্ধে ইরান কোনো যুদ্ধ করছে না। রোববার (১৩ সেপ্টেম্বর) আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, সৌদি আরবের সঙ্গে আমরা যুদ্ধ করছি না। হুথিদের সঙ্গে সৌদির নিজস্ব ইস্যু আছে। আমি বারবার বলেছি, এই অঞ্চলের সব দেশের উচিত একসঙ্গে আলোচনায় বসা এবং এখানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা। আমাদের একে অপরের বিরুদ্ধে দ্বন্দ্বে জড়ানোর কোনো কারণ নেই। এদিকে ইয়েমেনের লোহিত সাগর তীরবর্তী বন্দরনগরী মোখা দখল করেছে হুথি বিদ্রোহীরা। তাদের এই জয় নিয়ে ইরানের রাজনৈতিক মহল…
প্রেম ও রোমান্সনির্ভর সিনেমা ও নাটক নির্মাণ এবং সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। যুবসমাজের নৈতিক অবক্ষয় ও সামাজিক বিশৃঙ্খলা রোধ এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের কনটেন্ট বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। রোববার (১৩ সেপ্টেম্বর) রিটটি দায়ের করেন আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন। এর আগে একই বিষয়ে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠিয়েছিলেন তিনি। নোটিশ পাঠানোর পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। রিটে মন্ত্রিপরিষদ সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে। রিট আবেদনে বলা হয়েছে, দেশের বর্তমান চলচ্চিত্র ও নাটক শিল্পে প্রেম এবং…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের ছয় মাসের বেশি সময় পরও পরিস্থিতির উন্নতি হয়নি; বরং ইয়েমেন ও ইরাকে ইরান সমর্থিতদের সাম্প্রতিক তৎপরতায় সংকট আরো জটিল হয়ে উঠেছে। সংঘাত থেকে বের হওয়ার স্পষ্ট কোনো পথ এখনো দেখা যাচ্ছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে। অবস্থা এমন হয়েছে যে, মধ্যপ্রাচ্যের গভীর চোরাবালিতে যেন আটকে গেছেন ট্রাম্প। শুক্রবার বিশ্বের জ্বালানি পরিবহনের দুটি গুরুত্বপূর্ণ নৌপথ—পারস্য উপসাগরের প্রবেশদ্বার হরমুজ প্রণালি ও লোহিত সাগরের মুখে বাব আল-মান্দাব প্রণালি—বড় ধরনের বাধার মুখে ছিল। হরমুজ ইরানি নিয়ন্ত্রণে এবং বাব আল-মান্দাব ইয়েমেনের হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে। একই দিনে ইরান সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে হামলা চালিয়েছে।…
ঢাকার আশুলিয়া থানার হত্যাচেষ্টা মামলায় মোসা. সিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুভাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগ শুনানি শেষে এ আদেশ দেন। ঢাকা পোস্টের প্রতিবেদন। শুনানি চলাকালে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বারবার মামলা না দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন। এদিন আসামি সুভাসকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। দুপুর ১২টার পর কাঠগড়ায় নেওয়ার জন্য তাকে হাজতখানা থেকে বের করা হয়। এ সময় তিনি অসুস্থতা অনুভব করে মাথা ঘুরে নিচে পড়ে যান। তখন দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে ধরে হাজতখানায় ফিরিয়ে নিয়ে যায়। পরে সুস্থতা অনুভব করলে তাকে ফের কাঠগড়ায় তোলা…
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফের গুলিতে আহত এক বাংলাদেশি যুবক ভারতের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত আসাদুল হক (৩৮) পীরগঞ্জ উপজেলার ইদ্রইল গ্রামের বাসিন্দা। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে দিনাজপুর ৪২ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন জানান, ভারতের গণমাধ্যমে প্রকাশিত খবরের মাধ্যমে আসাদুলের মৃত্যুর বিষয়টি জানা গেছে। বিজিবির তথ্যমতে, সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে আহত হওয়ার পর আসাদুলকে ভারতের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিজিবি আরও জানিয়েছে, আসাদুল চিহ্নিত মাদক চোরাকারবারি ছিলেন এবং অবৈধ মানবপাচারের সঙ্গেও জড়িত ছিলেন বলে তাদের…
গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে ঢাকা-রংপুর লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য। ওই দিন সকাল ৭টায় মানিক মিয়া এভিনিউতে নেতাকর্মীরা জমায়েত হবেন। সকাল ৮টায় সেখান থেকে লংমার্চ শুরু হবে। পথে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধায় পাঁচটি পথসভা অনুষ্ঠিত হবে। রংপুর জেলা স্কুলে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলীয় ঐক্যের সমন্বয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কর্মসূচির কথা জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। হামিদুর রহমান আজাদ বলেন, জনগণ…