Author: নিউজ ডেস্ক :

স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। যারা নির্বাচনে অংশ নিতে চান, তাদের এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। রোববার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলির সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন মীর শাহে আলম। তিনি বলেন, “স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই। এ বিষয়ে যারা নির্বাচনে অংশ নিতে চান, তাদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।” এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আইন ও শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালাসহ…

Read More

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভা-সমাবেশ করার কোনো অধিকার নেই বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, নিষেধাজ্ঞা উপেক্ষা করে কেউ সভা-সমাবেশ করলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে বিএনপির নতুন স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখছে। কর্মসূচি পালনকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিচ্ছে। এরই মধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচন নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি। এই আসনের জন্য আগামী ১৮ সেপ্টেম্বর মনোনয়ন বোর্ড যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেবে। এ ছাড়া সারাদেশে বিএনপির…

Read More

গাজ্জা শহরের দক্ষিণে সাবরা এলাকায় একটি বাড়ির ছাদে ড্রোন হামলা চালিয়ে এক ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরাইলি বাহিনী। এ হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন বয়স্ক ব্যক্তিও রয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) সাফা নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। সাফা নিউজের সংবাদদাতা জানান, যুদ্ধবিরতি অব্যাহত রাখার মধ্যেই গাজ্জা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরাইলি বাহিনীর হামলা ও গুলিবর্ষণ চলছে। দুই দিন আগে খান ইউনিস শহরের আল-কুব্বা এলাকায় ইসরাইলি বাহিনীর হামলায় আহত তরুণ হিলাল মাহমুদ সালেহ আবু তাহা পরে শহীদ হয়েছেন। এ ছাড়া গাজ্জা উপত্যকার উত্তরাঞ্চলের জাবালিয়া আল-বালাদ এলাকায় ইসরাইলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি আহত হয়েছেন। দক্ষিণাঞ্চলের খান ইউনিসের উত্তরে হামাদ শহরের উত্তর…

Read More

মালয়েশিয়ায় বসবাসরত ইসলামিক স্কলার ডা. জাকির নায়েককে ভারতে ফিরিয়ে দেওয়ার বিষয়ে নয়াদিল্লির সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তবে এ বিষয়ে আইনের শাসন মেনে অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোনোর কথা বলেছেন তিনি। শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে আনোয়ার ইব্রাহিম এ কথা বলেন। তিনি বলেন, দুই দেশের আলোচনায় জাকির নায়েকের বিষয়টি এসেছে। তবে উভয় দেশের স্বার্থ বিবেচনায় আলোচনার বিস্তারিত গোপন রাখা হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, জাকির নায়েককে ফিরিয়ে দেওয়ার বিষয়ে ভারতের দাবির বিষয়টি তারা বোঝেন। তবে এ ক্ষেত্রে আইনের শাসনের প্রতি সম্মান এবং মালয়েশিয়া-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্ব দুটিই…

Read More

উত্তরখান থানাধীন ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ ১১৯ জন কৃতি শিক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা প্রদান করেছে আলেমদের সংগঠন ‘ইত্তেহাদুল উলামা উত্তরখান’। শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) জাঁকজমকপূর্ণ ও ব্যতিক্রমধর্মী এক আয়োজনের মাধ্যমে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে সংবর্ধিত প্রতিটি শিক্ষার্থীর হাতে একটি সম্মাননা ক্রেস্ট, সনদপত্র (সার্টিফিকেট) এবং ৩টি ইসলামী বই তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা শরীফ মুহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা ক্বারী মোঃ সেলিম। এছাড়া অনুষ্ঠানে ইত্তেহাদুল উলামা উত্তরখানের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যকার দূরত্ব…

Read More

দেশে আবারও ফ্যাসিস্ট চরিত্রের পুনরাবৃত্তি হলে বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, অন্যায়ের প্রতিবাদ করতে দেশের মানুষ জীবন দেওয়ার মানসিকতা তৈরি করেছে। অশান্তির আগুন জ্বলে উঠলে জনগণ আবারও রুখে দাঁড়াবে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৩টায় কুড়িগ্রামের রাজারহাট সমবায় মার্কেট চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজারহাট উপজেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুফতী রেজাউল করিম বলেন, “আপনারা কি আবার ফ্যাসিস্ট চরিত্রের অধিকারী হবেন? বাংলাদেশের মানুষ কিন্তু সংগ্রাম করতে শিখেছে। অন্যায়ের প্রতিবাদ করতে জীবন দেওয়ার মানসিকতা তৈরি করেছে। এমন একটি সময়…

Read More

নির্বাচনের মাঠে দাঁড়িয়ে মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতির কথা ভুলে যাননি মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা। নির্বাচনি প্রচারণার সময় তিনি বলেছিলেন, আমার কাছে কাউকে আসতে হবে না, আমি নিজেই খাবার পৌঁছে দেব। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সেই প্রতিশ্রুতির বাস্তবায়নও শুরু করেছেন তিনি। কোনো ধরনের আনুষ্ঠানিকতা কিংবা লোকদেখানো আয়োজনের বাইরে গিয়ে রাতের আঁধারে শিবচরের সুবিধাবঞ্চিত মানুষের ঘরে ঘরে গিয়ে নিজ হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন তিনি। সম্প্রতি উপজেলার কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এমনই এক ব্যতিক্রমী কার্যক্রম পরিচালনা করেন হানজালা। রাতের নীরবতায় একের পর এক দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের দরজায় গিয়ে হাজির হন তিনি। সঙ্গে থাকা খাদ্যসামগ্রী তুলে…

Read More

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় ভোলার লালমোহন উপজেলায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। স্পিকার বলেন, শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী। গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের গণভবনে ডেকে তাদের স্ত্রী সন্তানদের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতেন। পক্ষান্তরে তার ভেতরেই লুকিয়ে থাকতো গুমে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব। গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের শেখ হাসিনা আশ্বস্ত করতেন তাদেরকে ফিরিয়ে দেয়ার। কিন্তু তিনি নিজেই জানতেন আসলে গুম হওয়া ব্যক্তিরা কোথায় আছেন। তার এসব আচরণ ও…

Read More

গাজ্জা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরের ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি দখলদার বাহিনী গুলি করে এক গর্ভবতী নারী ও গর্ভের সন্তান হত্যা করেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) চিকিৎসা সূত্রের বরাতে ওয়াফা নিউজ এ তথ্য জানিয়েছে। তিন দিন আগে ইসরাইলি দখলদার বাহিনীর গুলিতে আহত নারী ইমান শালুফ ও তার গর্ভের সন্তান শহীদ হয়েছেন। গত ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে শহীদের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৫৯ জনে এবং আহতের সংখ্যা ৪ হাজার ৫৭১ জনে দাঁড়িয়েছে। এ সময়ে ধ্বংসস্তূপ থেকে মোট ৮৩১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো বেশ কয়েকজন নিহত ব্যক্তি ধ্বংসস্তূপের নিচে রয়েছেন। উদ্ধার ও অ্যাম্বুলেন্স দলগুলো তাদের কাছে…

Read More

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখানে মোটরসাইকেল দুর্ঘটনায় হৃদয় (২৭) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা সাজ্জাদ (২৪) নামে আরো এক আরোহী আহত হয়েছেন। শুক্রবার ভোরে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে কুচিয়ামোড়া ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার রসুলপুর আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সকাল ৬টা ২১ মিনিটে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখান উপজেলার ঢাকামুখী লেনে কুচিয়ামোড়া ব্রিজের ঢালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার খবর পায় স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশন। খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলের চালক হৃদয়কে উদ্ধার করে। তবে তিনি…

Read More