Author: নিউজ ডেস্ক :

ত্রিপুরার ডুম্বুর বাঁধের পর এবার পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় অবস্থিত ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। ফলে একদিনেই বাংলাদেশে ঢুকবে ১১ লাখ কিউসেক পানি। সোমবার (২৬ আগস্ট) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের সাবেক সদস্য তরিকুল ইসলাম ভারতের ফারাক্কা গেট খোলার বিষয়টি নিশ্চিত করেছেন। সাবেক মেম্বার মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ফারাক্কার ১০৯টি গেট খোলার বিষয়টি তারা জানতে পেরেছেন। তবে এখনো এর প্রভাব পড়েনি। রাত দশটার পরে পানি বাড়ার বিষয়টি জানা যাবে। ব্যারেজ কর্তৃপক্ষ জানানা, বিহার ও ঝাড়খণ্ডে রাজ্যে বন্যার জেরে পানির চাপ পড়েছে। তবে স্বস্তির বিষয়, এখনও নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি। ফারাক্কা ব্যারাজ এলাকায় পানি বিপৎসীমার…

Read More

বাংলাদেশের পূর্ব সীমান্তবর্তী অঞ্চলে ভারত কোনো বাঁধের মুখ খুলে দেয়নি, অতিরিক্ত পানির চাপে সেটি একা একাই খুলে গেছে বলে দাবি করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে এক বিবৃতিতে এ কথা জানিয়েছে নয়াদিল্লি। বিবৃতিতে বলা হয়েছে, আমরা বাংলাদেশে উদ্বেগ প্রকাশ করতে দেখেছি যে, ত্রিপুরায় গোমতী নদীর উজানে ডুম্বুর বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের পূর্ব সীমান্তের জেলাগুলোতে বর্তমান বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বাস্তবে এটি সঠিক নয়। নয়াদিল্লির দাবি, ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকায় কয়েকদিন ধরে এ বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশের বন্যা মূলত বাঁধের নিচের দিকের এই বৃহৎ ক্যাচমেন্টের পানির কারণে।বিবৃতিতে বলা হয়েছে, ডুম্বুর বাঁধটি…

Read More

আরাফাত নুর; নরসিংদী রায়পুরার সিরাজনগর নয়াচর উম্মুলকুরা (ডিগ্রী) সিনিয়র শিক্ষক আব্দুল হাকিম চৌধুরীর বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও ছাত্রীদের ইভটিজিংসহ বিভিন্ন অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। এসময় পরীক্ষা বর্জনেরও ঘোষণা দেন। বুধবার (২১ই আগস্ট) সকালে মাদরাসা প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে আশপাশের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। পরে মাদরাসার সাধারণ শিক্ষার্থীরা শিক্ষকের পদত্যাগ ও বিচারের দাবিতে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল বরাবর লিখিত অভিযোগ জমা দেন। আন্দোলনরত শিক্ষার্থীরা গণমাধ্যমকে জানান, শিক্ষক আব্দুল হাকিম চৌধুরী দীর্ঘদিন ধরে মাদরাসায় স্বেচ্ছাচারিতা চালিয়ে আসছেন। তিনি সাধারণ শিক্ষার্থীদের হয়রানিসহ সরকারি ক্ষমতার প্রভাব দেখিয়ে নান অপকর্মে লিপ্ত ছিলেন। তার বিরুদ্ধে ছাত্রীদের ইভটিজিংসহ বিভিন্ন অভিযোগ রয়েছে…

Read More

আরাফাত নুর; নরসিংদী রায়পুরার সরকারি আদিয়াবাদ স্কুল ও কলেজের অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেন মিয়া’র বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার মতো ১ডজন অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। সোমবার (১৯ই আগস্ট) সকালে স্কুল প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে আশপাশের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। পরে স্কুল ও কলেজের সাধারণ শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগ ও বিচারের দাবিতে বক্তব্য রাখেন। আন্দোলনরত শিক্ষার্থীরা গণমাধ্যমকে জানান, অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেন মিয়া দীর্ঘদিন ধরে স্কুল ও কলেজে স্বেচ্ছাচারিতা চালিয়ে আসছেন। তিনি নামে-বেনামে বিভিন্ন বিল-ভাউচার দিয়ে স্কুল-কলেজের অর্থ আত্মসাৎ করেছেন। স্কুলের আয় ব্যায়ের হিসাব কাউকে জানানোর প্রয়োজন মনে করেনা তিনি। তিনি এককভাবে সব কিছু করে…

Read More

আরাফাত নুর; ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালানোর নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিচার করার দাবিতে চট্টগ্রামের সন্দ্বীপে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সন্দ্বীপের বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেন। বেলা ১১টার দিকে তাঁরা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে দলের নেতা-কর্মীরা সেখানে সমাবেশ করেন। এ সময় তাঁরা শেখ হাসিনা ও তাঁর দোসরদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু তাহের,সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, যুগ্ম আহ্বায়ক গাজি হানিফ, উপজেলা যুবদলের আহ্বায়ক নিঝুম খান প্রমুখ নেতৃবৃন্দ

Read More

আরাফাত নুর; ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালানোর নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিচার করার দাবিতে এস এম জাহাঙ্গীরের নেতৃত্বে উত্তরায় অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। গত বুধবার আজমপুর রেলগেইট থেকে এ কর্মসূচি পালিত হয়। গতকার সকালে উত্তরার বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতা-কর্মীরা আজমপুর রেলগেইট এলাকায় জড়ো হতে শুরু করেন। বেলা ১১টার দিকে সেখান থেকে তাঁরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উত্তরার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে দলের নেতা-কর্মীরা সেখানে সমাবেশ করেন। এ সময় তাঁরা শেখ হাসিনা ও তাঁর দোসরদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন,…

Read More

রাফাত নুর; ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালানোর নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিচার করার দাবিতে উত্তরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। গত বুধবার আজমপুর রেলগেইট থেকে এ কর্মসূচি পালিত হয়। গতকার সকালে আজমপুর রেলগেইটের সামনে বিএনপির নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেন। বেলা ১১টার দিকে সেখান থেকে তাঁরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উত্তরার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে দলের নেতা-কর্মীরা সেখানে সমাবেশ করেন। এ সময় তাঁরা শেখ হাসিনা ও তাঁর দোসরদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৫০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সালাউদ্দিন লিটনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আতাউর রহমান এর সঞ্চালনা পরিচালিত…

Read More

যোবায়ের আহমদ নোমান শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, প্রিয় শিক্ষার্থীবৃন্দ! আপনারা জাতির অভিভাবক। আপনারা জাতির মেরুদণ্ড। জাতির দুর্দিনে সর্বদা আপনারা নেতৃত্ব দিয়েছেন, সাহস জুগিয়ে গেছেন সবসময়। আমাদের প্রিয় মাতৃভূমি আজ জুলুমের আগুনে জ্বলছে। শিশু কিশোর সহ সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষকে আজ গুলি করে হত্যা করা হচ্ছে। দেশের মানুষের অধিকার বলতে আর কিছুই বাকি নেই। কোন মানুষের জানের নিরাপত্তা নেই। মানুষের বাক স্বাধীনতা নেই। নেই আইনের কোন বালাই। দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতি। বাংলাদেশ আজ পরিপূর্ণ পরাধীন একটি রাষ্ট্র। এমতাবস্থায় বাংলাদেশের কোটি কোটি মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে। আপনারা আসুন, নেতৃত্ব দিন। এই মূহুর্তে আপনারা মাদ্রাসায় বসে থাকবেন না। ক্লাস-পরীক্ষা চালু রাখবেন না। গণ…

Read More

গণহত্যার দায় নিয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগের আহŸান জানিয়েছে সমমনা ইসলামী দলসমূহ। একইসাথে শিক্ষার্থীদের চলমান আন্দোলন বিশেষ করে আগামীকাল থেকে শুরা হওয়া অনির্দিষ্ট কালের আসহযোগ কর্মসূচীর প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলা হয়, সরকার কারফিউ জারি করে, ইন্টারনেট বন্ধ করে কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্র জনতার উপর যে ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছে তা কোনভাবেই বরদাশত করা যায় না। শতশত ছাত্র জনতাকে গুলি করে শহীদ করা হয়েছে। ইউনিসেফের তথ্য মতে ৩২ জন শিশুকে হত্যা করা হয়েছে। এইচএসসি পরীক্ষার্থী, শিশু-কিশোরসহ হাজার হাজার ছাত্র-জনতাকে গণহারে গ্রেফতার করা হয়েছে। রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে। এখনো হত্যা- গ্রেফতার, হামলা চলছে। একটি স্বাধীন দেশের নাগরিকদের উপর রাষ্ট্রের সকল শক্তি নিয়ে…

Read More

‘অবিলম্বে গ্রেফতার শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষকে মুক্তি দিতে হবে এবং সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। নির্বিচারে গ্রেফতার, রাজনৈতিক নেতাদের আটক করা ও রিমান্ডে নেয়া বন্ধ করতে হবে। নিহতদের পরিবারকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা ও ক্ষতিপূরণ দিতে হবে। আহতদের চিকিৎসা এবং পঙ্গুদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে, ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারী ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে হবে।’ শনিবার (৩ আগস্ট) দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক লিখিত বক্তব্যে এসব কথা বলেন। মাওলানা মামুনুল বলেন, ‘শিক্ষার্থীরা কোটা সংস্কারের যৌক্তিক দাবি নিয়ে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছিল। তাদের দাবিতে কর্ণপাত না করে উল্টো…

Read More