কোটা সংস্কার আন্দোলনের সময় ঘটা সহিংসতাকালে দেশে ইন্টারনেট একা একাই বন্ধ হয়েছিল বলে দাবি করেছেন ডাক, টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট, বঙ্গবন্ধু দৌহিত্র ও প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫৪তম জন্মদিন উপলক্ষে সারা দেশে এক লাখ গাছের চারা রোপণে ‘শান্তির জন্য বৃক্ষ ট্রি ফর পিস’ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। পলক বলেন, গত ১৮ জুলাইয়ের মোবাইল অপারেটরদের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, ঢাকার উত্তরা, রামপুরা, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী ও গাজীপুরে ৫০ হাজার থেকে এক লাখ নতুন সিম কার্ডের আবির্ভাব ঘটে। মহাখালীতে তিনটি ডেটা সেন্টারে ১৮টি আইআইজির সিস্টেম রয়েছে। সেখানে থাকা আইএসপির…
Author: নিউজ ডেস্ক :
ঢাকার কেরানীগঞ্জে মসজিদে জুমার বয়ানে কোটাবিরোধী আন্দোলনের বিষয় কথা বলায় মসজিদের ইমাম চাকরি হারিয়েছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (২৬ জুলাই) উপজেলার ইস্পাহানি জামে মসজিদে জুমারনামাজে ইমামে পরিবর্তে মুয়াজ্জিন নামাজ পড়াতে আসলে স্থানীয় মুসল্লিরা মসজিদের দায়িত্বরত ইমাম দিয়ে নামাজের দাবি তোলেন। পরে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. শাহজাহান মসজিদে উপস্থিত মুসল্লীদের ওই ইমামকে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানান। স্থানীয়রা জানান, ১৯ জুলাই ইস্পাহানি জামে মসজিদের ইমাম মাওলানা গিয়াস উদ্দিন মামুন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিষয় ছাত্রদের বাস্তব দৃশ্যপটে তোলে ধরেন এবং সমাজ ও রাষ্ট্রকে ছাত্রদের পাশে থাকার আহ্বান জানান। তিনি ইসলামের ইতিহাস ও বাংলাদেশ বর্তমান চিত্র তুলে ধরে থাকেন বয়ানে। কিন্তু…
নরসিংদীর শিবপুরে ৫ম শ্রেনীর আপন বোনকে বিয়ে করেছে ভাই উপজেলার চক্রধা ইউনিয়নের দোপাথর এলাকায় এই ঘটনা ঘটে। বিস্তারিত দেখুন…
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার জীবনটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আর যারা আমার নিরাপত্তা দেন, তারাও যথেষ্ট ঝুঁকি নিয়ে কাজ করে থাকেন। আমি যখন আমার ছেলে-মেয়ের জন্য দোয়া করি, যারা আমার সাথে কাজ করে তখন তাদের জন্যও দোয়া করি। রবিবার (৭ জুলাই) ঢাকা সেনানিবাসে ‘প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট’-এর (পিজিআর) ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জীবনের ঝুঁকি নিয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য পিজিআরের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেখ হাসিনা বলেন, পিজিআরের নেতৃত্ব ও নিরাপত্তা অত্যন্ত প্রশংসার দাবি রাখে। ফোর্সেস গোল-২০৩০ ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, পিজিআরে এখন এপিসিসহ আধুনিক সরঞ্জাম যোগ করা হয়েছে। এর…
বিদেশ থেকে খুব শিগগিরই মানুষ বাংলাদেশে চিকিৎসা নিতে আসবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, ‘আমি মনে করি, বাংলাদেশ থেকে রোগী বিদেশে না গিয়ে বিদেশ থেকে রোগী আসবে এদেশে চিকিৎসা নিতে। সেই অবস্থা একদিন আমরা করব।’ শনিবার (৬ জুলাই) সকালে চটগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পরিদর্শন শেষে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। চমেক হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় চিকিৎসকদের পাশাপাশি স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, দেশে উন্নতমানের চিকিৎসা সেবা থাকা সত্বেও অনেকে চিকিৎসার জন্য বিদেশ চলে যায়। আমাদের প্রধানমন্ত্রী দেশেই চিকিৎসা করান।…
জাতীয় ‘শেখ মুজিবের মেয়ে দেশের সম্পদ বেঁচে ক্ষমতায় আসে না’ ‘শেখ মুজিবের মেয়ে দেশের সম্পদ বেঁচে ক্ষমতায় আসে না’ ডেস্ক রিপোর্ট বার্তা বাজার ০৫ জুলাই ২০২৪, ০৮:৫৯ অপরাহ্ণ 6 Shares facebook sharing buttonmessenger sharing buttonwhatsapp sharing buttontwitter sharing buttonlinkedin sharing buttonprint sharing button শেখ মুজিবের মেয়ে কখনো দেশের সম্পদ বেঁচে ক্ষমতায় আসে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ভারতের কাছে গ্যাস বিক্রিতে বাধ সাধায় ২০০১ সালে সরকার গঠন করতে পারিনি। ওই সময় অনেক ভোট পেয়েছিলাম, কিন্তু প্রয়োজনীয় সিট পাইনি। বাংলাদেশের সম্পদ না বেচায় যদি ক্ষমতায় না আসি, তাতে আমার কিছু যায়-আসে না। আজ শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জে পদ্মা…
জুমার নামাজের বয়ানে সুদ-ঘুষের বিরুদ্ধে কথা বলেন ইমাম। এতে মাওলানা রহমত উল্লাহ নামের এক ইমামকে চাকরিচ্যুত করা বলে জানা গেছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়া এবং কমেন্ট বক্সে মন্তব্য করায় চার পরিবারকে সমাজচ্যূত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমন ঘটনা ঘটেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ছেঙ্গারচর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে। স্থানীয়রা এবং ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানিয়েছেন, ওই ওয়ার্ডের জোড়খালি গ্রামের বাসিন্দা সাইফুদ্দিন গত ২২ জুন ইমামের চাকরিচ্যূতের প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট করেন। সমাজচ্যূত অন্য তিন পরিবারের সদস্যরা ওই পোস্টে কমেন্ট করেন। এ ঘটনা মসজিদ কমিটি ও স্থানীয় বাসিন্দাদের সম্মানহানি হয়েছে দাবি করে ওই চার…
মাত্র এক দশকেই ধনী দেশে পরিণত হবে আফগানিস্তান। এমন সম্ভাবনার কথা জানিয়েছে খোদ যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা বিভাগের জরিপ বলছে- দেশটির রুক্ষ মাটির নিচে রয়েছে প্রায় ১৫ হাজার বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের প্রকৃতিক সম্পদ। এগুলো যদি সঠিকভাবে উত্তলোন করা যায়- তাহলে মাত্র এক দশকেই উন্নত দেশের কাতারে উঠে আসবে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান। ইসলামি আমিরাতের মাটির নিচে রয়েছে- লিথিয়ামের মতো মহামূল্যবান খনিজ সম্পদ। আর এই লিথিয়ামকে বলা হচ্ছে আগামী বিশ্বের চালিকাশক্তি। দিন যতই যাচ্ছে স্বয়ংক্রিয় নানা যন্ত্রের প্রতি মানুষের আগ্রহ ততই বাড়ছে। বিশেষ করে বৈদ্যুতিক গাড়ির প্রতি। আর এসব স্বয়ংক্রিয় যন্ত্রের শক্তি সংরক্ষণের জন্য দরকার লিথিয়াম। তাই এই লিথিয়ামকেই ভবিষ্যতের তেল ও প্রাকৃতিক…
আগেই তার দুটি মেয়ে সন্তান রয়েছে। স্ত্রী গর্ভবতী হওয়ার পর আশা করছিলেন এবার পুত্র সন্তানের মুখ দেখবেন। কিন্তু তৃতীয় সন্তানও মেয়ে হয়েছে। তাই তাকে বিক্রি করে দিলেন বাবা। সম্প্রতি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত বাবা সিএনজিচালিত অটোরিকশার চালক। তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, সন্তানকে বিক্রি করিনি, এক আত্মীয়ের কাছে রাখতে দিয়েছি। হাসপাতাল কর্তৃপক্ষ ও নবজাতকের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার মরিয়মনগর ইউনিয়নে ওই অটোরিকশা চালকের স্ত্রীর প্রসববেদনা উঠলে গত ২৭ জুন রাতে উপজেলার দোভাষী বাজারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ২৯ জুন সকালে অস্ত্রোপচারের মাধ্যমে একটি কন্যাসন্তানের জন্ম দেন ওই নারী। জানা যায়, হাসপাতালের…
প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে ভারতের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকেই চীন সফরের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৩ জুলাই) ফরেন সার্ভিস একাডেমি জার্নাল উন্মোচন এবং গ্রন্থাগার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। চীন সফরে বাংলাদেশের উন্নয়নে সরকার অগ্রাধিকার দিয়েছে বলেও জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক সৌদি আরব সফরের অর্জন নিয়ে করা প্রশ্নে তিনি বলেন, সৌদি আরবের বিনিয়োগকারীদের অফশোর ব্যাংকিংসহ আর্থিক খাতে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। সৌদি আরবে কর্মী পাঠানোর ক্ষেত্রে অসাধু চক্র ধরার জন্য দুই…