Author: নিউজ ডেস্ক :

 আন্তর্জাতিক  খালাস পেলেন ইমরান খান খালাস পেলেন ইমরান খান আন্তর্জাতিক ডেস্ক বার্তা বাজার  ০৩ জুলাই ২০২৪, ০৪:৪৯ অপরাহ্ণ 48Shares আরও একটি মামলায় বেকসুর খালাস পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ করায় দায়ের করা মামলায় বুধবার তাদের খালাস দিয়েছেন ইসলামাবাদের একটি দায়রা জজ আদালত। জিও নিউজের খবরে বলা হয়েছে, ইমরান খান, পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিসহ বেশ কয়েক জনের বিরুদ্ধে ২০২২ সালে এই মামলা দায়ের করা হয়েছিল। সে সময় ইমরান খানের বিরুদ্ধে দেশটির নির্বাচন কমিশন তোশাখানা মামলা দায়ের করলে সেটির প্রতিবাদে বিক্ষোভ করেন ইমরান খানসহ অন্যান্যরা। সেই বিষয়েই স্থানীয়…

Read More

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারি মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, সরকারের কর্মকর্তা-কর্মচারীদের এত জমি, ফ্ল্যাট, ব্যাংক অ্যাকাউন্ট আর নগদ অর্থ অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। এমনিক ব্রিটিশ লুটেরাদেরও হার মানিয়েছে। বাংলাদেশের ইতিহাসে বর্তমান সময়ের মতো এতো দুর্নীতিবাজ কর্মকতা-কর্মচারী জাতি দেখেনি। তিনি বলেন, আওয়ামী লীগের আশ্রয়ে প্রশ্রয়ে থাকা হাজার হাজার বেনজীর-মতিউর চুরি-দুর্নীতির যে নজির সৃষ্টি করেছেন। একদিকে জনগণের ওপর করের বোঝা চাপানো হচ্ছে, অন্যদিকে ব্যাংক থেকে আমানতকারীরা ঋণ ও এলসি সুবিধা পাচ্ছে না। ব্যাংকে রাখা আমানত পাচার হয়ে যাচ্ছে বিদেশে। দুর্নীতির কারণে এর প্রভাব পরছে দ্রব্যমূল্যের বাজারে। ফলে জিনিসপত্রের দাম আকাশচুম্বি। এভাবে একটি দেশ চলতে…

Read More

এইচএসসি ও সমমানের পরীক্ষা রোববার (৩০ জুন) থেকে শুরু হয়েছে। প্রথমদিন বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর ওই পরীক্ষার প্রশ্নপত্রের বিভিন্ন সেট সাজানো হয়েছিল দেশের বিভিন্ন ব্যান্ডদলের নামে। সোমবার (১ জুলাই) ব্যান্ডদল অ্যাশেজের সদস্য জুনায়েদ ইভান তার ফেসবুক পেজ থেকে দেয়া এক পোস্টে এ তথ্য তুলে ধরেন। পোস্টে বিভিন্ন প্রশ্নপত্রের সেটের ছবি দিয়ে লিখা হয়, ‘২০২৪ এইচএসসি পরীক্ষার প্রশ্ন‌কোড সাজানো হয়েছে বাংলাদেশের বিভিন্ন ব্যান্ডদলের নাম অনুসারে। এবার প্রশ্নের সেট সাজানো হয়েছে অ্যাশেজ এবং মাইলস, ওয়ারফেজ, চিরকুট, লালন, আভাস, অবসকিউর ব্যান্ডের নাম দিয়ে। নিশ্চয়ই বাংলা ব্যান্ডের জন্য এই উদ্যোগ মাইলফলক হয়ে থাকবে।’ ওই পোস্টে প্রায় ১৭০০ কমেন্ট পড়েছে। এসব কমেন্টে অনেকেই…

Read More

সম্প্রতি কওমি মাদরাসার নিরীহ ছাত্রদের নির্বিচারে গ্রেপ্তার করে জঙ্গি হিসেবে মিডিয়ায় উপস্থাপনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান। আজ (০১ জুলাই) সোমবার, গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃদ্বয় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, আমরা লক্ষ্য করেছি যে, গত বুধবার ঢাকার সাইনবোর্ড থেকে হাতের লেখা প্রশিক্ষণ শেষে বাড়ি যাওয়ার পথে কুমিল্লা থেকে জামিয়া ইসলামিয়া পটিয়ার ছাত্র উজায়ের ও হামিমকে এবং লক্ষ্মীপুর থেকে নেয়ামতুল্লাহকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন। নিরীহ এই ছাত্রদের গ্রেফতারের তিন দিন পর তাদেরকে কক্সবাজারে জঙ্গি হিসেবে গ্রেফতার দেখানো হয়। আমরা এর…

Read More

গাজায় ইসরায়েলি বর্বরতার পর একের পর এক দেশ মুখ ফিরিয়ে নিতে শুরু করে ইসরায়েলি পণ্য থেকে। এই তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় ছিল কোকাকোলা। এমন পরিস্থিতিতে বোতলজাতকরণের ব্যবসা থেকে সরে ব্র্যান্ড ভ্যালু ও পণ্যের গুণগত মানের দিকে নজর দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে কোকাকোলা। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের এবং প্রতিবেদনে বলা হয়েছে, কোকাকোলার বটলিং ইনভেস্টমেন্ট গ্রুপ (বিআইজি) নামে একটি সংস্থা বন্ধ করে দেয়া হচ্ছে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে এতদিন ভারতসহ বিশ্ববাজারে বোতলজাত কার্যক্রম পরিচালনা করে আসছিল কোকাকোলা। কোকাকোলার এক নোটের বার্তার বরাতে আরেক ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস লিখেছে, ৩০ জুন থেকে বিআইজি বন্ধ হয়ে গেলে ভারত, নেপাল ও শ্রীলঙ্কায় এর কার্যক্রম কোকাকোলার অভ্যন্তরীণ…

Read More

বাংলাদেশ বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ, এদেশে আর কখনোই জঙ্গিবাদের উত্থান হবে না বলে মন্তব্য করেছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদ। সোমবার (১ জুলাই) সকালে র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পুরাতন গুলশান থানার ‘দীপ্ত শপথ’ ভাস্কর্যে হলি আর্টিজানে নিহতদের শ্রদ্ধা জানানোর পর এমন মন্তব্য করেন তিনি। জঙ্গিবাদ নির্মূলে র‌্যাবের সফলতার কথা তুলে ধরতে গিয়ে এলিট ফোর্সটির মহাপরিচালক বলেন, ‘একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে সব ধরনের সক্ষমতা রয়েছে র‌্যাবের। নিয়ন্ত্রণে রয়েছে জঙ্গিবাদ। সাইবার স্পেসে নজরদারি অব্যাহত আছে।’ আট বছর আগে ২০১৬ সালে রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় ভয়াবহ হামলার ঘটনা ঘটে। সেদিন নব্য জেএমবির পাঁচ জঙ্গি বেকারিতে ঢুকে প্রথমে নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়ে…

Read More

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে ৩৭ হাজার ৮৩০। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও প্রায় ৮৭ হাজার ফিলিস্তিনি। রোববার (৩০ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা ভূখণ্ডে চলমান ইসরায়েলি আগ্রাসনে মোট মৃতের সংখ্যা ৩৭ হাজার ৮৩৪ জনে পৌঁছেছে বলে শনিবার অবরুদ্ধ এই ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলায় আরও ৮৬ হাজার ৮৫৮ জন আহত হয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ৪০ জন…

Read More

জাপানের কিয়োটোতে বেড়ানোর পরিকল্পনা করে বিড়ম্বনার শিকার হয়েছেন এক ইসরায়েলি পর্যটক। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়াস্বরূপ সেখানকার একটি হোটেল তার বুকিং বাতিল করেছে বলে খবর পাওয়া গেছে। টোকিওতে অবস্থিত ইসরায়েলি দূতাবাস দাবি করছে, ইসরায়েলি ওই পর্যটক কিয়োটোর জনপ্রিয় হোটেল মেটেরিয়ালে রুম বুকিংয়ের পর সেখানকার একজন কর্মচারীর কাছ থেকে একটি হোয়াটসঅ্যাপ বার্তা পেয়েছিলেন, যেখানে তাকে বলা হয় যে জুনের জন্য তার নির্ধারিত বুকিংটি ফিলিস্তিনের গাজায় চলমান সংঘাতের প্রতিক্রিয়ায় বাতিল করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ওই ইসরায়েলি পর্যটক যে বার্তাটি পেয়েছিলেন, তাতে লেখা ছিল, ‘আমরা দুঃখের সঙ্গে আপনাকে জানাচ্ছি যে, গাজায় চলমান সংঘাতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সদস্যদের…

Read More

পটুয়াখালীর দুমকী উপ‌জেলার আঙ্গা‌রিয়া ইউ‌পি চেয়ারম্যান ‌সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুর মিয়ার বাড়ি থে‌কে সা‌ড়ে ১৭টন সরকারী ‌ভি‌জিএ‌ফের চাল জব্দ ক‌রে‌ছে দুমকী উপ‌জেলা প্রশাসন। শ‌নিবার (২৯ জুন) দিবাগত রাত সা‌ড়ে ১০টার দিকে এই চাল জব্দ করা হয়। দুমকী থানা পু‌লি‌শের সহায়তায় উপ‌জেলা নির্বা‌হী অ‌ফিসার মো. শা‌হিন এই চাল জব্দ ক‌রেন। তি‌নি জানান, প্রায় ৩৫০ বস্তা প্রতি‌টি বস্তায় ৫০‌কে‌জি করে চাল জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, সরকারি চাল গোডাউন ব্যতীত কোনো ব্যক্তিগত বাসা বাড়িতে রাখার নিয়ম নেই। এ‌টি অপরাধ। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি। এদিকে, ঘটনার সময় চেয়ারম্যান গোলাম মর্তুজা বাড়িতে ছি‌লেন না। তার ব্যবহৃত ফোন‌টি বন্ধ…

Read More

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আশাপুর গ্রামে সাপের ছোবলে মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে ওঝার নানা আয়োজনে। জানাজা করত বাঁধা দিয়ে জীবিত করার এই প্রক্রিয়া চলমান রেখেছে। এদিকে এই ঘটনা দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসছে শত শত লোকজন। তবে আধুনিক চিকিৎসা ব্যবস্থায় এ ধরনের কুসংস্কার ও গোঁড়ামি নিয়ে হতাশা প্রকাশ করেছেন অনেকে। নিহত সাপে কাটা ব্যক্তি হলেন, কালিয়াকৈর উপজেলার বাসুরা এলাকার ইউনুছ আলীর ছেলে সাইফুল ইসলাম (৪০)। স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ৯টার দিকে টর্চ লাইট হাতে টেঁটা দিয়ে প্রতিবেশীদের সাথে মাছ ধরতে গেলে সাইফুলকে সাপ পায়ে ছোবল দেয়। প্রথমে ওঝার কাছে নিয়ে যায়। সেখান হতে পরে পরিবারের লোকজন রাতে তাকে পার্শ্ববর্তী টাঙ্গাইলের মির্জাপুরের…

Read More