Author: নিউজ ডেস্ক :

দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফা আলোচনায় বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিএনপির সঙ্গে বৈঠকের মাধ্যমে এ দফায় আলোচনা শুরু হবে। প্রধান উপদেষ্টা এরপর বৈঠক করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ, জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাম গণতান্ত্রিক জোটের সাথে। শনিবার (৫ অক্টোবর) দুপুর আড়াইটা থেকে একে একে এ বৈঠক অনুষ্ঠিত হবে। রাজনৈতিক দল না হলেও দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের সঙ্গে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দলটির মহাসচিব শায়খ সাজিদুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এতে অংশ নেবেন। হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বিষয়টি নিশ্চিত…

Read More

বাংলাদেশ কওমী ছাত্র ফোরাম-এর উদ্যোগে সীরাত চর্চা: জীবনের চিরন্তন পাথেয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ২ টা থেকে রাত ৮টা অবধি দেশের প্রথম সারির আলেম, চিন্তক ও সীরাত গবেষকদের উপস্থিতিতে পল্টন টাওয়ারের ইকোনমিক রিপোর্টার্স ফোরামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের দায়িত্বশীলরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননন্দিত লেখক ও সীরাত গবেষক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন। এতে সভাপতিত্ব করেন ফোরাম সভাপতি মাওলানা জামিল সিদ্দিকী। সেমিনারের বিষয়ভিত্তিক আলোচনায় নবী জীবনের নানাদিক ওঠে আসে। এসময় বক্তারা বলেন, রাসুল সা.-এর আদর্শ বাস্তবায়নের মধ্যে মানবতার মুক্তি নিহিত রয়েছে। তাই তিনি যা আদেশ ও নিষেধ করেছেন তা…

Read More

কুষ্টিয়ার খোকসার শিমুলিয়ায় সড়ক দূর্ঘটনায় চার শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ফাতেমা ও সাদিয়া নামের আরো দুইজন। আজ রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ৭টা ১৫ মিনিটে শিমুলিয়ায় কুঠিপাড়া এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীরা হলেন ১২ বছর বয়সী মিম, ১১ বছর বয়সী তানজিলা ও ১২ বছর বয়সী বীথি। আরও এক জনের পরিচয় এখন-ও পাওয়া যায়নি। নিহত মিম শিমুলিয়া কুঠিপাড়া গ্রামের মো: হানিফের মেয়ে এবং তানজিলা পালন শেখের মেয়ে। অন্যদিকে, বীথি হেলাল উদ্দিনের মেয়ে। কুষ্টিয়া হাইওয়ে থানার এস আই হারুনর রশীদ জানান, সকালে শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদে মক্তবে পড়া শেষে শিক্ষার্থীরা বাড়ী ফেরার পথে কুষ্টিয়া-…

Read More

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আন্দোলন-সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি। জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছি, লালন শাহের আদর্শ বাস্তবায়ন করার জন্য নয়। ভিনদেশি অপসংস্কৃতি বাস্তবায়নের জন্য নয়। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলা ঈদগাহ মাঠে গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যেহেতু আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি, জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছি এখানে লালনের আদর্শ বাস্তবায়ন করার জন্য নয়, আমেরিকা-ভারতের অপসংস্কৃতি বাস্তবায়নের জন্য নয়। এসব চাপিয়ে দিলে বাংলাদেশের মানুষ তা মানবে না। এই দেশের মাটি ও মানুষের সঙ্গে সম্পর্কিত আছে এই মাটি। শিক্ষা ও সংবিধান সংস্কারে…

Read More

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত সকল পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের জন্য গঠিত সমন্বয় কমিটি বাতিল করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. ইয়ানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কথা বলা হয়েছে। ঠিক কি কারণে এই কমিটি বাতিল করা হলো সে সম্পর্কে আদেশে কিছুই বলা হয়নি। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে এমন কিছু বিষয় সংযোজন করেছিল যা নিয়ে বিতর্ক ওঠে। বিশেষ করে এসব পুস্তকের বেশকিছু অধ্যায়ে দেশের কৃষ্টি-কালচার ও ধর্মীয় মূল্যবোধবিরোধী বিষয় রয়েছে বলে অভিযোগ করা হয়। এসব…

Read More

ভারতের ক্ষমতাসীন বিজেপির এমএলএ নিতেশ রানে এবং ধর্মগুরু রামগিরি মহারাজের মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ জুমা উত্তরার আব্দুল্লাহপুর পলওয়েল সেন্টারের সামনে থেকে বিশাল মিছিলটি যাত্রা শুরু করে জসীমউদ্দিন রোড হয়ে বিএনএস সেন্টারে এসে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে আয়োজন সমাপ্ত হয়। বৃহত্তর উত্তরার উলামায়ে কেরাম এবং ছাত্র-জনতার উদ্যোগে আয়োজিত প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশে আশপাশের বিভিন্ন স্কুল-কলেজ-ইউনিভার্সিটি-মাদ্রাসার ছাত্র-শিক্ষক, মসজিদের ইমাম এবং হাজারো মুসল্লি অংশ নেন। সমাবেশে বক্তারা ভারতের পুরোহিত রামগিরি ও বিজেপির বিধায়ক নিতেশ রান কর্তৃক নবীজির (সা.) অবমাননার তীব্র প্রতিবাদ জানান। তারা ভারত সরকারের কাছে অবিলম্বে এই দুই কটূক্তিকারীর সর্বোচ্চ বিচার দাবি…

Read More

বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উত্তরা জোনের উদ্যোগে কর্মী বৈঠক অনুষ্ঠিত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা জাহিদুজ্জামান। তিনি তার বক্তব্যে বলেন, স্বৈরাচারী,ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর মাঠ পর্যায়ে যুব মজলিসের কাজ করার ব্যাপক সুযোগ তৈরি হয়েছে। সে সুযোগকে আমাদের কাজে লাগিয়ে বৃহত্তর উত্তরাকে যুব মজলিসের ঘাঁটি হিসেবে গড়ে তুলতে হবে। ব্যাপক দাওয়াতি মিশন চালাতে হবে। আল্লামা মামুনুল হকের প্রতিটি সমাবেশে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি প্রমান করে আমাদের সংগঠনের প্রতি মানুষ কতইনা ভালোবাসে,তাদের এই আগ্রহকে আমাদেরকে কাজে লাগাতে হবে। যুব মজলিস উত্তরা জোনের সভাপতি মুফতি নেয়ামতুল্লাহ আমিনের সভাপতিত্বে বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত…

Read More

আরাফাত নুর: একটি আন্দোলন। যার সঙ্গে সম্পৃক্ত হয়েছিল সকল শ্রেণি-পেশার মানুষ। লাখো শিক্ষার্থী-জনতা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওটা এই আন্দোলন ক্রমশ রূপ পাল্টাতে থাকে। সরকারি বিভিন্ন বাহিনীর দমন-পিড়নের শিকার হতে হয়েছে শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ জনতাকে। এই আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী, লেখক, কবি, সাহিত্যিক, আইনজীবী, সাংবাদিক, সাইবারকর্মীরা সহ যে যেভাবে পেরেছেন সহায়তা করেছেন। আন্দোলনকে ঘিরে সর্বস্তরের জনগণের পাশাপাশি দেশের কওমি মাদরাসার ছাত্র-শিক্ষকদের অংশগ্রহণ ছিল ঈর্ষনীয়। যাদেরকে অভিহিত করা হয়েছে চব্বিশের যোদ্ধা হিসেবে। তেমনি এক যোদ্ধা জামিয়াতু ইবরাহিম সাইনবোর্ড মাদরাসা’র মুহাদ্দিস মুফতি আনিসুর রহমান কাসেমী। পুরো আন্দোলন সংগ্রামে যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। যাত্রাবাড়ী সাইনবোর্ড এলাকার বিভীষিকাময় দিনগুলোতে…

Read More

আজ (১১ সেপ্টেম্বর’২৪, বুধবার) বাংলাদেশ খেলাফত মজলিস মুন্সীগঞ্জ জেলা শাখা আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে দোয়া ও নৈরাজ্যবাদ বিরোধী পথসভায় প্রধান বক্তার বক্তব্যে সংগঠনের মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, বাহাত্তরে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী মৌল নীতিমালার আলোকে একটি গণ‌অভিপ্রায়ের বিরুদ্ধাবাদী সংবিধান বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেয়া হয়েছিল। যে সংবিধান বিগত অর্ধ শতাব্দীকাল বাংলাদেশের মানুষকে তাদের চিন্তা চেতনা তাদের হাজার বছরের কৃষ্টি কালচারের বিরুদ্ধে চালিত করেছে। সেই তিক্ত অভিজ্ঞতার ভিত্তিতে আমরা বলতে চাই, পাঁচ‌ই আগস্টের বিপ্লবকেও আগামীদিনে বিভ্রান্ত করার জন্য অনেক ষড়যন্ত্র পরিচালিত হবে। এইজন্য এদেশের ছাত্রসমাজকে সচেতন থাকতে হবে। এদেশের আলেম সমাজকে সোচ্চার থাকতে হবে। তিনি আরো…

Read More

মাত্র ৪৯ দিনে পবিত্র কোরআনুল কারীমের হিফজ (মুখস্থ) সম্পন্ন করেছেন ৭ বছর বয়সী হাবিবুর রহমান। তিনি নোয়াখালী বেগমগঞ্জ সুরেরপোলে অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ‘বাইতুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসা’র হিফজ বিভাগের শিক্ষার্থী। হিফজুল কুরআন বিভাগের বিস্ময়কর এ প্রখর মেধাবী ছাত্র নোয়াখালী সেনবাগ থানার বাসিন্দা প্রবাসী মাইনুদ্দিনের ছেলে। তার এ অসামান্য অর্জনে মুগ্ধ তার উস্তাদ ও পরিবার-পরিজন। বাইতুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসার প্রিন্সিপাল হাফেজ শাহাদাত হোসেন গণমাধ্যমকে জানান, ‘মহাগ্রন্থ আল কোরআনের অলৌকিক মুজিজায় এমন ঘটনা বিশ্বে প্রায় ঘটছে। আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষার্থী হাবিবুর রহমান মাত্র ৪৯ দিনে পবিত্র কোরআন মুখস্থ করেছেন। আমরা তার সফলতা কামনা করি। তবে এতো অল্প সময়ে কোরআন মুখস্থ করার বিষয়টি…

Read More