Author: নিউজ ডেস্ক :

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বাড়ি থেকে খেলতে বের হয়ে এই দুই শিশু নিখোঁজ হয়। এরপর রাত সাড়ে ৯টার দিকে পুকুরে জাল ফেলার পর মেলে তাদের মরদেহ। বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে উপজেলার ৫নং সদর ইউনিয়নের সুহিলপুর গ্রামের হাওলাদার বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। পানিতে ডুবে প্রাণ হারানো শিশুরা ওই বাড়ির শাহ পরানের ছেলে ওমর ফারুক (৬) ও একই বাড়ির জুয়েল আহমেদের ছেলে জিহাদ হোসেন (৫)। তারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই ছিল। স্থানীয়রা জানান, বাড়ির লোকজন শিশু দুটিকে খুঁজে না পেয়ে আসর নামাজের পর মাইকিং করে এবং বাড়ির আশপাশের পুকুরগুলোতে খোঁজ করে। পরে সাড়ে ৯টার পর…

Read More

বান্দরবানে রুমা সদর ইউনিয়নের নিজ শিশু সন্তানকে বিক্রি করে দিয়েছে বাবা। মদপানের টাকা দিতে না পারায় নিজের আড়াই বছরের শিশু সন্তানকে তিন হাজার টাকায় বিক্রি করে দিয়েছে চাইসিংনু মারমা (৪০)। শিশু সন্তানকে ফিরে পেতে ক্রেতার কাছে বারবার গেলেও বিক্রির অর্থ ফেরত দিতে না পারায় নিজ সন্তানকে ফেরত আনেন। স্থানীয়দের সূত্রে জানা গেছে, চার বছর আগে রুমা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রুমাচড় পাড়া বাসিন্দা ক্যহ্লাচিং এর ছেলে চাইসিংনু মারমা (৪০) ও পাইন্দু ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পড়ুয়া পাড়ার বাসিন্দা ক্যইমংউ মারমার বড় মেয়ে উসাংচিং মারমা এর মধ্যে সামাজিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে এক মেয়ে। তবে স্বামী প্রায় সময় মদপান করে…

Read More

আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ার লক্ষ্যে সাইকেল র‍্যালি করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শুক্রবার (২৮ জুন) সকালে মানিক মিয়া এভিনিউর সংসদ ভবনের দক্ষিণ গেইটের সামনে থেকে এ র‍্যালি শুরু হয়। র‍্যালিটি বিজয় বিজয় স্মরণী, গণভবন হয়ে ধানমন্ডি ৩২ নম্বর গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত এই সাইকেল র‍্যালীতে সভাপতিত্ব করেন মেয়র আতিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, কামরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম,…

Read More

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সহযোগী সংগঠকদেরকে নিয়ে তিন দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৮ জুন’২৪, শুক্রবার) সমাপনী অধিবেশনের মাধ্যমে কর্মশালা সমাপ্ত হয়। সমাপনী অধিবেশনে কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ কামাল উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের অভিভাবক পরিষদের সম্মানিত সদস্য ও বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী। গত ২৫ জুন’২৪ বুধবার থেকে শুরু হ‌ওয়া এই কর্মশালায় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা মুসা আল হাফিজ, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিষদ ও যুব মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা শরীফ হুসাইন, মাওলানা ইমদাদ বিন ছায়েনুদ্দীন, ডা. মাহদী হাসান,…

Read More

ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের শুল্ক ও আবগারি ক্যাডারের কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৮৩ ব্যাচের ফিন্যান্সের ছাত্র ছিলেন। তার ব্যাচের বন্ধুদের গ্রুপ-৮৩ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। এই গ্রুপে প্রতিদিন ভোরে কোরআন-হাদিসের উদ্ধৃতি সংবলিত সৎ হওয়ার উপদেশ দিতেন তিনি। সৎপথে চলো, সৎকর্ম করো, ঘুষ গ্রহণ থেকে বিরত থাকাসহ নানা ধরনের ধর্মীয় বিষয় পোস্ট করতেন তিনি। মতিউর রহমানের ঢাবি-৮৩ ব্যাচের একাধিক বন্ধু কালবেলাকে এসব তথ্য জানান। জানা গেছে, মতিউরের এসব উপদেশ বন্ধুদের অনেকে ভালোভাবে নিতেন। আবার অনেকে বিরক্ত হতেন। এ কারণে অনেকেই হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেন। ছাগলকাণ্ডের বিষয়টি আলোচনায় আসার পর থেকে এই গ্রুপে পক্ষে-বিপক্ষে নানা ধরনের মতামত আসে। কিছু সুবিধাভোগী তার বিরুদ্ধে…

Read More

হারের হ্যাটট্রিক করে বিদায় নিলেও বাংলাদেশ ক্রিকেট দলের পারফরম্যান্সের গর্বিত নাজমুল হাসান পাপন। তিনি একটি অনুষ্ঠানে জানান, তরুণ প্লেয়াররা বাঘা বাঘা খেলোয়াড়দের থেকে ভালো খেলেছে। তাঁর কথা অনুযায়ী, প্লেয়াররা ভালো খেললেও সেটা দলের খেলায় দেখা যায়নি। এই প্রথমবার সুপার এইটে যাওয়ায় তিনি খুশি। ১৯৯৯ সাল থেকে বাংলাদেশ আন্তর্জাতিক স্তরে ক্রিকেট খেলা শুরু করে। সেই থেকে একাধিক ওডিআই বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেললেও এই প্রথমবার তারা সুপার এইটে প্রবেশ করল। তাও সুপার এইটে প্রবেশ করে তারা হতাশ করেছে। হারের হ্যাটট্রিক করে ছিটকে গিয়েছে। বিশ্বকাপের আগে দলে অনেক পরিবর্তন করা হলেও সাফল্য আসেনি। বরং প্রথমবার বিশ্বকাপ খেলতে নামা আমেরিকা এবং…

Read More

গাজীপুরের কালিয়াকৈরে মায়ের লাশ দাফনে ছেলেদের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৭ জুন) সকালে উপজেলার চাপাইর এলাকার বড়কাঞ্চনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লালভানু বেগম ওই গ্রামের মৃত আজিমুদ্দিনের স্ত্রী। বৃহস্পতিবার সকালে তিনি মারা গেলে দাফনের সময় ছেলেদের বিরুদ্ধে এ অভিযোগ উঠে। পুলিশ, এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, লালভানু কয়েক বছর আগে বড় ছেলে বাদশা মিয়ার দুই ছেলে সানোয়ার ও ফারুককে ৩৬ শতাংশ জমি দলিল করে দেন। বিষয়টি ছোট দুই ছেলে আব্দুর রশিদ ও রফিকুল ইসলাম জানতে পেরে তার মাকে নানাভাবে চাপ দিয়ে জমিটি ফেরত নেওয়ার চেষ্টা করেন। কিন্তু লালভানু এই বিষয়টি নিয়ে ছোট দুই ছেলের সাথে…

Read More

ধুমধাম বিয়ের অনুষ্ঠান ও খাওয়ার আয়োজন চলছিল নুনু ফকির বাড়িতে। হঠাৎ পুলিশের উপস্থিতিতে থেমে যায় বিয়ে বাড়ির হইচই আর আনন্দ উল্লাস। এমনকি খাওয়া-দাওয়া ফেলে বউ নিয়ে পালিয়ে যান বর। বৃহস্পতিবার (২৭ জুন) কুমিল্লার বুড়িচংয়ে কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, একই গ্রামের আয়েত আলীর ছেলে দুবাই প্রবাসী রাজিব হোসেনের সঙ্গে মিম আক্তারের বিয়ে আগেই সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বউ তুলতে বরযাত্রী নিয়ে আসেন বর পক্ষ। এ খবর পেয়ে সেখানে পুলিশ নিয়ে হাজির হন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা। তাদের দেখেই কনেকে নিয়ে বর ও বরযাত্রী পালিয়ে যান। এদিকে বর, বরযাত্রী ও বিয়ের পাত্রী কাউকে না পেয়ে কনের চাচাকে আটক…

Read More

তিনদিনের কর্মসূচি ঘোষণা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, ডামি সরকারের কাছে দেশ নিরাপদ নয়। দেশ, ইসলাম ও মানবতা ধ্বংসের সকল আয়োজন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) সকালে রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে থানা প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনদিনের কর্মসূচি ঘোষণা দেন তিনি। সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ, সৈয়দ ফয়জুল করীম, মাওলানা ইউনুছ আহমাদ, নূরুল হুদা ফয়েজী, খন্দকার গোলাম মাওলা, অধ্যাপক আশরাফ আলী আকন, মাহবুবুর রহমান, গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, শেখ…

Read More

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বাস্তবমুখী হওয়ায় নতুন শিক্ষাক্রম নিয়ে গ্রামের অভিভাবকরা খুশি। তবে শহরের অল্পসংখ্যক অভিভাবক এ নিয়ে শুরু থেকে আপত্তি জানিয়ে আসছেন। বৃহস্পতিবার (২৭ জুন) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ‘জাতীয় শিক্ষা সপ্তাহ’ উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জাতীয় পর্যায়ের বিজয়ী শিক্ষক-শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে পুরস্কার বিতরণের এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ প্রমুখ। শিক্ষামন্ত্রী…

Read More