Author: নিউজ ডেস্ক :

কাফিয়া জামাতের সিলেবাস নিয়ে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজ শনিবার ২৯ জুন বেফাকের ভেরিফায়েড পেজে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বেফাক জানায়, ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অন্তর্ভুক্ত সকল মাদরাসার কর্তৃপক্ষকে জানানো যাচ্ছে যে, চলতি বছর নিম্নলিখিত নির্দেশনার আলোকে নেসাব কার্যকর হবে: সানাবিয়া সানিয়া (কাফিয়া) জামাতের ‘মিশকাতুল আসার’ কিতাবের শুরু থেকে (প্রচলিত ছাপার কিতাবের ১০০নং পৃষ্ঠা من أهم ابواب البر حسن المعاشرة مع الأهل অধ্যায়ের শেষ পর্যন্ত পাঠ্যভুক্ত থাকবে। এ অংশটুকু থেকে বিষয়ভিত্তিক ৪০টি হাদীস মুখস্থ করতে হবে। হাদীসগুলোর তালিকা বেফাকের ওয়েবসাইটে দেখা যাবে।…

Read More

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান আওয়ামী লীগ। ৭৫ বছর এই প্রতিষ্ঠানের বয়স। দীর্ঘ সংগ্রাম, আন্দোলন, ঝড়, অন্ধকার, স্বৈরশাসনের বিরুদ্ধে দীপ্ত পায়ে এগিয়ে যাওয়ার নাম আওয়ামী লীগ। আজ (শনিবার) দুপুরে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আমরা মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে জীবনের জয় গান গাই। আমরা ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে সৃষ্টির পতাকা উড়ায়। আমাদের শিকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে। আমাদের জন্ম জনতার মাঝ থেকে। আমরা অস্ত্র উঁচিয়ে শেষ রাতে…

Read More

বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব ও সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা জালালুদ্দীন আহমদ গতকাল (২৮ জুন’২৪) অনুষ্ঠিত বাস্তবায়ন কমিটির বৈঠক থেকে আগামী ৩০ জুলাই’২৪ মঙ্গলবার সকাল ৯ টায় ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় উলামা সম্মেলন সফল করার জন্য দলীয় নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান। বৈঠকে উপস্থিত যুগ্মমহাসচিব মাওলানা কোরবান আলী কাসেমী, মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা আবু সাঈদ নোমান, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভ’ইয়া, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা ছানাউল্লাহ আমিনী, উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন…

Read More

রাজস্ব খাত থেকে বেতন-ভাতার দাবি জানিয়েছেন বাংলাদেশের মডেল মসজিদগুলোর ইমাম ও মুয়াজ্জিনরা। শনিবার (২৯ জুন) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন ও রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত শেষে এসব কথা বলেন বাংলাদেশ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ইমাম সমিতির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, দেশের মডেল মসজিদগুলোতে আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। কিন্তু এসব মসজিদের ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের বেতন সামান্য। যা দিয়ে সংসার ও জীবন ধারণ করতে হিমশিম খেতে হচ্ছে। তাই মডেল মসজিদের জনবলকে জাতীয়করণ করে বেতন-ভাতা রাজস্ব খাতের আওতায় আনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আবদার জানান। এর আগে দুপুরে বাংলাদেশ মডেল মসজিদ…

Read More

কোমলপানীয় কোকাকোলার একটি বিজ্ঞাপনে অভিনয় করে সম্প্রতি তোপের মুখে পড়েন অভিনেতা শরাফ আহমেদ জীবন। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে ওঠে বয়কটের ডাক। এবার সেই বিজ্ঞাপন বিতর্কের জেরে সাইবার হামলায় নিজের ফেসবুক পেজ হারিয়েছেন এই অভিনেতা। শনিবার (২৯ জুন) সকালে ফেসবুকে জীবনের পেজটির খোঁজ করা হলে তা পাওয়া যায়নি। যদিও অভিনেতা জীবনের ফেসবুক পেজ হ্যাক হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। তবে হ্যাকিং গ্রুপ ‘সাইবার ৭১ -We Hack to Protect Bangladesh’ এর দাবি, পেজ হ্যাক করা হয়নি। বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া এই বিজ্ঞাপনের কাজে বিতর্কিত আরেক অভিনেতা শিমুল শর্মার পেজও সরিয়ে ফেলার হুমকি দিয়েছে হ্যাকাররা। প্রসঙ্গত, কোকাকোলার একটি বিজ্ঞাপন নিয়ে সম্প্রতি…

Read More

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের শ্বশুর ও শাশুড়ির নামে ১৮টি ব্যাংক হিসাব রয়েছে। এসব ব্যাংক হিসাবে প্রায় ১৯ কোটি টাকা জমা এবং পরে তার বড় অংশ উত্তোলনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক)। আদালতে জমা দেওয়া দুদকের নথি থেকে জানা যায়, ফয়সালের শ্বশুরের নাম আহম্মেদ আলী। তিনি একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। তার শাশুড়ি মমতাজ বেগম পেশায় গৃহিণী। দুদক বলছে, শ্বশুর ও শাশুড়ির নামের ব্যাংক হিসাবে যে অর্থ লেনদেন হয়েছে, তা ফয়সালেরই অপরাধলব্ধ আয়। ফয়সাল ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ নিজের ও স্ত্রীর নামে রাখার পাশাপাশি স্বজনদের নামেও রেখেছেন। দুদক আরও বলছে, ফয়সাল ও তার ১১…

Read More

পঞ্চগড়ের বোদা উপজেলায় তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের নিয়ে ‘ইয়ুথ টক উইথ সাদ্দাম হোসেন’ অনুষ্ঠিত হয়েছে। গত ২১ জুন বিকেলে বোদা পাইলট মডেল সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে তারুণ্য গড়বে পঞ্চগড় এই অনুষ্ঠানের আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দেবলীনা চন্দ দৈদী ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালের শিক্ষার্থী সাদমান সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন। ওই অনুষ্ঠানের এক পর্যায়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনকে তার পছন্দের বিষয় সম্পর্কে প্রশ্ন করেন উপস্থাপক। এ সময় সাদ্দাম হোসেন পছন্দের রং সবুজ ও প্রিয় ফুল জারুলের কথা বলেন। উপস্থাপক পরে অপশন দিয়ে জিজ্ঞাসা করেন, মেঘের কোল না…

Read More

মাহমুদ রিদওয়ান নামে ‘https://www.facebook.com/share/p/o9n8sey7HGrh1NYA/?mibextid=oFDknk’ তার এক সহপাঠীর ফেসবুক পোস্ট ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ফেসবুক পোস্টটি হুবহু নিচে তুলে ধরা হলো- গত ২২ জুন আশ শফিক একাডেমি সাইনবোর্ড, ঢাকা তে আয়োজন করা হয়েছিলো হাতের লেখা প্রশিক্ষণ। সেখানে অধমও অংশগ্রহণ করেছিলাম। এই ছেলে দুটি আমার পিছনের তেপায়ায় ছিলো। পটিয়া মাদ্রাসার ছাত্র। খুব নম্র ও ভদ্র।২৬ জুন কোর্স শেষ হওয়ার পর আমাদের প্রশিক্ষণ একাডেমি থেকে নিউজ আসে যে,বাড়িতে যাওয়ার পথে দু’জন প্রশিক্ষণার্থী নিখোঁজ। কিছুক্ষণ আগে সংবাদ পেলাম, জঙ্গি প্রশিক্ষণ দিয়ে এসেছে সন্দেহ করে র‍্যাব তাদের গ্রেফতার করেছে। গত কয়েক বছরে বিভিন্ন জঙ্গি আস্তানায় হামলা করে শতাধিক জঙ্গি গ্রেফতার করা হয়েছে।তন্মধ্যে একজন ও…

Read More

স্কুল বন্ধ থাকলে প্রায়ই বাবার ভ্যান নিয়ে উপার্জনের জন্য রাস্তায় বেরিয়ে পড়ত ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী শাকিল (১৪)। শুক্রবার (২৮ জুন) একদিকে স্কুল বন্ধ, অন্যদিকে ফসলি জমিতে পাট কাটার কাজে ব্যস্ত ছিলেন বাবা। নিজের পড়াশোনার খরচ ও সংসারে একটু বেশি উপার্জনের জন্য বাবার ভ্যান নিয়ে রাস্তায় বেরিয়েছিল সে। কিন্তু অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ভ্যান হারিয়ে এখন হাসপাতালে শুয়ে কাঁদছে শাকিল। বিকেলে শরীয়তপুর সদর উপজেলার কানার বাজার সংলগ্ন রাস্তায় শাকিলকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। শাকিল মাদারীপুর সদর উপজেলার খোঁয়াজপুর ইউনিয়নের টেকেরহাট এলাকার বর্ষারচর গ্রামের এমদাদ সরদার ও তানজিলা বেগম দম্পত্তির ছেলে। সে টেকেরহাট উচ্চ বিদ্যালয়ের…

Read More

আজ (২৮ জুন’২৪, শুক্রবার) বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে সহযোগী সংগঠক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকাল দশটায় সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোল্লা মুহাম্মাদ খালিদ সাইফুল্লাহ এর দারসুল কুরআনের মাধ্যমে এই সম্মেলন শুরু হয়। এরপর নেজামুল আমাল পর্যালোচনা ও সহযোগী সংগঠকদের বক্তব্য শেষে বেলা সাড়ে চারটায় সমাপনী অধিবেশনের মাধ্যমে শেষ হয়। সমাপনী অধিবেশনে কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ কামাল উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের অভিভাবক পরিষদের সম্মানিত সদস্য ও যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী, ঢাকা জেলা উত্তরের সংগঠন বিভাগের…

Read More