Author: নিউজ ডেস্ক :

ব্যাটার নাজমুল হোসেন শান্তকে তিন ফরম্যাটেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক করার পর অভিনন্দন জানিয়ে প্যানা পোস্টার করেছিলেন রাজশাহী মহানগর ছাত্রলীগ। সেই পোস্টারের ছবি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ওই পোস্টারে লেখা রয়েছে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট ওয়ান ডে ও টি-২০ (তিন ফরম্যাট) এ রাজশাহীর কৃতি সন্তান নাজমুল হোসেন শান্ত অধিনায়ক নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী মহানগর এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পোস্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ, জাতীয় নেতা শহীদ এ এইচ এম কামারুজ্জামান, আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বার এএইচএম খায়রুজ্জামান লিটন, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির…

Read More

রাতারাতি ধনী হতে জুয়ার দিকে ঝুঁকতে দেখা যায় অনেককে। তবে বেশিরভাগ সময়ই খবর পাওয়া যায় জুয়ায় সর্বশান্ত হওয়ার। এই ফাঁদে পা দিয়ে নিঃস্ব হওয়া মানুষের সংখ্যাও কম নয়। তবে সিঙ্গাপুরের এক ক্যাসিনোতে এবার ঘটে গেছে ভিন্ন এক ঘটনা। জানা গেছে, জুয়ায় বিপুল অর্থ জেতার পর তা উদ্‌যাপন করতে গিয়ে ‘হার্ট অ্যাটাক’ করেছেন এক ব্যক্তি। সংবাদভিত্তিক ওয়েবসাইট নিউজ ডট কম ডট এইউ’র বরাত দিয়ে বৃহস্পতিবার (২৭ জুন) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। গত ২২ জুন এ ঘটনা ঘটে বলে জানা গেছে। প্রতিবেদন মতে, সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডস ক্যাসিনোতে নিয়মিত আসা এক ব্যক্তির জীবনের মোড় ঘুরে গেছে। কারণ, একটি বাজির…

Read More

‘বেশি করে আলু খান ভাতের ওপরে চাপ কমান’ কথাটি নিশ্চিয় মনে আছে আপনাদের। থাকারই কথা! বেশি দিন আগের কথায় নয়, দেশের বাজারে চালের দাম ক্রমাগত ঊর্ধ্বগতি থাকায় সরকারের পক্ষ থেকে এমন কথা বলা হয়েছিল। তখন মানুষও সত্যি সত্যি আলুতে ঝুঁকে ছিলেন। আলু বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সবজি। সারা বছরই বাজারে এর দেখা মেলে। এই দেশের প্রায় প্রতিটি ঘরেই আলু সবজি হিসেবে ব্যাপক জনপ্রিয়। বাংলাদেশের এই জনপ্রিয় সবজিটি আবার কোনও কোনও দেশের প্রধান খাবারও। লাতিন আমেরিকার দেশ পেরুর জাতীয় খাবার আলু। পেরুবাসী প্রতি বছর মাথাপিছু ৭০ কেজি আলু খায়। যা বিশ্বের অন্য যেকোন দেশের চেয়ে বেশি। আলুর দাম কম থাকায় কয়েক বছর…

Read More

এবার ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর ড: মানিক সাহার জন্য আম, ইলিশ ও মিষ্টি উপহার পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (২৭ জুন বৃহস্পতিবার) দুপুর ১২ টার সময় ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরা মুখ্যমন্ত্রীর জন্য এসব উপহার পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপহার হিসেবে ২০টি কার্টুনে করে ৪০০ কেজি হাড়িভাঙ্গা জাতের আম, ৫০ কেজি ইলিশ মাছ ও ৫০ কেজি মিষ্টিসহ মোট ৫০০ কেজি উপহার সামগ্রী ত্রিপুরা মূখ্যমন্ত্রীর জন্য পাঠানো হয়। এ সময় সীমান্তের শূন্য রেখায় বাংলাদেশের পক্ষ থেকে উপহার সামগ্রী গুলো গ্রহণ করেন ত্রিপুরা নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশন অফিসের প্রথম সচিব রেজাউল হক চৌধুরী ও আল আমিন। উপহার সামগ্রীগুলো বন্দরে সি এন্ড এফ…

Read More

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা ফুয়াদ হোসেন শাহাদাতের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন সংগঠনটির ইডেন কলেজ শাখার এক নেত্রী (২৯)। বৃহস্পতিবাত (২৭ জুন) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক শামসুল ইসলামের আদালতে মামলাটি করেন সাবেক ওই ছাত্রলীগ নেত্রী। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে হাজারীবাগ থানার অফিসার ইনচার্জকে (ওসি) অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, ভিকটিম ২০১৩-১৪ সেশনে ইডেন মহিলা কলেজে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং সেকশনে ভর্তি হন। ২০১৪ সালে বান্ধবীদের নিয়ে টিএসসিতে আড্ডা দিতে যান। সেখানে গিয়ে ফুয়াদ হোসেনের সঙ্গে পরিচয় হয়। তারা ফোন নম্বর আদান প্রদান করেন। তাদের ফোনে কথাবার্তা হয়।…

Read More

ঢাকাকে বলা হয় মসজিদের শহর। এই শহরের অলি-গলিতে রয়েছে নতুন-পুরাতন অসংখ্য মসজিদ। কিন্তু রাজধানীর ভাটারা এলাকায় অবস্থিত মসজিদ আল মোস্তফা যেন সবার থেকে আলাদা। অনিন্দ্যসুন্দর এই মসজিদের অবস্থান রাজধানীর মাদানি এভিনিউ সড়কে। ইউনাইটেড ইউনিভার্সিটির প্রবেশমুখে মসজিদটির অবস্থান। মসজিদের একদিকে বসুন্ধরা আবাসিক এলাকা, অপরদিকে ইউনাইটেড প্রকল্প। পবিত্র কাবার আদলে মসজিদটি নির্মাণ করা হয়েছে। দেখলে মনে হবে মসজিদটির নির্মাণ কাঠামোতে কাবা শরিফের ছোঁয়া লেগে আছে। চোখধাঁধানো এই মসজিদের সবচেয়ে বড় আকর্ষণ হলো, সামনের দিকে কালো রংয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পবিত্র কাবার আকৃতি। দেয়ালে সোনালী রং দিয়ে লেখা হয়েছে আল্লাহর নাম এবং তার প্রিয় বান্দা শেষ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর নাম। এর…

Read More

মাদারীপুরের শিবচরে মুরগি ব্যবসায়ী সাকিল খানের (৩৭) সঙ্গে পালিয়েছেন কামাল ঢালী নামের এক গরু ব্যবসায়ীর স্ত্রী স্বপ্না আক্তার (৩৫)। এ বিষয়ে স্বামী কামাল ঢালী বাদী হয়ে শিবচর থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। সাকিল খান শিবচর উপজেলার যাদুয়ারচর এলাকার বাসিন্দা। অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৩ সালে স্বপ্না আক্তারকে প্রেম করে বিয়ে করেন কামাল ঢালী। এই দম্পত্তির পরিবারে দুটি ছেলে রয়েছে। তাদেরকে রেখে সাত বছর আগে বিদেশে যান কামাল। এ সময় সাকিল খানের সঙ্গে স্বপ্নার পরিচয় হয়। সেই পরিচয়ের সম্পর্ক আস্তে আস্তে প্রেমে পরিণত হয়। ২০২২ সালের অক্টোবরে গোপনে কামাল ঢালীকে তালাক দিয়ে সাকিলকে বিয়ে করেন স্বপ্না। এদিকে গত ৮ মাস আগে…

Read More

সোমবার (২৪ জুন) দুপুর ১টা। ভারতের পার্লামেন্ট ভবনের বিপরীতে অবস্থিত মসজিদে মুসল্লিরা এসেছেন জোহরের নামাজের জন্য, অথচ ইমামের দেখা নেই; তার রুমেও তালা ঝুলছে। অপেক্ষমান মুসিল্লদের মাঝে চলছিল কৌতূহলী আলোচনা, ‘ইমাম সাহেব কি আজ নামাজের ইমামতি করার সময় পাবেন?’ আলোচনা শেষ হতে না হতেই দেখা গেল, ৪৮ বছর বয়সী ইমাম মাওলানা মহিব্বুল্লাহ নদভি মসজিদে হাজির। নির্ধারিত সময়েই নামাজ শুরু হয়। নামাজ শেষে ইমাম সাহেব আবার চলে যান পার্লামেন্ট ভবনে। সেই মসজিদের ইমাম এবার লোকসভার সদস্য হয়েছেন। মাওলানা মহিব্বুল্লাহ নদভি ভারতের উত্তর প্রদেশের রামপুর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় প্রথম সংসদ অধিবেশনে যোগ দিতে ব্যস্ত ছিলেন। সমাজবাদী পার্টির সাইকেল প্রতীকে…

Read More

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, বাংলাদেশের ডামী সরকারের প্রধানমন্ত্রী ভারতের কাছে মুচলেকা দিয়ে ডামি নির্বাচনের মাধ্যমে গায়ের জোরে ক্ষমতায় এসে দু’সপ্তাহের মাথায় দাসখত করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকিতে ফেলেছে। ওবায়দুল কাদেরের নির্বাচনের পূর্বের বক্তব্য, ‘তলে তলে সমঝোতা হয়েছে’র রহস্য জাতির কাছে সুস্পষ্ট হয়েছে। আজও সীমান্তে বাংলাদেশীকে হত্যা করছে বিএসএফ। দেশের জনগণ জীবন দিয়ে হলেও সকল ষড়যন্ত্র প্রতিহত করবে। চরমোনাই পীর বলেন, লুটেরারা ব্যাংকের টাকা লুটপাট করে দেশের সকল সরকারি-বেসরকারি ব্যাংক খালি করে ফেলেছে। সরকারী আমলা, প্রশাসনের কর্মকর্তাদের দুর্নীতি ও লুটপাটের সংবাদ ক্রমেই দেশবাসীর কাছে প্রকাশ হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেললাইন দেশের স্বাধীনতা…

Read More

বিজ্ঞাপন কাজ নিয়ে বিতর্কের জেরে এবার সাইবার হামলায় ফেসবুক অ্যাকাউন্ট ও অফিসিয়াল পেজ হারিয়েছেন অভিনেতা শরাফ আহমেদ জীবন। হ্যাকারদের কবলে পড়েছে অভিনেতা শরাফ আহমেদ জীবনের ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ। হ্যাকারদের কবলে পড়েছে অভিনেতা শরাফ আহমেদ জীবনের ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ। সাইবার ৭১- উই হ্যাক টু প্রোটেক্ট বাংলাদেশ ফেসবুক পেজ এবং সাইবার ফোর্স- উই ফাইট ফর বাংলাদেশ নামের ফেসবুক গ্রুপ থেকে এমন দাবি করা হয়। গত ২৪ জুন সাইবার ৭১ ফেসবুক পেজ থেকে দেয়া এক পোস্টে অভিনেতা শিমুল শর্মার ফেসবুক প্রোফাইলের ছবি শেয়ার করে লিখা হয়, ‘অবশেষে শরাফ আহমেদ জীবন এর অফিসিয়াল পেজটি আউট। নেক্সট দাদু, অপেক্ষা।’ শরাফ আহমেদ জীবনের ফেসবুক…

Read More