সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দ্বিতীয় দিনে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ৭ হাজার ৮৯৬ গ্রাহক ৩২৭ কোটি টাকার আমানত তুলেছেন। প্রথম দিনের তুলনায় তা কিছুটা বেশি। প্রথম দিন আমানত উত্তোলনের পরিমাণ ২৫৪ কোটি টাকা। সম্মিলিত ইসলামী ব্যাংক ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। সম্মিলিত ইসলামী ব্যাংক কর্মকর্তারা বলছেন, আমাদের প্রত্যাশার তুলনায় আমানত উত্তোলনের পরিমাণ অনেক কম। এখন আমানত তোলার পাশাপাশি জমাও হচ্ছে। দ্বিতীয় দিনে গ্রাহক তুলে নিল আরও ৩২৭ কোটি টাকা ‘আইনজীবীদের ইনকাম কমে গেছে’ বলার পর এজলাস ছাড়েন প্রধান বিচারপতি একীভূত পাঁচ ব্যাংক বা সম্মিলিত ইসলামী ব্যাংক হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম…
Author: নিউজ ডেস্ক :
মামলায় তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে পাঁচ লাখ টাকা জরিমানা করেন আপিল বিভাগ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এই জরিমানার আদেশ নিয়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে কথোপকথনের একপর্যায়ে প্রধান বিচারপতিসহ পূর্ণাঙ্গ বেঞ্চ এজলাস ছেড়ে গেছেন। আদালতে মাহবুব উদ্দিন খোকন প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি প্রধান বিচারপতি হওয়ার পর আসলে মামলা-টামলা খুব একটা হচ্ছে না আপিল বিভাগে। আইনজীবীদের ইনকাম কমে গেছে’। তার এই বক্তব্য পুরোপুরি আদালত অবমাননার শামিল উল্লেখ করে প্রধান বিচারপতিসহ অপর বিচারপতিরা এজলাস ছেড়ে যান। এদিন দুপুর সাড়ে ১২টার দিকে আপিল বিভাগের আদালতকক্ষে এ ঘটনার পর…
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর সাবেক ভিপি জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আজ ৮ সেপ্টেম্বর ২০২৬ইং (মঙ্গলবার) রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি মামুন অর রশিদ এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন এর নেতৃত্বে…
মেশক প্রকাশন থেকে উদ্যোগে প্রকাশিত বিশিষ্ট লেখক ও মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন অনুষ্ঠান আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত হবে। রাত ৯টায় রাজধানীর হাজীপাড়ায় অনলাইন নিউজপোর্টাল আওয়ার ইসলাম ডটকমের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি আওয়ার ইসলাম লাইভ সম্প্রচার করবে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট লেখক ও সিরাত গবেষক মাওলানা ইয়াহইয়া ইউসুফ নদভী, লেখক ও শাইখুল হাদিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, বিশিষ্ট আলেম ও মুনাজির মুফতি লুৎফর রহমান ফরায়েজী, বার্তা২৪-এর জয়েন্ট এডিটর মুফতি এনায়েতুল্লাহ, ঢাকা মেইলের প্রধান বার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর, শীলন বাংলাদেশের প্রেসিডেন্ট মাসুদুল কাদির এবং আওয়ার ইসলামের সম্পাদক…
স্বামী-স্ত্রী উভয়ের কর্মস্থল কাছাকাছি, একই জায়গা, শহর কিংবা একই উপজেলায় রাখার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি আজ সংসদে বিরোধী দলের সদস্য মারদিয়া মমতাজের বিধি-৭১ এর আওতায় জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে এ কথা জানান। সমাজকল্যাণমন্ত্রী জানান, মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে ৪৪টি ডে-কেয়ার সেন্টার ইতোমধ্যে কাজ করছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে ২০টি ডে-কেয়ার সেন্টার। এছাড়াও আরও ২০টি ডে-কেয়ার অর্থাৎ মোট ৬৪টি ডে-কেয়ার সেন্টার এই মুহূর্তে ঢাকা শহর এবং ঢাকার বাইরে আমরা পরিচালনা করছি। তিনি বলেন, সারা বাংলাদেশে আরও ৬০টি ডে-কেয়ার সেন্টার স্থাপনের জন্য কার্যক্রম অব্যাহত রয়েছে। এই সমস্ত ডে-কেয়ার সেন্টারগুলোতে ইতোমধ্যে…
পার্সটুডে-জাপানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে অস্থায়ী নৌ চলাচলের একটি পথ নির্ধারণে ইরান ও ওমানের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তিনি বলেন, হরমুজ প্রণালিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার উপায় হলো ইসলামাবাদ সমঝোতায় স্বাক্ষর করা ও নিজেদের দেওয়া প্রতিশ্রুতিতে যুক্তরাষ্ট্রের ফিরে আসা এবং তা মেনে চলা। বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানায়, মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগির সঙ্গে দ্বিপক্ষীয় বিষয় এবং সর্বশেষ আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন। আরাকচি বর্তমান আঞ্চলিক উত্তেজনার জন্য ইসলামাবাদ সমঝোতার আওতায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি লঙ্ঘনকে দায়ী করেন। তিনি বলেন, সমাধান সহজ। ইসলামাবাদ…
জুলাই গণ-অভ্যুত্থান, জুলাই-আগস্টের গণহত্যা এবং শেখ হাসিনা সরকারের শাসনামলের নানা বিষয় ২০২৭ শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার সরকারের উদ্যোগের কথা জাতীয় সংসদে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, জুলাই শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমের প্রশ্নের লিখিত উত্তরে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রীর অনুপস্থিতিতে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সংসদে তার পক্ষে উত্তর দেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের বয়স ও শ্রেণি অনুযায়ী জুলাই গণ-অভ্যুত্থানের কারণ, ঘটনাপ্রবাহ, গণহত্যা, শহীদদের আত্মত্যাগ, নারীদের ভূমিকা এবং অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরা…
সৌদি আরবের বেসামরিক ও জ্বালানি স্থাপনায় ইরান সমর্থিত হুথি বাহিনীর হামলাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। একই সঙ্গে সৌদি আরবের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি পাকিস্তানের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় শাহবাজ শরিফ বলেন, “সৌদি আরবের বেসামরিক ও জ্বালানি স্থাপনাকে লক্ষ্য করে হুথিদের কাপুরুষোচিত হামলার আমি কঠোর নিন্দা জানাই। এসব হামলায় বহু মানুষ আহত হয়েছেন।” তিনি বলেন, এ ধরনের হামলা নিরপরাধ মানুষের জীবন এবং পুরো অঞ্চলের শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, তার দেশ সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ,…
ইসলামী শরিয়তে নির্ধারিত উত্তরাধিকার ব্যবস্থায় হস্তক্ষেপ বা কুরআন-সুন্নাহর সুস্পষ্ট বিধানের সঙ্গে সাংঘর্ষিক আইন চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে দেশের আলেম-উলামা ও তৌহিদী জনতা রাজপথে প্রতিবাদ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ হুঁশিয়ারি দেন। সম্প্রতি জাতীয় সংসদে পাস হওয়া ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’-এর বিভিন্ন বিধান নিয়ে আপত্তি জানিয়ে মাওলানা জুনায়েদ আল হাবীব বলেন, “৯২ ভাগ মুসলমানের এই বাংলাদেশে কুরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক বা ইসলামের অকাট্য বিধান পরিবর্তন করে তৈরি করা কোনো আইন এ দেশের তৌহিদী জনতা কখনোই মেনে…
বিদেশে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গণহত্যা ও রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনে জড়িতদের আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার অঙ্গীকার করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, এসব অপরাধে জড়িত এবং বিদেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারের আওতায় আনতে সরকার রাষ্ট্রের সর্বশক্তি প্রয়োগ করবে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ইত্তেফাকের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংসদে প্রশ্নোত্তর পর্বে আখতার হোসেন সম্প্রতি ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগের বিষয়টি তুলে ধরেন। তিনি অভিযোগ করেন,…