Author: নিউজ ডেস্ক :

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর গুরুত্বপূর্ণ স্থাপনায় ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের ধারাবাহিক হামলার পর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৯ ডলারের কাছাকাছি পৌঁছেছে। ফলে যেকোনো সময় এটি ১০০ ডলারের মনস্তাত্ত্বিক সীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করছেন বাজার বিশ্লেষকরা। বাজার সূত্রে জানা গেছে, মঙ্গলবার আন্তর্জাতিক ফিউচার্স মার্কেটে ব্রেন্ট ক্রুড ব্যারেলপ্রতি ৯৯ ডলারে লেনদেন হয়েছে। এর আগে সোমবার কার্যদিবসে ব্রেন্ট ক্রুডের দর ৯৮ দশমিক ০৬ ডলারে ওঠার পর দিন শেষে ৯৭ ডলারে স্থির হয়েছিল। একই সময়ে আমেরিকার অক্টোবরের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড অয়েলের ফিউচার্স চুক্তিমূল্য দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৯৪…

Read More

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণের আগে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নিউইয়র্কে অনুষ্ঠিত বৈঠকে অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। সোমবার (৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। একই দিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন খলিলুর রহমানকে ইউএনজিএর ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য উষ্ণ অভিনন্দন ও শুভকামনা জানায়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। স্থানীয় সময় বিকেল ৩টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে তিনি অধিবেশনের উদ্বোধন করবেন। খলিলুর রহমান জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন।…

Read More

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, বিদ্যুৎসহ বিভিন্ন দাবিতে জামায়াতে ইসলামী লংমার্চ করেছে। অথচ লংমার্চ শেষে দলটির আমির সংসদে গিয়ে বলেছেন, বিদ্যুৎ সংকট বর্তমান সরকারের সৃষ্টি নয়। লংমার্চের দাবি ও সংসদে দেওয়া বক্তব্যের মধ্যে তিনি দ্বিমুখিতা দেখছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের ফজলুল উলুম মাদ্রাসায় কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পীর সাহেব বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে যে বক্তব্য দিয়েছেন, তার আলোকে বলতে হয়—জামায়াতে ইসলামী তাদের দলের লোগো থেকে আকিমুদ্দীন কথাটি তুলে ফেলেছে। ফলে সেখানে এখন আর ইসলাম শব্দটিও নেই। তাই জামায়াতকে ইসলামী দল বলাও যায় না। তিনি বলেন,…

Read More

নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। মঙ্গলবার কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত মো. শফিকুর রহমানের আমন্ত্রণে এই সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। দলের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে নেপালে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের কল্যাণ ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়, বাংলাদেশ ও নেপালের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ়করণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস যুক্তরাজ্যের সহসভাপতি মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদী এবং জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের সহসভাপতি মুফতি মোহাম্মদ আখতারুজ্জামান। সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক সৌহার্দ্য, শুভেচ্ছা ও সদিচ্ছা বিনিময় করেন এবং ভবিষ্যতে পারস্পরিক যোগাযোগ ও…

Read More

বিএনপিকে উদ্দেশ্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘গত নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন ছিল, তবু আমরা মেনে নিয়েছি। কিন্তু অন্তর্বর্তী সরকারের আমলের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে। এর প্রধান কারণ এখন রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। মনে হচ্ছে পাতি শৃগালের কাছে মুরগি বর্গা দিয়েছি আমরা’ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া শহরের ফজলুল উলুম মাদরাসায় দলটির কর্মী প্রত্যাশী তারবিয়াত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, বিএনপি নির্বাচনের আগে ওয়াদা করেছিল, ক্ষমতায় গেলে শরিআহবিরোধী কোনো আইন করবে না। কিন্তু সে ওয়াদা তারা রাখছেন না। সংসদে তারা এরই মধ্যে শরিআহবিরোধী আইন…

Read More

পবিত্র কুরআনের ৩০ পারা হিফজ করতে যেখানে অনেক শিক্ষার্থীর কয়েক বছর সময় লাগে, সেখানে মাত্র ১০ মাসে পুরো কুরআন মুখস্থ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ১৪ বছর বয়সী তানজিলা আক্তার। তার এ সাফল্যে পটুয়াখালীর মহিপুরের বিপিনপুরের জিলাপিতলায় অবস্থিত জামিয়া হযরত ওমর ফারুক (রা.) মাদরাসায় আনন্দের আবহ তৈরি হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে তানজিলার এ অর্জনের স্বীকৃতিস্বরূপ মাদরাসার পক্ষ থেকে তাকে বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয়। এ সময় মাদরাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তানজিলা আক্তার মহিপুর সদর ইউনিয়নের নিজামপুর গ্রামের বাসিন্দা। তার বাবা হাফেজ মো. সালাউদ্দিন হাওলাদার পেশায় একজন অটোরিকশাচালক। প্রায় ১০ মাস আগে জামিয়া হযরত…

Read More

সৌদি আরবের ভূখণ্ডে সাম্প্রতিক বিমান হামলার প্রশংসা করে বার্তা দিয়েছেন হুথি বিদ্রোহী গোষ্ঠীর শীর্ষ কর্মকর্তা ও মিডিয়া অফিসের উপপ্রধান নাসরুদ্দিন আমীর। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, জবাব না দিয়ে সৌদি আরবের হামলা সহ্য করার দিন শেষ। ইয়েমেনের মানুষের ওপর হামলা করলে এখন থেকে কড়া জবাব দেওয়া হবে। চার বছর শান্ত থাকার পর দুই পক্ষের মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হলো। গত জুনে হুথিরা ইরানের তেহরান থেকে ইয়েমেনের সানায় একটি বিমান পাঠানোর চেষ্টা করে। গত ১০ বছর ধরে সৌদি জোট ইয়েমেনের আকাশ ও সমুদ্রপথ বন্ধ করে রেখেছে। হুথিরা মূলত সেই নিয়ম ভাঙতেই বিমানটি পাঠিয়েছিল। কিন্তু বিমানটি নামার আগেই সানা বিমানবন্দরের রানওয়েতে হামলা…

Read More

নড়াইলের লোহাগড়ায় উপজেলায় দুইপক্ষে সংঘর্ষে মিসকান সরদার (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনার আহত হয়েছে ৭ জন। মঙ্গলবার ( ৮ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা এই সংঘর্ষের ঘটনা ঘটে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুর রহমান বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মিসকান সরদার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামের লোকমান সরদারের ছেলে। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামের শহিদুল (মেম্বার) মোল্যা এবং আজমাল মুন্সি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। তার জেরে মঙ্গলবার সকাল ১১ টার দিকে দুই পক্ষে সংঘর্ষে জড়াই। এতে মিসকান সরদারকে শহিদুল মেম্বারের…

Read More

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়ে ভারত ও বাংলাদেশ ইতিবাচক, এটি চালুর বিষয়ে আলোচনা চলছে। সচিবালয়ে আজ মঙ্গলবার দুপুরে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাতের পর তিনি এসব কথা জানান। শেখ রবিউল আলম বলেন, দুই দেশের স্বার্থে কীভাবে কাজ করা যায় এবং এর মাধ্যমে উভয় দেশের অর্থনীতিকে আরো সমৃদ্ধ করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে বন্ধন আরও দৃঢ় করা এবং রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক ও সহযোগিতা বাড়ানোর বিষয়েও কথা হয়েছে। তিনি বলেন, ‘আমরা একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিদ্যমান কিছু সমস্যা নিয়ে কথা বলেছি।’ এদিকে, বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী…

Read More

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নড়াইলে ১ জন নিহত এবং অন্তত ৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে লোহাগড়া উপজেলার মাটিয়াডাঙ্গা গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম মিরচাঁদ সরদার (৩০)। তিনি মাটিয়াডাঙ্গা গ্রামের মৃত লোকমান সরদারের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মাটিয়াডাঙ্গা গ্রামের ওমর মুন্সি ও আজমল মুন্সীর পক্ষ এবং হিরাঙ্গির মোল্যা ও শহিদুল মেম্বার পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার রাতে চোর সন্দেহে তুহিন নামের একজনকে আটক নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। মঙ্গলবার সকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হন। তাদের উদ্ধার…

Read More