Author: নিউজ ডেস্ক :

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের অভিযানের প্রায় ১০ দিন আগেই সংগঠনটির সম্ভাব্য বড় ধরনের সামরিক পদক্ষেপের বিষয়ে দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তথ্য দিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শাইখ মুহাম্মাদ বিন জায়েদ আল নাহিয়ান। ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজের বরাতে টাইমস অব ইসরাইল জানিয়েছে, গাজ্জায় হামাসের তৎকালীন প্রধান ইয়াহইয়া সিনওয়ার ইসরাইলের বিরুদ্ধে বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিচ্ছেন—এমন তথ্য আমিরাতের প্রেসিডেন্টের কাছে পৌঁছানোর পর তিনি সরাসরি নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ করেন। প্রতিবেদন অনুযায়ী, ৭ অক্টোবরের প্রায় ১০ দিন আগে মুহাম্মাদ বিন জায়েদ নেতানিয়াহুর সঙ্গে প্রায় ৪৫ মিনিটের ফোনালাপ করেন। এ সময় তিনি সিনওয়ারের সম্ভাব্য বড় ধরনের সামরিক পদক্ষেপের বিষয়ে নেতানিয়াহুকে সতর্ক করেন…

Read More

গাজ্জা উপত্যকার বিভিন্ন এলাকায় বাড়িঘর ও কৃষিজমিতে দখলদার ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল হামলা চালিয়ে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। একই হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাজ্জা উপত্যকার বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয়। গাজ্জা শহরের পশ্চিমে শেখ রিদওয়ান কবরস্থানের আশপাশে একটি বাড়িতে দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানা গেছে। এদিকে, উপত্যকার দক্ষিণাঞ্চলের খান ইউনিসের দক্ষিণে বাতন আল-সামিন এলাকায় ফারওয়ানা পরিবারের একটি বাড়িতে ইসরাইলি হামলায় এক ফিলিস্তিনি আহত হয়েছেন। এ ছাড়া, দখলদার ইসরাইলি বাহিনীর যুদ্ধবিমান উপত্যকার মধ্যাঞ্চলের আল-বুরেইজ শরণার্থী শিবিরে একটি বাড়ি ধ্বংস করেছে। অন্যদিকে, গাজ্জা শহরের দক্ষিণে ১০…

Read More

ইয়েমেনের হুথিদের ব্যাপক হামলার পরও তাদের সঙ্গে সংকট সমাধানের কূটনৈতিক পথ খোলা রয়েছে বলে জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। সংঘাতের নিরসন ও শান্তি প্রতিষ্ঠায় রিয়াদ কূটনৈতিক প্রচেষ্টাকেই অগ্রাধিকার দেবে বলেও জানিয়েছেন তিনি। সংবাদমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে প্রিন্স ফয়সাল বলেন, হুথিদের নিজেদের বেশ কিছু অভ্যন্তরীণ সমস্যা রয়েছে। তারা এসব সমস্যা সৌদি আরব ও ইয়েমেনের বৈধ সরকারের ওপর চাপিয়ে দিতে চায়। তবে হুথিদের এই উসকানিমূলক আচরণ শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হবে বলে মন্তব্য করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। তাদের স্বার্থপর মনোভাব ও কর্মকাণ্ড এমন পরিস্থিতির সৃষ্টি করবে, যার ফল ভোগ করা তাদের পক্ষে সম্ভব হবে না বলেও জানান তিনি। হুথিদের নীতি…

Read More

২০২১ সালে আফগানিস্তান থেকে আমেরিকান সেনা প্রত্যাহারের পর দেশটিতে রেখে যাওয়া বিপুল সামরিক সরঞ্জাম এখন আফগান সরকারের সম্পদ বলে জানিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আরিয়ানা নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সম্প্রতি সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমারাতে ইসলামিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল কাহার বালখি এ বিষয়ে কথা বলেন। বালখি বলেন, আফগানিস্তানে থেকে যাওয়া এসব সামরিক সরঞ্জাম এখন আফগান সরকারের মালিকানাধীন। তাই এসব নিয়ে কোনো ধরনের আলোচনা, চুক্তি বা বাণিজ্যে যেতে আগ্রহী নয় ইমারাতে ইসলামিয়া। তিনি বলেন, “এই সরঞ্জাম এখন আফগান সরকারের মালিকানাধীন। সরকারের সম্পদ নিয়ে আমরা কোনো চুক্তি বা বাণিজ্য করতে চাই না।” এসব সরঞ্জাম আমেরিকার…

Read More

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ধরলা নদীর মোহনা থেকে কালো জিন্সপ্যান্ট ও মাটিয়া রঙের টি-শার্ট পরিহিত অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার বড়ভিটা ইউনিয়নের চর বড়ভিটা গ্রামসংলগ্ন ধরলা নদীর মোহনা থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, ধরলা নদীর মোহনায় ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান নদীর পাড়সংলগ্ন এলাকার লোকজন। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। উদ্ধার হওয়া যুবকের পরনে ছিল কালো জিন্সপ্যান্ট ও মাটিয়া রঙের টি-শার্ট। লাশটি অর্ধগলিত হওয়ায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। কেউ কেউ বলছেন,…

Read More

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) এক শিক্ষার্থীকে মারধর, গলা চেপে ধরে জোরপূর্বক অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা এবং মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে কুয়েট ছাত্রদলের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হল ও শহীদ স্মৃতি হল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। মারধরের শিকার ভুক্তভোগী শিক্ষার্থীর নাম রাহাতুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী। তিনি জানান, কুয়েটের ইইই বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী তাহমিদুল হক তামিমকে বিদায় জানাতে ফুলবাড়ী গেট এলাকায় যান। রাত আনুমানিক সোয়া ১১টার দিকে বিদায় জানিয়ে ফেরার পথে খানজাহান আলী হলের সামনে পৌঁছালে কুয়েট ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করা ২২ ব্যাচের…

Read More

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত ও ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার অনড় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার সময় শেষ হয়ে গেছে, এখন সরকার তাকে ধরে আনতে চায় এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সাংবাদিকেরা প্রধানমন্ত্রীর ভারত সফর এবং ভারতে পলাতক শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে ডা. জাহেদ বলেন, “আমরা একটা কথা ক্লিয়ারলি বলতে চাই, প্রধানমন্ত্রীর…

Read More

নেপালে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূতের আমন্ত্রণে কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে নেপালে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের কল্যাণ ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশ ও নেপালের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ়করণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন উপস্থিত ব্যক্তিরা। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস যুক্তরাজ্যের সহসভাপতি মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদী এবং জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের সহসভাপতি মুফতি মোহাম্মদ আখতারুজ্জামান। এ সময় উভয় পক্ষ পারস্পরিক সৌহার্দ্য, শুভেচ্ছা ও সদিচ্ছা বিনিময় করেন। ভবিষ্যতে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্রগুলো আরও…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে যুদ্ধ, সংঘাত ও বিভেদের বর্তমান সময়ে সুফি সংস্কৃতির ভালোবাসা, সহিষ্ণুতা, আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বক্তারা বলেন, সামাজিক মূল্যবোধের অবক্ষয় রোধ এবং শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গঠনে সুফি ঐতিহ্যের চর্চা ও গবেষণা আরও জোরদার করা প্রয়োজন। ‘সুফি সংস্কৃতি: মধ্যপ্রাচ্য, পশ্চিম আফ্রিকা ও বাংলাদেশ’ শীর্ষক ৮ম আন্তর্জাতিক সম্মেলনটি গতকাল ৭ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে আরসি মজুমদার আর্টস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ড.…

Read More

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, গত নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন ছিল, তবু আমরা মেনে নিয়েছি। কিন্তু অন্তর্বর্তী সরকার আমলের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে। এর প্রধান কারণ এখন রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। মনে হচ্ছে পাতি শৃগালের কাছে মুরগি বর্গা দিয়েছি আমরা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের ফজলুল উলুম মাদরাসায় কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। চরমোনাই পীর বলেন, জামায়াতে ইসলামী দলের লোগো থেকে আকিমুদদ্বিন কথাটি উঠিয়ে ফেলেছে। এতে ওখানে ইসলাম কথাটি আর থাকে না। তাই ইসলামী দল বলাও যায় না। গত নির্বাচনের ইশতেহারে জামায়াত যে ইসলাম অনুযায়ী…

Read More