রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় মোটরসাইকেলে করে আসা হেলমেট পরিহিত কয়েকজন সন্ত্রাসীর এলোপাতরি গুলিতে এক ব্যক্তি খুন হয়েছেন। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন। রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ধলপুরের সরদার গলিতে গুলি ও খুনের এ ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাকিব বলেছেন, গুলিতে হতাহতের ঘটনার তদন্তে তারা কাজ শুরু করেছেন। খুনের শিকার ব্যক্তি সাগর খান ইমরানের বয়স আনুমানিক ৪০ হতে পারে বলে জানিয়েছে পুলিশ। আহত ৩২ বছর বয়সি বিদ্যুৎ জাকারিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত জাকারিয়া হাসপাতালে সাংবাদিকদের বলেন, উত্তর ধলপুরের সরদার গলিতে ৬/৭ জন হেলমেট পরিহিত ব্যক্তি ‘ইমরান দৌড় দিবি না’ বলে এক…
Author: নিউজ ডেস্ক :
জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেছেন,সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ কোরআন-সুন্নাহর সুস্পষ্ট পরিপন্থি। আল্লাহর নির্ধারিত উত্তরাধিকার ও হেবার বিধান বাইপাস করার সুযোগ সৃষ্টিকারী এই আইনের পক্ষে যারা ভোট দেবেন, তাদের প্রত্যেককে এর দায়ভার গ্রহণ করতে হবে। রোববার (৬ সেপ্টেম্বর) রাতে জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি সরকারের পূর্বের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে এই আপত্তি জানান। নজিবুর রহমান বলেন, এর আগে ২০২৫ সালের ২৩ নভেম্বর বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এবং পরবর্তীতে ২০২৬ সালের ২৮ ডিসেম্বর বর্তমান রাষ্ট্রপতি স্পষ্ট অঙ্গীকার করেছিলেন, দেশের ৯৫ শতাংশ মুসলমানের দেশে কোরআন-সুন্নাহর বাইরে কোনো আইন পাস করা হবে না। কিন্তু বর্তমান সরকার সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে…
ভারতের উত্তর প্রদেশের সাহারানপুরে প্রায় ১৫০ বছরের পুরোনো একটি মসজিদ ভোরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিপুলসংখ্যক পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করে কালেক্টরেট চত্বরে থাকা মসজিদটি ভেঙে দেয় যোগী আদিত্যনাথের বিজেপি সরকারের অধীন জেলা প্রশাসন। হিন্দুত্ববাদী বিজেপি শাসিত উত্তর প্রদেশে মুসলিমদের ধর্মীয় স্থাপনা ঘিরে একের পর এক বিতর্কের মধ্যেই এ ঘটনা ঘটল। সাহারানপুরের এই মসজিদকে ঘিরে প্রশাসনিক প্রক্রিয়ার সূত্রপাতও হয় হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের সাবেক প্রাদেশিক সমন্বয়ক বিকাশ ত্যাগীর অভিযোগের পর। মসজিদটির মোতাওয়াল্লি তানভীর আহমেদ জানিয়েছেন, মসজিদটি প্রায় ১৫০ বছরের পুরোনো। সেখানে এক শতাব্দীরও বেশি সময় ধরে নিয়মিত নামাজ আদায় হয়ে আসছিল। এআইএমআইএম প্রধান ও হায়দরাবাদের…
ইরানের স্বার্থ ও নিরাপত্তার বিরুদ্ধে আমেরিকার যেকোনো নতুন আগ্রাসনের জবাব আগের চেয়ে আরও দ্রুত, কঠোর ও যন্ত্রণাদায়ক হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মুহাম্মাদ বাকের গালিবাফ। রোববার (৬ সেপ্টেম্বর) ইরানের পার্লামেন্টের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। গালিবাফ বলেন, আমেরিকার এতদিনে বুঝে যাওয়া উচিত যে, ‘সমানুপাতিক জবাবের’ যুগ শেষ হয়েছে। তিনি বলেন, “তারা যদি এখনো তা বুঝে না থাকে, তাহলে দেরি হয়ে যাওয়ার আগেই তাদের বুঝতে হবে যে খেলার নিয়ম বদলে গেছে। এখন থেকে ইরানের স্বার্থ ও নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের জবাব হবে আরও দ্রুত, আরও কঠোর এবং আরও যন্ত্রণাদায়ক।” ইরানের পার্লামেন্ট স্পিকার আরও বলেন, সাম্প্রতিক অভিযানে আমেরিকার…
ইরানের ওপর আমেরিকার অর্থনৈতিক ও সামুদ্রিক অবরোধে তেহরানের চেয়ে ওয়াশিংটনেরই বেশি অর্থনৈতিক ক্ষতি হতে পারে বলে মন্তব্য করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রোববার (৬ সেপ্টেম্বর) ইরানের সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবির মন্তব্য করেন। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি বলেছেন, ইরানের অর্থনীতিতে এক ডলারের ক্ষতি করতে আমেরিকাকে নিজেদের কয়েক গুণ বেশি অর্থনৈতিক ক্ষতি ও ব্যয় বহন করতে হতে পারে। তিনি বলেন, ‘আমেরিকা যদি ইরানের এক ডলারের অর্থনৈতিক ক্ষতি করতে চায়, তাহলে এর জন্য নিজেদের কয়েক ডলার ব্যয় ও ক্ষতির মুখে পড়তে হতে পারে।’ মোহেবি আরও বলেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড…
আরও দুই মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে (চন্দন কুমার ধর) জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে চিন্ময় দাসের পক্ষে ছিলেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। রায়ের পরে তিনি বলেন, ‘২০২৪ সালের ২৬ নভেম্বর পুলিশি কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে চট্টগ্রামের কোতোয়ালি থানায় এসব মামলা হয়। এ দুই মামলায় রুল মঞ্জুর করে জামিন দিয়েছেন। তবে তার বিরুদ্ধে আরও মামলা থাকায় তিনি মুক্তি পাচ্ছেন না বলেও জানিয়েছেন আইনজীবীরা। ২০২৪ সালের ৩১ অক্টোবর নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ…
নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শনে দুই দিনের সফরে নেপাল পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা ম|মুনুল হক। আজ ৬ সেপ্টেম্বর ২০২৬, রোববার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেপালের উদ্দেশ্যে রওনা হয়ে তিনি নেপালে পৌঁছান। নেপাল বিমানবন্দরে আল্লামা ম|মুনুল হককে অভ্যর্থনা জানান জমিয়তে উলামা নেপালের ভাইস প্রেসিডেন্ট ও তাহাফফুজে খতমে নবুওয়ত নেপালের প্রেসিডেন্ট মাওলানা শফীকুর রহমান কাসেমী। আল্লামা ম|মুনুল হকের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য শাখার সহসভাপতি মাওলানা শায়খ সালেহ আহমাদ হামিদী এবং জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের সহসভাপতি মুফতি মোহাম্মদ আখতারুজ্জামান। দুই দিনের সফর শেষে আগামী ৮ সেপ্টেম্বর…
গাজ্জা নগরীর আল-জাইতুন এলাকায় দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলায় ধ্বংস হওয়া একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ জনের দেহাবশেষ উদ্ধার করেছেন ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের সদস্যরা। আল জাজিরা জানিয়েছে, টানা ৭২ ঘণ্টা ধরে অনুসন্ধান চালানোর পর শনিবার (৫ সেপ্টেম্বর) উদ্ধার অভিযান শেষ করেন সিভিল ডিফেন্সের সদস্যরা। উদ্ধার হওয়া সবাই মালকা পরিবারের সদস্য। সিভিল ডিফেন্সের উদ্ধার কার্যক্রম তত্ত্বাবধানকারী কর্নেল মুহাম্মাদ আবু দান জানিয়েছেন, মালকা পরিবারের ৬০ জনের বেশি সদস্যের মরদেহের সন্ধান করছিলেন তারা। এর মধ্যে ৫৫ জনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। ২০২৩ সালের ১৯ নভেম্বর আল-জাইতুন এলাকায় মালকা পরিবারের ওই বাড়িতে হামলা চালায় দখলদার ইসরাইলি বাহিনী। এর আগে নিজেদের বাড়িঘর থেকে…
জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ঘোষিত ছয় দফা দাবি না মানলে বর্তমান সরকারকে জনগণ লাল কার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক। শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা-চট্টগ্রাম লংমার্চে ফেনীতে আয়োজিত পথসভায় বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন। মাওলানা মামুনুল হক বলেন, ‘আপনারা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দিচ্ছেন। মনে রাখবেন, এর মাধ্যমে যদি গণভোটের রায়কে বানচাল করতে চান, জনগণের হাতে লাল কার্ড আছে, তারা লাল কার্ড দেখিয়ে দেবে।’ তিনি বলেন, ‘জনগণের রায়ের সঙ্গে গাদ্দারি করে সংসদে বসে দেশ পরিচালনা করলে জনগণ তা কখনো মেনে নেবে না। আমরা দেশের মানুষের সঙ্গে আছি।’ তিনি আরও বলেন, ‘এই দেশের মানুষ একই…
বিএনপি সরকারের কয়েক মাসের কার্যক্রমের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল বিএনপি। আর এবার কয়েক মাসের মধ্যেই তারা চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন হয়ে গেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের মিরসরাইয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘এই বিএনপি সরকার একটি অকার্যকর ও অদক্ষ সরকার। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। আর বাংলাদেশে এই কয়েক মাসেই তারা চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন হয়ে গেছে।’ তিনি বলেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের বিভিন্ন ‘খাসলত’ বা অভ্যাস দেশে রয়ে…