দখলকৃত পশ্চিম তীরে এক দখলদার অবৈধ ইসরাইলি বসতিস্থাপনকারী ছুরিকাঘাতে আহত হওয়ার পর ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) বিরুদ্ধে ‘পূর্ণাঙ্গ যুদ্ধের’ হুমকি দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। সোমবার (৭ সেপ্টেম্বর) ইসরাইলি আর্মি রেডিও জানায়, ছুরিকাঘাতের ঘটনার পরপরই সন্দেহভাজন এক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। ওই হামলায় ১৯ বছর বয়সী এক ইসরাইলি অবৈধ বসতিস্থাপনকারী গুরুতর আহত হন। নাবলুস গভর্নরেটের উসারিন গ্রামের কাছে একটি অবৈধ বসতিতে এ ঘটনা ঘটে। সন্দেহভাজন ব্যক্তি একটি গাড়িতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এরপর দখলদার ইসরাইলি সেনারা তাকে ধরতে তল্লাশি অভিযান শুরু করে। পরে ইসরাইলি বাহিনী দাবি করে, ওই ব্যক্তি সেনাদের ছুরিকাঘাতের চেষ্টা করেছিলেন। এ অভিযোগে তাকে হত্যা করা হয়।…
Author: নিউজ ডেস্ক :
শরিয়াহর নির্দেশনা অমান্য করার ফলে সৃষ্ট সমস্যার সমাধান করতে গিয়ে আবারও শরিয়াহর বিধান অমান্য করা যাবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। সোমবার (৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি জাতীয় সংসদে পাস হওয়া ‘সম্পত্তি হস্তান্তর আইন-১৮৮২’-এর সংশোধনকল্পে আনা ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) আইন-২০২৬’-এর সমালোচনা করে এ কথা বলেন। মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আইনের উদ্দেশ্য ও কারণ শিরোনামে আইনমন্ত্রীর দেওয়া বিবৃতিতে সম্পত্তি হস্তান্তরের বিভিন্ন পদ্ধতির পাশাপাশি আরও একটি পদ্ধতি যুক্ত করার কথা বলা হয়েছে। কিন্তু সম্পত্তি হস্তান্তরের পদ্ধতি ইসলামি শরিয়াহতে বিস্তারিতভাবে নির্ধারিত রয়েছে। সেখানে নতুন কোনো পদ্ধতি সংযোজনের প্রয়োজন বা সুযোগ নেই। তিনি বলেন, আইনটির কারণ…
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় তীব্র স্রোতের কবলে পড়ে দৌলতদিয়া ঘাটে এসে ভিড়তে না পেরে কয়েক কিলোমিটার ভাটিতে ভেসে যাওয়ার ঘটনা ঘটেছে রো রো ফেরি ‘হামিদুর রহমান’ নামে একটি ফেরি। এতে আতঙ্কিত হয়ে পড়েছে ফেরিতে থাকা যাত্রী ও যানবাহনের চালকেরা। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সকাল পৌনে ১০টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে রো রো ফেরি ‘হামিদুর রহমান’। মাঝ নদী পার হওয়ার পর তীব্র স্রোতের কবলে পড়ে ফেরিটিতে ত্রুটি দেখা দেয়। পরে স্রোতের টানে ফেরিটি নিচের দিকে ভেসে যেতে থাকলে সেখানেই…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভোটার এলাকা পরিবর্তন করেছেন।তার ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন আফতাবনগর এলাকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন। ভোটার এলাকা পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-১৩-এর মাধ্যমে আবেদন করেন আসিফ মাহমুদ। আবেদনের পর প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক নথিপত্র পরীক্ষা শেষে নির্বাচন কমিশন তার আবেদন অনুমোদন করে। এর ফলে আসিফ মাহমুদের ভোটার নিবন্ধন এখন আনুষ্ঠানিকভাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হলো।
নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশভিত্তিক মানবিক সংগঠন আল-মারকাজুল ইসলামি। প্রতিষ্ঠানটির সেক্রেটারি জেনারেল মুফতি ইনামুল হাসান খান ফয়সাল আজহারীর নেতৃত্বে পরিচালিত হচ্ছে এ মানবিক সহায়তা কার্যক্রম। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের তাৎক্ষণিক প্রয়োজন মেটানোর পাশাপাশি তাদের পুনর্বাসনের লক্ষেও বিভিন্ন উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। এর অংশ হিসেবে ত্রাণ, খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত স্থাপনা পুনর্নির্মাণ এবং শিক্ষার্থীদের দায়িত্ব নেওয়ার মতো দীর্ঘমেয়াদি কার্যক্রমও হাতে নেওয়া হয়েছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার লক্ষে গত ৩ সেপ্টেম্বর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আল-মারকাজুল ইসলামির স্বেচ্ছাসেবকদের একটি দল নেপালে পৌঁছায়। পরে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করে দুর্গত মানুষের…
সম্পদ হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬ সংসদে দ্রুত পাস করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। বৃদ্ধ মা-বাবার নিরাপত্তার কথা বলে শরিয়াহ ফরজ বিধানকে পাশ কাটানোর সুযোগ নেই বলে, উল্লেখ করেন তিনি। মামুনুল হক, আইনটির ১২২এ ও ১২২বি ধারা পুনর্বিবেচনা করে আলেম-উলামা, মুফতি, ফকীহ ও শরিয়াহ বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধনের দাবি জানিয়েছেন। সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, আইনটি রোববার (৬ সেপ্টেম্বর) সংসদে পাস হয়েছে। জীবনকালীন ভোগাধিকার রেখে সম্পত্তি হস্তান্তরের নতুন বিধানটি শরিয়াহর দৃষ্টিকোণ থেকে পুনর্বিবেচনা করা জরুরি। মামুনুল হক বলেন, বৃদ্ধ মা-বাবার নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। তবে সেই নিরাপত্তার নামে এমন কোনো বিধান করা উচিত…
গাজায় চলমান যুদ্ধ ও ব্যাপক ধ্বংসযজ্ঞের মধ্যেও পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করেছেন ৩০০-এর বেশি শিক্ষার্থী। যুদ্ধের ভয়াবহতা, ধ্বংসস্তূপ ও নানা প্রতিকূলতার মধ্যেও কুরআনের সঙ্গে সম্পর্ক অটুট রেখে হিফজ সম্পন্ন করা এসব শিক্ষার্থীকে এক অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা দেওয়া হয়েছে। তুরস্কের ওয়াকফ ‘হুদাই’-এর উদ্যোগে মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পবিত্র কুরআন সম্পূর্ণ মুখস্থ করা ৩০০-এর বেশি ছাত্র ও ছাত্রী অংশ নেন। হিফজ সম্পন্ন করায় তাদের উৎসাহিত ও সম্মানিত করতে অনুষ্ঠানে বিশেষভাবে সম্মাননা প্রদান করা হয়। যুদ্ধের কারণে গাজার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন প্রতিকূল পরিবেশের মধ্যেও এসব শিক্ষার্থী কুরআন মুখস্থ করার…
জীবনকালীন ভোগাধিকার রেখে সম্পত্তি হস্তান্তরের নতুন বিধান শরিয়াহর আলোকে পুনর্বিবেচনা করা জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। একই সঙ্গে ‘সংসদে দ্রুত পাস করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। সোমবার (৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে মাওলানা মামুনুল হক বলেন, গতকাল রোববার (৬ সেপ্টেম্বর) সংসদে আইনটি পাস হয়েছে। বৃদ্ধ মা-বাবার নিরাপত্তা নিশ্চিত করা অবশ্যই প্রয়োজন। তবে সেই নিরাপত্তার নামে এমন কোনো বিধান করা যাবে না, যা আল্লাহ তাআলা নির্ধারিত হেবা, ওয়াসিয়ত ও ফারায়েজের শরয়ী বিধানকে পাশ কাটানোর সুযোগ তৈরি করে। তিনি বলেন, জীবিত অবস্থায় হেবা এবং মৃত্যুর পর ফারায়েজ অনুযায়ী উত্তরাধিকার—দুটি পৃথক বিষয়। নতুন আইন যেন কোনো ওয়ারিশকে…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবো না, বিএনপি যেন সেই স্বপ্ন না দেখে। এনসিপি নিজেদের কর্মসূচি নিজেরাই ঠিক করবে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরে জেলা এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এসব কথা বলেন। সারজিস আলম বলেন, বিএনপিকে আমাদের শেখাতে হবে না, আমরা কীভাবে কর্মসূচি করব। তারা বলছে, এটা লং মার্চ নয়, রোড মার্চ। আবার কেউ কেউ বলছে লং ড্রাইভ। আমাদের এটা যদি লং ড্রাইভ হয়, তাহলে বেগম খালেদা জিয়া যেটা করেছিলেন, সেটাও লং ড্রাইভ। আর বেগম খালেদা জিয়ারটা যদি লং মার্চ হয়, তাহলে আমাদেরটাও…
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়নমন্ত্রী মাওলনা আবদুল লতিফ মনসুর বলেছেন, কিছু প্রতিবেশী দেশ আফগানিস্তানের অগ্রগতি সহ্য করতে পারছে না। কাবুলের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এসব দেশ সুপ্রতিবেশীসুলভ সম্পর্কের নীতিও মানছে না। কোনো দেশের নাম উল্লেখ না করে তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোকে আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সুযোগ দেওয়া উচিত নয়। পাঞ্জশিরে এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় মাওলানা মনসুর বলেন, “আন্তরিক থাকুন এবং এই ব্যবস্থাকে হেয় করবেন না। এই ব্যবস্থায় দায়িত্বশীল ও অঙ্গীকারবদ্ধ মানুষ রয়েছেন। অন্যথায়, যারা এই ব্যবস্থার অগ্রগতি সহ্য করতে পারে না, তাদের হস্তক্ষেপের সুযোগ করে দেবেন।” তিনি আরও বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে ২৩টি প্রদেশজুড়ে ৩ হাজার ২০০টির বেশি সামাজিক…