Author: নিউজ ডেস্ক :

বরগুনার তালতলী উপজেলার বগীরদোনা খালের ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ লোহার সেতুটি ভেঙে পড়েছে। এতে বড়বগী ইউনিয়নের তালুকদার পাড়া ও নিশানবাড়িয়া ইউনিয়নের বড়ইতলী এলাকার মধ্যে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়েছেন দুই পাড়ের হাজারো মানুষ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। বিকল্প ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে ডিঙি নৌকায় খাল পারাপার হতে হচ্ছে তাদের। দ্রুত সেখানে নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। খোঁজ নিয়ে জানা যায়, প্রায় দুই যুগ আগে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে উপজেলার বড়বগী ইউনিয়নের তালুকদার পাড়া এবং নিশানবাড়িয়া ইউনিয়নের বড়াইতলী এলাকার সংযোগ রক্ষায় বগীরদোনা খালের ওপর লোহার সেতুটি নির্মিত হয়। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সেতুটি জরাজীর্ণ ও…

Read More

সরকার লংমার্চে বাধা দেওয়ার চেষ্টা করলে ১১ দলীয় ঐক্যের লংমার্চের ৬ দফা এক দফায় পরিণত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ-পূর্ব সমাবেশে বক্তব্যে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ‘যতই বাধা আসুক না কেন, ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচি চট্টগ্রামে পৌঁছাবে। নতুন করে যারা স্বৈরাচার হতে যাচ্ছে, যারা চাঁদাবাজি করছে, যারা গণভোটের গণরায়ের বিরুদ্ধে প্রতারণা করেছে, এই লংমার্চ তাদের বিরুদ্ধে।’ বিরোধীদলীয় চিফ হুইপ হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, সরকার লংমার্চে বাধা দেওয়ার চেষ্টা করলে লংমার্চের ৬ দফা এক দফায় পরিণত হবে।

Read More

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে জোয়ারের পানির সঙ্গে ভেসে এসেছে প্রায় ৬ ফুট লম্বা মৃত একটি পুরুষ বটলনোজ ডলফিন। ডলফিনটির লেজে দড়ি বাঁধা এবং শরীরের বিভিন্ন অংশে গভীর ক্ষতচিহ্ন রয়েছে। শনিবার সকাল ১০টার দিকে সৈকতের চর গঙ্গামতি এলাকায় স্থানীয় স্বেচ্ছাসেবক আব্দুল জলিল প্রথম ডলফিনটি দেখতে পান। খবর পেয়ে ডলফিন রক্ষা কমিটি, বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবকেরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করেন। উদ্ধারকালে দেখা যায়, দীর্ঘ সময় পানিতে থাকার কারণে ডলফিনটির শরীরের অধিকাংশ চামড়া উঠে গেছে এবং ক্ষতচিহ্ন তৈরি হয়েছে। ডলফিনটির লেজে শক্ত দড়ি বাঁধা ছিল, তবে দড়িটি ঠিক কীভাবে বা কী উদ্দেশ্যে বাঁধা হয়েছিল তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটিকে কেন্দ্র করে…

Read More

রাজধানীর মধ্যবাড্ডা পুরাতন পাকা জামে মসজিদে খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাকের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় অনুষ্ঠিত জানাজায় খেলাফত মজলিসের কেন্দ্রীয়, মহানগর ও থানা পর্যায়ের নেতাকর্মীসহ মরহুমের পরিবারের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ। এর আগে তিনি মরহুমের বাসভবনে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। এ সময় উপস্থিত ছিলেন মরহুমের পরিবারের সদস্যরা, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইনসহ কেন্দ্রীয়, মহানগর…

Read More

১৪৪৭ হিজরি বছরে আফগানিস্তানজুড়ে ৬ লাখ ৫০ হাজার এতিম, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে ১২.৬ বিলিয়ন আফগানির বেশি নগদ সহায়তা বিতরণ করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের তালেবান নেতৃত্বাধীন সরকার। শনিবার (৫ সেপ্টেম্বর) ‘গণমাধ্যমের আয়নায় সরকার’ শীর্ষক অনুষ্ঠানে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ এ তথ্য জানান। গত এক বছরে সরকারের সহায়তা ও সামাজিক সুরক্ষা কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন তিনি। মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, শহীদ ও প্রতিবন্ধী বিষয়ক মন্ত্রণালয় ১৪৪৭ হিজরি বছরে দেশজুড়ে মোট ৬ লাখ ৮০ হাজার ৫৮৩ জন এতিম, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিকে নিবন্ধন করেছে। এর মধ্যে ৪ লাখ ৩ হাজার ২০২ জন এতিম, ১ লাখ ১ হাজার…

Read More

তেল-গ্যাসসহ প্রয়োজনীয় জ্বালানি সরবরাহের সংকটের অজুহাতে দেশের বিভিন্ন শিল্প-কারখানা বন্ধ করে দেওয়ায় লাখো শ্রমিক কর্মহীন হয়ে পড়ছেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, এতে শ্রমিক ও তাদের পরিবার-পরিজনের জীবন-জীবিকা চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। একই সঙ্গে দেশের শিল্প ও অর্থনীতির জন্যও এটি অত্যন্ত উদ্বেগজনক। শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের এক বিশেষ বৈঠকে তিনি এসব কথা বলেন। মাওলানা গাজী আতাউর রহমান বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। তাদের শ্রম ও ঘামে শিল্প-কারখানা সচল থাকে এবং জাতীয় অর্থনীতি এগিয়ে যায়। অথচ জ্বালানি সংকট, গ্যাস-বিদ্যুতের অনিয়মিত সরবরাহ, উৎপাদন ব্যাহত হওয়া ও বিভিন্ন অব্যবস্থাপনার…

Read More

কারাবন্দি সমাজবাদী পার্টির (এসপি) প্রবীণ নেতা আজম খান জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানীকে চিঠি লেখার পর ভারতের তরুণ প্রজন্মের (জেন-জি) প্রতি মুহাম্মদ আলী জওহর বিশ্ববিদ্যালয়ে ভর্তির আহ্বান জানিয়েছেন তিনি। সূত্রের বরাতে উর্দু সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আজম খান তার চিঠিতে মুহাম্মদ আলী জওহর বিশ্ববিদ্যালয়ের সহায়তায় এগিয়ে আসার জন্য মাওলানা আরশাদ মাদানীর প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দেশের তরুণদের মধ্যে বিশ্ববিদ্যালয়টিতে বেশিসংখ্যক শিক্ষার্থীকে ভর্তির বার্তা পৌঁছে দেওয়ার অনুরোধ করেছেন তিনি। এরই মধ্যে ১০ দিনের বিদেশ সফরে যাওয়ার আগে ভারতের ‘Gen Z’ প্রজন্মের প্রতি জওহর বিশ্ববিদ্যালয়ে ভর্তির আহ্বান জানিয়েছেন মাওলানা আরশাদ মাদানী। তরুণদের উদ্দেশে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়টিতে বেশি সংখ্যায় ভর্তি…

Read More

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দিয়ে জনগণের ম্যান্ডেট ও গণরায় কেনা যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, জনগণের গণরায় বাস্তবায়নে বাধা দেওয়া হলে চলমান আন্দোলন সরকার পতনের আন্দোলনে পরিণত হতে পারে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোডে ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পথে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। মাওলানা মামুনুল হক বলেন, ‘জনতার মিছিল বাড়তে বাড়তে টেকনাফ থেকে যে গণজোয়ার তৈরি হবে, সেই গণস্রোতে সরকার ভেসে যেতে বাধ্য হবে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, জনগণের ভোট ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েছেন। দেশের শান্তি ও শৃঙ্খলার স্বার্থে আমরা তা মেনে নিয়েছি।’ তিনি…

Read More

‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার পূরণ না করায় বিএনপির কঠোর সমালোচনা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি অভিযোগ করেছেন, সরকার গঠনের ছয় মাস অতিবাহিত হলেও বিএনপি জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি। তারা নায়ক হতে পারত, কিন্তু তারা এখন ভিলেনে পরিণত হয়েছে।’ শনিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তাজুল ইসলাম বলেন, ‘নির্বাচিত হওয়ার পর বিএনপি বারবার বলেছে, জুলাই সনদ তারা অক্ষরে অক্ষরে পালন করবে। কিন্তু ৬ মাসে ১টি অক্ষরও পালন করেনি। তারা নায়ক হতে পারত, কিন্তু তারা এখন ভিলেনে পরিণত হয়েছে।’ তিনি অভিযোগ…

Read More

ঝিনাইদহের শৈলকূপায় রাসায়নিক সারের দাবিতে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করেছেন স্থানীয় কৃষকরা। শনিবার সকালে উপজেলার গাড়াগঞ্জ বাজারে এ বিক্ষোভের ঘটনা ঘটে। স্থানীয় কৃষকরা জানান, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে তারা সার সংগ্রহের উদ্দেশ্যে গাড়াগঞ্জ পুরাতন বাজারের সার ডিলার ‘মেসার্স শুভ এন্টারপ্রাইজ’-এ যান। এ সময় ডিলারের লোকজন সার দিতে অস্বীকৃতি জানান। এতে বিক্ষুব্ধ হয়ে কৃষকরা তাৎক্ষণিকভাবে গাড়াগঞ্জ-শৈলকূপা সংযোগ সড়কে গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ করেন। প্রায় এক ঘণ্টাব্যাপী এ অবরোধের কারণে ওই সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে গন্তব্যমুখী সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। পরবর্তীতে খবর পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং…

Read More