Author: নিউজ ডেস্ক :

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ জনভোগান্তি দিন দিন বাড়ছে। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন, এমন কোনো কার্ড থাকলে দিন, যে কার্ড দিলে বাসায় গ্যাস ও বিদ্যুৎ পাওয়া যাবে। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের লালদীঘিতে ময়দানে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের সমাপনী সমাবেশে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, আজ আমরা দেশে একটি সংকটময় মুহূর্ত পার করছি। আমরা ভেবেছিলাম, এ সংকট খুব দ্রুত কেটে যাবে। কিন্তু সংকট আরও বাড়ছে। বর্তমান সরকারের আমলে সংকট আরও ঘনীভূত হয়েছে। তিনি বলেন, আমার মনে হচ্ছে, আমরা ধীরে ধীরে আগের আমলে ফিরে যাচ্ছি। আবার লাকড়ি জ্বালিয়ে…

Read More

১১ দলীয় ঐক্যের ঢাকা–চট্টগ্রাম লং মার্চে অংশ নিতে যাওয়ার পথে বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দকে বহনকারী একটি মাইক্রোবাস দুর্ঘটনার কবলে পড়েছে। এতে গাড়িতে থাকা নেতৃবৃন্দ বড় ধরনের শারীরিক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন। জানা যায়, চট্টগ্রামের প্রবেশমুখ নাটোরদিঘী এলাকায় মাইক্রোবাসটি অপেক্ষমাণ অবস্থায় ছিল। এ সময় পেছন থেকে একটি ওভারলোড লরি দ্রুতগতিতে এসে মাইক্রোবাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুর্ঘটনার শিকার হয়। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর রহমতে গাড়িতে থাকা নেতৃবৃন্দ বড় ধরনের শারীরিক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন। তবে দুর্ঘটনার ধরন ও পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কেউ কেউ ঘটনাটিকে পরিকল্পিত হামলা কি না, সে বিষয়েও সন্দেহ প্রকাশ…

Read More

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ শনিবার বিকাল ৪টার দিকে ফেনীর মহিপালে ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বললেন, আসলে দেশবাসী ভালো নাই। আসলেই ভালো নেই। এদিকে এই মুহূর্তে কি বিদ্যুৎ আছে? নাই। আজকে ঢাকা থেকে আসার সাথে সাথে বিভিন্ন দোকান, মার্কেট, ঘরবাড়ি, ইন্ডাস্ট্রি অতিক্রম করে এসেছি। কোথাও বিদ্যুৎ নাই। কিন্তু বিদ্যুৎ আছে, কোথায় আছে জানেন? বিদ্যুৎ আছে জাতীয় সংসদের ভেতরে। বিদ্যুৎ আছে বিদ্যুৎমন্ত্রীর বাড়িঘরে। উনাকে জিজ্ঞেস করলে বলে কোনও সংকট নাই। এটা কি সত্য না মিথ্যা আপনারা বলেন? মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে যারা মিথ্যা কথা বলতে পারে তাদের দিয়ে দেশের মানুষের কোনও সমস্যার…

Read More

ভিক্ষাবৃত্তি নিরসনে প্রকৃত অসহায় মানুষকে চিহ্নিত করে পুনর্বাসন ও কর্মসংস্থানের আওতায় আনার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট আলেম, সাংবাদিক, লেখক ও সমাজকর্মীরা। তারা বলেছেন, ভিক্ষা দিয়ে নয়, কর্মসংস্থান ও স্বাবলম্বী করে তোলার মাধ্যমেই ভিক্ষাবৃত্তির স্থায়ী সমাধান সম্ভব। শনিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত “ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গঠন : সংকট ও সমাধান” শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় বক্তারা বলেন, ভিক্ষুকদের সবাই প্রকৃত অসহায় নন। তাদের একটি অংশ সুস্থ, সবল ও কর্মক্ষম হয়েও ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। তাই ভিক্ষাবৃত্তি নিরসনে আগে জরিপ ও যাচাইয়ের মাধ্যমে প্রকৃত অভাবী ও অসহায় মানুষকে চিহ্নিত করতে হবে। এরপর…

Read More

১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চে রাষ্ট্রের কোটি কোটি টাকার লোকসান হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খান। তিনি বলেন, বিরোধী দলের লংমার্চে রাষ্ট্রের কোটি কোটি টাকার লোকসান হবে। সম্পূর্ণ দলীয় স্বার্থে এবং মিথ্যাচার ও প্রতারণাকে পুঁজি করে জনগণের উপর একপ্রকার জোরপূর্বক লংমার্চ নামক আন্দোলন উপর চাপিয়ে দিয়েছে জামায়াত। শনিবার (৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা লেখেন। তিনি লেখেন, বিরোধী দলের নেতাদের মুখে হতাশার ছাপ! জামায়াত ঘোষিত লংমার্চে দলের নেতাকর্মীদের বাইরে সাধারণ মানুষের কোনো আগ্রহ ও অংশগ্রহণ নাই। তারা ভেবেছিল রাস্তার দুই ধারে জনতার ঢল নামবে! তিনি আরও লেখেন, জামায়াতের আমিরের…

Read More

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা রাস্তায় নেমেছি কোনো দলীয় দাবি বা কাউকে নেতা বানানোর জন্য না। নতুন করে আবার ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছি। পুরোনো ফ্যাসিবাদকে বিদায় করতে সাড়ে ১৫ বছর জনগণকে অনেক লড়াই, সংগ্রাম ও যুদ্ধ করতে হয়েছে। অনেক জীবন দিতে হয়েছে, এই সংখ্যা সাড়ে তিন হাজারের কম নয়। শুধু জুলাইতেই ১৪শর বেশি। কিন্তু এখন যারা ফ্যাসিবাদ কায়েম করবে, তাদের জন্য ওই সাড়ে ১৫ বছরের দরকার পড়বে না। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ চলাকালে ফেনীর মহিপালে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, আমরা খানিকটা…

Read More

বিদ্যুতের পরিস্থিতি সামাল দিতে না পেরে বিদ্যুৎমন্ত্রী আইসিইউতে চলে গেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, বিদ্যুতের পরিস্থিতি সামাল দিতে না পেরে বিদ্যুৎমন্ত্রী আইসিইউতে চলে গেছেন। আগে যে বিদ্যুৎ বিল ১ হাজার ২০০ টাকা ছিল, এখন তা বেড়ে ৪ হাজার টাকা হয়েছে। শনিবার (৫ মার্চ) দুপুরে কুমিল্লার পদুয়ার বাজারে ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, বিদ্যুৎ এখন ঠিকমতো থাকে না। অথচ বিদ্যুতের বিল কয়েক গুণ বেড়ে গেছে। সরকার তো বিদ্যুৎ ফ্রিতে দেয় না। এই অর্থ কোথায় যায়, এর কোনো হিসাব আমরা আজ…

Read More

ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর কালেক্টরেট চত্বরে থাকা মসজিদ ভেঙে ফেলার তীব্র নিন্দা করেছেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। তিনি দাবি করেন, ১৯১১ সাল থেকে সংরক্ষিত ঐতিহাসিক নথিতে ওই স্থানে মসজিদের অস্তিত্বের প্রমাণ রয়েছে। এ সময় তিনি বলেন, ‘শুধু আপনাদের মনে খচখচের কারণে আমাদের মসজিদ বুলডোজার দিয়ে ভেঙে দিতে পারেন না।’ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওয়াইসি প্রশ্ন তোলেন, ধর্মীয় স্বাধীনতার সাংবিধানিক নিশ্চয়তা কি মুসলমানদের জন্য আর প্রযোজ্য নয়? কেন আমাদের উপাসনালয়গুলো ক্রমাগত তুচ্ছ কারণে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়? ওয়াইসি বলেন, “মসজিদ কমিটি এর অস্তিত্ব প্রমাণ করতে ১৯১১ সাল পর্যন্ত পুরোনো নথি উপস্থাপন করেছিল। সেখানে এক…

Read More

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, বিরোধীদল হিসেবে লংমার্চের নামে জ্বালানি অপচয় ও জনগণের ভোগান্তি সৃষ্টি না করে গত ছয় মাসে তারা কতটুকু সফল হয়েছে, তা পর্যালোচনা করা উচিত। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে খোকসা জানিপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত আলোচনা সভা শেষে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি সংকটের কথা বলে লংমার্চ শুরু হলেও এতে প্রায় ১ লাখ লিটার জ্বালানি তেল পুড়বে, যা অনর্থক জাতীয় সম্পদ নষ্ট ও জনগণের ভোগান্তি সৃষ্টি করবে। বিরোধী দলের দ্বিতীয় শপথ নেওয়ার সমালোচনা করে তিনি বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমেই সরকার সংস্কার করতে…

Read More

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সেপ্টেম্বর থেকে নভেম্বর- এই তিন মাস দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। এসময় বঙ্গোপসাগরে চার থেকে ছয়টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে দু-একটি নিম্নচাপে পরিণত হওয়ার এবং একটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা আছে। সংস্থাটির মৌসুমি পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। আগস্টে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি: অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত আগস্টে সারা দেশে স্বাভাবিকের তুলনায় ৫ দশমিক ৭ শতাংশ কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে বিভাগভেদে বৃষ্টির চিত্র ছিল ভিন্ন। চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি, সিলেট ও বরিশাল বিভাগে স্বাভাবিক এবং অন্যান্য বিভাগে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হয়েছে। গত মাসে বঙ্গোপসাগরে চারটি লঘুচাপ সৃষ্টি…

Read More