তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে পাঁচ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাদানুবাদ হয়েছে। একপর্যায়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বিচারপতিরা এজলাস ছেড়ে যান। মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানির সময় এ ঘটনা ঘটে। শুনানির একপর্যায়ে ব্যারিস্টার খোকন প্রধান বিচারপতির উদ্দেশে বলেন, ‘আপনি প্রধান বিচারপতি হওয়ার পর থেকে আইনজীবীদের আয় কমে গেছে।’ এ কথা বলার পর প্রধান বিচারপতি ও বার সভাপতির মধ্যে বাদানুবাদ শুরু হয়। একপর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিরা এজলাস ছেড়ে যান। পরে সাংবাদিকদের কাছে ব্যারিস্টার…
Author: নিউজ ডেস্ক :
কিছুদিন আগেই বরখাস্ত করা হয়েছিল অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচ জেরার্ড জোনসকে। এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে টানা দুই হারে বাংলাদেশের মূল পর্বে ওঠার আশা শেষ হয়ে যাওয়ার পরই এই সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সিদ্ধান্তটি এসেছিল ৪ সেপ্টেম্বর। সেই ঘটনার ৪ দিন পর মুখ খুলেছেন জোনস। আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কানসাস সিটি থেকে ফেসবুকে দেয়া দীর্ঘ এক স্ট্যাটাসে তিনি দাবি করেছেন, বাংলাদেশে কাজ করার সময় ব্যক্তিগত আক্রমণের পাশাপাশি ব্যক্তিগত তথ্য ফাঁস এবং মেরে ফেলার হুমকিও পেয়েছেন তিনি। ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমেরিকায় ফিরে এসে এবং কানসাস সিটির পথে থাকতে পেরে আমি দারুণ আনন্দিত। বন্ধু ও পরিবারের সঙ্গে দেখা করার,…
ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি হামলাকারীদের কড়া ভাষায় সমালোচনা করে বাঁধনের পাশে থাকার বার্তা দিয়েছেন। ইতালির মেস্ত্রে শহরে একটি পার্কে পরিবারের সঙ্গে ঘুরতে গিয়ে হেনস্তার শিকার হন অভিনেত্রী বাঁধন। এ সময় তার শরীরে কোক ও ডিম নিক্ষেপ করা হয় এবং তাকে শারীরিকভাবে আঘাত করা হয় বলে অভিযোগ পাওয়া যায়। ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, হামলাকারীরা বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ ও দেশদ্রোহী আখ্যা দিয়ে তার ওপর চড়াও হয়। এ ঘটনার প্রতিক্রিয়ায় সারজিস আলম তার ফেসবুক স্ট্যাটাসে…
গাজ্জা সিটিতে নতুন শিক্ষাবর্ষে স্কুলে ফেরার প্রথম দিনেই দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলায় নিহত হয়েছে ৮ বছর বয়সী ফিলিস্তিনি শিশু ওয়াফা ইউসুফ নাবিল আকিলা। বাবার সঙ্গে স্কুলের সামগ্রী কিনে বাড়ি ফেরার সময় পশ্চিম গাজ্জা সিটিতে তাদের গাড়িতে ইসরাইলি হামলা চালানো হয়। এতে ওয়াফা ও তার বাবা ইউসুফ নাবিল রাবাহ আকিলা নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। সোমবার (৭ সেপ্টেম্বর) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর ওয়াফার স্কুলের বই ও অন্যান্য শিক্ষাসামগ্রী গাড়ির ধ্বংসস্তূপের মধ্যে ছড়িয়ে থাকতে দেখা যায়। নতুন শিক্ষাবর্ষ শুরুর দিনেই শিশুটির এমন মৃত্যু গাজ্জায় যুদ্ধের মধ্যে শিশুদের শিক্ষাজীবনের ভয়াবহ বাস্তবতা…
চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভেঙে ফেলার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতির এই বন্ধন যুগ যুগ ধরে টিকে থাকবে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, চক্রান্তকারীরা ধর্মীয় সম্প্রীতি বারবার ভেঙে ফেলার চেষ্টা করেছে। তবে আমাদের এই বন্ধন যুগ যুগ ধরে টিকে থাকবে। তিনি বলেন, ধর্মীয় বিষয়গুলো দেখার জন্য এসব ট্রাস্ট গঠন করা হয়েছে। রাজনৈতিক দল…
দক্ষিণ লেবাননে দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিমান ও ড্রোন হামলায় দুই শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন চিকিৎসাকর্মীও রয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় কফর রেমান শহরের একটি আবাসিক ভবনে ইসরাইলি যুদ্ধবিমান হামলা চালালে দুই শিশুসহ ১১ জন নিহত হন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। এ ছাড়া নাবাতিহ প্রদেশের একই শহরে একটি বেসামরিক গাড়িতে ইসরাইলি ড্রোন হামলায় একজন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। গত তিন দিনে দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় অন্তত ২৭ জন নিহত ও ৬৯ জন আহত হয়েছেন বলে…
দক্ষিণ সৌদি আরবের শহর ও অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চালানো হামলায় অন্তত ৭৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে জোটের মুখপাত্রের বরাতে এ তথ্য জানানো হয়েছে। সৌদি সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, আবহা, খামিস মুশাইত, জিজান ও নাজরান শহরের বিভিন্ন বেসামরিক ও বাণিজ্যিক স্থাপনায় হুথিরা এসব হামলা চালিয়েছে। নারী ও শিশুসহ বেসামরিক মানুষ আহত হওয়ার ঘটনাকে সৌদি আরবের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন এবং একটি বিপজ্জনক পরিস্থিতি হিসেবে উল্লেখ করেন আল-মালিকি। তিনি বলেন, হুথিদের এসব কর্মকাণ্ড আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টকারী…
ধর্মীয় বিষয়ে বিভ্রান্তি নিরসনে একটি জাতীয় ওলামা পরামর্শক কমিটি গঠনের বিষয়টি সরকার বিবেচনা করবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তিনি বলেন, ধর্মকে ব্যবহার করে উগ্রবাদ, চরমপন্থা ও সহিংসতা প্রতিরোধ এবং সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতি বজায় রাখতে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সংসদে এক প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন। ধর্মমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন মত ও পথের প্রখ্যাত আলেম-ওলামাদের সম্পৃক্ত করে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, ধর্মীয় বিষয়ে বিভ্রান্তি নিরসন এবং সামাজিক সংঘাত প্রতিরোধের লক্ষ্যে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ ও মতবিনিময়ের জন্য উপজেলাভিত্তিক গবেষণা ও ইফতা কার্যক্রম বাস্তবায়নের পর্যায়ে রয়েছে। এ বিষয়ে প্রয়োজন অনুযায়ী…
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গাজীপুর মহানগরের ইমাম সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ইমাম-খতিবদের ঐক্য, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি দ্বীনি ও সামাজিক দায়িত্ব পালনে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। সোমবার (৭ সেপ্টেম্বর) গাজীপুরে আয়োজিত এ সম্মেলনে মহানগরের বিভিন্ন মসজিদের ইমাম-খতীব, উলামায়ে কেরাম ও সুধীজন উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গাজীপুর মহানগরের আহ্বায়ক আলহাজ্ব মুফতি নাছির উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা কাজী আবু হোরায়রা। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট বিভাগীয় সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, হেফাজতে ইসলাম বাংলাদেশ গাজীপুর জেলার সভাপতি মুফতি মাসউদুল করিম কাসেমী এবং আল-জামিয়া দারুল…
২০২৬ সালের তুলনায় ২০২৭ সালের হজ প্যাকেজের মূল খরচ কমানো হয়েছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি বলেন, সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী, সহজলভ্য, মানবিক ও প্রবাসীবান্ধব হজ ব্যবস্থাপনা প্রতিষ্ঠার অঙ্গীকারের অংশ হিসেবে ২০২৬ সালের তুলনায় ২০২৭ সালের হজ প্যাকেজের মূল খরচ কমানো হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য আনিসুর রহমানের (মাদারীপুর-৩) এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান ধর্মমন্ত্রী। মোফাজ্জাল হোসাইন বলেন, ২০২৬ সালে খাবারের খরচ ব্যতিরেকে সরকারের সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য ছিল ৪ লাখ ৬৭ হাজার ১৩৭ টাকা। সৌদি অংশের খরচ ও খাবারের মূল্য যুক্ত করার পর বিগত বছরের মূল প্যাকেজ…