Author: নিউজ ডেস্ক :

ইরানের ওপর আরও আর্থিক চাপ সৃষ্টির সর্বশেষ প্রচেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র শুক্রবার তুরস্কের একটি আর্থিক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। তুরস্কের ওই ব্যাংকের নাম ‘গোল্ডেন গ্লোবাল ইয়াতিরিম ব্যাংকাসি অ্যানোনিম সিরকেটি’। এ পদক্ষেপ নেওয়ার এক সপ্তাহ আগে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ইরানের বিরুদ্ধে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ ঘোষণা করেন। এর আগে গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে কার্যক্রম পরিচালনাকারী একটি মিশরীয় ব্যাংককে লক্ষ্যবস্তু করেছিল যুক্তরাষ্ট্র। শুক্রবার বার্তাসংস্থা এপি জানায়, ইরানকে তার অবশিষ্ট বৈশ্বিক বাণিজ্য অংশীদারদের কাছ থেকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে গত সপ্তাহে ঘোষিত ওই অভিযানটি ইতোমধ্যেই ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। যেখানে ‘ইকোনমিক ডি-ডে’র প্রতিশ্রুতি দ্রুতই ইরানের বাণিজ্য অংশীদারদের প্রতি সতর্কবার্তা ও আলোচনার…

Read More

শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বকে ইবাদত মনে করেন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে এই মন্ত্রণালয়ে সঠিকভাবে কাজ করতে পারলে তা ‘সদকায়ে জারিয়া’ হবে বলেও মনে করেন তিনি। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে বিশ্বসাহিত্য কেন্দ্র ও বিকাশ আয়োজিত ‘যৌথ উদ্যোগে বইপড়া কর্মসূচির ১২ বছর’ উদযাপন উপলক্ষে আয়োজিত প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজ করছি। আমার মনে হয়, তাঁর মূল বিষয় তিনটি, প্রথমটি শিক্ষা, দ্বিতীয়টি শিক্ষা এবং তৃতীয়টিও শিক্ষা। শিক্ষাই হচ্ছে আমাদের জাতির উন্নয়নের চাবিকাঠি। তিনি বলেন, আমি দায়িত্ব পেয়েছি শিক্ষা মন্ত্রণালয়ের। আমি অন্য…

Read More

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ, বৃক্ষরোপণ ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) গাজীপুরের কালীগঞ্জে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলন। তার উপস্থিতিতে স্থানীয় জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পরিবেশ রক্ষার অংশ হিসেবে আয়োজন করা হয় বৃক্ষরোপণ কর্মসূচিও, যেখানে বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপণ করা হয়। এ সময় বক্তব্যে প্রধান অতিথি বলেন, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় সামাজিক উদ্যোগ গ্রহণ করা এখন সময়ের দাবি। তিনি সবাইকে বেশি বেশি গাছ লাগানো ও জলাশয় সংরক্ষণের আহ্বান জানিয়ে বলেন, এভাবেই গড়ে তোলা…

Read More

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবারো শুরু হয়েছে পাল্টাপাল্টি হামলা। এতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। তবে সাম্প্রতিক হামলাগুলো আগের তুলনায় সীমিত হওয়ায় বিশেষজ্ঞরা মনে করছেন, দুই পক্ষই পূর্ণাঙ্গ যুদ্ধে ফিরে যেতে চাইছে না। বরং যুক্তরাষ্ট্র সংঘাতকে নিয়ন্ত্রিত পর্যায়ে রেখে হরমুজ প্রণালিতে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে, অন্যদিকে অর্থনৈতিক চাপ থেকে বেরিয়ে আসতে অচলাবস্থা ভাঙার পথ খুঁজছে ইরান। মঙ্গলবার ইরানে আবারো হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জবাবে ইরান জর্ডান, বাহরাইন ও কুয়েতে হামলা চালায়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, ইরান পাল্টা হামলা চালালে তাদের আরও ‘কঠোরভাবে’ আঘাত করা হবে। তবে সাম্প্রতিক সংঘর্ষে এখন পর্যন্ত সামরিক স্থাপনা…

Read More

গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষের দেওয়া ‘হ্যাঁ’ ভোটের রায় উপেক্ষা করা হলে এর পরিণতি ভয়াবহ হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে গণভোটের গণরায় কার্যকর এবং জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কারের দাবিতে বগুড়া শহরের সাতমাথার খোকন পার্কে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রসঙ্গ টেনে মামুনুল হক বলেন, গত ১২ ফেব্রুয়ারি একই তফসিলে এবং একই নির্বাচন কমিশনের অধীনে দুটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ৫০ শতাংশ ভোট পেয়ে ক্ষমতায় এসে সরকার যদি ৭০ শতাংশ মানুষের গণভোটের রায় বানচালের চেষ্টা করে, তাহলে তা জনগণের…

Read More

সরকার সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের বাকস্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, অপসাংবাদিকতা ও হলুদ সাংবাদিকতা রোধে সাংবাদিকদের জন্য নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা এবং প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী করার পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) নেত্রকোনার কেন্দুয়া পাবলিক হল মিলনায়তনে ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’-এর ওরিয়েন্টেশন ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ইয়াসের খান বলেন, সরকার সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের বাকস্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। বর্তমানে গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে এবং এই ধারা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী…

Read More

চলতি বছর আমেরিকায় শ্রমিক দিবসের ছুটির সপ্তাহের শেষে জ্বালানির দাম রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। এতে ড্রিল,বেবি, ড্রিল স্লোগান দিয়ে সাশ্রয়ী জ্বালানির প্রতিশ্রুতি দেওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর আরও চাপ তৈরি হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের সঙ্গে ট্রাম্পের যুদ্ধ শুধু পেট্রোলের দামই বাড়াচ্ছে না। আধুনিক অর্থনীতির গুরুত্বপূর্ণ জ্বালানি ডিজেলের দামও শুক্রবার রেকর্ড পর্যায়ে উঠেছে। একইভাবে উড়োজাহাজের জ্বালানির দামও ব্যাপক বেড়েছে। এর ফলে বিভিন্ন এয়ারলাইন ভাড়া ও লাগেজের ফি বাড়ানোর পাশাপাশি কম লাভজনক ফ্লাইট কমিয়ে দিচ্ছে। জ্বালানির এই মূল্যবৃদ্ধি আগামী মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প প্রশাসনের ওপর সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার চাপ বাড়িয়েছে। চলতি…

Read More

সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া দেশে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, গণতন্ত্র কার্যকর করতে হলে সব সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা, উৎসব পালনের স্বাধীনতা ও নিজ নিজ আচারের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, সম্প্রীতি নিশ্চিত না করে আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারব না। সেই গণতন্ত্র কার্যকরও হবে না। কারণ, গণতন্ত্র সকল সম্প্রদায়ের জন্য। সবার স্বাধীনতা, উৎসবের স্বাধীনতা ও আচারের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। তিনি…

Read More

জামায়াতের রাজনীতি দেশকে ভয়ংকর পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, জামায়াতের নেতাকর্মীদের প্রতি আমার সহানুভূতি আছে, ভালো লাগা আছে। কিন্তু তারা যে পর্যায়ের রাজনীতি করছে, তা দেশকে ভয়ংকর পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শরিফুল কবির মিলনায়তনে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নুরুল হক নুর বলেন, জামায়াতে ইসলামীর পৃষ্ঠপোষকতায় সামাজিক যোগাযোগমাধ্যমকে অসামাজিক যোগাযোগমাধ্যমে পরিণত করা হয়েছে। জামায়াতের সাইবার আক্রমণের কারণে সরকারি দলের অনেকেই কথা বলেন না, অনেকে বলার সাহসও করেন না। এই সাইবার…

Read More

গাজ্জা উপত্যকা থেকে প্রায় ১৯ লাখ ফিলিস্তিনিকে সাত বছর মেয়াদে সরিয়ে নেওয়ার একটি প্রস্তাব উত্থাপন করেছেন ইহুদিবাদীদের সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ইসরাইলের চ্যানেল ১৪-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ‘ডিসএনগেজমেন্ট ৭১০’ নামে প্রস্তাবিত এই কাঠামোয় ধাপে ধাপে গাজ্জাবাসীকে সরিয়ে নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বেন-গভিরের দল ওতজমা ইয়েহুদিত এটিকে ‘স্বেচ্ছায় অভিবাসন’ হিসেবে বর্ণনা করেছে। পরিকল্পনা অনুযায়ী, প্রথম বছরে ২ লাখ ৫০ হাজার, তিন বছরের মধ্যে ১১ লাখ ১০ হাজার এবং সাত বছরের মধ্যে প্রায় ১৮ লাখ ৬০ হাজার বাসিন্দাকে গাজ্জা থেকে সরিয়ে নেওয়ার লক্ষ্য রাখা হয়েছে। চ্যানেল ১৪-এর প্রতিবেদনে বলা হয়েছে,…

Read More