নেত্রকোনার কেন্দুয়া পাবলিক হল মিলনায়তনে ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’-এর ওরিয়েন্টেশন ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ছবি: সংগৃহীত সরকার সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের বাকস্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, অপসাংবাদিকতা ও হলুদ সাংবাদিকতা রোধে সাংবাদিকদের জন্য নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা এবং প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী করার পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন ইতোমধ্যে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) অধীনে জেলা ও উপজেলা পর্যায়ে সাংবাদিকদের পেশাগত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। শুক্রবার (৪ সেপ্টেম্বর) নেত্রকোনার কেন্দুয়া পাবলিক…
Author: নিউজ ডেস্ক :
রাজবাড়ীর পাংশা বাজারে ভিমরুলের বাসা পোড়াতে দেওয়া আগুন ছড়িয়ে পাঁচটি দোকান পুড়ে গেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের বাড়েক মোড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। স্থানীয় সূত্র জানায়, বাড়েক মোড় এলাকার একটি বসতবাড়ির রান্নাঘরের পাশে পাটকাঠির পালায় ভিমরুলের বাসা ছিল। শুক্রবার দুপুরে ভিমরুলের বাসা পোড়াতে পাটকাঠির পালায় আগুন দেওয়া হয়। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের বাজারের দোকানগুলোতে। এতে পাঁচটি দোকান পুড়ে যায়। অগ্নিকাণ্ডে পাংশা বণিক সমিতির সভাপতির দুটি দোকান, কাঠের ফার্নিচার ব্যবসায়ী ক্ষীরোদ পালের একটি দোকানসহ মোট পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত…
নিয়োগ পরীক্ষায় অংশ নিতে ছোট শিশুকে সঙ্গে নিয়ে সাতক্ষীরা সরকারি কলেজে এসেছিলেন এক নারী। পরীক্ষা শুরু হলে শিশুটিকে কার কাছে রেখে পরীক্ষার হলে যাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েন তিনি। বিষয়টি নজরে পড়ে পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল শিল্পীর। মায়ের পরীক্ষা নির্বিঘ্ন করতে শিশুটিকে কোলে তুলে নেন তিনি। সাতক্ষীরা সরকারি কলেজে জেলা প্রশাসনের অধীনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় এ ঘটনা ঘটে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পুলিশ কনস্টেবল শিল্পী সাতক্ষীরা পুলিশ লাইনে কর্মরত। পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তার দায়িত্ব পালন করতে সেখানে গিয়েছিলেন তিনি। পরীক্ষা শুরুর আগে ওই নারী প্রার্থী তার ছোট শিশুসন্তানকে নিয়ে কেন্দ্রে আসেন। পরীক্ষা শুরু হলে শিশুটিকে দেখাশোনা…
ইসলামি ধারার লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের ২০২৬-২০২৮ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন লেখক ও সাংবাদিক আমিন ইকবাল, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নকীব মাহমুদ। এর আগে আমিন ইকবাল সংগঠনের সাধারণ সম্পাদক এবং নকীব মাহমুদ সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ছিলেন। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে সায়ীদ উসমান, অর্থ সম্পাদক পদে আমিন আশরাফ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে হাবীবুল্লাহ সিরাজ এবং প্রশিক্ষণ সম্পাদক পদে জাওয়াদ আহমদ নির্বাচিত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সংগঠনের ৭ম কাউন্সিল ও ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত সদস্যদের মতামত ও গোপন ব্যালটে ভোটের মাধ্যমে সভাপতির পদ ছাড়া পাঁচটি পদে দায়িত্বশীল নির্বাচিত হন। সভাপতি নির্বাচিত…
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী মোল্লা আবদুল গণী বারাদার আখুন্দ বলেছেন, দেশের অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানো, গুরুত্বপূর্ণ অবকাঠামোর উন্নয়ন এবং বৈজ্ঞানিক সক্ষমতা শক্তিশালী করার মাধ্যমে আফগানিস্তান বুদ্ধিবৃত্তিক, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে পারে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কাবুলে সানা-ই-সাবজ শিল্প পার্কের পুনর্বাসন পরিকল্পনার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মোল্লা বারাদার শিল্প পার্কটিকে আফগানিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল হিসেবে উল্লেখ করে বলেন, এর উন্নয়ন হলে শত শত নতুন কারখানা স্থাপনের সুযোগ তৈরি হবে এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। তিনি নগর উন্নয়ন ও আবাসন মন্ত্রণালয় এবং গ্রিন ইন্ডাস্ট্রিজ ইন্ডাস্ট্রিয়াল পার্কের দায়িত্বশীল কর্মকর্তাদের প্রয়োজনীয় মানদণ্ড অনুযায়ী পুনর্বাসন প্রকল্পটি সম্পন্ন করার আহ্বান জানান। তিনি বলেন,…
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ মির্জা আব্বাস ভাইয়ের স্ট্রোক কোন দুর্ঘটনা নয়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী পরিকল্পিত ব্যক্তি আক্রমণের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, ‘নির্বাচনের পরেও তার মানসিক অত্যাচার থেকে মির্জা আব্বাস ভাই রেহাই পায় নি। এমনকি হাসপাতালের বিছানায় থাকা অবস্থায় মির্জা আব্বাস ভাইয়ের প্রতিকৃতি বানিয়ে বক্সিং করে এই জঘন্য পাটওয়ারী।’ গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, “নাসীরুদ্দীন পাটওয়ারীর তীর্যক আক্রমণের কারণে মির্জা আব্বাস ভাইকে মৃত্যুর মুখোমুখি চলে যেতে হয়। জাতীয়…
বাংলাদেশের মানুষ আর কোনো রাজনৈতিক দলের প্রভাবাধীন প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনী দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, অতীতে পুলিশকে দলীয় স্বার্থে ব্যবহারের যে সংস্কৃতি তৈরি হয়েছিল, তা আর ফিরে আসতে দেওয়া যাবে না। একইভাবে ‘জাতীয়তাবাদী পুলিশ দল’ও জনগণ দেখতে চায় না। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বান্দরবানের লামা বাসস্ট্যান্ডে বাংলাদেশ খেলাফত মজলিস বান্দরবান দক্ষিণ জেলা শাখার উদ্যোগে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা মামুনুল হক বলেন, সরকারি চাকরি, পদায়ন ও পদোন্নতিসহ প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিন ধরে দলীয়করণের অভিযোগ রয়েছে। এর ফলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশকে…
অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে সরকারের সংশ্লিষ্টদের গালিগালাজ ও ক্ষোভ প্রকাশ করায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছাড়ার অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের বাসা থেকে তাকে তুলে নিয়ে যায় পুলিশ। এ ঘটনাকে নিয়ে ‘মুজিববাদী স্টাইল হুবহু কপি করলেন তারেক রহমান’ এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এস এম ফরহাদ। তিনি বলেছেন, ‘মানুষগুলো পরিবর্তন হয়েছে মাত্র; চেয়ার আর আচরণ সবটাই আগের মতোই রয়ে গেলো আফসোস। এতো দ্রুতই হাসিনার পরিণতির কথা ভুলে গেলেন?’ গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত…
ঢাকার সাভারে মারকাযুল উলুম আশ-শরইয়্যাহ নামে মাদরাসায় সাত বছর বয়সী শিশুকে যৌন নির্যাতনের (বলাৎকার) অভিযোগ ওঠা ১০ শিক্ষক-ছাত্রকে গ্রেফতারে অভিযান চালায় পুলিশ। তবে মামলার ৮ দিন পর অভিযানে আসামিদের কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত প্রায় এক ঘণ্টা ধরে উপজেলার পূর্ব শাহীবাগ এলাকায় মাদরাসাটিতে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি অপারেশন) আব্দুস সবুরের নেতৃত্বে পুলিশের দুটি টিম মাদরাসায় যায়। মাদরাসার মক্তব শাখায় শিক্ষার্থী ও উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন ও অভিযোগ ওঠা ছাত্রদের নথিপত্র যাচাই করেন। শিক্ষকদের বিষয়ে খোঁজখবর নেন। এ সময় অভিযুক্ত ছাত্র ও…
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মৃত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে নাইনুল ইসলাম নামে এক কসাইকে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলের শেষ দিকে উপজেলার সোনাহাট কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। জরিমানাপ্রাপ্ত নাইনুল ইসলাম উপজেলার কামাত আঙ্গারিয়া গ্রামের বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে পশুসম্পদ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই একটি মৃত গরু জবাই করে মাংস বিক্রি করছিলেন নাইনুল ইসলাম। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাকে আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেওয়া হয়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম তারেকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতে পশুসম্পদ…